আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 73

ই*রা*নে গোপনে অ*স্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী কয়েক সপ্তাহের ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এই অস্ত্রের মধ্যে থাকবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাতে শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেইজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাদের দিক থেকে সাড়া মেলেনি। কাঁধ থেকে ছুড়তে সক্ষম বেইজিং ম্যানপ্যাড নামে পরিচিত বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।

গোয়েন্দাদের দুটি সূত্র বলেছেন, তারা ইঙ্গিত পেয়েছেন চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে। যেন অস্ত্রগুলো কোথা থেকে আসছে সেটি শনাক্ত না করা যায়।

এই মিসাইল ব্যবস্থা দিয়েই যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল ইরান। যেটির দুই ক্রুকে উদ্ধার করতে বিশাল অভিযান চালাতে হয় মার্কিন সৈন্যদের। এতে তারা আরও দুটি পরিবহন বিমান ও দুটি হেলিকপ্টার হারায়।

মার্কিন গোয়েন্দাদের এ তথ্যের ব্যাপারে জানতে চাইলে ওয়াশিংটনস্থ চীনের দূতাবাস সিএনএনকে বলেছেন, যুদ্ধরত কোনো দেশকে চীন কখনো অস্ত্র দেয়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যে তথ্য দিয়েছেন সেটি মিথ্যা।

দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করব ভিত্তিহীন অভিযোগ,উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছুতে কারও নাম জড়ানো থেকে যেন তারা বিরত থাকে। আমরা তাদের কাছে আরও অনুরোধ করব সংবেদনশীলতার প্রতি যেন তারা জড়িত হয়। আমরা আশা করব যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমাতে আরও বেশি কাজ করবে।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন / এম আর এম

আলোচনা শুরুর আগেই ইরানের যে শর্ত মেনে নিলো মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাতার এবং বিশ্বের অন্যান্য দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ছিল আলোচনার আগে তাদের ‘সদিচ্ছার পরীক্ষা’। এছাড়া মার্কিনিরা এ আলোচনাকে গুরুত্ব দিচ্ছে এটি সেটিরও একটি ইঙ্গিত বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

তিনি আরও বলেছেন, জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি ‘হরমুজে জাহাজ চলাচলের’ সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ ইরান হরমুজে কোনো বাধা ছাড়া জাহাজ চলতে দেবে এমন শর্তে তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দিচ্ছে মার্কিনিরা।

মার্কিনিদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে।

গতকাল ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে এবং তাদের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা শুরু করবেন না।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

চন্দ্রগঞ্জের ইসমাইলকে কু*পিয়ে জ*খম থানায় অ*ভিযোগ দিয়েও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ

শহিদুল্লাহ সরকার:

চন্দ্রগঞ্জ থানা পর্ব কল্যানপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইল ও তার পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করে আহত করা হয়েছে। এবিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ২৯শে এপ্রিল বিকেল ৫টায় এঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল জানায় মাসুম বিল্লাল সুফল ও দ্বীন মোহাম্মদ তার বসত ভিটা দখল করার জন্য তার বাড়ির চতুর পাশে টিনের বেড়া দিয়ে ইসমাইলের পরিবারকে গৃহবন্দী করে রেখেছে প্রতিবেশী সন্ত্রাসীগণ। এবিষয়ে ইসমাইল বাদী হয়ে ১১ জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইসমাইল সাংবাদিকদের জানায় ১০ দিন পার হয়ে গেলো পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ভুক্তভোগী ইসমাইল একাধিকবার থানায় গিয়ে ও কোন ধরনের আইনগত সহায়তা পায়নি বলে জানান। এঘটনায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলাবাদে পৌঁছেছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন প্রতিনিধি দলটির যাত্রা শুরুর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি দলটিকে কিছু পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ২-তে চেপে গতকা শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধি দলটি। দলে ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

ইরানি প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধি দলটির রওনা হওয়ার আগেই ইসলামাবাদে পৌঁছে গেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দলটির নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়াও আরও আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাই। মোট ৭১ জন কর্মকর্তা আছেন এই দলে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ভোক্তা অধিকারের অ*ভিযানে জ*রিমানা ৫০ হাজার টাকা

