আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 75

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে-পরিবর্তন হলো

ক্রীড়া ডেস্ক:

এ মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃৃহস্পতিবার বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে।

গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি সভাপতি বলেছিলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

লেবাননে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে যুদ্ধ যে কোনো একটিকে বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

বুধবার সামাজিক যোগাযোগ এক্সে পোস্ট করা এক বার্তায় আরাগচি বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার এবং স্পষ্ট: যুক্তরাষ্ট্রকে এখন অবশ্যই বেছে নিতে হবে যে তারা যুদ্ধবিরতি চায়, না-কি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে চায়। কারণ, এই দু’টো একসঙ্গে চলতে পারবে না।”

“লেবাননে যে বিধ্বংসী হামলা, বেপরোয়া হত্যাকাণ্ড চলছে— পুরো পৃথিবী তার সাক্ষী। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে কিনা— তা বিশ্ব দেখছে।”

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, লেবাননের রাজধানী বৈরুত এবং অন্যান্য অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে পৌঁছেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। নিহত এবং আহতরে সংখ্যা আরও বাড়তে পারে।

মাত্র ১০ মিনিট ধরে চলে এই অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মাত্র ১০ মিনিট ধরে চলা এই অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং ১০ মিনিটে পুরো লেবাননে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।

লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে অধিকাংশ বোমা ফেলা হয়েছে। ফলে ধ্বংস এবং প্রাণহানি মাত্রা অনেক বেশি। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নিহত-আহত এবং তাদের স্বজনদের ভিড়ে রীতিমতো হিমসিম খাচ্ছে বৈরুত ও লেবাননের অন্যান্য শহর-গ্রামের হাসপাতালগুলো। ধ্বংসস্তূপ আটকা পড়া নিহত ও আহতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও।

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন / এম আর এম

সংগীতশিল্পী প্রীতম-জেফারের প্রথম ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

বিনোদন ডেস্ক:

সংগীতের আঙিনায় জনপ্রিয় নাম প্রীতম ও জেফার। দুজনেই একসঙ্গে গান দিয়ে মাতিয়েছেন শ্রোতাদের। তবে এবার সুরের ছন্দে নয় বরং প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান।

শিহাব শাহীনের পরিচালনায় প্রীতম ও জেফারকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি।

জানা যায়, বছরখানেক আগে শুটিং শেষ হয় এই প্রোজেক্টের। কারিগরি জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। অবশেষে তা আসছে; সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ।

নির্মাতা শিহাব শাহীন ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে জানান, একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা এবং চাওয়াকে প্রাধান্য দেয়। নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা মনভাবের জন্যই একসময় জীবন ও সম্পর্কের মাঝে সৃষ্টি হয় নানা জটিলতার। সেই টানাপোড়েন জীবনের ঘিরেই এগিয়েছে চিত্রনাট্য।

শিহাব শাহীনের সঙ্গে প্রীতম ও জেফারের কাজের অভিজ্ঞতা পূর্ব থেকেই। প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
উল্লেখ্য শিহাব শাহীন নিজেই ‘তুমি আমি শুধু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন নিজেই।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

আলোকিত ডেস্ক:

শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৯ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। আর শনিবার, সোমবার এবং বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

ঘিওরে ফেসবুকে ভু*য়া আইডি দিয়ে অ*পপ্রচার ও হু*মকির অ*ভিযোগ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, হুমকি ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক।
জিডি সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার কুস্তা গ্রামের বাসিন্দা হিমেল সুলতান গত ২৩ ফেব্রুয়ারি ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৭৯৯ এবং ট্র্যাকিং নম্বর B19TIF।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নিজের বাসায় অবস্থানকালে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, “ঘিওর নিউজ” নামের একটি আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি ওই আইডি থেকে তাকে হুমকিও প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী হিমেল সুলতান জানান, বিষয়টি জানার পর তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারী ব্যক্তিদের সনাক্ত করতে পারেননি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য থানায় আবেদন করেছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে ঘিওর থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

নেত্রকোণায় বিআরটিসি বাসে সেবার মান উন্নয়ন, যাত্রী হ*য়রানি বন্ধের দাবীতে মা*নববন্ধন 

