আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 87

ঘিওরে চড়া দামে তেল বিক্রি: ১৫ হাজার টাকা জরিমানা

​ প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে ‘রাজ ট্রেডার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় ঘিওর থানা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম। ​প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, ঘিওর থানা মোড়ের রাজ ট্রেডার্সে সাধারণ ক্রেতাদের কাছ থেকে পেট্রোল ও অন্যান্য জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ে সন্ধ্যায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে চড়া দামে তেল বিক্রির প্রমাণ হাতে-নাতে পাওয়ায় দোকানের মালিক মনিন্দ্র রাজবংশীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম জানান, “ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে যারা জনজীবনে ভোগান্তি বাড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরণের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” ​অভিযান চলাকালে ঘিওর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্রে আ*ঘাতে সক্ষম ক্ষে*পণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের আধুনিকায়নে আরও এক ধাপ এগিয়ে গেলো উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি সলিড-ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ রবিবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, কার্বন ফাইবার উপাদানে তৈরি এই আধুনিক ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট ২ হাজার ৫০০ কিলোটন। এর আগে গত সেপ্টেম্বরে একই ধরনের একটি ইঞ্জিনের পরীক্ষায় এর ক্ষমতা ছিল ১ হাজার ৯৭১ কিলোটন। ইঞ্জিনের এই শক্তি বৃদ্ধির লক্ষ্য হলো একটি ক্ষেপণাস্ত্রে একাধিক পারমাণবিক বোমা বহনের সক্ষমতা অর্জন করা, যাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে ফাঁকি দেওয়া যায়।

কিম জং-উন এই পরীক্ষাকে দেশের কৌশলগত সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ‘বিরাট তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। এর কয়েক দিন আগেই দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় কিম উত্তর কোরিয়াকে একটি স্থায়ী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসনের’ দায়ে অভিযুক্ত করেন।

সামরিক পর্যবেক্ষকদের মতে, উত্তর কোরিয়ার পঞ্চবার্ষিক সামরিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। ‘কৌশলগত আঘাতের মাধ্যম’ বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) আধুনিকায়নই এর মূল লক্ষ্য। সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রগুলো তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণ করা যায়, যা শনাক্ত করা শত্রুপক্ষের জন্য কঠিন।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ভাণ্ডার সম্প্রসারণে মরিয়া হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে কিম ট্রাম্পের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিলেও সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি ওয়াশিংটনকে ত্যাগ করতে হবে।

তবে উত্তর কোরিয়ার এই সক্ষমতা নিয়ে বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করেন, বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওয়ারহেড সুরক্ষিত রাখার মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনও দেশটির সামনে রয়ে গেছে। যদিও দীর্ঘ সময় ধরে চলা তাদের এই কর্মসূচির সাফল্য নিয়ে অন্য বিশেষজ্ঞরা বেশ উচ্চধারণাই পোষণ করেন।

সূত্র: এপি

আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

নজরুল ইসলাম বাদল:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, ১টি ধারালো কাটার এবং ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান , যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন জনকে আটক করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে সাংবাদিকদের এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) যমুনার বিস্তীর্ণ বালুচরে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোকিত উৎসবে পরিণত হয়।

ওই প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুজ সালেহীন, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম।
দ্যা ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আ. বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিক ইউনিয়নের সভাপতি বনাম প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দলের খেলোয়াররা প্রতিদ্বন্দ্বিতা করে। ৩-১ গোলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিশনের সভাপদি দল জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে সাংবাদিকদের এমন সৃজনশীল ও ক্রীড়ামূলক আয়োজন প্রশংসনীয়। যমুনার বালুচরে এই আয়োজন কেবল বিনোদনই নয় বরং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

প্রধানমন্ত্রীর আকষ্মিক মন্ত্রণালয় পরিদর্শন, প্রথম নজির স্থাপন সচিবালয় প্রশাসনে তোলপাড়

