আজ , ।   
Home Blog Page 660

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অভিযা*ন

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় ও সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সিএনজি, অটোরিক্সা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান চালিয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুট্টাপাড়া, বিশ্বরোড, বাড়িউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মারগুব তৌহিদ। এসময় এসআই মোহাম্মদ সিরাজুল ইসলাম, এসআই আছিফউজ্জামান, সার্জেন্ট মোঃ বায়েজিদ মাহমুদ সাগরসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে পুলিশের চোখ ফাঁকি মহাসড়কে উঠা বেশ কয়েকটি থ্রি হুইলার আটক করে এছাড়াও বিশ্বরোড মোড়ে বিভিন্ন পরিবহনের কাউন্টার লোকজনকে ডেকে মহাসড়কের উপর গাড়ি যেন এলোমেলো করে যানযট সৃষ্টি না করে সতর্ক করেছে ওসি। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে মহাসড়কে চলাচলরত নিম্নে বর্ণিত নিষিদ্ধ ঘোষিত ৮২টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সিএনজি-২০টি, ইজিবাইক-৩৫টি, বিভাটেক-১৪টি, ট্রাক্টর-১৩ টি।
এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মারগুব তৌহিদ বলেন, রাস্তায় যে সকল বৈধ যানবাহন আছে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই লক্ষে অবৈধ যানবাহন রাস্তা থেকে অপসারণ করার জন্য অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে আজকে। আমরা বেশ কয়েকটি থ্রি হুইলার ও অবৈধ যানবাহন আটক লোকাল বাস ও সিএনজি সহ সকল চালকদের লাইসেন্স সংক্রান্ত বিষয় গুলো  দেখছি।
আলোকিত প্রতিদিন/এপি

যুবদল নেতা মামুন শিকদার দল থেকে বহিষ্কার

কামাল হোসেন, গাজীপুর সদর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গাজীপুর জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে মামুন শিকদার যুবদলের কোনো কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না এবং দলীয় কর্মকাণ্ডে তার সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের সভাপতি আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর যৌথ স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজু আহমেদকে পুলিশ আটক করে। এ সময় ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদার পুলিশের গাড়ি থেকে রাজু আহমেদকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মামুন শিকদারকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
পরে, সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারাদেশ জারি করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ৫ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ২টি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, মঙ্গলবার সকালে বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন , জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করে ওলামা মাশায়েখরা, সেসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়, এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন, এই ঘটনায় চলতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক এমপি শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গত ১১ জুন রাজধানীতে ডিবি পুলিশের হাতে আটক হন সাইদুল করিম মিন্টু , পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু থানায় আরও ৪টি হত্যা মামলা করা হয়, এগুলোর মধ্যে ২০১৩ সালে ঝিনাইদহ শহরের হাটের রাস্তার মোড়ে আবদুস সালাম ও ২০১৫ সালে শহরের মডার্ন মোড়ে তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় পৃথক মামলায় তাকে আদালতে তোলা হয়, আদালত সূত্র আরও জানা যায়, মঙ্গলবার সকাল সাতটায় সাইদুল করিমকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়, এরপর সকাল সাড়ে ৭টায় তাকে কাঠগড়ায় তোলা হয়, সিআইডির পক্ষ থেকে আদালতে সালাম হত্যা মামলায় ৭দিন ও তরিকুল হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করের বিচারিক আদালত, আদালতে আসামির পক্ষে আইনজীবী ইসমাইল হোসেন, আবদুল মান্নান ও সামছুজ্জামান শুনানিতে অংশ নেন। এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মামুন আবদুল্লাহ জানান, ওই দুই মামলায় যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন তারা, পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন, বর্তমানে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

