আজ , ।   
Home Blog Page 669

যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কী যন্ত্রণা : পরীমণি!

বিনোদন ডেস্ক : গ্রাম থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরীমণি হয়ে ওঠা অনেকটা সিনেমার কাহিনির মতোই লাগছে। মাকে হারিয়েছেন খুব কম অল্প বয়সেই; তার বাবারও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী। গেল বছরের ২৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে তার নানা ভাই।

দেখতে দেখতে পরীমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো শনিবার (২৩ নভেম্বর)। নানার প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশালেই আছেন পরীমণি। আয়োজন করেছেন দোয়া-মাহফিলের।

এদিকে সামাজিকমাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দুলাইন তুলে দিয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) নিজেরর ফেসবুকে পরীমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা!

পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, কথাগুলো একদম সত্য। নায়িকার সঙ্গে একমত হয়ে অন্য একজন লিখেছেন, যার চলে যায় সেই বোঝে এই ব্যথা।

অন্যদিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজবাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

প্রেমের টানে বাংলাদেশে এলেন কোরিয়ান যুবক

খোরশেদ আলম:
প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক। সাভারের ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক যুবতীর প্রেমে মজে এসেছেন তিনি। চলতি মাসের শুরুতে বিয়ে হলেও ২২ নভেম্বর শুক্রবার তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শুক্রবার বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা।
ভিনদেশি যুবকের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।
আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম

৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রে*ফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের পাহাড়তলীতে ৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪২) নামে একজন ভুয়া সাংবাদিকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১২ টার দিকে নগরীর দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। জানা যায়, নগরীর পাহাড়তলী থানার সামনে পাহাড়তলী থানা পুলিশ সদস্যরা আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে শুক্রবার রাত ১২ টার দিকে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে একটি স্কুলব্যাগ দেখতে পেয়ে অভিযুক্ত যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা পাওয়া যায়। তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে।

 

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিলেন। এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল বলে সে জানায়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট পরিচালনা করে ৫ কেজি গাঁজা ও একজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

 

কুমিল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগী পিস্তলসহ গ্রেফতার

মো ফয়েজ:

গত ২২ নভেম্বর শুক্রবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ আল আমিন (৩৩) এবং আবুল কাশেম (৩৪) নামক ০২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০১ টি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড কার্তুজউদ্ধার করা হয়। লেঃ কমান্ডার উপ-পরিচালক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া এর ছেলে মোঃ আল আমিন (৩৩) এবং ২। একই গ্রামের বাবুল মিয়া এর ছেলে আবুল কাশেম (৩৪)। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী আল আমিন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম

রাশিয়া নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেনে

আন্তর্জাতিক ডেস্ক:
রুশ বাহিনী ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টোরেট অব ইন্টেলিজেন্স (হুর)। ইতোমধ্যে গত বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারও করেছে রাশিয়া।

শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ দশমিক ২৩ মিটার। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সেগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। এক বিবৃতিতে ইউক্রেনের সেনা গোয়োন্দা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন যে ক্ষেপণাস্ত্রটি দিনিপ্রোতে ছুঁড়েছে রাশিয়া, সেটির গতি প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি। আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর ১৫ মিনিটের মধ্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পরে শুক্রবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দিনিপ্রোতে নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহার করেছে রুশ বাহিনী। পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি হারে ব্যবহারের হুমকিও দিয়েছেন তিনি।

ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা কেদির মিসাইল কমপ্লেক্সে এবং এটির প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ২০২১ সালের জুন মাসে। এদিকে কেদির মিসাইল কমপ্লেক্সের উপপ্রধান ভাদিম স্কিবিৎসি সম্প্রতি সংবাদিকদের জানিয়েছেন, ওরেশনিকের মতো বা তার চেয়েও বেশি বিধ্বংসী ক্ষমতা এবং গতি সম্পন্ন আরও ১০ ক্যাটাগরির পর্যাপ্ত সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে তাদের কাছে।

আন্তর্জাতিক সমরাস্ত্র এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) দিয়েছে যুক্তরাষ্ট্র। সাধারণ যে কোনো ক্রুজ বা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনেক আগেই ধ্বংস করে দিতে পারে থাড।

তবে তীব্র গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র থাডকে ফাঁকি দিতে সক্ষম। এ কারণে রুশ বাহিনী ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করেছে। শুক্রবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ বাহিনীর কাছে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের বড় মজুত রয়েছে।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে ১০ কেজি গাঁজাসহ আটক-১

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ রায়হান মিয়া (১৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মহেশপুর (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে,(২৩ নভেম্বর) ২০২৪ ইং শনিবার সকাল ০৮:৪৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) জাহাঙ্গীর মাতুব্বর তার সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর মডেল থানার রাধিকা দক্ষিণ জাঙ্গালের লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে। আটকৃত আসামীর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা অনুযায়ী মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে,দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা চাকরিজীবীদের মতো কাজ করছেন, তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘(সরকার) জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’ ২২ নভেম্বর শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। দেখলাম এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। কারও পিঠের চামড়া খুলে গেছে, কারও পা নেই, কেউ কেউ অন্ধ হয়ে গেছেন। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনাকে মাঝে মাঝে দেখি আন্দোলনের যে স্পিড সেই স্পিড অনুযায়ী কথা বলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার ওখানে কী হচ্ছে? কারা এরা? কারা এখানে এই নির্বাচন করছে? আবার তারা ফলাও করে বলছে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। ঘাপটি মেরে ব্যাংকের টাকা পাচারে এই লোকগুলোই জড়িত। এদের নিয়োগ দেওয়া হয়েছে ১৫-১৬ বছর ধরে। তারা এখনো ভেতরে থেকে ষড়যন্ত্র করছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এর কারণ কী?’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা মিথ্যাচার করে এখনো বলেন তিনি প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন হাসিনা এখনো বাংলাদেশের সরকারপ্রধান। শেখ হাসিনা জনগনের ৮০ শতাংশ টাকা (তার সমর্থকদের) লুট করার সুযোগ করে দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগ সরকার বলেছে- তোমরা ধরো মারো খাও, লুটপাট করো আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখো।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন। ছাত্রলীগ এবং যুবলীগকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল।’