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা-ময়মনসিংহ রোডে বিআরটিসি দুইতলা বাস চলাচলে যাত্রী সেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি ও অনিয়ম দুর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় নাগড়া বিআরটিসি বাস কাউন্টারের সামনে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর রেড জুলাই এর এডমিন আকাশ অভি,সুপারভাইজান মোহাম্মদ রাব্বী, ছাত্রী মম, অর্পন, পূর্ণ, সাম্য, স্বপ্ন ও শফিক।রেড জুলাই এর এডমিন আকাশ অভি বলেন, নেত্রকোনা ময়মনসিংহ রোডে চলাচলকারী বিআরটিসি দুতলা বাসে সাম্প্রতিক সময়ে যাত্রী হয়রানি, অনিয়মিত সময়সূচী, মাঝ পথে যাত্রী উঠা নামা সংক্রান্ত সমস্যা এবং সেবার মানে অবনতি পরিলক্ষিত হচ্ছে। ফলে শিক্ষার্থী, চাকুরীজীবী ও সাধারণ যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে। বাস ম্যানেজারের নানা অনিয়ম, দুর্নীতি ও তদারকির ঘাটতির কারনে সেই মান বজায় থাকছে না।ফলে বিআরটিসি বাস সমুহ সময় নিষ্ট সেবা প্রদান চরম ভাবে ব্যহত হচ্ছে।মানববন্ধনে বিআরটিসি বাস সুপারভাইজার মোহাম্মদ রাব্বি বলেন, বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো নানা অনিয়ম ও দূর্নীতিতে জর্জরিত। ম্যানেজার এনামুল হক কোন নিয়ম কানুন না মেনে ডিপো চালাচ্ছেন ইচ্ছামতো। তার খুঁটিতে নাকি অনেক জোর। তাই ম্যানেজার হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক বিআরটিসির চেয়ারম্যানকে মোটা টাকা ঘুষ দিয়ে ম্যানেজার হয়েছে। ম্যানেজার ক্ষমতার দাপট দেখিয়ে অন্যান্য স্টাফের সাথে  দুর্ব্যবহার করে আসছে, ফলে আমরা ভয়ে কেউ মুখ খুলতে পারি না। মানববন্ধনে বক্তারা দূর্নীতিবাজ ম্যানেজার এনামুল হকের অপসারন দাবী করেন।পরে মানববন্ধন কারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

বাস্তবে সামনে এলেন আসল নূর, কাঁদলেন আফরান নিশো

বিনোদন ডেস্ক:

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’-এর মূল অনুপ্রেরণা মো: নূর ইসলাম ৪ এপ্রিল বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার জীবনের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা। রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত এই সিনেমাটি ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত নূর ইসলামের অলৌকিকভাবে বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

‘দম’ সিনেমাটি দেখে সাংবাদিকদের মুখোমুখি হন মো: নূর ইসলাম এবং তার স্ত্রী আনোয়ারা পারভীন। নূর ইসলাম সিনেমাটিকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন একই সঙ্গে তিনি আফরান নিশোর অভিনয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বলে অবিহিত করেন। সঙ্গে তিনি জানিয়েছেন তার অপহরণ সময়ের কিছু পরিস্থিতি ও অনুভূতির কথা।

নূর ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাতা রেদওয়ান রনি এবং প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রতি, যাদের কারণে ১৮ বছর পর তার জীবনের এই জয়ের গল্প সাধারণ মানুষের সামনে এসেছে। তিনি জানান, ভূ–রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কিছু বিষয়ের ভিত্তিহীন অভিযোগ এনে তাকে অপহরণ করা হয় এবং এক পর্যায়ে নেয়া হয় হত্যার সিদ্ধান্ত।

নূর ইসলাম জানান, তাকে হত্যার জন্য গাধার পিঠে বসিয়ে দেয়া হয়। তিনি ঠিকমতো পানিও খেতে পারছিলেন না। গাধা হাঁটতে শুরু করলে, স্ত্রীর পরামর্শ অনুযায়ী ‘দোয়া ইউনূস’ পড়া শুরু করেন। নূর ইসলাম বলেন, ‘‘ওরা আমাকে জবাই করার জন্য প্রস্তুত ছিল। আমি খুব জোরে জোরে দোয়া ইউনূস পড়ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার সারা শরীর গরম হয়ে গেছে, এক ঐশ্বরিক শক্তি অনুভব করলাম। চার ঘণ্টা ধরে আমাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষে কমান্ডারের নির্দেশে ওরা আমাকে জড়িয়ে ধরে চুমু খেল এবং বলল— ‘তোর ওপর আল্লাহর রহমত আছে, তোকে আর মারা যাবে না।’’

নূর ইসলাম ১৮ বছর পর কৃতজ্ঞতা জানান সে সময়ের আপামর জনসাধারণ, টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি। তিনি বিশ্বাস করেন সকল ধর্মের মানুষের দোয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতেই তিনি আজ বেঁচে আছেন।

৪ এপ্রিল বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অনুভূতির কথা জানান নূর। তখন পাশে ছিলেন নূর ইসলামের চরিত্রে অভিনয় করা আফরান নিশো, সিনেমায় যার নাম থাকে শাহজাহান ইসলাম নূর এবং পূজা চেরী অভিনয় করেছেন রানি চরিত্রে।

আফরান নিশো অত্যন্ত আবেগপ্রবণভাবে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। চোখ মুছতে মুছতে অভিনেতা বলেন, ‘নূর ভাই এবং তার স্ত্রীকে এখন হয়তো আপনারা ভালোই দেখছেন কিন্তু তাদের ভেতরে এখনও সেইসব দিনের কথা স্পষ্ট। আমি বা আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি, সময় কাটিয়েছি, তখন সেই ক্ষোভ সেই হাহাকারটা দেখেছি। ১৮ বছর আগের ঘটে যাওয়া সেই ঘটনাগুলো এখনও তাদের হুবহু মনে আছে কারণ সেগুলো এখনও জীবন্ত। তাই আমরা একটা সর্বজনীন জায়গা থেকে কাজটা করেছি।’

মো. নূর ইসলাম ও আনোয়ারা পারভীন যখন কথা বলছিলেন, তখন অনেকবারই ছলছল করে উঠেছে পূজার, গলা ধরে এসেছে। সেই অনুভূতিগুলো কাটিয়ে পূজা বলেন, ‘উনারা বাস্তব জীবনের নায়ক–নায়িকা। আমার চরিত্রের অনুপ্রেরণা আমি উনাদের কাছ থেকেই নিয়েছি।’

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রামে জাহাজ

আলোকিত প্রতিবেদক:

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। ৮এপ্রিল বুধবার  দিবাগত রাতে এমটি সেন্ট্রাল স্টার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌছে। গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী মালয়েশিয়া থেকে রওনা দেয়।

বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বলেন, ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে জাহাজটি বন্দরের পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগ বোটের সহায়তায় বন্দরের ৫ নম্বর ডলফিন জেটিতে আনা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরইমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস খালাস হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৯ এপ্রিল ২০২৬ /মওম

আবু সাঈদ হত্যা : দুই পুলিশ সদস্যর মৃ*ত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিন জনকে যাবজ্জীবন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলায় মোট ৩০ জন আসামি ছিলেন। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পুলিশ সদস্য হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া পুলিশেরই তিন কর্মকর্তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা।

যাবজ্জীবন সাজা পাওয়া তিনজন হলেন-তখনকার সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তর আছেন। তারা হলেন—  এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। রায় ঘোষণা ঘিরে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতকরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু, সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ওরফে টিটু, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমন, সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব, বেরোবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, বেরোবির লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ, বেরোবির সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান ও বেরোবির সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ সাক্ষ্য দিয়েছেন ২৫ জন। তারকা সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান এমপি হাসনাত আবদুল্লাহ। তবে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্যে উঠে এসেছে এ মামলার ৩০ আসামির আলাদা আলাদা দায়। জবানবন্দিতে ৩০ আসামিরই ব্যক্তিগত দায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন তিনি।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গত ৫ মার্চ রায় ঘোষণার এই দিন ঠিক করেন ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মধ্যপ্রাচ্যে আ*টকেপড়াদের সরকারি খরচে দেশে আনা হবে: শামা ওবা‌য়েদ

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রা‌চ্যের ভয়াবহ চলমান সংঘা‌তে এখন পর্যন্ত ৭ বাংলা‌দে‌শি নাগ‌রিক মারা গে‌ছে। তা‌দের ম‌ধ্যে ৫ জ‌নের মর‌দেহ দে‌শে আনা হ‌য়ে‌ছে, ১ জ‌নের দাফন মধ্যপ্রা‌চ্যে হ‌য়ে‌ছে। ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মর‌দেহ আজ দে‌শে পৌঁছেছে।

নিহতের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তা‌ন্তরের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। এ‌দিন, সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ দে‌শে পৌঁছায়। সরকা‌রের পক্ষ থে‌কে নিহ‌তের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম ।

আলোাকিত প্রতিদিন / এম আর এম