আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 86

ই*রা*নের ক্ষে*পণাস্ত্রের আঘাতে ইসরায়েলের তেল শোধনাগারে আ*গুন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। সোমবার (৩০ মার্চ) সংঘাতের ৩১তম দিনেও তারা প্রতিশোধমূলক যৌথ হামলা চালিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে কাঁপিয়ে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিব ও হাইফায় ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডও ঘটে।

ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক ‘চ্যানেল ১২’ এর ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। আঘাতটি ঠিক কী কারণে হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া একঝাঁক নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পরপরই তেল শোধনাগারটিতে ধোঁয়া দেখা যায়।

হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা হাইফার নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, তাদের বাহিনী ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার নৌঘাঁটিতে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ’ (একঝাঁক ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।

এর আগে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর শহরটির তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এ অগ্নিকাণ্ড সরাসরি আঘাতের কারণে নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনের ফলে ঘটেছে, তা স্পষ্ট ছিল না।

হিজবুল্লাহ জানিয়েছে যে, ইসরাইলের দখলদার বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেইত লিফ-এ হামলায় ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কয়জন ছিল, আর তাদের সর্বশেষ অবস্থা কী তা জানা সম্ভব হয়নি। তবে হিজবুল্লাহ দাবি করেছে যে, এই হামলায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নবীনগরের লাউর-ফতেপুরে গৃহবধূর ঝু*লন্ত লা*শ উদ্ধার 

মোঃ আনোয়ার হোসেন :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়ন লাউর গ্রামে গত (২৯/৩/২৬) দিবাগত রাত আনুমানিক ৯ টায় মো. তানভীর হাসান (শরিফ) এর ঘর থেকে তার স্ত্রী নাহিদা আক্তার (২২) এর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন নবীবগর থানার পুলিশ।
উল্লেখ্য মো. তানভীর হাসান (শরিফ) চার বছর আগে পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগরের গাঙ্গের কোট গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে প্রেম করে বিয়ে করে। তাদের ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এই ঘটনায় সরজমিনে মো. তানভীর হাসান (শরিফে)- র বাড়িতে গিয়ে এ পরিবারের কাউকে পাওয়া যায় নাই।
এ বিষয়ের নবীনগর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন- “খবর পেয়ে রাতেই পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।” মৃত্যুর ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নাই।
আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিচালিত হত অনলাইনভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফর্ম এমটিএফই। এবার সেই প্রতারণামূলক প্ল্যাটফর্ম এমটিএফইয়ের (মেটারভার্স ফরেন এক্সচেঞ্জ) মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে ‍সিআইডি।

জানা যায়, উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআইজি মো. আবুল বাশার তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৩ সালের ২৮ আগস্ট “MTFE Ponzi Scheme”-এর মাধ্যমে দুই লাখ টাকার প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী এক ব্যক্তি খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ঐ ভুক্তভোগী প্রায় ২ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ করেন।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য বিনিয়োগকারী কোটি কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে পরবর্তীতে সিআইডির তদন্তে উঠে আসে।

সংস্থাটির তদন্তে জানা যায়, ২০২২ সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এমটিএফই। ফেসবুক এবং ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হত। ভার্চুয়াল ট্রেডিং অ্যাকাউন্টে ডিজিটাল ডলার দেখানো হত ব্যবহারকারীদের। কিন্তু বাস্তবে এসব লেনদেন ছিল সম্পূর্ণ ভুয়া। ব্যবহারকারীদের কৃত্রিমভাবে লাভ দেখিয়ে নতুন বিনিয়োগ আনাই ছিল তাদের মূল কৌশল।

সিআইডি জানায়, শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে চক্রটি। পরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায় তারা। বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়।

তদন্তে আরও জানা যায়, প্রতারণার মাধ্যমে আদায়কৃত প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স-এ সংরক্ষিত ছিল। ব্লকচেইন বিশ্লেষণ টুল ব্যবহার করে এ অর্থের সঙ্গে প্রতারণা চক্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়। পরবর্তীতে ওকেএক্স-এর লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়ায় অর্থ ফেরতের উদ্যোগ নেয় সিআইডি।

আদালতের নির্দেশনায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মালিবাগ শাখায় সিআইডির নামে একটি সরকারি হিসাব খোলা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তরের ব্যবস্থা করা হয়। সব প্রক্রিয়া শেষে ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সোনালী ব্যাংকের ওই হিসাবে জমা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি।

সিআইডি জানায়, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা এবং কূটনৈতিক সহায়তার ফলে তুলনামূলক স্বল্প সময়ে এই অর্থ উদ্ধার সম্ভব হয়েছে।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের মধ্যে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে এই কর্মকর্তা বলেন, আমাদের দেশের মানুষ লোভের ফাঁদে পড়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। এসব চক্রের ফাঁদে পড়ে ভুক্তভোগীরা টাকা, স্বর্ণালংকার, জমিজমা বিক্রি করে টাকা বিনিয়োগ করে। পরে তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। অনেকেই সামাজিক মর্যাদাসহ বিভিন্ন কারণে আইনের আশ্রয় নিতে চায় না। তাই আমি গণমাধ্যমের কাছে অনুরোধ করবো দেশের মানুষকে সচেতন করতে আপনাদের লেখনীর ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

মানিকগঞ্জে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো: মহিদ:

২০২৬ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে আগ্রহী হজযাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন।
৩০ মার্চ মঙ্গলবার মানিকগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় হজের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারী হজযাত্রীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট প্রশিক্ষকরা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খান। তিনি বলেন, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে হজ পালনের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ হজযাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রতন পারভেজ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মুরসালিন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ডা. ফারুক হোসেন, কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা রফিকুল ইসলাম এবং আশরাফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, হজযাত্রীদের সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

আশুলিয়া ইতালি প্রবাসীর বাড়ির ভাড়াটিয়া বাড়ি ছাড়ছেনা বলে থানায় অ*ভিযোগ

শহিদুল্লাহ সরকার:

আশুলিয়া থানা এলাকায় আউক পাড়া মৌজায় ওমর ফারুক নামে এক ইতালি প্রবাসী জমি কিনে দুইটি দোকান ও দুইটা রুম করে মনির নামে এক ভাড়াটিয়ার নিকট বাড়িটি ভাড়া দেন, কয়েক মাস ভাড়া দেওয়ার পর গত দুই বছর যাবত কোন ভাড়া দেন না বাড়ির মালিক পক্ষ কে, তারপর ইতালি প্রবাসী ওমর ফারুক এর শশুর লিয়াকত হোসেন ভাড়াটিয়া মনির কে বাড়ি ছেড়ে যেতে বললে ভাড়াটিয়া মনির বিভিন্ন তালবাহানা করেন। এবিষয়ে ইতালি প্রবাসী ওমর ফারুক এর শশুর লিয়াকত হোসেন,ভাড়াটিয়া মনির কে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া দিকনির্দেশনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ প্রস্তাবে শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে এবং তা প্রকাশ করা হবে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর থেকেই অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদরাসা এবং কারিগরি- এই দুই বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয় হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

কর্ণফুলিতে বসতভিটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হা*মলায় আ*হত ৩, থানায় মা*মলা

প্রতিনিধি,আনোয়ারা: 

চট্টগ্রামের কর্ণফুলিতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে কর্ণফুলি উপজেলার দক্ষিণ বন্দর ৩ নম্বর ওয়ার্ডের শিমুল সেনের বাড়িতে। গত ২৭ মার্চ (শুক্রবার) ২০২৬ ইংরেজি সন্ধায় মারামারির ঘটনাটি ঘটে। আহতরা হলেন শিমুল সেন(৬০), শিমুল সেনের মেয়ে সুমি সেন (৩১), চৈতি সেন (২৪)। এ ঘটনায় শিমুল সেন বাদী হয়ে কর্ণফুলি থানায় একটি নিয়মিত দায়ের করেছেন। মামলা নম্বর ৩৬, তারিখ ২৮ মার্চ ২০২৬ ইংরেজি।
বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, বাদী শিমুল সেন নিজস্ব বসতভিটা থেকে শ্রমিক দিয়ে কয়েকটি গাছ কাটছিলো। বিবাদী রনি সেন, জনি সেন, সত্যজিৎ সেন ও বিশ্বজিৎ সেনসহ মুখোশধারী আরও ৬/৭ জন আগে থেকেই ওতপেতে থাকা সন্ত্রাসীরা শ্রমিকদের গাছ কাটতে বাধা দেয়। গাছ কাটতে বাধা কেন জিজ্ঞেস করতেই বিবাদীরা লাঠিসোটা, ধারালো দা- ছুরি নিয়ে আমাদের (বাদী পক্ষের) উপর হামলে পড়ে। বিবাদীদের এলোপাতাড়ি মারধরে মারাত্মক জখম হয় বাদী শিমুল সেন, শিমুল সেনের মেয়ে এডভোকেট সুমি সেন ও চৈতী সেন। জখমী তিনজনই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল রবিবার ঘটনাটি সরেজমিনে জানতে গেলে গ্রামবাসীরা জানান, বিবাদীগণ অত্যন্ত হিংস্র- দাঙ্গাবাজ ও পরধনলোভী। ওরা গ্রামের মানুষের কোনো বিচার- শালিশ মানেন না। তারা সবসময় গায়ের জোর দেখান। গ্রামবাসী বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলা রয়েছে। আইনিভাবে এদের বিচার হওয়া দরকার।
এ ব্যাপারে বাদী শিমুল সেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিবাদীরা যে ভিটায় বসত গড়ছে সেটি আমাদের রেকর্ডীও পৈত্রিক সম্পত্তি। তিনি বলেন, বিবাদীরা অবৈধ দখলদার। তারা পেশাদার সন্ত্রাসী হওয়ায় তাদেরকে ভিটা থেকে উচ্ছেদ করা কঠিন হয়ে পড়েছে। বিবাদী শিমুল সেনের মেয়ে এডভোকেট সুমি সেন বলেন, আমরা গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বলেন, আসামীরা পলাতক থেকে প্রতিদিন গভীর রাতে আমাদের ঘরের চতুর্দিকে দরজা-জানালায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সুমি বলেন, আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
এ ঘটনায় কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহনুর ইসলাম, ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তিনি বলেন, আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। কোনও খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না। বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন কিংবা শরীর চর্চার বিষয় নয়, বরং সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে থাকবে না।

