আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 78

পৈতৃক বাড়িতে ৯৫তম জন্মবার্ষিকী পালিত 

 ইয়াসিন শেখ:
নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায় ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ০৬এপ্রিল জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রী সুচিত্রা সেন এর পৈতৃক বাড়ির ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা পটভুমি স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সুচিত্রা সেন জন্মবার্ষিকীতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি পবীর সাহা, দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইয়াসিন আলী শেখ, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা,  সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ ।
আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

আশুলিয়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

শহিদুল্লাহ সরকার:

৬ এপ্রিল সোমবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় তুরাগ নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী। আশুলিয়া ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এর নেতৃত্ব মানববন্ধনে অংশ নেয় রুস্তুমপুর,নয়াপাড়া.পাড়াগ্রাম,বিনোদপুর,সাইপাড়া,দেউন,সাধুপাড়া,চানগাও, খাগান, দত্তপাড়া সহ প্রায় ৩০ টি গ্রামের কয়েক কয়েক হাজার মানুষ রুস্তপুর ব্রিজ করার দাবিতে মানববন্ধন করেন। এছাড়া ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্কুল কলেজ এর ছাত্র ছাত্রী সহ সবাই হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এসময় আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ড: মেহেদী হাসান আজাদ, আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহের আলী ও ড্যাফোডিল ইউনিভার্সিটির দিলজিপ কবির মানববন্ধন থেকে বক্তব্য দেন, তাদের একটাই দাবি রুস্তমপুর তুরাগ নদীর উপর একটি ব্রিজ নির্মান করা হউক। এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা রুস্তমপুর তুরাগ নদীর উপর ব্রীজ হবে। কিন্তু ব্রিজ না থাকায় শতশত বছর ধরে প্রায় ৩০ টি গ্রামের মানুষ খেয়া নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। ব্রীজ না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে।

এসময় এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সরকারের কাছে তুরাগ নদীর উপর একটি ব্রীজ নির্মাণের দাবি জানানো হয়।

আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

 

পাইলটকে উদ্ধারের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

বিধ্বস্ত যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানের আড়ালে ইরান থেকে ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির’ চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন অভিযান ঘিরে ওই সংশয় প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই অভিযান নিয়ে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে।

তিনি বলেন, কোহগিলুয়ে ও বোয়ের-আহমদ প্রদেশের যে এলাকায় মার্কিন পাইলট উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে, সেটি মধ্য ইরানের সেই এলাকা থেকে অনেক দূরে। যেখানে মার্কিন বাহিনীকে নামানোর চেষ্টা করেছিল কিংবা নামাতে চেয়েছিল।

ইসমাইল বাঘাই বলেন, ‌‌‘‘এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির জন্য প্রতারণামূলক অভিযান ছিল; এমন সম্ভাবনাকে মোটেও উপেক্ষা করা উচিত নয়।’’

গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত শুক্রবার ইরানে বিধ্বস্ত একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানকে তিনি ‘সাহসী’ তল্লাশি ও উদ্ধার অভিযান হিসেবে অভিহিত করেছেন।

তবে মার্কিন পাইলটকে উদ্ধারে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করেছেন, তা অস্বীকার করেছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রবিবার মার্কিন ওই অভিযান নস্যাৎ করে দেওয়ার দাবি করেন। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে বের করে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সেই সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়।

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি।

আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

টলিপাড়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ থাকবে

বিনোদন ডেস্ক:

ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের জীবনের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে কলকাতা এবং এর পার্শ্ববর্তী এলাকার সব সিনেমা এবং ধারাবাহিকের (সিরিয়াল) শুটিং বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিয়োয় টলিউড তারকাদের এক জরুরি বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তীর মতো জ্যেষ্ঠ শিল্পীরা।

শনিবার বিকেলে রাজপথে নেমে ক্ষোভ প্রকাশ করেছেন টলিপাড়ার একঝাঁক তারকা। সবার মুখে একটাই প্রশ্ন কেন এবং কীভাবে অকালে চলে যেতে হলো রাহুলকে? এই ঘটনায় শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়।

অন্যদিকে, বিচার পেতে মরিয়া রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার মধ্যরাতেই কলকাতা থেকে উড়িষ্যার তালসারি থানায় গিয়ে আরেকটি পৃথক এফআইআর দায়ের করেছেন।

বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা রাহুলের পরিবারের পাশে শুরু থেকেই আছি এবং থাকব। আমাদের এই লড়াই জীবন রক্ষার লড়াই। শুটিংয়ে বেরোচ্ছি ঠিকই কিন্তু আমরা যে নিরাপদে বাড়িতে ফিরতে পারব, সেই নিশ্চয়তা নেই। রাহুল আমাদের চোখ খুলে দিয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