রাঙ্গাবালীতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মো. কাওছার আহম্মেদ: পটুয়াখালীর রাঙ্গাবালীতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি ফসল আমন ধান। উপজেলাজুড়ে ধান খেতগুলো যেন সোনালি রঙে সেজেছে। ধান পাকতে শুরু করায় কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। চাষের খরচ মিটিয়ে তারা ধারদেনাও শোধ করতে পারবেন বলে আশা করছেন। ফলে কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে।
উপজেলা  কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছরে রাঙ্গাবালী উপজেলায় ২৮ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন পেয়েছে কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, জমিতে আমন ধানের ফলন ভালো হয়েছে। উপজেলার ধান খেতগুলোর গাছের শীষ ধানে নুইয়ে পড়েছে। এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নে কৃষকরা মাঠে ধান কাটা শুরু করেছে। তবে কিছু কিছু নিচু জমির ধানের ফলন একটু দেরি করে শুরু হলেও ভালো ফলন হয়েছে।
কৃষকরা জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকার ফলে ফলন বেশি হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কম সময়ের মধ্যেই ধান পাকতে শুরু করেছে। অনেকে আমন ধান কাটা শুরু করেছে। সব খরচ বাদ দিয়ে এই বছর লাভবান হবেন বলে আশা করছেন তারা।
কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি অধিদপ্তর তাদের তেমন সহযোগিতা করেনি। নিজেদের প্রচেষ্টায় চাষাবাদ করেছেন তারা।
কৃষি অফিসের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেও এবার আমনের বাম্পার ফলনে খুশি তারা। তবে কৃষকদের দুঃখ-কষ্ট আর ক্ষোভ আড়াল করেছে মাঠজুড়ে পাকা ধান আর মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। আমন ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ চলছে পুরোদমে।
রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে কৃষকরের ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা আগামী দুই/তিন সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে। এ বছরে প্রতি হেক্টর জমিতে ৫ মে. টন ধান হবে বলে আশা করেন তিনি।
কৃষকদের অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, রাঙ্গাবালীতে মোট ৩০-৩৫ হাজার কৃষক এ বছর আমন ধান চাষাবাদ করেছে। আমরা কৃষি অধিদপ্তর থেকে ধানের বিজ ও সার বিতরণ করেছি। টিম অনুযায়ী কৃষকের কাছে গিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। রাঙ্গাবালীতে কৃষি অফিস একটা, যার কারনে সব কৃষকের দোরগোড়ায় আমাদের পৌঁছানো সম্ভব হয়নি। যদি কেউ বাদ পড়ে তারা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করবো।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

মো: মহিদ :
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত গণতন্ত্র অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। বুধবার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই গণতন্ত্রঅলিম্পিয়াডে আরও বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রনজিৎ কুমার সরকার, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহামেদ রাজা, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান তৌফিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় প্রতিনিধি ফাতেমা মাহমুদা, ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ জেলা সমন্বয়কারী সৌরভ আহমেদ সোহাগ। সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ এবং খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ১৯৬ শিক্ষার্থী এই গণতন্ত্র অলিম্পিয়াডে অংশ নেয়। পরে, অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/০৪ ডিসেম্বর-২৪/মওম

মানিকগঞ্জে আড়াই কোটি টাকার ব্রীজে উঠতে হয় কাঠের মই বেয়ে, চরম জনদুর্ভোগ 

মো. মিজানুর রহমান খান কুদরত:

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর আকার বৃদ্ধি এবং সংস্কার চলছে ধীর গতিতে। উপজেলার ঢুলন্ডি-সিংজুরী আঞ্চলিক পাকা সড়কের পেঁচারকান্দা এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত এই সেতুটি সংস্কারের কাজের ব্যয় ২ কোটি ৫৫ লাখ  ৫৬ হাজার টাকা। গত ২০ সেপ্টেম্বর ২০২৩ শুরু হওয়া কাজ ২০২৪ সালের ২০ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হবার পরও কাজের অগ্রগতি অর্ধেকও হয়নি। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে এ পথে চলাচলকারি তিনটি  ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষজন।

