আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 76

মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে স*ন্ত্রাসী হা*মলা

রবিউল ইসলাম:

কালিয়াকৈর থানাধীন মধ্যপাড়া ইউনিয়ন ঠাকুরপাড়া বাজারে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে তুষার ( ৩২) ও তার সঙ্গীদের উপরে সন্ত্রাসী বাহিনী আক্রমন করে।  এর ফলে মারাক্তকভাবে আহত হন তুষার ও তার সঙ্গীরা। একই ইউনিয়নের  ৮নং ওয়ার্ড বিএনপি অফিস ও একটি জুতার দোকানও ভাংচুর করে এই সন্ত্রাসী বাহিনীর। সন্ত্রাসী বাহিনীর আক্রমনের শিকার তুষার (৩২) কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তুষার ও শাহ আলম এর সাথে কথা বলে যানা যায় সন্ত্রাসী বাহিনীরা একই ইউনিয়নের বাসিন্দা।

আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

লেবাননে ইস*রায়েলের শতাধিক বিমান হা*মলা, নিহত বেড়ে ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং ইরান গত ৭ এপ্রিল মঙ্গলবার ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধাবসানের দিকে পরিচালনা করা নিয়ে আলোচনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই গত বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমানবাহিনী।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, লেবাননের রাজধানী বৈরুত এবং অন্যান্য অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে পৌঁছেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। নিহত এবং আহতরে সংখ্যা আরও বাড়তে পারে।

মাত্র ১০ মিনিট ধরে চলে এই অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মাত্র ১০ মিনিট ধরে চলা এই অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং ১০ মিনিটে পুরো লেবাননে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।

লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে অধিকাংশ বোমা ফেলা হয়েছে। ফলে ধ্বংস এবং প্রাণহানি মাত্রা অনেক বেশি। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নিহত-আহত এবং তাদের স্বজনদের ভিড়ে রীতিমতো হিমসিম খাচ্ছে বৈরুত ও লেবাননের অন্যান্য শহর-গ্রামের হাসপাতালগুলো। ধ্বংসস্তূপ আটকা পড়া নিহত ও আহতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও।

ইরানের সমর্থন এবং মদতপুষ্ট বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লা। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটির প্রতিষ্ঠা গত শতকের আশির দশকে ও জন্মলগ্ন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের চরম শত্রু।

হিজবুল্লাকে পুরোপুরি দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে ২০২৫ সালের অক্টোবরে মাসে আন্তর্জাতিক চাপের মুখে লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান- যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ বাঁধার দু’দিন পর অর্থাৎ ২ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে মার্চের মাঝামাঝি বিমান অভিযানের সঙ্গে যুক্ত হয় স্থল অভিযানও।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান। লেবাননের উপর ইসরায়েলি হামলায় তেহরান ক্ষুব্ধ হয়েছে । কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় ইরান।

সূত্র : এএফপি, এনডিটিভি

আলোাকিত প্রতিদিন / এম আর এম

চন্দনাইশে জাতীয় বিজ্ঞান  ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মোঃ নজরুল ইসলাম:

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় উপজেলার ৩ টি কলেজ ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।

মেলায় অংশগ্রহণ করে আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ ‘বেইস ডোর লক সিস্টেম’ প্রকল্প প্রদর্শন করে কলেজ ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বেগম গুল চেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ ‘নিইও ডায়নামিস’ প্রকল্প প্রদর্শন করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান অধিকার করে। বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল তাসনিম রিচি এবং মাধ্যমিক পর্যায়ে বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিজাতুল হাসান প্রথম স্থান অধিকার করে।

সকাল ১০টায় উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

বিকালে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান প্রমূখ।

এসময় প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সমাপণী অনুষ্ঠানে ​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হবে শিক্ষার্থীরা।”

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. রাজিব হোসেন।

আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম

টাঙ্গাইলে পুলিশের মা*দকবিরোধী অ*ভিযান: ই*য়াবা-গাঁ*জাসহ গ্রে*প্তা*র ৬

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে পুলিশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, মাদক সেবনের সময় হাতেনাতে আটক ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো-মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)
সদর থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি রুহুল আমিন জানান, প্রথমে মঙ্গলবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া এলাকা অভিযান চালিয়ে লাকী ও লিটন কর্মকারকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। অপরদিকে বটতলা আকুর টাকুরপাড়া এলাকা থেকে আসিফুজ্জামান আসিফ ও সোহান নূরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে শিশু একাডেমি গেইটের সামনে থেকে হৃদয় ও বিশুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার করা হয়। অপরদিকে টাঙ্গাইল থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৩ মাদক সেবীকে ৭দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।
আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম

জাইকার সহায়তায় ও কক্সবাজার পৌরসভার উদ্যোগে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