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশে অশান্তি সৃষ্টি করছেন। আওয়ামী লীগের বিচার বাংলার মানুষ দেখতে চায়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টু। এতে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু) প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম

ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আ*টক-২ 

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ আটক-২  গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার খারগাঁও গ্রামের আতিকুর রহমান (৫০) ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মন্ডলীভোগ এলাকার মোশারফ হোসেন (৪২)।শুক্রবার (২২ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানাধীন মন্ডলীভোগ এলাকার কালিবাড়ি মন্দির সংলগ্ন রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২৫ বোতল KINGFISHER STRONG, ০৯ বোতল MAGIC MOMENTS ও ০৫ বোতল MC DOWELLS নামক মদ উদ্ধার করা হয়। অভিযানটি ছাতক থানার এসআই মোঃ ইমরান তালুকদারের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে সঙ্গীয় ফোর্স সাথে ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দাবিতে সংবাদ সম্মেলন

আলোকিত প্রতিবেদক:

২৩ নভেম্বর শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। ইউনিয়নের অন্যান্য দাবিগুলো হচ্ছে—দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট দিতে হবে, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে, ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে, সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে, আন্দোলনে আটক এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে, জব্দ করা সকল ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর ও নিলামকৃত ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে, মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেল চালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং শ্রমিকদের ওপর সব জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলন আব্দুল কুদ্দুস বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে সৃষ্ট যানজটের দায় নগর পরিকল্পনাকারীদের না দিয়ে সব সময় দায় এড়াতে এ দেশের গরিব-মেহনতি মানুষের ঘাড়ে চাপানো হয়। একটি আদর্শ নগরে ২৫ শতাংশ সড়ক থাকতে হয়, কিন্তু ঢাকা মহানগরীতে আছে মাত্র ৮ শতাংশ। যার ৭৫ শতাংশই দখল করে আছে ব্যক্তি মালিকানাধীন গাড়ি। ফলে নগরীর যানজটের প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ ও ব্যক্তিগত গাড়ি। সরকার যানজট নিরসনে পরিকল্পিত নগরায়ণ ও ব্যক্তিগত গাড়ি অনুৎসাহিত না করে উপরন্তু গরিবের বাহন বন্ধের মধ্য দিয়ে জনগণের আইওয়াশ করছে, যা নতুন নতুন সমস্যার জন্ম দিয়ে চলেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই-সংগ্রাম করে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তারা একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চায়। দেশের সব থেকে নিপীড়িত ও বৈষম্যের শিকার শ্রমজীবী মানুষের সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের অবসান না ঘটিয়ে দেশকে বৈষম্যমুক্ত করা সম্ভব নয়।

আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম

আগামী এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১ শতাংশ মানুষ!

আলোকিত প্রতিবেদক : আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন দেশের ৬১ দশমিক ১ শতাংশ সাধারণ মানুষ। তবে আরেকটি প্রশ্নের উত্তরে ৬৫ দশমিক ৯ শতাংশ বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত বলে আমরা মনে করি।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে ১৩ অক্টোবরের থেকে ২৭ অক্টোবর ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে গেছে।

জরিপ থেকে জানা গেছে, এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন দেশের সংখ্যাগরিষ্ঠ ৬১ দশমিক ১ শতাংশ মানুষ। তবে আরেকটি প্রশ্নের উত্তরে ৬৫ দশমিক ৯ শতাংশ মানুষ বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে দেশের ৩১ দশমিক ৯ শতাংশ মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চান দেশের ১৮ দশমিক ৭ শতাংশ মানুষ। আর ১৮ মাসের মধ্যে নির্বাচনের পক্ষে ৮ দশমিক ৬ শতাংশ নাগরিক। সবচেয়ে কম ৫ দশমিক ৮ শতাংশ জনগণ চার বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন তারা।

কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না বলেছেন ৪ দশমিক ৬ শতাংশ মানুষ। আর নির্বাচন কবে হওয়া উচিত সম্পর্কে কিছু বলতে চাননি ১ দশমিক ১ শতাংশ।

জরিপে অংশ নেওয়া শহরের জনগণের ৬০ দশমিক ৪ শতাংশ এবং গ্রামে বাস করেন তাদের ৬১ দশমিক ৪ শতাংশ আগামী এক বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন চান। আর জরিপে অংশগ্রণকারী পুরুষদের ৫৭ দশমিক ৩ শতাংশ ও নারীদের মধ্যে ৬৫ শতাংশ নির্বাচন চান এক বছরের মধ্যে।

আলোকিত প্রতিদিন/এপি