নির্মাণ কাজ শেষ না হওয়ায় এ সেতুর উপকারভোগীদের যানবাহন নিয়ে জেলা সদরে যেতে হচ্ছে কমপক্ষে ১০ কি.মি ঘুরে। এতে করে এলাকার শিক্ষার্থী, চাকরিজীবি, কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকারে হচ্ছেন। এ সড়কে প্রতিদিন সিংজুরী, পয়লা ও বালিয়াখোড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়া করে থাকেন। অন্যদিকে পায়ে হেঁটে বিকল্প কাঠের মই দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় সেতুর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সাইংজুরী গ্রামের মো. আল আমিন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি ও অবহেলায় কাজের ধীরগতি হচ্ছে। অল্প সংক্ষক লোক দিয়ে কোনমতে খুড়িয়ে খুড়িয়ে কাজ চলছে। এ ছাড়াও অদক্ষ শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে গুরুত্বপূর্ণ সেতুর কাজ।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পেঁচারকান্দা বাজার সংলগ্ন ধলেশ্বরী নদীর ওপর ১০০ দশমিক ১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নদীর উত্তর পার্শ্বের বন্যার ভাঙ্গনে সেতুর এপ্রোচ সড়ক নদীতে বিলীন হওয়ায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। পরবতীর্তে ২০২৩-২৪ অর্থ বছরে “প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ” প্রকল্পের আওতায়- ২ কোটি ৫৫ লাখ  ৫৬ হাজার টাকা ব্যয়ে ২৫.৮ মিটার সেতু বৃদ্ধি ও পুরো সেতু সংস্কারের কাজ হাতে নেয় এলজিএডি। এ কাজের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিতু ট্রেডার্স জামালপুর।

গত ২০ সেপ্টেম্বর ২০২৩ শুরু হওয়া কাজ ২০২৪ সালের ২০ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হবার পরও কাজের অগ্রগতি মাত্র ৫০ ভাগ। এরি মধ্যে কাজ এগিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের জানুয়ারী পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

স্থানীয়রা বলছে, যাতায়াতের উন্নয়নে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও সংশ্লিষ্টদের উদাসীনতায় সমালোচনার মুখে পড়ছে উন্নয়ন কাজ। কয়েকদিন পর পর শ্রমিকরা কাজ বন্ধ করে সাইট থেকে চলে যান, আবার শুরু করেন। কাজ চলছে কচ্ছপ গতিতে।

স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, জনগনের ভোগান্তি লাগবে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানাই। অনন্ত ৩টি ইউনিয়নের মানুষজনের চলাচলে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষকের কৃষি পণ্য ও উপকরণ পরিবহনে দ্বিগুণ অর্থ অপচয় এবং কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।

গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, কাজের সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ হয়েছে মাত্র অর্ধেক। অল্প সংক্ষক লোক দিয়ে চলছে কাজ। অদক্ষ শিশু শ্রমিক দিয়েও করানো হচ্ছে গুরুত্বপূর্ন সেতুর কাজ বলছেন কেউ কেউ।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি পিন্টু সাহা মুঠোফোনে জানান, জাতীয় নির্বাচন এবং বর্ষার কারনে কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে। ২য় ধাপে কাজের সময় বাড়ানো হয়েছে। আগামী জানুয়ারীর মধ্যে কাজ শেষ হবার কথা জানান তিনি।

ঘিওর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান বলেন, আমি ঘিওরে নতুন যোগদান করেছি। বর্তমানে সেতুর কাজ চলমান রয়েছে। সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে প্রায়ের মধ্যে ৫০ ভাগ কাজ হয়েছে। বিষয়টি নিয়ে এ কাজে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের সাথে কথা বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের জন্য তাগিদ দেয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/০৪ ডিসেম্বর-২৪/মওম

পুলিশের অভিযানে কুমিল্লা সদর থানায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ জব্দ