শিল্পী ও টেকনিশিয়ানদের এই ধর্মঘটে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার টেকনিশিয়ান সদস্যের ফেডারেশন। বড় পর্দা এবং ছোট পর্দার সব কাজও অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে।

আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

পাকিস্তানের পাঠানো যু*দ্ধবিরতির প্রস্তাব ই*রানের পর্যালোচনায়

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের নিরসনে নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান, তা পর্যালোচনা করছেন ইরানের সরাকরি কর্মকর্তারা।সোমবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সকে ওই কর্মকর্তা বলেছেন, “আমরা নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছি। এতে খানিকটা সময় লাগবে। প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আমাদের কোনো তাড়াহুড়ো নেই।”

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যাওয়ার পর মার্চের মাঝামাঝি ইরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছিল সেই প্রস্তাব। তবে ইরান তাতে ইতিবাচক সাড়া দেয়নি।

পরে শনিবার পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান ট্রাম্প। সেই প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য দুই স্তরের পরিকল্পনার উল্লেখ করে বলা হয়েছে, প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই বিরতির সময়েই আলাপ-আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে।

নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালি থেকে ইরানি অবরোধ প্রত্যাহারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে আহ্বান জানানো হয়েছে যে যুদ্ধবিরতির এই ৪৫ দিনে যেন ইরান হরমুজ প্রণালীতে অবরোধ জারি না রাখে।

তবে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেহরান এ আহ্বানের সঙ্গে একমত নয়। অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালিকে সবার জন্য উন্মুক্ত করে দিতে রাজি নয় ইরান।

পাকিস্তানের মাধ্যমে ইরানে নতুন প্রস্তাব পাঠানোর পর গতকাল রবিবার তেহরানকে আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া না দেয়— তাহলে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে।

সূত্র : রয়টার্স, জিও নিউজ

আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

সাভারে ধর্ম অ*বমাননার অভিযোগে মা ও মেয়ে গ্রে*প্তার

শহিদুল্লাহ সরকার 
সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৬ এপ্রিল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী। এর আগে রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,রাতে বাড়ির ছাদ থেকে কোরআন শরিফ সাদৃশ্য একটি বই ফেলে দিতে দেখেন প্রতিবেশী আবির হাসান। এসময় প্রতিবেশী আবির হাসান সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মা ও মেয়ের নাম হলো আমিনা মনসুর ও জান্নাত আক্তার। দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

একনেক সভায় ১৯ প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে আলোচনা হয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের প্রথম একনেকে উত্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

৫ এপ্রিল সোমবার সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রথম একনেকে উত্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে আলোচনা হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে কয়েকটি।

তিনি বলেন, সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থার বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি প্রকল্প গুলোর যৌক্তিকতা যাচাই-বাছাই করবে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা অতীতে দেখেছি যে, রাষ্ট্রের সঙ্গে জনগণের বিযুক্তি ঘটেছে। কারণ অনেক সময় নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেনি। সরকার নির্বাচনের সময়ে ইশতেহার দিয়েছে এবং সেই ইশতেহারে কতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন ওই প্রতিশ্রুতিগুলো সরকারের অ্যাজেন্ডায় পরিবর্তিত হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটি এখন সরকার পরিচালনার অর্থাৎ জাতীয় অ্যাজেন্ডায় পরিণত হয়েছে এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের দিকে বিভিন্ন আকারে প্রকল্পগুলো আনবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, একটা ব্রড কমিটি হবে। এই কমিটি বিবেচনা করবে যে কি কি প্রকল্পগু আসলে জনগণের জন্য দরকার।

আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

ই*রানকে ব্যা*পক গা*লিগা*লাজ করে হুঁ*শিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গালিগালাজপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ এপ্রিল রবিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানকে ব্যাপক গালিগালাজ করেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস, সব এক সুতোয় গাঁথা। এর মতো আর কিছুই হবে না!!! ফা** প্রণালি খুলে দাও, তোমরা উন্মাদ বদমাশ, নাহলে তোমরা নরকে বাস করবে; শুধু দেখে যাও! সমস্ত প্রশংসা আল্লাহর।’’

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান পিছু হটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং মধ্যপ্রাচ্যে প্রতিবেশী আরব দেশগুলোর অর্থনৈতিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে বার বার আল্টিমেটাম দেওয়ার পর আজ গালিগালাজপূর্ণ ওই পোস্ট করেছেন ট্রাম্প।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেই হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন।

তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করেছেন, তখন তিনি এই হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন।

মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতরে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প দাবি করার পর ওই পোস্ট করেছেন। ইরানের সামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন এক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই পাইলট।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। ট্রাম্প বলেছেন, ওই পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, আমরা ইরানের পাহাড়ের গভীর থেকে গুরুতর আহত এবং অত্যন্ত সাহসী এফ-১৫ ক্রু সদস্যকে উদ্ধার করেছি। ইরানি সামরিক বাহিনী বড় সংখ্যায় তাকে হন্যে হয়ে খুঁজছিল এবং খুব কাছে চলে এসেছিল। তিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। জীবন ও সরঞ্জামের ঝুঁকির কারণে এ ধরনের অভিযান খুব কমই চালানো হয়।

তিনি বলেন, ‘‘এমন অভিযান সচরাচর পরিচালিত হয় না! প্রথম অভিযানের পর দ্বিতীয় এই অভিযানটি চালানো হয়। প্রথম অভিযানে আমরা দিনের আলোতে পাইলটকে উদ্ধার করেছি, যা ছিল অস্বাভাবিক এবং আমরা ইরানে সাত ঘণ্টা কাটিয়েছি। সবার সাহসিকতা এবং প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী! আমি সোমবার দুপুর ১টায় ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করব। আমাদের মহান সামরিক যোদ্ধাদের মঙ্গল করুন ঈশ্বর!’’

সূত্র: এনডিটিভি।

আলোকিত প্রতিদিন /০৫ এপ্রিল ২০২৬ /মওম

ঘিওরে অ*বৈধ ব্যাটারি কারখানায় অ*ভিযান: দেড় লাখ টাকা জ*রিমানা

প্রতিনিধি,​ঘিওর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন ‘আল মুমিন ব্যাটারি কারখানায়’ এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, বাইরে থেকে তালাবদ্ধ রেখে কারখানার ভেতরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কাজ চলছে। অভিযানের সময় দেখা যায়, কারখানার ভেতরে কোনো প্রকার সুরক্ষা ছাড়াই বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে এবং গলিয়ে সীসা বার (Lead Bar) তৈরি করা হচ্ছে।
​বিপজ্জনক পরিবেশ ও অব্যবস্থাপনা তদন্তে দেখা গেছে, ওই কারখানায় ভয়াবহ অনিয়ম বিদ্যমান ছিল। পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার ছাড়পত্র বা বৈধ নথিপত্র ছিল না। বিষাক্ত বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না, যা সরাসরি পরিবেশের ক্ষতি করছিল।
​বায়ু দূষণ ও স্বাস্থ্যহানিকর বিষাক্ত উপাদানের উপস্থিতিতে ওই এলাকার পরিবেশ ও স্থানীয় জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে ছিল।
​অভিযান পরিচালনা করেন- ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা তুল ইসলাম। এ বিষয়ে তিনি জানান,
​”কারখানাটিতে পরিবেশ ও বায়ু দূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
​প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কারখানায় থাকা সকল বিষাক্ত রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আলোকিত প্রতিদিন /০৫ এপ্রিল ২০২৬ /মওম

কুমিল্লার মুরাদনগরে সড়কের দুই পাশে ২০০ বৃক্ষ রোপণ

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ সড়কের পায়ব এলাকায় পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ সমাজ । নিজেদের অর্থায়নে সড়কের দুই পাশে প্রায় ২০০টি চেরি ফুলের গাছ রোপণ করে তারা গড়ে তুলছেন সবুজায়নের মনোরম পরিবেশ।

গত শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে পায়ব “জাগ্রত তরুণ সমাজ সংগঠনের উদ্যোগে” এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইমন রাজ, সজিব হোসেন, শাহীন, নয়ন ছগির ও মনির হোসেনসহ সংগঠনের সদস্যরা।

তরুণরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। গাছ সংগ্রহ থেকে শুরু করে রোপণ পর্যন্ত পুরো কার্যক্রম তারা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সম্পন্ন করেছেন।

উদ্যোক্তাদের একজন বলেন, সড়কের সৌন্দর্য বাড়াতে আমরা নার্সারি থেকে ২০০টি চেরি ফুলের গাছ সংগ্রহ করেছি। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা বলেন, তরুণদের এ উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।পরিবেশ হলো আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের সমষ্টি, যা মানুষের জীবন, স্বাস্থ্য এবং অস্তিত্বকে সরাসরি প্রভাবিত করে। দূষণ, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে আজ আমাদের পরিবেশ হুমকির মুখে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য দূষণ রোধ, গাছ লাগানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এছাড়া পথচারীরা জানান, সবুজে ঘেরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস। এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আলোকিত প্রতিদিন /০৫ এপ্রিল ২০২৬ /মওম