আজ , ।   
Home Blog Page 671

শেরপুরের নকলায় অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

মোঃ নুর হোসেন: শেরপুরের নকলা উপজেলা শহরের চারতলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনায় দুটি দোকান ও একটি ঔষধের গোডাউন পুড়ে গিয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে এ ঘটনায়
প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি দু’জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে চারতলা ওই ভবনের নিচ তলা থেকে প্রথমে আগুন ছড়িয়ে পরে। এসময় ভবনের চার তলায় থাকা একটি মাদ্রাসার ৪০জন শিক্ষক-শিক্ষার্থী আটকা পড়ে। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী বিল্ডিং-এর ছাদ দিয়ে আটকে থাকা ছাত্র ও শিক্ষকদের উদ্ধার করতে সক্ষম হোন।
পরে স্থানীয় লোকজনের সহায়তা ও নালিতাবাড়ী উপজেলা থেকে আসা ফায়ারসার্ভিসের কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ারসার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুতের শর্টসার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক কামরুজ্জামান কাজল জানান, ফার্মেসির পাশাপাশি  ওই ভবনেই তার একটা ঔষধের গোডাউন ছিলো। অগ্নিকান্ডে তার দোকান ও গুডাউনের সবকিছু পুড়ে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। অপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক কামাল হোসেন জানান, তার দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।
স্থানীয় লোকজন জানান,  নালিতাবাড়ী থেকে ফায়ারসার্ভিসের কর্মীরা আসতে আসতেই অনেকটা পুড়ে গেছে। আজ যদি নকলা উপজেলায় ফায়ারসার্ভিস থাকতো তাহলে ক্ষতির পরিমাণটা আরো কম হতো।
আলোকিত প্রতিদিন/এপি

পশ্চিমা দেশগুলোতে হামলার ইঙ্গিত দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধটি এখন ‘বৈশ্বিক’ যুদ্ধে রূপ নিচ্ছে। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।  ২১ নভেম্বর বৃহস্পতিবার ইউক্রেনে নতুন প্রজন্মের একটি মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পরীক্ষামূলক হামলার পর এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

নতুন  ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। এটি পরীক্ষার পর পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিমারা যদি তাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে রাশিয়া পাল্টা হামলা চালাবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ আমাদের স্থাপনাগুলোর ওপর আঘাত হানতে তাদের অস্ত্র ব্যবহার করতে দেয়, তাদের বিরুদ্ধেও আমরা আমাদের অস্ত্র ব্যবহার করতে পারি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সম্প্রতি রাশিয়ার গভীরে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বিষয়টিকে ‘গুরুতর উসকানি’ বলে উল্লেখ করেছে ক্রেমলিন।

এমন প্রেক্ষাপটে রাশিয়াকে যুদ্ধের উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে বলেছেন, রাশিয়া যেখানেই সুযোগ পাচ্ছে, সেখানেই উত্তেজনা বাড়াচ্ছে।

তিনি বলেন, রাশিয়া অন্য দেশের সহায়তা নিচ্ছে, যার মধ্যে উত্তর কোরিয়ার সেনাবাহিনী রাশিয়াকে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে সহায়তা করছে।

অপরদিকে, রাশিয়ার দূত আন্দ্রেই কেলিন যুক্তরাজ্যকে ‘যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী’ বলে উল্লেখ করেছেন। কারণ তারা ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল।

রুশ সরকার দাবি করেছে, তারা ইউক্রেনের আরও কিছু গ্রাম দখল করেছে এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন/ ২২ নভেম্বর-২৪/মওম

নতুন নির্বাচন কমিশনারদের শপথ আগামী রবিবার

নিজস্ব প্রতিবেদক:

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন আগামী ২৪ নভেম্বর রবিবার শপথ গ্রহণ করবে। সেদিন দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

২২ নভেম্বর শুক্রবার সুপ্রিম কোর্টের কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের ১ মাস পর ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করে। এর আড়াই মাস পর গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নাসির উদ্দীন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন কমিশনের ওপর আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে।