মামুন হাসান (স্টাফ রিপোর্টার) :
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ি কর্তৃক ৮৪ বোতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ০৩/১২/২০২৪খ্রি: তারিখে রাত ১৯.৩০ ঘটিকার সময় কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ) মীর সরিাজুল ইসলাম, এএসআই(নি:)/ মোঃ ইলিয়াস এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন শাহপুর পূর্বপাড়া মো: সহিদ মিয়ার বসত ঘররে পৌঁছে আশেপাশে উপস্থিত জনতার সম্মুখে উক্ত বসত বাড়ির ভিতরে তল্লাশী করে ৮৪ বােতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার,৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ ১। মো: আব্দুল সাত্তার(৫২), পতিা-মৃত আবদি আলী, সাং-সাহপুর, থানা-কোতয়ালী মডলে, জেলা-কুমিল্লা,
২। মো: পারভেজ(১৫), পিতা-আ: হাই, মাতা-জোসনা বেগম, সাং-লালমাই দক্ষিন কাছার, থানা-সদর দক্ষিন মডলে, জেলা-কুমল্লিা দ্বয়কে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় মামলা নং-০৮, তারিখ-০৪/১২/২০২৪ ইং মূলে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/১৪(গ)/২৪(খ)/২৬/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
উদ্ধারকৃত মালামালের বিবরণ, ১। ১৪(চৗদ্দ) বোতল বিদেশী মদ, যার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAGE DELUXE WHISKY, যার প্রতিটির ওজন 750 ML করিয়া মোট ওজন (১৪x750ml)=১০,৫০০(দশ হাজার পাচঁশত) লিটার।  ২। ১১(এগার) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে , যাহার প্রতিটির ওজন 750ml করিয়া মোট ওজন(১১x750ml)=৮২৫০(আট হাজার দুইশত পঞ্চাশ)লিটার, ৩। ০৮(আট) বোতল KINGFISHER STRONG PREMIUM BEER, যাহার প্রতিটির ওজন 650ML করিয়া মোট ওজন(৮x650ML)=৫.২০০(পাচঁ দশমিক দুইশত)লিটার, ৪। ১০(দশ) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে BLENDERS PRIDE লেখা আছে, যাহার প্রতিটির ওজন 750ml করিয়া (১০x750ml)=৭.৫০০(সাত দশমিক পাচঁশত)লিটার,
৫। ১০(দশ)বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে BRD CODE, যাহার প্রতিটির ওজন 375ml করিয়া মোট ওজন(১০x350ml)=৩.৫০০(তিন দশমিক পাচঁশত লিটার),
৬। ২৩(তেইশ) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে ICONIQ WHITE, প্রতিটির ওজন 375ML করিয়া(২৩x375mL)= ৮.৬২৫(আট দশমিক ছয়শত পচিঁশ) লিটার।
৭। ১৫(পনের) বোতল বিদেশী মদ, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে OFFICER CHOICE, প্রতিটির ওজন 180ml করিয়া মোট ওজন(১৫x180ML)=২.৭০০(দুই দশমিক সাতশত)লিটার,
 ৮। ৪৮(আটচল্লিশ) বোতল ফেনিসিডিল, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে TRIPROLIDINE HYDROCHLORIDE & CODEINE PHOSPHATE COUGH SYRUP PHENSEDYL, যাহার প্রতিটির ওজন 100ml করিয়া মোট ওজন(৪৮x100ml)=৪.৮০০(চার দশমিক আটশত)লিটার,
৯। ৯৩(তিরানব্বই) বোতল ESKUF, যাহার প্রতিটির ওজন 100ml করিয়া মোট ওজন(৯৩x100ml)=৯.৩০০(নয় দশমিক তিনশত)লিটার,
১০। ৭১(একাত্তর)বোতল ক্যান KINGFISHER STRONG PREMIUM BEER, যাহার প্রতিটির ওজন 500ml করিয়া মোট ওজন(৭১x500ml)= ৩৫.৫০০(পয়ত্রিশ দশমিক পাচঁশত) লিটার,
 ১১। ০১(এক)বোতল বিদেশী মদ, যাহার ওজন 750ml,
 ১২। ৭৭৫(সাতশত পচাত্তর) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,  যাহার প্রতিটির ওজন ০.১ গ্রাম করিয়া মোট ওজন(০.১x৭৭৫)=৭৭.৫(সাতাত্তর দশমিক পাচঁ)গ্রাম,
১৩। মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০/-(দশ লক্ষ বিরাশী হাজার সত্তর) টাকা, তৎমধ্যে ১০০০(এক হাজার)টাকার নোট ৬৬২(ছয়শত বাষট্টি)টি, ৫০০/-(পাচঁশত) টাকার নোট ৮০০(আটশত)টি, ২০০/-(দুইশত)টাকার  নোট ১০০(একশত)টি, ২০(বিশ) টাকার নোট ০২(দুই)টি, ১০(দশ) টাকার নোট ০৩(তিন)টি।
আলোকিত প্রতিদিন/০৪ ডিসেম্বর-২৪/মওম