আলমগীর মতিন চৌধুরী ঃ

সকালে সচিবালয়ে প্রবেশ করে আকষ্মিক বিভিন্ন দফতর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় সরকারের পথ চলার তিন যুগের নতুন ইতিহাস সৃষ্টি করলেন কোন প্রধানমন্ত্রী। অন্যান্য দিনের মতো ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল ৯টার একটু পরেই সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন গাড়ি থেকে নেমে নিজ দফতরে গেলেও আজ করেছেন উল্টোটা। সকাল ৯টার পরপরই সচিবালয়ে এসে নিজ দপ্তরে না গিয়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসানসহ কয়েকজন দেহরক্ষী ছিলেন। ভবনটির বিভিন্ন তলায় অন্তত দশটি মন্ত্রণালয় রয়েছে। এসময়ে ভবনটিতে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকষ্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে। এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত সভা প্রথমে হবার কথা ছিল। এসভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেয়ার কথা ছিল বলে জানাযায়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকারের এক মাস ১২দিন পূর্তি সময়ের মধ্যে প্রশাসনের মধ্যে শৃঙ্খলা আসতে শুরু করেছে। ঠিক তখনি প্রধানমন্ত্রীর আকষ্মিক পরিদর্শন, সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা নড়েচড়ে বসেছে। সচিবালয় জুড়ে শুরু হয় তোলপাড়। সংসদীয় সরকারের শাসনাকালে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর হটাৎ পরিদর্শন নজির সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি শাসিত হুসাইন মুহাম্মদের শাসন আমলে অর্থাৎ ১৯৮৮ সালের ৩ মে কোন সরকার ও রাষ্ট্র প্রধান হিসেবে আকর্ষিক ভাবে শিল্প ও শ্রম মন্ত্রণালয় পরিদর্শন করে ছিলেন। নতুন সরকার গত এক মাসে কখনো সরকারি নির্দেশে, আবার কখনো প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উচ্চ পদ থেকে শুরু করে নিম্ন পদ পর্যন্ত বদলি, পদোন্নতিসহ নতুন নিয়োগ হয়েছে। টানা দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা ও প্রফেসর ড. ইউনুস এর নেতৃত্বাধীন সরকার ছিল। এ সময় যে প্রভাব প্রশাসনের সর্বস্তরে জেঁকে বসেছিল, তার অবসান ঘটাতে প্রশাসনিক এই রদবদল বলে জানা গেছে। এর মূলে রয়েছে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের চেতনা ও প্রতিশ্রুতি। অভিযোগ রয়েছে পরিবর্তনের সুযোগ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তি এবং তাদের সহযোগীরা নিজেদের খোলস পাল্টে বঞ্চিত হিসেবে জাহির করে আবার স্বরূপে ফিরে আসার চেষ্টা করছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং বেসরকারি পর্যায়ে রদবদল ও পুনঃনিয়োগের এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক-বীমা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও এই পরিবর্তন অব্যাহত রয়েছে। বিগত সরকারের সময়ে সুবিধাবঞ্চিত ও অন্যায়-অবিচারের শিকার হওয়া লোকজনের সঙ্গে যুক্ত হয়েছে সুযোগ সন্ধানী কিছু লোক ও গোষ্ঠী। যাদের বিরুদ্ধে দলীয় লেজুড়বৃত্তি করে ব্যক্তিস্বার্থ সিদ্ধি করা এবং রাষ্ট্র ও জনগণের বিপুল ক্ষতির অভিযোগ রয়েছে। এখন এরা নতুন সরকারের সময়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনে বিশৃঙ্খলা চালিয়ে আসছেন। এই সুযোগসন্ধানীদের চিহ্নিত, শক্ত হাতে দমন, সেবার মান নিশ্চিত করা হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রধান কাজ। তা না হলে প্রশাসনে সুশাসন নিশ্চিত করতে সরকারের যে অঙ্গীকার তা ব্যাহত হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের বহু বাণিজ্যিক এবং বেসরকারি প্রতিষ্ঠানেও নানা কারণে অভিযুক্তরা আবার ফিরে আসার চেষ্টা করছেন, কেউ কেউ ইতোমধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরকার কঠোর নজর দারি না করলে সুবিধাভোগি চক্রের কারণে আবারও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে জনগণকে দুর্ভোগ পোহাতে হতে পারে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাষ্ট্র ও জনগণের অর্থ লোপাটের আশঙ্কা থেকে যাবে। অনিয়ম-অত্যাচার এবং অবিচার-দুর্নীতির অবসান ঘটাতে জুলাই অভূতপূর্ব অভ্যুত্থান হয়েছে। একটি পরাক্রমশালী সরকার প্রধানকে দেশ ছাড়তে হয়েছে। ও তার সহযোগীরা জনরোষের মুখে বিতাড়িত হয়েছে। সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে দেশজনতা। দেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনটা অবশ্যম্ভাবী। তবে তা হতে হবে যোগ্যতা, দক্ষতা, সততা ও অতীতের সার্ভিস রেকর্ডের ভিত্তিতে। সবাইকে হঠাৎ পরিবর্তন করা সম্ভব নয়। কারণ একটা রাজনৈতিক সরকারের দীর্ঘ মেয়াদ পার হয়েছে। সেখানে সব স্তরে তাদের লোক রয়েছে। সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেউ কেউ নিজে থেকেই সরে গেলেও অনেকে তা করেননি। দেশবাসীকে সুশাসন ও ন্যায়বিচার উপহার দিতে হলে স্বল্প মেয়াদে না হলেও মধ্যম, দীর্ঘ মেয়াদে এই পরিবর্তনটা সম্পন্ন করার প্রয়োজন। ‘রেগুলেটরি পয়েন্ট অব ভিউ’ যাকে বলি নিয়ন্ত্রক কিংবা ব্যবস্থাপনা প্রধানের ভূমিকা থাকবে, নতুন সরকারকে যথাযথ সহায়তা করবে। তাদের পরিবর্তনটা একটু দেখেশুনে করতে হবে। দেশে লাখ লাখ শিক্ষিত ও চাকরিপ্রত্যাশী বেকার যুবক রয়েছেন। সরকারের প্রশাসনকে তার নিজস্ব ধারায় চলার সুযোগ করে দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাগরিক বান্ধব করে গড়ে তুলতে হবে। কারণ হলো, সব ক্ষেত্রেই পুলিশ দরকার হয়। এ জন্য পুলিশ ও সহযোগী আনসার বাহিনীতে পরিবর্তন প্রয়োজন। সরকারি চাকরি করলেই বেতনের বাইরে অর্থ রোজগার করা যায়- এই ধারণা থেকে বের হয়ে আসতে না পারলে অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে না। পুরোনোরা এ ধারণায় অন্ধ হয়ে পড়েছে। তাই সুশাসন প্রতিষ্ঠায় ভালো দক্ষ সৎ মানুষের দরকার। সেবা নিশ্চিত করতে পারলে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে। বন্ধ প্রতিষ্ঠান খুলে শ্রমজীবী মানুষকে কর্মমূখী করে তুলতে হবে। সচেতনতা মূলক এমন পরিদর্শন সরকার প্রশাসনের মধ্যে কাজের গতি উৎসাহ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিগণ মনে করছেন।

আলোকিত প্রতিদিন /২৯ মার্চ ২০২৬ /মওম

কালিয়াকৈরে তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

শাহআলম সিকদার:

কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি চন্দ্রা সরকারি কলেজের আওতাধীন জমিতে কলেজ কর্তৃপক্ষ একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় ভূমিদস্যু হিসাবে পরিচিত আকতার হোসেন ওকল ও খাটা মজিবুর রহমান নিজেদের জমি দাবি করে নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং আদালতে কলেজের তিন শিক্ষকের নামে মামলা দায়ের করেন । এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এ সময় মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চন্দ্রা সরকারী কলেজের শিক্ষক সেলিম জাহান, মেহেরুন্নেসা মিনু, রেজাউল করিম ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শামীম হোসেন, পূর্ণিমা সিদ্ধা প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চন্দ্রা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাবেক দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিশেষ প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মামুন খালেদকে গুমের মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চান। শুনানি শেষে দুই জনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেন।

এদিন সকালে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচদিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিচার প্রক্রিয়ায় এই দুই সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে উপস্থিতি আইনি এবং রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ‘দম’

বিনোদন ডেস্ক:

দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সিনেমা হলে আগামী ১০ এপ্রিল থেকে দেখা যাবে ‘দম’।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। এর পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে মুক্তি পাবে ‘দম’।

বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শকরা বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। দর্শকদের ভালোবাসার জন্যই আমরা এতদূর আসতে পেরেছি। আর এটি আমাদের ৫৩তম পরিবেশনা।

‘দম’ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। যেখানে ফুটে উঠেছে একজন বন্দির বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার গল্প। সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং পূজা চেরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

বিদ্যুতের প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ এবং অসন্তোষের অবসান ঘটিয়ে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে দিতে হয়। গ্রাহকদের অভিযোগ ছিল- মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ কেন নেওয়া হচ্ছে। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। মিটার চার্জ প্রত্যাহার করা হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও হৃাস পাবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী- রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত, মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খানিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান, বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস।

আলোকিত প্রতিদিন / এম আর এম