মানিকগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আছিয়া বেগম
ফুলবাড়ীয়া কলেজে নিবন্ধন ছাড়া চাকরি পাওয়া রিকুলা খাতুন এখনো স্বপদে বহাল
মমেক হাসপাতালের মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জায়গায় দূষিত হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
ময়মনসিংহে নূর আহমদ কাসেমীর জোরপূর্বক জমি দখলের অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
ধোঁয়াশার চাদরে ঢেকে আছে দিল্লি, ফ্লাইট বাতিল
ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান আরও নিচে নেমেছে। ১৩ নভেম্বর বুধবার সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে শহরটি। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক ফ্লাইটও বাতিল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, এদিন সকালে দিল্লির বাতাসের গুণগত মান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭০, যা মঙ্গলবারের একিউআই ৩৬১ এর তুলনায় বেশি। এই মান বাতাসের ‘খুব খারাপ’ পর্যায়কে বোঝায়। অর্থাৎ দিল্লির বাতাসের মানের আরও অবনতি হয়েছে। ভোর সাড়ে ৫টা থেকেই দিল্লিতে দৃশ্যমানতা কমতে শুরু করে। এতে করে দিল্লিগামী একাধিক ফ্লাইট রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে দুপুরের দিকে দিল্লির পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাঞ্জাব এবং হরিয়ানায় এই অবস্থা বিকাল অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এর আগে, মঙ্গলবার রাতে পাঞ্জাবের অমৃতসার থেকে দিল্লিগামী তিনটি ফ্লাইট বাতিল করা হয়। বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিও বদলেছে। ব্যাহত হয়েছে যান চলাচলও।
আলোকিত প্রতিদিন/ ১৩ নভেম্বর-২৪/মওম
নকলায় পিকআপ ও সিএনজি সংঘ*র্ষে নিহ*ত-৪
টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
১৩ নভেম্বর বুধবার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের বেড়াডোমা চৌরাস্তায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌর সভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম আজাদ, এলাকাবাসী মো. শামীম আল মামুন, রুহুল আমিন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন,সড়কে যাত্রী এবং পথচারীদের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটি মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে হবে।
মানববন্ধনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসীরা অংশ গ্রহণ করেন।
গুলিস্তান ও ফার্মগেট ফুটপাত উচ্ছেদ যেন ‘চোর-পুলিশ খেলা’
আলোকিত প্রতিবেদক
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, গুলিস্তানের জিরো পয়েন্ট মোড় থেকে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দোকান বসিয়েছে হকাররা। ফুটপাতের একপাশে চৌকি বসিয়ে আরেক পাশে দড়ি টানিয়ে কাপড়ের পসরা সাজানো হয়েছে। আর মূল সড়কের ওপর ঝুড়ি ও ভ্যান বসিয়ে চলছে ফল বিক্রিও। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রমনা ভবন মার্কেটের সামনের সড়কের ফুটপাত দখলের পাশাপাশি মূল সড়কেও বসানো হয়েছে দোকান পাট।
গোলাপশাহ মাজার এলাকার অবস্থা আরও শোচনীয়। এখানে জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রবেশের সরুপথ ছাড়া পুরো প্রাঙ্গণ হকারদের দখলে। টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে সড়কের ৮০ শতাংশ দখল করে আছে হকাররা। কেউ বসেছে ফলের দোকান নিয়ে, কেউ নিয়ে বসেছে কাপড় ও জুতা। স্টেডিয়াম রোড থেকে মাজার রোডে যেসব গাড়ি আসছে, সেগুলোকে আসতে হচ্ছে সড়কের একপাশ দিয়ে। বাকি রাস্তা হকারদের দখলে। মূল সড়কে ঘোড়ার গাড়ি, মিনিবাস, বড় বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছে সখোনে।
রবিউল নামে এক হকার আলোকিত প্রতিদিনকে বলেন, ‘সবকিছু ম্যানেজ করেই এখানে বসেছি। এখানে না বসলে কোথায় বসব? জায়গা বের করে দেন।’ বেলাল হোসেন নামের আরেক হকার বলেন, ‘আমরা রাস্তার পাশেই বসেছি। যারা মাঝে বসেছে, তাদের তুলে দিন আপনারা। তাদের জন্যই পরে আমাদের সমস্যা হয়।
ফুটপাতে চলতে বিড়ম্বনার শেষ নেই পথচারীদের। তারা বলছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে এমন যাচ্ছেতাই অবস্থা মেনে নেওয়ার মতো নয়। মনে হচ্ছে দেখার কেউ নেই। এই দোকানগুলো রাস্তা ও ফুটপাত দখল করায় পথচারীদের চলাচলে যেমন অসুবিধা হয়, তেমনি যানজট বাড়ে এবং নগরীর সৌন্দর্য নষ্ট হয় বটে।
পথচারী কামরুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে হকারদের স্থায়ী বসার জায়গা বা বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত তারা ফুটপাত দখল করতেই থাকবে। এ সমস্যার সমাধানে সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার।
গতকাল গুলিস্তানের শহীদ মতিউর পার্কেও অভিযান চালিয়েছে পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বেলা ১১টায় গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। কিন্তু অভিযানের খবর আগেই জেনে যায় হকাররা। তারা তাদের ভ্যান গাড়িগুলো পাশে পার্কে লুকিয়ে রাখে। পুলিশ পার্ক থেকে ৫০০ ভ্যানগাড়ি জব্দ করে তখন।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরে আমরা তথ্য পাই অভিযানে এলে হকাররা গাড়িগুলো শহীদ মতিউর পার্কে নিয়ে রাখে। আমরা চলে গেলে তারা আবার রাস্তায় চলে আসে। তাই আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।
হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর-পুলিশ খেলা কবে শেষ হবে—জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অভিযানে পাঁচশ গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো সিটি করপোরেশন বাজেয়াপ্ত করেছে।
ফার্মগেটে উচ্ছেদ প্রতিবাদে বিক্ষোভ: এদিকে ফার্মগেট এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ অস্থায়ী দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে। প্রতিবাদে যানবাহন আটকে বিক্ষোভ দেখিয়েছে হকাররা।
গতকাল দুপুরে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও সিটি করপোরেশনের যৌথ অভিযান শুরু হয় ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের সামনে থেকে। অভিযানে আনন্দ সিনেমা হল, ফার্মগেট সুপার মার্কেট, তেজগাঁও কলেজের সামনে ও খামারবাড়ি এলাকায় অবৈধভাবে সড়ক-ফুটপাতে গড়ে তোলা হাজার খানেক দোকানপাট সরিয়ে দেওয়া হয়। বিকেল ৩টার দিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কয়েকশ হকার।
হকাররা ফার্মগেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ৩টার দিকে খামারবাড়ি মোড়ে সড়ক অবরোধ করে। সেখানে কয়েকটি গাড়ির ওপর হামলা করতে দেখা গেছে। পরে তারা সেখান থেকে আবার তেজগাঁও কলেজের সামনে মিছিল নিয়ে আধাঘণ্টা বিক্ষোভ করে আনন্দ সিনেমা হলের সামনে অবস্থান নেয় তারা।
চাঁদাবাজির অভিযোগ তুলে মো. শফিক নামে আরেক হকার বলেন, ‘আগে ফার্মগেটের প্রতিটি দোকান থেকে পুলিশসহ বিভিন্নজন চাঁদা নিত। তখন কোনো সমস্যা হতো না। এখন কেউ চাঁদা নিচ্ছে না, এখন আমাদের উচ্ছেদ করা হচ্ছে। তাহলে কি তারা আবার চাঁদা নিতে চায়? এটা হতে দেওয়া হবে না। আমাদের পেটে লাথি দিলে আমরা কঠোর আন্দোলনে যাব।
ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ব্যস্ততম এলাকা ফার্মগেটে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে সেখানে। ফুটপাত ও সড়ক দখলে থাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তির পাশাপাশি অপরাধ তৎপরতা বাড়ছে। সোমবার ফুটপাত উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়েছিল। চলে যেতে ঘোষণা দেওয়া হলেও তারা দোকানপাট সরিয়ে নেয়নি। তাই যৌথ অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/এপি
নেত্রকোনার বারহাট্টায় তিনটি ফার্মেসীকে জরিমানা
ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক যে পদ পাচ্ছেন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।
আশা করা হচ্ছিল ট্রাম্প জেতায় হয়তো আসন্ন রিপাবলিকান প্রশাসনে স্থান পাবেন তিনি। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। ট্রাম্প জানিয়েছেন, ইলন মাস্ককে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি”। অবশ্য মাস্কের সঙ্গে কো-চেয়ার হিসেবে দায়িত্বপালন করবেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীও। ১৩ নভেম্বর বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং বিবিসি।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।
মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।ইতোমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথ ও হোমল্যান্ড সিকিউরিটির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জন্য ক্রিস্টি নোয়েমের নাম জানিয়েছেন তিনি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস।

এছাড়া গত সপ্তাহে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেন ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। তিনি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের দুই ম্যানেজারের একজন।
বিবিসি বলছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষ ধনী ইলন মাস্ক। অনুদানও দিয়েছেন প্রায় ২০ কোটি ডলার। অবশ্য ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিজয়ী ভাষণেও বিশেষভাবে মাস্কের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তাই প্রশাসনে মাস্ককে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে এমন আভাসও পাওয়া যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইলন মাস্ক এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি”।
আগে থেকেই আলোচনায় ছিল, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সরকারি কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করছেন। ট্রাম্প তার বিবৃতিতে লিখেছেন, “এই দু’জন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে কাজ করবেন তারা। যা, ‘সেইভ আমেরিকা’ উদ্যোগের জন্য অপরিহার্য।”
এদিকে মাস্কের সঙ্গে একই দপ্তরের দায়িত্ব পাওয়া অপর রিপাবলিকান বিবেক রামাস্বামী এর আগে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন। পরবর্তীতে অবশ্য ট্রাম্পের পক্ষে সোচ্চার ছিলেন তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৩ নভেম্বর-২৪/মওম

