স্বৈরাচারী পতিত সরকারের সংঘবদ্ধ সন্ত্রাসীরা এখনও নৈরাজ্য করছে: জামায়াত
সিনেমা হলে দরদ দেখবেন সুপারস্টার শাকিব খান
শেরপুরে শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃ*ত্যু
হামলার ভয়ে কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি-স্পেন ও গ্রিস
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধের পর এবার ইতালি, গ্রিস এবং স্পেনও তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। সেখানে বড় ধরনের সম্ভাব্য হামলার তথ্যের ভিত্তিতে এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভে নিযুক্ত তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর বিভিন্ন দেশ একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে।
সম্ভাব্য হামলার আশঙ্কার ২০ নভেম্বর বুধবার সাময়িক সময়ের জন্য দূতাবাস বন্ধের ঘোষণা দেয় স্পেন। স্পেনের ইএফই নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সেখানে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরই স্পেনও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে গ্রিসও এক ঘোষণায় জানিয়েছে, তারা দূতাবাস বন্ধ রাখবে।
ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এ ঘটনার পরই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
খবর রয়টার্স ও আল জাজিরা
আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২৪/মওম
ফেনীতে ০৬ দাফা দাবীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন
গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার
সাফ অ-২০ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক:
কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় জুনিয়র নারী সাফের স্বাগতিক বাংলাদেশ নির্ধারণ হয়েছে। ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ আয়োজন করবে।
বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনো চুড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’ এর আগে কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়।
সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ছাড়াও পুরুষ অ-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চুড়ান্ত হয়েছে। ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ।
আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনো ঠিক হয়নি। এ সম্পর্কে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর আগামী মাসে মিটিংয়ে এটি ঠিক হবে’
আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২৪/মওম
জিয়াউল আহসানকে ‘বসনিয়ার কসাই’ কারাদজিচের সঙ্গে তুলনা!
আলোকিত প্রতিবেদক: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বসনিয়া-হার্জেগভনিয়ার ‘কসাই’ রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডকে রাদোভান কারাদজিচের কাজের সঙ্গে তুলনা করেছেন বলেই শুনানি শেষে তাজুল ইসলাম জানান সাংবাদিকদের। তিনি বলেন, জিয়াউল আহসান বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পদে ছিলেন তিনি, সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুম, গুমের পরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন, হত্যার পরে লাশ ডিসপোজাল করা, এসব কালচারের জনক ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন সে, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন তাদের। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি।
তাজুল ইসলাম আরো বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি আমি। এ ছাড়াও নাম জানা-না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা… ৯০-এর দশকে বসনিয়া-হার্জেগভনিয়ার সারফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করতো, তার সাথে আমরা তুলনা করেছি তাকে। ভলকানের কসাইয়ের মতো বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে, গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
কে এই কারাদজিচ : রাদোভান কারাদজিচ সাবেক বসনীয় সার্ব নেতা। বলকান অঞ্চলের হাজার হাজার নিরপরাধ মুসলিমকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ছিলেন তিনি। বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে আট হাজার মুসলিম পুরুষ এবং বালককে হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তাকে দায়ী করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শুনানিতে দ্য হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারক বলেন, কারাদজিচের তত্ত্বাবধানেই কার্যত এই শহরের মুসলিমদের ধ্বংস করার এক নীতি বাস্তবায়ন করা হচ্ছিল ।
এদিকে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার আগে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই ৮ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন।
পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে।
আলোকিত প্রতিদিন/এপি
পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ১৮ সৈন্য
২০ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় মঙ্গলবার সন্ধ্যায় ১০ জন সৈন্য নিহত হয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে। এই হামলার এক দিনেরও কম আগে হওয়া আরেকটি হামলায় আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আরও আটজন সৈন্য নিহত হয়েছেন।
বান্নুর সর্বশেষ হামলার বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, “একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে এসে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়, তারপরে তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। সর্বশেষ আপডেট অনুযায়ী, হামলায় ১০ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।”
ওই কর্মকর্তা আরও যোগ করেন, বিস্ফোরণ ও হামলার এই ঘটনা মালি খেল চেকপয়েন্টের অবকাঠামোর পাশাপাশি সামরিক যানের “উল্লেখযোগ্য ক্ষতি” করেছে। হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
এদিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে আরেকটি হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মঙ্গলবার এই বোমা হামলার ঘটনাটি ঘটেছে বলে অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। সংবাদমাধ্যম দ্য ডন বলছে, যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করেনি, তবে সরকারি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুখাওয়ার তিরাহ উপত্যকায় জঙ্গিদের সাথে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে কমপক্ষে আট নিরাপত্তা কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বন্দুকযুদ্ধে ৯ জন জঙ্গিও নিহত হয়েছে। বাগ-ময়দান মারকাজের কাছে সশস্ত্র বন্দুকধারীরা একটি সামরিক ক্যাম্পে হামলা চালানোর পর সেখানে সংঘর্ষ শুরু হয়েছিল। অন্যদিকে গত সোমবার আহমেদজাই মহকুমার রোচা পোস্ট থেকে অপহৃত হওয়া সাতজন পুলিশকে স্থানীয় উপজাতীয় প্রবীণদের সহায়তায় সফল আলোচনার পর নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, উপজাতীয় প্রবীণদের সমন্বয়ে গঠিত একটি দল অজ্ঞাত স্থানে সশস্ত্র অপহরণকারীদের সাথে আলোচনা করে। আলোচনা সফলভাবে সমাপ্ত হয় এবং এর ফলে পুলিশদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।
জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, কোনো মুক্তিপণ বা শর্ত ছাড়াই পুলিশ সদস্যদের ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে উপজাতীয় প্রবীণরা মুখ্য ভূমিকা পালন করেন।
আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২৪/মওম
তারেক রহমানের জন্মদিন আজ, পালন না করতে কঠোর নির্দেশনা
আলোকিত প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ ২০ নভেম্বর। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ বছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির। তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৬৫ সালে জন্ম নেওয়া তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তাঁর ডাকনাম পিনো। তিনি ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ১/১১ সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান ২০০৮ সালে লন্ডনে চলে যান। এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে (এখন কারামুক্ত তিনি) তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান করা হবে না বলে আগেই ঘোষণা এসেছিল। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, ২০ নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান হবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২৪/মওম

