আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 82

ছাতকে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে-এমপি মিলন

আরিফুর রহমানঃ

ছাতকে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-১ আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন, ছাতক – দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন
বলেছেন,সরকার কৃষি বিভাগের মাধ্যমে কৃষিখাতে বিভিন্ন ভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে খাদ্যের উৎপাদন আরো বাড়াতে হবে। এ জন্য কৃষি পেশায় নিয়োজিত সকল মানুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সরকার কৃষি কার্ডের ব্যবস্থা করে দেবে। এর মাধ্যমে সকল কৃষকরা সরকারি সুবিধা পাবেন। এতে করে আমাদের কৃষি
অনেকদূর এগিয়ে যাবে। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,উপকার ভোগী কৃষকগণ সহ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান,উপজেলা কৃষক দলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানি

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

নবীনগরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দোলাবাড়ি গ্রামে “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন” প্রকল্পের আওতায় শতাধিক কৃষকের অংশগ্রহণে গতকাল (১/৪/২৬) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
‎কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
‎অনুষ্ঠানে জানানো হয়- চলতি মৌসুমে দোলাবাড়ি গ্রামে একটি সোলার সেচ স্কিম চালু করা হয়েছে। স্থানীয় নদী থেকে সাশ্রয়ী মূল্যে পানি উত্তোলনের এ উদ্যোগের মাধ্যমে শতাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন।
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন- “সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় দোলাবাড়ির ফসলি মাঠে প্রায় ১০০ বিঘা জমিতে প্রথমবারের মতো আউশ ধান চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হলে স্থানীয় খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।”
‎বিশেষ অতিথির তাঁর বক্তব্যে বলেন- “কৃষকদের উৎসাহিত করতে সরকার কৃষক কার্ড চালু করেছে। কৃষি নির্ভর দেশের অর্থনীতিতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমির সঠিক ব্যবহার ও মৌসুম ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন।”
‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মাঠ দিবস আয়োজন করা হবে।
আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

শ*ত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও বেঁচে ফিরবে না: ই*রা*ন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি এই নির্দেশনাও দিয়েছেন যে, শত্রুরা যদি স্থল হামলা চালাতে আসে তবে একজনও যেন বেঁচে ফিরতে না

বৃহস্পতিবার (২ এপ্রিল) সর্বাধিনায়ক আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয় ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে। যেখানে হাতামিকে দেখা যায় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে। এ সময় হাতামিকে বলতে শোনা যায়, ‘যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে।’ ‘শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর আমাদের চরম সতর্ক থাকতে হবে এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা দখলদার ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো টার্গেট করেছে।

যুদ্ধ প্রায় এক মাস গড়ানোর পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। যা ইরানে স্থল হামলার শঙ্কা করেছে। এছাড়া আরও অন্তত একটি বিমানবাহী রণতরী এ অঞ্চলে আনছে তারা। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইরানে স্থল হামলার লক্ষ্য পারস্য উপসাগরে থাকা ইরানের খার্গ দ্বীপ দখল করা। তেহরান যে দ্বীপ থেকে ৯০ শতাংশ তেল বহির্বিশ্বে রপ্তানি করে ।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন / এম আর এম

শনিবার ঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৪ এপ্রিল শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবে ১১ দলীয় ঐক্য জোট।

২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে উল্লেখ করে এই নেতা জানান, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনও বিকল্প নেই।

তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

হামিদুর রহমান বলেন, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই। শনিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দলীয় ঐক্য জোট ।

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধি নাগরপুর:

টাঙ্গাইলের নাগরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু’র প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দল সিনিয়র সভাপতি মোঃ আলতাফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ আব্দুল মোমিন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১,০৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৪০০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং ৩০০ জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সময়মতো সরকারি এই প্রণোদনা পেয়ে কৃষকদের মাঝে সন্তুষ্টি প্রকাশ পায় এবং তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

আলোকিত প্রতিবেদক:

ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আট*ক

খোরশেদ আলম:
আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে একটি নোহা গাড়ীতে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সদস্যরা। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়ী।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, বুধবার বিকাল পৌঁনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।
র‍্যাব জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহন তল্লাশীকালে একটি সিলভার রংয়ের নোয়া গাড়ি সিগনাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা উক্ত গাড়ীর পিছু নিয়ে বিকাল পৌঁনে ৫টার দিকে গাড়িটি থামাতে সমর্থ হয়। এসময় উপস্থিত লোকজনের সামনে ওই গাড়িতে তল্লাশী চালিয়ে ১২টি পুটলায় রক্ষিত ৩০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য দশ লক্ষ টাকা বলে জানা গেছে।
র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারী স্বল্প মূল্যে ক্রয় করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরাভাবে ক্রয়-বিক্রয় করে আসছিলো। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে রিট

বিশেষ প্রতিনিধি:

সম্প্রতি দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।

স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, হামের টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে কিংবা হাসপাতালে ভর্তি হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।

পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ প্রতিবেদনও নোটিশে সংযুক্ত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

রাত ৮টায় দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক:

দেশে চলমান বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে রাজধানীসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

২ এপ্রিল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু  বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ। সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। সারা দেশের ব্যবসায়ীরা এটি মেনে চলবেন বলে আমরা আশাবাদী।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের অ*শালীন মন্তব্যে ক্ষু*ব্ধ সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি আরবের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। একইসঙ্গে ‘ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমো খেতে হবে’ ট্রাম্পের এমন মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছে সৌদি।

পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউজের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নিল কুইলিয়াম সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ২ এপ্রিল বৃহস্পতিবার বলেছেন, “হোয়াইট হাউজের প্রতি সৌদি এখন অনেক হতাশ।”

তিনি বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে সৌদি হতাশ হয়েছে। যখন গত কয়েক বছরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য হতাশাজনকই।

তার মতে, ট্রাম্প বলেছেন যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে। যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করবে।

এই বিশেষজ্ঞ বলেছেন, “ট্রাম্পের স্বাধীন কাজকর্মে সৌদি ব্যাপকভাবে হতাশ। পরিণতি কি হতে পারে সেটি নিয়ে ট্রাম্প যে ভাবতে চান না; আবার ক্রাউন প্রিন্সকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার সবই সৌদিকে হতাশ করেছে।”

এই বিশেষজ্ঞ আরও বলেছেন, প্রিন্স সালমান এবং ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এখন উদ্বিগ্ন।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হায়কেল বলেছেন, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে। এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়। কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে— তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

বার্নার্ড হায়কাল বলেন, “সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে এবং তারা তাদের বিশাল ভুখণ্ড রক্ষা করতে পারবে না। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয়। আর আপনি প্রস্তর যুগে ফিরে যাওয়ার কথা বলছেন। এটি আসলে অসহনীয় পরিস্থিতি।”

ইরান ইতিমধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। যখন তাদের অবকাঠামোতে হামলা হয়েছে তখন হুমকি দিয়ে আরব দেশগুলোর বিভিন্ন অবকাঠামোতে তারা নির্ভুল হামলা করেছে। যারমধ্যে সৌদির তেল শোধনাগার, কুয়েত ও বাহরাইনের পানি শোধনাগার এবং কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রের হামলা উল্লেখযোগ্য।

এক আরব কর্মকর্তা বলেছেন, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তখন আরব নেতারা হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করেন। কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবেন না।

প্রফেসর হায়কেল আরও বলেছেন, আরব নেতারা আবারও ক্ষুব্ধ হয়েছেন যখন হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছে এ যুদ্ধের ব্যয় আরব দেশগুলো থেকে নেওয়া হবে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম