আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 88

সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধ্বং*স করে দিলো ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনিদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার থাকা বিমানটি আগাম সতর্কতা দেওয়া এবং আকাশ নিয়ন্ত্রণের কাজ করত।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় এ বিমানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়।

অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে, বোয়িং ই-৩ সেনট্রি মডেলের বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেছে।কয়েকজন আরব কর্মকর্তা জানিয়েছেন, একাধিক রিফুয়েলিং বিমানের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিমান উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশ কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমান ও মিসাইল শনাক্ত করতে পারে। এতে করে আকাশ থেকে সেনা কমান্ডারদের এটি যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র দিতে পারে।

এটি ধ্বংসের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র ১৬টি বিমান ছিল। কয়েক দশক আগে যেটির পরিমাণ ছিল প্রায় ৩০টি।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ই-৩ সেন্ট্রি ফ্লিটের বিমান সহজে রিপ্লেস করা যায় না। আর যদিও রিপ্লেস করতে হয় তাহলে আনতে হবে ই-৭ ওয়েজটেইল বিমান। যেগুলোর একেকটির দাম ৭০০ মিলিয়ন ডলার।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

এবারের ঈদযাত্রা স্মুথ বা স্বস্তিদায়ক হয়েছে, বললেন সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

এবারের ঈদের জার্নি স্মুথ বা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) দেশে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে সচিবালয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এবারের ঈদের জার্নি স্মুথ বা স্বস্তিদায়ক হয়েছে বলে আমি মনে করি। কারণ তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়তে চেয়েছে, ফলে দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও মানে ‘ডিপারচার’ কেউ চায় না। দুটি বড় দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘণ্টার পর ঘণ্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছেন না, ঈদের দিনও রাস্তায় কেটেছে- এমনটা আগে ছিল। আমরা মনে করছি যেকোনো সময়ের চেয়ে দেড় কোটি মানুষ নিরাপদে, স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে।

দুর্ঘটনার জন্য আসলে দায়ী কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না। তবে প্রাথমিক পর্যায়ে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তদন্ত কমিটি করে এগুলো দেখতে হচ্ছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা- যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি।’

‘যেমন- রেলের আপনি জানেন ওই দুজন গার্ডকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে বস ছিল সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি ওখানে ওই গার্ডগুলো রাখা ও তারা ফাংশন করছে কিনা, উপস্থিত আছে কিনা- এই যে অফিসারের দায়িত্ব ছিল, তাকেও আমরা চাকরিচ্যুত করে ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সব বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল হয়ে যাবে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যের বিষয়ে দ্বিমত পোষণ করে মন্ত্রী বলেন, আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি; সবকিছু মিলিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে তথ্য-উপাত্ত কালেক্ট করি। সেখানে মৃত্যুর সংখ্যা হচ্ছে সড়ক ও নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে- ১৭০ জন আমার কাছে হিসাব আছে। তার মধ্যে মহাসড়কে ৪৭ জন, ২৮ জন হচ্ছে নৌপথে, আর ১৭ জন সম্ভবত রেলপথে। আর বাকিগুলো ধরে নেন এলজিইডি সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৭০ জন।

মন্ত্রী আরও বলেন, তুলনা করতে আমি এই পরিসংখ্যান তুলে ধরছি না,আমার কাছে কোনো মৃত্যুই কাম্য না।যদি বলেন আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি সেটা বলা ঠিক হবে না, নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরও কম করব।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বিটিভি ডিজিটাল প্লাটফর্ম ইউটিউবে ২ কোটি ভিউ হয়েছে

 জান্নাত আক্তার রিয়া 
বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পপুলার সেকশনে বর্তমানে শীর্ষস্থানে থাকা অন্যতম একটি সৃষ্টি হলো দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়া যা শিল্পী রোহানা ইসলাম ছোঁয়ার কণ্ঠে এক অনন্য উচ্চতা পেয়েছে। ইউটিউবের সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী এই বিশেষ ভিডিওটি ২০২৩ সালের ৫ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল এবং গত কয়েক বছরের ব্যবধানে এটি দুই কোটিরও বেশি ভিউ বা দর্শক সমাগম অর্জন করে বিটিভির ডিজিটাল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলোর একটিতে পরিণত হয়েছে। শিল্পী রোহানা ইসলাম ছোঁয়া এই গানটির নেপথ্য অভিজ্ঞতা নিয়ে জানিয়েছেন যে তিনি যখন গানটি পরিবেশন করছিলেন তখন তার মধ্যে কোনো ধরনের জড়তা বা ভয় কাজ করেনি। বরং অত্যন্ত আনন্দ নিয়ে এবং গানের প্রতিটি শব্দের অন্তর্নিহিত আবেগ ও ফিলিংস পূর্ণভাবে অনুভব করে তিনি গানটি গেয়েছিলেন। একজন তরুণ শিল্পীর জন্য জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে কোনো প্রকার নার্ভাস অনুভব না করে সাবলীলভাবে পারফর্ম করা তার দীর্ঘ সাধনা ও সংগীতের প্রতি একনিষ্ঠারই বহিঃপ্রকাশ। এই গানটির কথা ও সুরের বিন্যাসে হাসান চিশতির অবদান অনস্বীকার্য যার সৃষ্টিশীল কাজ গানটিকে একটি আধ্যাত্মিক ও লোকজ আবহে পূর্ণতা দিয়েছে।
রোহানা ইসলাম ছোঁয়া আজ থেকে প্রায় দুই বছর আগে বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় লোক সংগীত ভিত্তিক অনুষ্ঠান শেকড়ের গান-এ এই গানটি পরিবেশন করেছিলেন। অনুষ্ঠানটির সফল রূপায়ণে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বিটিভির অভিজ্ঞ প্রযোজক আবু তৌহিদ স্যার যার সুদক্ষ নির্দেশনায় গানটি একটি নান্দনিক রূপ পেয়েছিল। বিটিভির ইউটিউব চ্যানেলের পপুলার আপলোড সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই গানটি বর্তমানে সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষ বারবার এটি শুনতে পছন্দ করছে। দুই কোটির বেশি ভিউ হওয়ার বিষয়টি প্রমাণ করে যে মানসম্মত গান এবং সঠিক উপস্থাপনা সবসময়ই দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। আধুনিক যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে বিটিভির এই বিপুল জনপ্রিয়তা মূলত আমাদের মৌলিক ও শেকড় সন্ধানী গানের প্রতি সাধারণ মানুষের চিরন্তন ভালোবাসারই প্রতিফলন। শিল্পী ছোঁয়া গানটি গাওয়ার সময় যে একাগ্রতা এবং ফিলিংস বজায় রেখেছিলেন তা ভিডিওর প্রতিটি মুহূর্তে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যা শ্রোতাদের গানটির সাথে আত্মিকভাবে যুক্ত হতে সাহায্য করে।
শেকড়ের গান অনুষ্ঠানের মাধ্যমে লোকজ ও সুফি ঘরানার গানগুলোকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলার এই প্রচেষ্টা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক ইতিবাচক পরিবর্তন এনেছে। হাসান চিশতির কথা ও সুরে সাজানো এই গানটি ছোঁয়ার কণ্ঠে এমনভাবে প্রাণ পেয়েছে যা দর্শকদের মাঝে এক ধরনের প্রশান্তি তৈরি করে। তথ্যের শতভাগ নির্ভুলতা বজায় রেখে এবং দাড়ি কমা যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে গানটির পূর্ণাঙ্গ পরিচিতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেন যেকোনো পাঠক প্রতিবেদনটি পড়লে গানটির জনপ্রিয়তা ও নেপথ্যের কারিগরদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন। বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এই গানটি যেভাবে গত দুই বছরের ব্যবধানে দুই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে তা কেবল সংখ্যার হিসেবে নয় বরং গুণগত মানের বিচারেও অনন্য। শিল্পী যেভাবে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তাতে স্পষ্ট যে গানটি করার সময় তিনি কোনো বাণিজ্যিক চিন্তা না করে কেবল গানের প্রতি ভালোবাসা থেকেই মগ্ন ছিলেন। এই স্বতঃস্ফূর্ত গায়কীই তাকে বিটিভির পপুলার সেকশনে আজ অনন্য উচ্চতায় স্থান করে দিয়েছে।
প্রযোজক আবু তৌহিদ স্যারের নিপুণ পরিচালনা এবং বিটিভির কারিগরি সহযোগিতায় এই গানটি আজ বাংলা সংগীতের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাসেট হিসেবে স্বীকৃত। আগামীর দিনগুলোতেও এই ধরনের মানসম্মত কাজ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি সমৃদ্ধ করবে এবং বিটিভি এভাবেই নতুন নতুন শিল্পীদের জন্য একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে। দিল্লির নিজাম উদ্দিন আউলিয়াকে কেন্দ্র করে রচিত এই আধ্যাত্মিক গানটি যুগে যুগে ভক্তহৃদয়ে আবেদন সৃষ্টি করে এসেছে আর ছোঁয়ার কণ্ঠে তার এই আধুনিক সংস্করণটি বিটিভির আর্কাইভে এক অমূল্য রত্ন হিসেবে যুক্ত হয়েছে। এই অভাবনীয় সাফল্য শিল্পী রোহানা ইসলাম ছোঁয়া এবং সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের সম্মিলিত পরিশ্রম ও সৃজনশীলতার সার্থক পরিণাম। সংগীতের প্রতি এই একাগ্রতা বজায় থাকলে আগামীতে শিল্পীর কণ্ঠ থেকে আরও অনেক কালজয়ী গান উপহার পাওয়া সম্ভব হবে। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের লোকজ সংগীতের যে জয়জয়কার শুরু হয়েছে তাতে বিটিভির এই ধরনের উদ্যোগ ও আবু তৌহিদ স্যারের মতো বিচক্ষণ প্রযোজকদের ভূমিকা অনস্বীকার্য। গানটির এই জনপ্রিয়তার ধারা আগামী দিনে আরও অনেক রেকর্ড সৃষ্টি করবে এবং বিটিভির ইউটিউব চ্যানেলকে বিশ্বজুড়ে বাংলা ভাষাবাসীদের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। শিল্পী রোহানা ইসলাম ছোঁয়া তার এই অনন্য পরিবেশনার মাধ্যমে প্রমাণ করেছেন যে সুরের মায়াজালে মানুষকে মুগ্ধ করতে হৃদয়ের গভীর থেকে গাওয়ার কোনো বিকল্প নেই। গানের কথা ও সুরে হাসান চিশতি যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা প্রতিটি শ্রোতার অন্তরে এক গভীর আবেদন তৈরি করে যা এই দুই কোটির বেশি ভিউয়ের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত। সব মিলিয়ে এই প্রতিবেদনটি একটি গানের সফল যাত্রার পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরে।ৎ
আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কর্তৃত্ববাদী শাসন, কঠোর অভিবাসন নীতি এবং ইরান যুদ্ধের প্রতিবাদ জানাতে ওই কর্মসূচিতে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ প্রকাশ পায়।

এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় দফার বিক্ষোভ। ‘নো কিংস’ কর্মসূচির মাধ্যমে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। ‘নো কিংস’ কর্মসূচির আয়োজকদের দাবি, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টির বেশি ইভেন্টে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নেন। তবে জাতীয়ভাবে মার্কিন কর্তৃপক্ষ বিক্ষোভকারীর সংখ্যার কোনো হিসাব দেয়নি।

এরআগে গত বছরের অক্টোবরেও ‘নো কিংস’ আন্দোলন হয়। সেই আন্দোলনের তুলনায় এবার ১০ লাখ বেশি মানুষ ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছেন।

এছাড়া গণহারে প্রবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, গর্ভপাত নিষিদ্ধ করা এবং পরিবেশ নীতি নিয়েও ট্রাম্পের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।

যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউইয়র্কে কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিলে শামিল হন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। সেখানে তিনি ট্রাম্পকে দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য এক ‘অস্তিত্বের হুমকি’ বলে আখ্যা দেন। বিক্ষোভের ঢেউ আটলান্টা থেকে সান ডিয়েগো পর্যন্ত আছড়ে পড়ে। দিনের শেষভাগে আলাস্কার বাসিন্দারাও এই প্রতিবাদে শামিল হন।

আটলান্টার সমাবেশে যোগ দেওয়া ৩৬ বছর বয়সী সাবেক সেনাসদস্য মার্ক ম্যাককাহি এএফপিকে বলেন, ‘জনগণের সম্মতি ছাড়া কোনো দেশ চলতে পারে না।’ সেখানেও কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নো কিংস বিক্ষোভ শুরু হয়। তিনি মূলত বিচারবিভাগ ও প্রশাসনের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চান। যা সাধারণত করে থাকেন একজন রাজা। কিন্তু মার্কিনিরা ‘নো কিংস’ আন্দোলনের মাধ্যমে বার্তা দেন তাদের দেশে কোনো রাজার জায়গা নেই।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন / এম আর এম

নেত্রকোণায় অ*বৈধ মজুদকৃত সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ,১০ হাজার টাকা জরিমানা

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা জেলা প্রশাসন সদর উপজেলার হাটখলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মজুদকৃত সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে নেত্রকোনা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে শনিবার দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হয়।পাশাপাশি  সচ্ছতা ও জবাবদিহিতা নিশিতকরণে  জেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা প্রশাসন নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করে।মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন পেট্রোলিয়াম আইন,২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারা মতে দোকান মালিক জহিরুল চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অবৈধ ভাবে মজুদকৃত সাড়ে ৩ হাজার লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্বসাধারণের নিকট সরকারী রেটে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তেল সংকট মোকাবেলায় জেলা প্রশাসন নেত্রকোণনায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

​নাগরপুরে ঘাতক ট্রলির চাপায় শিশু আলিফার মর্মান্তিক মৃ*ত্যু

প্রতিনিধি নাগরপুর:

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে। দুর্ঘটনায় তার ফুপা আজমিরুল ও ফুপি রত্না আক্তার আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ফুপার মোটরসাইকেলে চড়ে বেড়াতে বের হয়েছিল শিশু আলিফা। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে সে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রলি চালক ব্রেক না চেপে দ্রুত গতিতে আলিফার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘাতক ট্রলিটির মালিক আবিদ ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ শহিদুর রহমান শহীদ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন এসব অনিয়ন্ত্রিত ও ফিটনেসবিহীন ট্রলিগুলোর কারণে নাগরপুরের সড়কগুলো এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। চালকদের অদক্ষতা এবং ট্রাফিক আইনের তোয়াক্কা না করার মানসিকতাই আজ একটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে অভিযুক্ত ঘাতক ট্রলির মালিক ও আবিদ ব্রিকস এর স্বত্বাধিকারী মোঃ শহিদুর রহমান শহীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার বিষয়ে অবগত আছেন বলে জানান। তবে দুর্ঘটনার বিস্তারিত বা মালিকানার বিষয়ে এই মুহূর্তে সংবাদমাধ্যমে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি তিনি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালক ও ট্রলিটি শনাক্তের কাজ চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সচেতন মহলের দাবি, মালিকের পরিচয় যাই হোক না কেন, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দোষী চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি জনবহুল এলাকায় অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক:

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি এবং চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান ।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যে ভয়াভহ যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান এবং কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে বন্দরে ২ লাখ মেট্রিক টনের জাহাজ ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত আলোচনা রাখবেন।

দুর্ঘটনা ও শোক প্রস্তাব
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ এবং মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস এবং ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এসব দুর্ঘটনা কি কারণে ঘটছে এবং তা প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।

সংসদীয় কার্যক্রম ও নতুন উদ্যোগ
চিফ হুইপ বলেন, এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন। যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।প্রধানমন্ত্রী বলেন এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও আশা করা যাচ্ছে আগামীকালের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নবাগত সংসদ সদস্যদের জন্য দ্রুত আবাসন প্রস্তুতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের নবাগত সংসদ সদস্যদের (এমপি) জন্য দ্রুত আবাসন প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। একই সাথে সংসদ ভবনের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন, আইসিইউ অ্যাম্বুলেন্সে এবং লাশবাহী ফ্রিজিং গাড়ি কেনার সুপারিশ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার, মেরামত এবং আসবাবপত্র তৈরির কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আসবাবপত্রের গুণগত মান বজায় রেখে যত দ্রুত সম্ভব ভবনগুলো এমপিদের জন্য প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে কমিটি। এ ছাড়া শেরেবাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কারের বিষয়েও তাগিদ দেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সংসদ ভবন মেডিকেল সেন্টারকে আধুনিকায়ণের সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে রয়েছে- কার্ডিয়াক চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও আইসিইউ অ্যাম্বুলেন্স ক্রয়, একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় ও নামি ব্র্যান্ডের কোম্পানি থেকে মানসম্মত ওষুধ সংগ্রহ।

সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমে সম্প্রতি দেখা দেওয়া সমস্যাগুলো চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সমাধান ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য ভবনগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

পুলিশ বাহিনী বর্তমান পোশাকে অসন্তুষ্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে পুলিশের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।কাজেই বাংলাদেশ পুলিশ বাহিনী যেন তার আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব।

শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এমন এক ব্যাচ, যারা এক নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবনে পদার্পণ করছেন। সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদের নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী আরও বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের স্বস্তি এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করাই বর্তমান সরকার প্রধানের অগ্রাধিকার । দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমান্বয়ে পুলিশ আজকের এই পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর নয়। পুলিশ হল জনগণের অকৃত্রিম বন্ধু।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এদের মধ্যে ৭২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন উত্তীর্ণ হোন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

দেশের বিভিন্ন তেলের ডিপোতে শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন ডিপোতে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। একই সাথে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম । আর এই সুযোগে দেশের কিছু অসাধু লোক জ্বলানি তেল মজুতের অপচেষ্টায় লিপ্ত। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি।

ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুর জেলায় ৩টি, রাজশাহী জেলায় ৩টি, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি, কুমিল্লা জেলায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে সর্বমোট ০৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে।

শরীফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে।

ডিপোতে মোতায়েন হওয়া সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত, বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বিজিবি।

আলোকিত প্রতিদিন / এম আর এম