আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 77

ঘিওরে খুদে বিজ্ঞানীদের মেলা: লক্ষ্য এবার উদ্ভাবন নির্ভর বাংলাদেশ

যু*দ্ধবিরতির ঘোষণায় তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তেলের দাম হ্রাস পেয়েছে প্রায় ১৪ শতাংশ। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক এক্সবার্তায় জানান, যুদ্ধবিরতির এই ১৫ দিনে সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হবে। হরমুজ পেরোনোর আগে অবশ্যই ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নিতে হবে।

এই দুই ঘোষণা পর পর পরই কমতে শুরু করে তেলের দাম। বাজার সংস্থাগুলোর বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি এবং হরমুজে অবরোধ শিথিলের খবরের পর থেকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ কম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডে দাম কমেছে ১৪ দশমিক ৮৪ ডলার।

আর অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- এর দাম কমেছে ১৬ দশমিক ১৩ ডলার। শতকরা হিসেবে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১৪ দশমিক ৩৭ শতাংশ।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই অবস্থাকে স্বাগত জানিয়েছেন জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। তেলের বৈশ্বিক বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়া বাজারের জন্য খুবই ইতিবাচক। তবে আমাদের মনে রাখতে হবে যে বাজার এখনও স্থিতিশীল হয়নি। বৈশ্বিক তেলের বাজারকে স্থিতিশীল করতে আরও অনেক কাজ এখনও বাকি আছে। তবে উত্তেজনা নিরসনের এই প্রাথমিক পর্যায়টি খুবই চমৎকার।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল আদায় করবে ই*রা*ন ও ওমান

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্র মতে সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চলাকালে এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের বিষয়ে দেশ দুটি একমত হয়েছে। জাহাজ চলাচল থেকে সংগৃহীত এই অর্থ পুনর্গঠন কাজের জন্য বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ রয়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহন ট্র্যাকিং তথ্য অনুযায়ী, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে এই রুট দিয়ে মাত্র ৫ শতাংশ জাহাজ চলাচল করছে। তবে কিছু তেলবাহী ট্যাঙ্কার এই পথ ব্যবহার করতে সক্ষম হয়েছে; উদাহরণস্বরূপ, ইরানের সাথে আলোচনার মাধ্যমে পাকিস্তান এবং ভারত তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য বিশেষ নিশ্চয়তা আদায় করে নিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে পারাপারের জন্য প্রতিটি জাহাজকে ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে ইরান ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি দাবি করছে বলে তথ্য রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা কোম্পানি এই বিশাল অংকের অর্থ পরিশোধ করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় : ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

বুধবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে। তবে শর্ত হলো— ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঘোষিত এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ইসরায়েলের এই অবস্থান পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগে জানিয়েছিলেন যে, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতিতে লেবানন নিয়ে কিছু উল্লেখ করেননি।

নিজেদের বিজয়ী দাবি করছে হোয়াইট হাউস:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউস নিজেদের বিজয়ের দাবি করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের সামরিক বাহিনী বাস্তবে রূপান্তর করেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ট্রাম্পের উদ্যোগেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলেছিলেন যে ‘অপারেশন এপিক ফিউরি’ ৪ থেকে ৬ সপ্তাহের একটি অভিযান হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র মাত্র ৩৮ দিনেই তাদের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন এবং এর চেয়েও বেশি সফলতা অর্জন করেছে।

সূত্র : সিএনএন

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাভারের দত্তপাড়া ৮ বছরের এক শিশু ধ*র্ষ*ণের অ*ভিযোগ উঠেছে

শহিদুল্লাহ সরকার:

সাভারের দত্তপাড়া ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ৬ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় দত্তপাড়া ধর্ষক আব্দুল বারেকের বাড়ির ভাড়াটিয়া চাঁদপুরের শিউলি আক্তারের ৮ বছরের শিশু মাইশা কে হজরত আলীর ছেলে আবদুল বারেক শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে শিশু মাইশা কে ধর্ষণ করেন। এ এবিষয়ে ধর্ষিতার মা শিউলি আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এবিষয়ে বিরুলিয়া ফাঁরি পুলিশের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান শিশু ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। ধর্ষক আব্দুল বারেক পলাতক আছেন গ্রেফতারে অভিযান চলছে।

আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের টেকসই উন্নয়নে নতুন উদ্যোগ

মোহাম্মদ মাহবুবুল আলম:

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের টেকসই উন্নয়ন জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ। সংস্থাটির এই উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এসএমই টুলকিট’, যা উদ্যোক্তাদের জন্য বাস্তবভিত্তিক সহায়তা প্রদান করবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বাংলামটরে আয়োজিত এক অনুষ্ঠানে টুলকিটটি উন্মোচন করা হয়। এতে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং সিএমএসএমই খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

আয়োজকরা জানান, এই টুলকিটের মাধ্যমে দেশের এসএমই উদ্যোক্তারা পরিবেশবান্ধব, সামাজিকভাবে দায়িত্বশীল ও সুশাসনভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন। ফলে তারা শুধু ব্যবসায়িক উন্নয়নই নয়, বরং একটি দায়িত্বশীল শিল্প সংস্কৃতি গড়ে তুলতেও সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, ‘একটি দেশের উন্নয়নে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশের উন্নয়নের সূচনা হয়েছে এই খাতকে কেন্দ্র করেই।

তিনি বলেন, দেশের বর্তমান পরিবেশ সংরক্ষণ বিধিমালায় এসএমই খাতকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বিবেচনায় সবুজ ও হলুদ শ্রেণিতে রাখা হয়েছে, কারণ এই খাত থেকে দূষণের মাত্রা তুলনামূলকভাবে কম। তবে শুরু থেকেই পরিকল্পনায় পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা জরুরি বলে তিনি জোর দেন।

তিনি আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের উৎপাদন পরিকল্পনায় কম জ্বালানি ব্যবহার, কম পানি ব্যবহার ও কম বর্জ্য উৎপাদনের বিষয়টি গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাও হতে হবে পরিবেশবান্ধব।

ড. ফাহমিদা খানম বলেন, বর্তমানে টেকসই ব্যবসার মূল বিষয় হলো পরিবেশবান্ধব প্রবৃদ্ধি নিশ্চিত করা। অর্থাৎ উৎপাদন ও প্রবৃদ্ধি এমনভাবে হতে হবে, যেন পরিবেশের ক্ষতি না হয়। পাশাপাশি শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি জানান, নতুন চালু হওয়া এসএমই টুলকিটে উদ্যোক্তাদের জন্য প্রায় ৩২টি প্রশিক্ষণধর্মী উপকরণ ও আটটি মডিউল রাখা হয়েছে, যা তাদের টেকসই ব্যবসা পরিচালনায় সহায়তা করবে।

সরকারের একার পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান, উদ্যোক্তা, স্থানীয় কমিউনিটি এমনকি সাধারণ মানুষকেও একযোগে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মাহবুবুর রহমান।
দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতকে আরও শক্তিশালী করতে টেকসই নীতিমালা অনুসরণ অপরিহার্য।

অনুষ্ঠানে জিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস জামান বলেন, নতুন চালু হওয়া এসএমই টুলকিটটি মূলত একটি স্ব-মূল্যায়নভিত্তিক উপকরণ, যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজেই তাদের বর্তমান অবস্থান মূল্যায়ন করতে পারবেন।

তিনি বলেন, বিশেষ করে নতুন উদ্যোক্তারা এই অনলাইনভিত্তিক টুলকিট ব্যবহার করে বুঝতে পারবেন তারা ব্যবসার কোন স্তরে আছেন এবং কিভাবে উন্নতি করা সম্ভব।

শাহামিন এস জামান আরও বলেন, টেকসই ব্যবসার জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন। উদ্যোক্তাদের শুধু ব্যবসা পরিচালনাই নয়, বরং কর্মীদের ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।

তিনি উল্লেখ করেন, দেশের বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত পরিবেশগত ও সামাজিক মানদণ্ড সম্পর্কে সচেতন হলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে এ বিষয়ে জ্ঞানের ঘাটতি রয়েছে। এই টুলকিট সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্লাস্টিক বর্জ্যসহ বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও উন্নয়ন সহযোগীরা নানা উদ্যোগ নিচ্ছে। এসব বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা অর্থনৈতিক সম্পদে রূপান্তর করা সম্ভব, যা দেশের জন্য বাড়তি আয় বয়ে আনতে পারে।

শাহামিন এস. জামান আরও বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বড় বৈশ্বিক ইস্যু, যা উন্নয়নশীল দেশগুলোর ওপর বেশি প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে সরকার এবং বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করে পরিবেশ দূষণ কমানো ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

এই টুলকিটের মাধ্যমে উদ্যোক্তারা পরিবেশবান্ধব এবং টেকসই ব্যবসা পরিচালনায় বেশি সচেতন হবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

শিবগঞ্জের বৃদ্ধা হ*ত্যা মা*মলা: র‍্যাবের জালে প্রধান দুই আ*সামি

বগুড়া অফিস:

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা মমেনা বেগমকে (৭০) পিটিয়ে হত্যার ঘটনার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

৭ এপ্রিল মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী থানার পাঁচপাইকা হরিতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার হরিরামপুর জাবারীপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মোঃ জেলাল হোসেন (৪২) এবং তার স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম (৩৮)। জেলাল এই মামলার ১ নম্বর এবং স্বপ্না ২ নম্বর এজাহারনামীয় আসামী।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা ভিকটিম মমেনা বেগমের বাড়িতে গিয়ে গালিগালাজ ও মারপিট শুরু করে। একপর্যায়ে ১নং আসামী জেলাল হোসেন ভিকটিমের মাথায় সজোরে কিল-ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, মামলা দায়েরের পর থেকেই আসামীরা আত্মগোপনে ছিল। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরও জানান, জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আলোকিত প্রতিদিন /০৭ এপ্রিল ২০২৬ /মওম

আজ রাতেই একটি সভ্যতার মৃ*ত্যু ঘটতে পারে : ট্রাম্পের চ*রম হুঁ*শিয়ারি 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সকল শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে মঙ্গলবার দেশটিতে ‌‘‘একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।’’

ট্রাম্প লিখেছেন, ‘‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’’পোস্টের শেষে, ‘‘কে জানে কী হয়?’’  বলেছেন তিনি।

যদিও ইরানকে দেওয়া মঙ্গলবারের আল্টিমেটামের পর কী করবেন ট্রাম্প, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি। তবে এর আগে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে চায়।

তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সূত্র: এএফপি।

আলোকিত প্রতিদিন /০৭ এপ্রিল ২০২৬ /মওম

ই*রা*নের হাম*লার ভয়ে ‘বাদশা ফাহাদ কসওয়ে’ ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা এ ব্রিজটি। যার দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে।

ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর পরই সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও ব্রিজ লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি বলেছেন, ইরানিদের এসব অবকাঠামো নিশ্চিহ্ন করে দেবেন। এর জবাবে ইরান বলেছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজে কোনো হামলা হলে বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

উপসাগরীয় দেশগুলো ইরানের হামলার জবাবে এখনো সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। তবে খবর বেরিয়েছে, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র যদি ব্যবস্থা নেয় তাহলে এতে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত।

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা করে । ফলে যুদ্ধের শুরু থেকেই আরব দেশগুলোকে এটির আগুনে পুড়তে হচ্ছে। ইরানের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলো এখনো সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র যদি ব্যবস্থা নেয় তাহলে এতে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত এমনটাই খবর বিরিয়েছে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৪ শতাধিক অ*বৈধ স্থাপনা উ*চ্ছেদ

মোঃ ফয়েজ আহমেদ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা থেকে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গড়ে ওঠা এসব স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বিকেল পর্যন্ত চলে। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসিফুল হক, সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কুমিল্লা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম এবং কুমিল্লা জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য অংশ নেন। পুরো অভিযানে নিরাপত্তা জোরদার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সড়ক ও জনপদ বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে একাধিকবার অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা তা না করায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।
বুড়িচং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজার এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে অভিযান চালান।
এ সময় সবজির আড়ত, হোটেল, কনফেকশনারি, কাপড় ও জুতার দোকান, মুদি দোকান, ফলের আড়ত, ফার্নিচারসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। অনেক দোকান মালিককে তাৎক্ষণিকভাবে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান স্থানীয় প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল। দীর্ঘদিন কোনো অভিযান না হওয়ায় দোকানগুলো স্থায়ী রূপ নেয় এবং ধীরে ধীরে সড়কের জায়গা দখল করে নেয়। ফলে ওই এলাকায় প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো এবং ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকত।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়ককে দখলমুক্ত রাখতে এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পুনরায় যেন কেউ অবৈধভাবে সড়কের জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম

পৈতৃক বাড়িতে ৯৫তম জন্মবার্ষিকী পালিত 

 ইয়াসিন শেখ:
নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায় ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ০৬এপ্রিল জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রী সুচিত্রা সেন এর পৈতৃক বাড়ির ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা পটভুমি স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সুচিত্রা সেন জন্মবার্ষিকীতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি পবীর সাহা, দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইয়াসিন আলী শেখ, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা,  সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ ।
আলোকিত প্রতিদিন /০৬ এপ্রিল ২০২৬ /মওম