আলোকিত প্রতিদিন/ ২২ নভেম্বর-২৪/মওম

ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালন 

মো. মিজানুর রহমান খান কুদরত : ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদররা  মানিকগঞ্জ জেলায় ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী,অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন  গ্রামবাসীকে গুলি করে, বেওনেটের আঘাত ও আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। তাই আজকের এই দিনটি গণহত্যা দিবস হিসেবে পরিচিত লাভ করে।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮ ঘটিকার সময় এলাকার সর্বস্তরের জনগণ ও সরকাররী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ দিবসটি গণহত্যা দিবস হিসেবে পালন করেন।
অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু, অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ও বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস, সহকারি কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, জাতীয়তাবাদী মহিলা দলের মানবসম্পদ উন্নয়ন সম্পাদিকা খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান খান কুদরত, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক আল-মামুন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মামুন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাকির হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না,  উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ ছানোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী, পয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার তোহা টুটুল, সদস্য সচিব রিমন ঠাকুরসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জুলাই ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে এই দেশের গণতন্ত্রেকে পুনরুদ্ধার করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ইতিহাস বিকৃত না করে তেরশ্রী গণহত্যায় শহীদদের সঠিক ইতিহাস এলাকার সার্বজনীন নিরপেক্ষ লোকদের নিকট হতে তথ্য ভিডিও আকারে ধারণ করে অথবা স্মরণিকা আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  সংরক্ষণ করার এবং স্থানীয় লোকদের একটি পাঠাগার নির্মাণ করার পরামর্শ দেন।
এ সময় তিনি ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালিতে বীর মুক্তিযোদ্ধা ও  বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীগন অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে জেলা প্রশাসক তেরশ্রী  কালী নারায়ন ইনস্টিটিউশন ও তেরশ্রী  ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশকে হারানো সহজ হবে না: ক্যারিবিয়ান অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক:

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের অতীত স্মৃতি খুব একটা সুখকর নয়। সবশেষে কয়েকটি টেস্ট সিরিজে হারতে হয়েছে বড় ব্যবধানে। ২০১৮ সালে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। আজ সেখানেই খেলতে নামবে দুই দল।

তবে সেসব অতীত স্মৃতি আসন্ন সিরিজে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তার মতে অতীতের পরিসংখ্যান কেবলই সংখ্যা। এসব কিছু ভবিষ্যতকে প্রভাবিত করবে না। নতুন এই সিরিজে ভালো শুরু চান ক্যারিবিয়ান অধিনায়ক।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পেছনে পড়ে যাওয়া সবকিছুই ইতিহাস। আমরা প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি। আমরা যা–ই করি না কেন, অবশ্যই ভালো শুরু করতে হবে।’

বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করেছেন ব্রাথওয়েট। তিনি বলেন, ‘কাজটা সহজ হবে না। আগের পারফরম্যান্সগুলো অতীত, তাই অ্যান্টিগার সময় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলার এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। কারণ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে খেলতে পারছেন না। শান্ত ছাড়াও এই সিরিজে পাওয়া যাচ্ছে না আরো এক অভিজ্ঞ ক্রিকেটারকে। দলের ব্যাটিংয়ের সবচেয়ে নির্ভযোগ্য অস্ত্র মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারছেন না। তাছাড়া কিছু দিন আগেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট থেকে অবসর নিয়েছেন। তার অভাবও বোধ করবে দল।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আপনি যেমনটা বললেন, আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই। কিন্তু দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমার মনে হয় দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো। আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু  না ভেবে শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।’

সাকিবের না থাকা নিয়ে মিরাজ বলেন, ‘এ রকমটা হতেই পারে। অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছে। আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে। কাজটা কঠিন। কিন্তু বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে, তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার।’

আলোকিত প্রতিদিন/ ২২ নভেম্বর-২৪/মওম

বাজারে চড়া দরেই বিক্রি হচ্ছে আলু, কমেছে মুরগির দাম!

আলোকিত প্রতিবেদক : আজ বাজারে পেঁয়াজ ও সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ কেজিতে ১০ থেকে ১৫ টাকা এবং কিছু কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি করা হচ্ছে। মুরগির দামও কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে গেছে। তবে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে আলু। আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজারে দেখা গেছে, ছোট পেঁয়াজসহ পেঁয়াজপাতা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। দেশি পেঁয়াজের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে।

বাজারে সরবরাহ বাড়ায় বেশ কিছু সবজির দাম গত সপ্তাহের তুলোনায় কিছুটা কমেছে আজ। তবে এখনো যে দামে সবজি বিক্রি হচ্ছে, তা ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকায়, কাঁচা টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়শ মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, পাকা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, বেগুন মানভেদে ৭০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৭০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, নতুন আলু ১২০ টাকা, পুরনো আলু ৭০ থেকে ৭৫ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায় এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে স্থিতিশীল রয়েছে ডিম ও মাংসের দাম। তবে মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা, সাদা লেয়ার ২৩০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায় হচ্ছে।

তবে কমেনি আলুর দাম। খুচরা বাজারে মানভেদে পুরাতন আলু বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। সেই হিসাবে তিন সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

আলুর দাম চড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি। হিমাগার থেকেই এখনও বেশি দামে কিনতে হচ্ছে পণ্যটি। ফলে আলুর দাম কমছে না এখনো।

কারওয়ান বাজারে পণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে না এখনো। এতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পান তারা।

বিক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন তারা। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জের ঘিওরে তেরশ্রী গণহ*ত্যা দিবস আজ

মো. মিজানুর রহমান খান কুদরত: আজ ২২ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস। হানাদার ও তাদের দোসরা ১৯৭১ সালের এ দিনে হত্যাযজ্ঞ চালায় ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে।
তৎকালীন জমিদার সিদ্ধেশরী প্রসাদ রায় চৌধুরীসহ ৪৩ জন গ্রামবাসীকে গুলি করে এবং বেওনেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তৎকালে বাম রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল তেরশ্রী গ্রাম। মুক্তিযোদ্ধদের আনাগোনা ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি।
সিদ্ধেশরী প্রসাদ রায় চৌধুরীর একমাত্র সন্তান তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউটের শিক্ষক সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী জানান, ১৯৭১ সালের ২২ নভেম্বর আমার পিতাসহ ৪৩ জনকে হত্যা করা হয়। সেই দিনের কথা মনে পড়লে শরীর শিহরে ওঠে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

তারাগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে হ*ত্যা চেষ্টায় মাদ্রাসা শিক্ষক গ্রে*ফতার