৩০ মার্চ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালের শাপলা হলে যুব ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড এবং পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে আমরা বলেছিলাম, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। সেই প্রতিশ্রুটি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হলো।

তারেক রহমান বলেন, যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার খেলোয়াড়দের ধারাবাহিকভাবে বেতন কাঠামোর আওতায় আনার কাজ শুরু করেছে।

তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে বর্তমান সরকার ইতোমধ্যেই পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড, ইমাম খতিব এবং অন্য ধর্মের গুরুদের জন্য সম্মানী ভাতা প্রদান এবং সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করেছে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি। এভাবেই দেশ এবং জনগণেন জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’।

তারেক রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধী যারা ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে সক্ষম তারাও ক্রীড়া কার্ড পাবেন। ‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও দেশে-বিদেশে সব ধরনের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

ইরানের তেলসম্পদ ও খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের তেলসম্পদ এবং ‘অর্থনীতির মেরুদণ্ড’ নামে পরিচিত খার্গ দ্বীপের দখল নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপাারে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, “সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেওয়া, কিন্তু (যদি আমি তা শুরু করি তাহলে) যুক্তরাষ্ট্রের কিছু নির্বোধ লোক বলবে, ‘আপনি এটা কেন করছেন?’ তবে তারা নির্বোধ।”

খার্গ দ্বীপের দখল নেওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা খার্গ দ্বীপের দখল নিতে পারি, না ও নিতে পারি…এমনও হতে পারে যে খার্গ দ্বীপের দখল নিয়ে আমরা সেখানে কিছু সময়ের জন্য অবস্থানও নিতে পারি— আমাদের হাতে অনেক বিকল্প আছে।”

খার্গ দ্বীপে ইরানের প্রহরা ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানের আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি।”

উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। বিবিসির তথ্য অনুযায়ী, ইরানর খনিগুলোতে মজুত তেলের পরিমাণ কমপক্ষে ২০৮.৬ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় ১১.৮২%। ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ। ইরানের অর্থনীতি অনেকাংশে তেল রপ্তানির ওপর নির্ভরশীল এবং এর সিংহভাগ প্রায় ৯০% তেল চীনে রপ্তানি করা হয়।

অন্যদিকে, পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত। দেশটির ৯০ শতাংশ অপরিশোধিত তেল এবং তরল গ্যাসের চালান এই দ্বীপ থেকেই বহির্বিশ্বে যায়।

সূত্র : বিবিসি

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

ইরানে মার্কিন স্থল অভিযানের হুঁশিয়ারি, বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ বহুমুখী রূপ নেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। গত ১৯ মার্চের পর তেলের এই দাম সর্বোচ্চ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে পারে, তেহরানের এমন আশঙ্কার পর জ্বালানি বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনারা ইরানে পা রাখলে তাদের ‘আগুনে পুড়িয়ে’ মারা হবে এবং তাদের আঞ্চলিক মিত্রদের কঠোর শাস্তি দেওয়া হবে।

তেলের দাম বাড়ার সমান্তরালে এশিয়ার পুঁজিবাজারে বড় ধস নেমেছে। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি ইনডেক্স ৪ শতাংশের বেশি দরপতন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। হরমজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যা ভয়াবহতম জ্বালানি সংকটে ফেলেছে বিশ্বকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৬ এপ্রিলের মধ্যে হরমজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের জ্বালানি অবকাঠামো ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে রবিবার রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি ইরানের সঙ্গে একটি সমঝোতা দেখতে পাচ্ছি। এটি খুব শিগগিরই হতে পারে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনার চেষ্টা চালাচ্ছে।

ট্রাম্প আলোচনার কথা বললেও তেহরান তার দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে ইরান নিজস্ব যুদ্ধবিরতির শর্ত দিয়েছে, যার মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি রয়েছে।

অনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যান আল-জাজিরাকে বলেন, ইউরোপের বাজারে তেলের এই ঘাটতির প্রভাব অনুভূত হতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার ছাড়িয়ে আরও ওপরে উঠতে পারে। তিনি সতর্ক করে বলেন, বাজারের এই অস্থিরতা আগের যেকোনও সময়ের চেয়ে ভয়াবহ এবং আগামী মাসগুলোতে এর আসল রূপ অর্থনৈতিক পরিসংখ্যানে প্রকাশ পাবে।

যুদ্ধ শুরুর আগে হরমজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২০টি জাহাজ চলাচল করত। বর্তমানে সেই সংখ্যা নগণ্য। তবে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ইরান কিছু ছাড় দিচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। মালয়েশিয়াসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী জোটের বাইরের কিছু জাহাজকেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম