আদালতের রায়ের মারপ্যাচে হাতিয়ায় খোলা আকাশের নিচে অসহায় পরিবার
কিংস্টনে ক্যারিবীয়ানদের ইতিহাসের সামনে দাঁড় করালো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ কিংস্টনে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকছে তা অনেকাংশে নিশ্চিত। বেশ অনেকটা দিন পরেই বাংলাদেশের ক্রিকেটে সাদা পোশাকে দেখা গেল আগ্রাসী এক দিন। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে লিড এখনই ২১১।
দিনশেষ করেছিলেন জাকের আলী অনিক এবং তাইজুল ইসলাম। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ব্যাট করতে নামেননি মুমিনুল হক। অসুস্থ বোধ করায় তাকে ড্রেসিংরুমেই থাকতে হয়েছে। চেহারাই বলে দিচ্ছিল শারীরিকভাবে খুব একটা স্বস্তিতে নেই তিনি। কিন্তু চতুর্থ দিনে প্রয়োজন হলে মাঠে দেখাও যেতে পারে তাকে। বাংলাদেশের লিড আরও বাড়বে সেটা সহজেই বলা চলে।
যদিও লিডের এই সংখ্যাটাই বাংলাদেশকে কিছুটা মানসিকভাবে এগিয়ে রাখছে তৃতীয় দিনের শেষেই। বার্বাডোজের এই স্টেডিয়ামে যে চতুর্থ ইনিংসে ২১২ রানের বেশি লক্ষ্য নিয়ে কেউ কখনো টেস্টই জেতেনি। সর্বোচ্চ ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির আছে। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে ২০০ এর বেশি রান তাড়া করে জেতার নজিরই আছে কেবল ২টি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা। এছাড়া ১৫০ এর বেশি রানতাড়া করে জেতার নজির আছে দুইটি। ১৯৮৩ সালে ভারত এবং ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।জ্যামাইকার এই টেস্টেও রান ওঠেনি খুব একটা। বাংলাদেশ প্রথম ইনিংসে করতে পেরেছিল ১৬৪ রান। বিপরীতে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১৪৬ রানে। বাংলাদেশ লিড পায় ১৮ রানে। সেটাই পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ছিল লিড নেয়ার পথে বড় সহায়ক।
আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
এছাড়া হাইকমিশনে হামলার সময় দায়িত্ব পালনে অবহেলার দায়ে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার সময় সেখানে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা।
৩ ডিসেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনায় ত্রিপুরা পুলিশ তাদের তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের একজন উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) প্রত্যাহার করেছে।
এছাড়া হামলার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তারও করা হয়েছে। মূলত সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচিসহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবির নামে সেখানে তাণ্ডব চালায়।

আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই সেখানে হামলা এবং তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
ইন্ডিয়া টুডে এনই বলেছে, বিক্ষোভের নামে হাইকমিশনের সামনে জড়ো হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়। তবে একপর্যায়ে ওই গ্রুপের কিছু সদস্য নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে, হাইকমিশন চত্বরে প্রবেশ করে এবং ভাঙচুর এবং তাণ্ডব চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অপমান করে।
এই ঘটনায় সোমবার রাতে এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। ঘটনার বিষয়ে বলতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) কিরণ কুমার ইন্ডিয়া টুডে এনইকে বলেছেন, বাংলাদেশ সহকারী হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন।
সপি কিরণ কুমার বলেছেন, “আমরা নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি এবং একজন ডিওয়াইএসপিকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তর করার পাশাপাশি তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করেছি। একটি স্বতঃপ্রণোদিত মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও তদন্ত চলছে।”

এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, “আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল এবং শান্তিপূর্ণ অবস্থান করছিল। দুর্ভাগ্যবশত, কিছু ব্যক্তি জোরপূর্বক বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ আন্দোলন বা প্রতিবাদ গ্রহণযোগ্য, কিন্তু এ ধরনের আচরণ একেবারেই কাঙ্ক্ষিত নয়।”
আলোকিত প্রতিদিন/ ০৩ ডিসেম্বর-২৪/মওম
সদর মডেল থানার বিশেষ অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার -২
৬৬৩ যাত্রী নিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। ১ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় ৬৬৩ জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি বার আউলিয়া জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, সেন্টমার্টিনে যাত্রা সাধারণত নভেম্বর থেকে শুরু হয়। সরকারের নানা সিদ্ধান্তের কারণে এবছর আজ থেকেই জাহাজ চলাচল শুরু হয়েছে। পরিবেশ রক্ষার জন্য নানা নিয়মকানুন মানতে হবে পর্যটকদের। যেখানে কোন পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সেন্টমার্টিনে যেতে পর্যটকদের প্রয়োজন হচ্ছে ট্রাভেল পাস। ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ্যাপস তৈরি করেছে।এর আগে বৃহস্পতিবার থেকে চলাচলের কথা থাকলেও শেষ পর্যন্ত যাত্রী সংকটের কারণে নির্ধারিত ‘কেয়ারি সিন্দবাদ’ জাহাজটি ছেড়ে যায়নি।এদিকে সেন্টমার্টিন দ্বীপে পলিথিন এবং ওয়ানটাইম প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে শনিবার থেকে কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের ১০ টিম। তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত জাহাজ মনিটরিং, স্ক্যানিংসহ অন্যান্য দায়িত্ব পালন করবে।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কোনো পর্যটককে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক নিয়ে জাহাজে উঠতে দেওয়া হয় নি। আজকে প্রায় ৬৬৩ মতো পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া জাহাজ এ মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে যাতায়াতের জন্য তিনটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাচাই-বাছাই করে এ অনুমোদন দেওয়া হয়।প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। সম্প্রতি নাফ নদে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্য সংকটে ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।
১৯ নভেম্বর পরিবেশ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সেন্টমার্টিনের পর্যটক নিয়ন্ত্রণে কমিটি গঠন এবং একই সঙ্গে কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপগামী জাহাজ চলাচল নিয়ে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির কর্মপরিধি হিসেবে বলা হয়েছে, সেন্টমার্টিনগামী জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা, অর্থাৎ এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে কমিটি।
পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে। পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন, তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ০২ ডিসেম্বর-২৪/মওম
অর্থহীন ভালোবাসা: সাহিদা আক্তার
অর্থহীন ভালোবাসা
ব্যর্থ তুমি ভেঙে যেতেই পাল্টে যাবে সময়ের চাকা
মানুষের স্রোতে ভাসা সেই, তুমিও হবে ভীষণ একা।
হেরে যেতে যেতে ফিরে আসো যদি তবেই তুমি বীর
নতুবা তুমি এক আকাশ করুণা,অবহেলা প্রীতির।।
রাতের আঁচলে মুছবে একদিন ভীষণ শূণ্যতার শোক
হেলায় কি হারিয়েছিলে বুঝবে সেদিন প্রতি পলক।
হেলায় কি হারিয়েছিলে বুঝবে সেদিন প্রতি পলক।
দুচোখের বৃষ্টিই বলে দেবে আমি তোমার কি আবেগ!
অভিমানের আকাশ জুড়ে জমেছিলো কতখানি মেঘ।
আমি কোনো দূর জানালায় উদাস সে ক্লান্ত দুপুর
তখনও স্মৃতি আকড়ে নতুন আশায় পুরনো নুপুর।
জলের দামে কিনেছিলাম ভালোবাসার এক নদী
দু-চোখ ভরে জমিয়ে রেখে ভিজছি নিরবধি।
বেঁচে থাকাটা অনুভব করতে গিয়ে পেয়েছি শুধু মৃত্যুর খোঁজ
মৃত্যুকে স্পর্শ করতে গিয়ে ভীষণভাবে বাঁচতে চেয়েছি রোজ।
আসলে কতোখানি বেঁচেছি আর মরেছি কতোটা তার
হিসেবের খাতা নিয়ে জীবনের সময় আজ শুধুই ফেরার।
সবশেষে তাই এটুকুই জেনেছি আমি —
ভালোবাসা অনেকটাই একগুঁয়ে অসুখ
বাকীটুকু অর্থহীন পাগলামি।।
আলোকিত প্রতিদিন/ ০২ ডিসেম্বর-২৪/মওম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান

সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য দ্যা ফ্রেন্ডশিপ ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার আব্দুল মান্নান বিজিসি অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন।
গত ৩০শে নভেম্বর শনিবার বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিভ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজিসি অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ম্যাজিশিয়ান, বংশীবাদক জুয়েল আইচ। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামমিট এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্যে মোঃ গোলাম ফারুক মজনু বলেন, বেঁচে থাকার মাঝেই মানুষ জড়িয়ে পড়ে কেউ সুকর্মে, কেউ আবার কুকর্মে। কর্ম গুনে কেউ হয় বাবুর্চি, কেউ আবার হয় হিরোইনচি। হিরোইনচি বলা হয় একজন নেশাখোর মাদকাসক্ত ব্যক্তিকে। মাদকাসক্তি নিরাময়ে সেলিব্রিটিদের এগিয়ে আসতে হবে। এখানে দেশের অনেক সেলিব্রিটিরা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে মানুষ ফলো করেন। তাই আপনাদের বক্তব্য কিংবা আপনাদের পরামর্শ সাধারণ মানুষ সাদরে গ্রহন করবে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
সম্মাননা প্রসঙ্গে আব্দুল মান্নান উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যেকোনো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা ও দায়বদ্ধতা বেড়ে যায়। কোনো নির্দিষ্ট গতিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় মানব সেবার কথা মাথায় রেখে কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বৈচিত্র্যময় এই পৃথিবীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ভালোবেসা অর্জন করতে চাই।”
২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সেরা গায়ক হিসেবে পুরস্কার পান বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, গুনী সিনিয়র অভিনয় শিল্পী অঞ্জনা, জনপ্রিয় চিত্র নাইকা অপু বিশ্বাস, চিত্র নাইকা তমা মির্জা, চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, চিত্র নায়ক ইমন, অভিনয় শিল্পী রুনা খান, অভিনয় শিল্পী কুসুম সিকদার, অভিনয় শিল্পী সখ, অভিনয় শিল্পী পারসানা ইভানা, অভিনয় শিল্পী সাইদুর রহমান পাভেল, জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, কোরিয়ার, ট্রেনার বুলবুল টুম্পা, ফ্যাশন মডেল সৈয়দ রুমা, ব্রান্ড প্রোমোটার বারিশ হক, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা তাসলিমা ইসলাম, অর্গানাইজার উর্মী ইসলাম সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাঘাইর,৪৮ হাজারে বিক্রি
রবিবার দিবাগত ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এর মাঝামাঝি পদ্মা নদীতে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুল মমিন মাঝির জালে মাছটি ধরা পরে বলে জানা গেছে । সোমবার সকালে বিক্রয়ের জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন মমিন। জেলে আব্দুল মমিন বলেন, আমিসহ জামালপুরের আদর আলী, সাজল এবং আমির হামজা এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ার পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করি। জেলে আদর আলী বলেন, মাছটি উপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরো ভাল লাগে। আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, রবিবার সকালে মমিন নামের জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে আড়তে আরিচা আড়তে নিয়ে আসে। আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে। হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমি অবগত নই। মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারনে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে।