শফিউল মন্ডল : তারাগঞ্জ -রংপুর প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জে জুসের বোতলের মধ্যে বিষ পানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সাবেক মাদ্রাসা শিক্ষক মো: দেলোয়ার হোসেন নামে একজন কে গ্রেফতার করেছেন তারাগঞ্জ থানা পুলিশ। তিনি তারাগঞ্জ থানাধীন পঞ্চায়েত পাড়া মদিনাতুল উলুম ক্বওমী  মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন।
গতকাল ২১ শে নভেম্বর বৃহস্পতিবার বিকাল সারে ৪ ঘটিকার সময় তারাগঞ্জ থানার এস আই কনক রঞ্জন ও সঙ্গীয় এ এস আই মো: রায়হান সরকারের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে নীলফামারী জেলার সদর উপজেলার একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।গত ৩১ শে অক্টোবর তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ডাঙাপাড়ার মদিনাতুল উলুম পঞ্চায়েত পাড়া ক্বওমী মাদ্রাসার পাশে একটি কবর স্হানে নির্জন কুপে জুসের বোতলের সহিত বিষ পানে ইমরান ও ইয়ামিন নামে দুই শিশু শিক্ষার্থী কে হত্যার চেষ্টা করেন এই শিক্ষক।
এই ঘটনায় গত ২ রা নভেম্বর ইমরান ও ইয়ামিনের বাবা যৌথ বাদী হয়ে ১৮৬০ সালের আইন অনুযায়ী পেনাল কোর্ট ৩৬৪/৩২৮/৩০৭ ধারায় অপহরণ করে বিষ পানে হত্যা চেষ্টায় তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং জি আর ০২।অভিযুক্ত শিক্ষক মো: দেলোয়ার হোসেন উক্ত থানাধীন সয়ার ইউনিয়নের দামোদরপুর দোলাপাড়ার মো: খলিলুর রহমানের ছেলে ছিলেন।
উক্ত ঘটনার প্রতক্ষদর্শী মোছা: বিউটি বেগম বলেছিলেন,ওইদিন ছাগল ও গরুকে পানি খাওয়ার জন্য পার্শ্ববতী কবরস্থানের দিক দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের গোঙানির ও কান্নার শব্দ পান।এদের দেখে অভিযুক্ত শিক্ষক ইয়ামিনকে পাশে হলুদ ক্ষেতে রেখে পালিয়ে যায়।পরে অসুস্থ শিশু দুটি কে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক অসুস্থ শিশু দুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।অবশেষে ১২ দিন চিকিৎসা শেষে শিশু দুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরেন।অনন্য শিক্ষকেরা বলেন,মুলত শিশু দুটি হত্যার উদ্দেশ্যেই শিক্ষক দেলোয়ার হোসেন জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিলেন।
এস এই কনক রঞ্জন বলেন, আসামি খুবই চালাক ও ধুরন্ধর ব্যক্তি। সে প্রতিদিনই তার লোকেশন পাল্টায়।অবশেষে আমরা তাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধর‍তে সক্ষম হয়েছি।
তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম বলেন,এই মামলাটি মুলত তারাগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর হত্যা চেষ্টা  মামলা।দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বিষ পানে হত্যা চেষ্টার প্রধান আসামি সেই মাদ্রাসা শিক্ষককে আমরা ধরতে সক্ষম হয়েছি।অনন্যা মামলার মতো আসামিকে জেলহাজতে প্রেরণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট ৪ ঘন্টা হ্যাকারের ক*ব্জায়

মো. মিজানুর রহমান খান কুদরত: মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট প্রায় সোয়া চার ঘন্টা হ্যাকারের দখলে ছিলো। হ্যাকাররা সিভিল সার্জন কার্যালয়ের ওই ওয়েবসাইটে বিভিন্ন চিকিৎসকের নামের পাশে তাদের মন মতো শব্দ যুক্ত করে রাখেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি স্ক্রীনশট মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দুপুর সাড়ে তিনটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়, সিভিল সার্জন ডা: মো. মকছেদুল মোমিনের নামের পাশে ‘আমি ওষুধ চোর কিনা জানিনা’ লিখে রাখেন হ্যাকাররা। একই সাথে কো-অর্ডিনেটর (এমও) ডা: ইসমত জাহান ভূঁইয়ার নামের পাশে ‘মোটামোটি’, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: মোস্তফা কাদের রিসাদের নামের পাশে ‘ঔষধ চোর’, মেডিকেল অফিসার ডা: দিবাকর মণ্ডলের নামের পাশে ‘ঔষধ চোর’ এবং মেডিকেল অফিসার (টিবি-লেসপ্রী) ডা: আল-আমীনের নামের পাশে ‘ঔষধ চোর’ লিখে দিয়েছে হ্যাকারচক্র।
বিষয়টি নিয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: মো. মকছেদুল মোমিন বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটটি হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বিকেল চারটার হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে ওয়েবসাইটটি আমাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। হ্যাকিংয়ের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সরকারি ওয়েবসাইটটি অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছে কি’না জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করে আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আর কোন ঝুঁকি নেই।
হ্যাকিংয়ের সাথে কারা জড়িত বা এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়েছে কি’না জানতে চাইলে তিনি বলেন, হ্যাকিংয়ের সাথে জড়িতদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। খোঁজখবর নিয়ে জানতে পারলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত ড. মুহাম্মদ ইউনূস!

আলোকিত প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানীবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক যুগ পর অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসা হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায় তখন ।

আজ বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।

 

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন আজ। এক যুগ তিনি আসার সুযোগ পাননি এখানে। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘ দিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি আমরা।’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি সেখাসে। ২০১৮ সালের পর প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা জিয়া।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।