“আমাদের শহর আমরা নিজেরাই পরিষ্কার রাখি” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কলাতলী সমাজ পরিচালনা কমিটির কার্যালয়ে জাইকার সহায়তায় এলজিইডির আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রকল্প এবং কক্সবাজার পৌরসভার যৌথ উদ্যোগে কলাতলী সমাজ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাতলী সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার মি. রেমন্ড গার্সিয়া গো। এছাড়া কক্সবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক কবির হোসেন, ইউডিসিজিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সমাজনেতা আঃ খালেক, রকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলে নিজেদের বাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কলাতলীর স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকা নিজেদের উদ্যোগে পরিষ্কার রাখায় জাইকার পরিদর্শন টিম কলাতলী এলাকা পরিদর্শন করে এবং ২০টি পরিবারকে বিশেষ পুরস্কার প্রদান করেন। এছাড়া নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার জন্য ১৫টি বিন এবং পরিচ্ছন্ন কর্মীদের জন্য সেফটি কিট সরবরাহ করা হয়।

আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ‘একতরফাভাবে বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ পরিচালনা করেছিল এবং বর্তমানে সেখানে উভয়েরই ‘শোচনীয় পরাজয়’ ঘটেছে বলে মনে করে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা গতকাল এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

গত ২৮  ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর অবশেষে গত ৭ এপ্রিল ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে ইরানে আর হামলা পরিচালনা করবে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবুজ সংকেত দেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মারিয়া ঝাখারোভার সঙ্গে যোগাযোগ করে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক রেডিও। প্রতিক্রিয়ায় ঝাখারোভা বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। আমাদের দেশ (এ যুদ্ধের) একদম শুরুর দিকে এই আহ্বান জানিয়েছিল। যুদ্ধের পর প্রথম বিবৃতিতেই আমরা বলেছিলাম যে তাৎক্ষণিকভাবে এই আগ্রাসী হামলা থামানো জরুরি; কারণ, যে পরিস্থিতির কারণে এই যুদ্ধ— সেটি সমাধান সামরিক পদ্ধতিতে নিহিত নেই, বরং এজন্য প্রয়োজন কূটনৈতিক প্রয়াস।”

স্পুটনিক রেডিওকে ঝাখারোভা আরও বলেন, “অবিলম্বে একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি শুরু করা প্রয়োজন, যা অবশ্যই বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি প্রস্তুত করবে।”

সূত্র : আলজাজিরা

আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম

সুন্দরবনকে দস্যু*মুক্ত রাখতে অব্যাহত থাকবে কোস্টগার্ডের অভিযান

এস কে সিরাজ:

আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সক্রিয় এবং প্রতিশ্রুতিবদ্ধ।  এই সুন্দরবনের দস্যুতা দমনে আমরা নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছি এবং পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, বিগত দেড় বছর ধরে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন  সদস্যকে আটক করা হয়েছে।

এছাড়াও পরিচালিত অন্যান্য অভিযানগুলোতে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড এর নেতৃত্বে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে। আমরা স্থানীয়  জনসাধারণ, এই সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও নির্ভরশীল ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করেছি। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে কোস্ট গার্ডের নজরদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে, এ সকল ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ লিটার জ্বালানি জব্দ

নুরুল ইসলাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রাম-এর তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মুদি দোকানের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা মোট ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়।

জানা যায়, দোকান মালিক মোঃ কাইসার আহমেদ সওদাগর দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত জ্বালানি তেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বিরুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসমর্থনে এগিয়ে আনোয়ার হোসেন মন্ডল

শহিদুল্লাহ সরকার:

বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন মন্ডল। সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকায় জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

রাজনৈতিক জীবনে সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়াও তিনি সাভার থানা বিএনপির দলীয় কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আনোয়ার হোসেন মন্ডল । গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা, খেলাধুলার উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। এছাড়াও মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় প্রশংসা অর্জন করেছেন। তার এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী বলেন “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে, তাহলে বিরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হচ্ছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দাদের মতে, আনোয়ার হোসেন মন্ডল একজন ভদ্র, সৎ ও সমাজ সেবামূলক মানসিকতার ব্যক্তি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার কারণে আসন্ন নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন বলে মনে করছেন এলাকাবাসী।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সফলতা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিচ্ছেন। তার এই কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে।

সব মিলিয়ে, বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনোয়ার হোসেন মন্ডল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এলাকাবাসীর মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার সম্ভাবনা বেশ উজ্জ্বল এবং নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তারা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঘাটাইলে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

 রাহাত সরকার:
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন
করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান।  জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। বিজ্ঞান মেলা উদ্বোধন ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির যুগে  শিক্ষার্থীদের  বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে। এ সময় উপজেলার ২৩ টি স্কুল এ মেলায় অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন /০৮ এপ্রিল ২০২৬ /মওম