মাগুরা প্রতিনিধিঃ

১১ এপ্রিল শনিবার  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল, চিনি, মাংসের দোকান, মুদিখানা দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযান চলাকালে আড়পাড়া বাজারের “মেসার্স মহামায়া ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মূল্যতালিকা প্রদর্শন না করায়, অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তেল, চিনি, আটা, ময়দা ও বেসনসহ খাদ্যপণ্য খোলা অবস্থায় বিক্রি করা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি—এমন অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া পণ্যের মোড়কীকরণ আইন লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য ভালো পণ্যের সাথে মিশিয়ে বিক্রির অপরাধও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে মোট ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি না করা এবং অতিরিক্ত মুনাফা পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা মার্কেটিং অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় তিনি।

আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধ*র্ষণ, প্র*তিবাদ করায় পায়ের রগ কে*টে ফেলার অ*ভিযোগে গ্রে*প্তা*র-১

মোঃ ফয়েজ আহমেদ:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবা মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে এবং নির্যাতনের শিকার শিশুটির দূরসম্পর্কের মামাতো ভাই।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা শিশুটি গোসল শেষে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে খালাকে ঘটনাটি জানালে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসা চলছে। একই সঙ্গে মামার ওপর হামলার ঘটনাটিও পৃথকভাবে তদন্ত করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ই*য়াবা উদ্ধার, মালিক প*লাতক

নিজস্ব প্রতিনিধিঃ

টেকনাফে হ্নীলার রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল শুক্রবার রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়।

অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।পলাতক নুরুল হোসাইন একই এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে টেকনাফ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কক্সবাজারের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় টেকনাফে মাদক উদ্ধারের কার্যক্রমকে গতিশীল করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরকে সংবর্ধনা

মোঃ শিহাব উদ্দিন:

গোপালগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা দেওয়া হবে। বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, উপজেলার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে তাঁর ভূমিকার স্বীকৃতি জানাতেই এ সংবর্ধনার আয়োজন। গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. কে এম বাবর। এ সময় এলাকার চলমান উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় মানুষের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলা ভূমি কর্মকর্তা বুবলি শবনম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য জিয়াউল কবি বিপ্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। সঞ্চালনা করবেন উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল।
আয়োজকেরা গোপালগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের মানুষকে সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

ব্যাংক খাতে ভর করে পতন থেকে রক্ষা পেল পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক:

দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতের শেয়ারে নিম্নমুখি ধারা দেখা যাচ্ছিল কয়েক সপ্তাহ ধরেই। তবে বিদায়ী সপ্তাহে ঊর্ধ্বমুখি ধারায় ফিরেছে ব্যাংক খাতের শেয়ার। এ সময়ে ইতিবাচক রিটার্নও এসেছে ব্যাংক খাতের শেয়ারে। এই খাতে ভর করে গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ডিএসইএক্স দশমিক ৭ শতাংশ । দৈনিক গড় লেনদেনও কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক এবং লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণ করেলে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২২০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৮০ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫৯ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২২০টির ও দর অপরিবর্তিত ছিল ২৯টির। আর লেনদেন হয়নি ২৪টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও তাওফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ৬৬৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬৬৮ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে দশমিক ২০ শতাংশ।

বাজার বিশ্লেষকরদের মতে , গত সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্য এবং অভ্যন্তরীণ জ্বালানি ঘাটতি নিয়ে বিদ্যমান অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মনোভাব নেতিবাচক ছিল, যা বাজারজুড়ে বড় ধরনের শেয়ার বিক্রির চাপ তৈরি করে। তবে সপ্তাহের চতুর্থ দিন যুদ্ধবিরতির খবরে পুঁজিবাজারে বড় উত্থান দেখা যায়। যদিও যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে শেষ কার্যদিবসে পয়েন্ট হারিয়েছে সূচক।

গত সপ্তাহে ওষুধ এবং রসায়ন খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১৪ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৩ শতাংশ। বস্ত্র খাত ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা সাধারণ বীমা খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ৮ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ২ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে চামড়া খাতে। এ ছাড়া ব্যাংক এবং কাগজ ও মুদ্রণ খাতে ১ দশমিক ৭ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ৪ শতাংশ এবং সিমেন্ট খাতে ১ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে মিউচুয়াল ফান্ড খাতে সবচেয়ে বেশি ২ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। এ ছাড়া এ সময়ে জীবন বীমা খাতে ২ দশমিক ৮ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৭০১ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৯৮৩ পয়েন্ট।

আলোকিত প্রতিদিন / এম আর এম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ির আঘাতে হত্যা, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছেন এক হাইতির নাগরিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে। এবার সেই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে এই হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দুষেছেন তিনি। ট্রাম্প বলেছেন, হাইতির এ নাগরিককে যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু হাইতির সাড়ে তিন লাখ মানুষকে বাইডেন প্রশাসন যে বিশেষ সুবিধা দিয়েছিল, সেটির কারণে এ খুনি যুক্তরাষ্ট্রে রয়ে গিয়েছিলে। এরপর গত ৪ এপ্রিল তিনি ইয়াসমিন নামের ওই নারীকে নির্মমভাবে হাতুড়ির আঘাতে হত্যা করেন।

ট্রাম্প হত্যাকাণ্ড নিয়ে লিখেছেন, “এই পশুকে যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হয়েছে কারণ বাইডেন প্রশাসন তাকেসহ সব হাইতিয়ানকে ‘বিশেষ নিরাপত্তা অবস্থার’ আততায় থাকার অনুমতি দিয়েছিল। এই বিশেষ নিরাপত্তা অবস্থা একটি প্রতারণাপূর্ণ এবং ব্যাপক অপব্যবহৃত পোগ্রাম। যা আমার প্রশাসন বন্ধ করার জন্য কাজ করছে। কিন্তু উন্মাদ জেলা আদালতের বিচারকরা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।”

“আমার প্রশাসনের অভিবাসননীতি কার্যকরের ক্ষেত্রে বাধা বন্ধের জন্য এসব উগ্র বিচারকের জন্য এই একটি হত্যাকাণ্ডই যথেষ্ঠ হওয়া উচিত। তারা যেন আমাদের এই প্রতারণামূলক পোগ্রাম একবারেই শেষ করতে দেন।”

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হাইতির নাগরিকদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সুযোগ দিয়েছিলেন। এর আওতায় হাইতিয়ানরা অস্থায়ী ভিসা পেতো।

বাংলাদেশি নারীকে হত্যা করা ওই ব্যক্তির নাম জোয়াকিন। একটি ভিডিওতে দেখা গেছে, জোয়াকিন হাতে হাতুড়ি নিয়ে একটি গ্যাস স্টেশনে গেছেন। সেখানে তিনি একটি গাড়ি ভাঙচুর করছিলেন। তখন পাশের স্টোর থেকে বের হয়ে আসেন ইয়াসমিন। সেখানে তিনি ক্লার্ক হিসেবে কাজ করতেন।

ইয়াসমিন বের হয়ে আসার পর জোয়াকিন তাকে মাথায় প্রথমে একটি আঘাত করেন। এতে ইয়াসমিন পড়ে যান। এরপর তার মাথায় আরও ছয়বার আঘাত করেন জোয়াকিন। এতে ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়।

জোয়াকিন ২০২২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। কিন্তু অবৈধ হওয়ায় ওই বছরই এক বিচারক তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। কিন্তু মার্কিন সরকার তাকে অস্থায়ী ভিসা দেয়। যেটির মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যায়। আর কয়েকদিনের মধ্যেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হতো। কিন্তু এর আগেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

ট্রাম্প প্রশাসন হাইতির সাড়ে তিন লাখ মানুষের বিশেষ সুবিধা বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। কিন্তু চলতি বছরের শুরুতে এক কেন্দ্রীয় বিচারক এটি বন্ধ করার নির্দেশ দেন।

জোয়াকিনকে পরবর্তীতে পুলিশ আটক করে। তিনি স্বীকার করেন ওই গ্যাস স্টেশনের একজন ক্লার্ককে হত্যা করতে গিয়েছিলেন তিনি।

আলোকিত প্রতিদিন / এম আর এম