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রে*ফতার

শওকত আলী: আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনা  থানায় কর্মরত এসআই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আশুগঞ্জ থানাধীন চরচারতলা নামক সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ৩০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর হইতে  আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫০ বোতল ফেন্সিডিল ও ১টি TATA EX-2 ট্রাক উদ্ধারপূর্বক ২ জনকে গ্রেফতার করা হয়  উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলেন ১। মোঃ শফিক(৩৪) পিতা- মৃত কফুর উদ্দিন মাতা- মৃত রশিদা বেগম সাং- এয়ারপোর্ট বরোশলা, পোস্ট- ক্যাডেট কলেজ থানা- সিলেট ২। মোঃ রাহেল(২৫)পিতা- মোঃ আহাদ মিয়া মাতা- নাজমা বেগম, সাং- মুংলিপাড়, ০৩নং খাদিমনগর ইউপি থানা- এয়ারপোর্ট জেলা- সিলেট।  আশুগঞ্জ থানা রিচার্জ বলেন এই বিষয়ে মামলা প্রক্রিয়া দিন।
আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা 

সাইফুল ইসলাম সবুজ:

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় কালিহাতী উপজেলার পূর্ব বেতডোবা এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে  বিভিন্ন অভিযোগে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা করেছেন।

জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের  নেতৃত্বে বুধবার দুপুরে  উপজেলার পূর্ব বেতডোবা এলাকায়  তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় জননী অটোমেটিক রাইস মিলে তদারকি করে বিপুল পরিমানে বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য, মেয়াদ, ধানের জাত উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, জেলা পুলিশের একটি টিম এবং কালিহাতী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি, জেলা স্যানিটারী ইন্সপেক্টর। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/০৪ ডিসেম্বর-২৪/মওম

শিশুদের অপুষ্টি দূর করতে ওয়ার্ল্ড ভিশনের ‘এনাফ’ ক্যাম্পেইন শুরু 

আবু সায়েমঃ
শিশুদের ক্ষুধা ও অপুষ্টি দূর করতে নতুন ক্যাম্পেইন ‘এনাফ’  নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কক্সবাজারের স্বপ্নীল সিন্ধু হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন অফিসিয়াল তথ্য মতে,  ক্ষুধা নিয়ে রাতে ঘুমাতে যায়  বাংলাদেশের এক চতুর্থাংশ শিশু। মানুষের চাহিদা অনুপাতে খাবারের জোগান যথেষ্ট থাকলেও অসমবন্টন আর বৈষম্যের ফলে চাহিদ মতো সবার খাদ্য জোটে না।
দ্বন্দ-সংঘাত, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং করোনা মহামারীর কারনে সার বিশ্বেই দ্রব্যমুল্যের উর্ধগতি। ফলে পৃথিবীর ইতিহাসে ঠিক এই সময়ে সবচেয়ে বেশী বেড়েছে খাদ্য অনিশ্চয়তা আর  ক্ষুধার সংকট। এনাফ বা পর্যাপ্ত খাবার আছে, তবুও সবাই পাচ্ছে না যথেষ্ট খাদ্য। এই বিষয়কে বিবেচনা করে শিশুর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে  ENOUGH নামে বিশ্বব্যাপী একটি ক্যাম্পেইন শুরু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। তারই ধারবাহিকতায় বাংলাদেশেও ওয়ার্ল্ড ভিশন এই ক্যাম্পেইন শুরু করেছে। বাংলাদেশেও প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন ভুগছে পুষ্টিহীনতায়। ফলে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ।
মতবিনিময় সভায় ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য বিতরণ এবং দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের সামনে ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর ড. রাহুল ম্যাথিউ নিমাগাদা।
তিনি জানান, শিশুর অপুষ্টি-জনিত সমস্যা চিহ্নিত করা ও এর স্থানীয় সমাধানের লক্ষ্যে এখন বাংলাদেশের ২৮ জেলার ৮৮টি উপজেলায় কাজ করছে সংস্থাটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য ২- ‘ক্ষুধা মুক্তি’ অর্জন করতে এনাফ ক্যাম্পেইনের ইউনিয়ন পরিষদে পুষ্টি ও স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ, জেলা পর্যায়ে পুষ্টি মনিটরিং কার্যক্রম বেগবান করা এবং জাতীয় পর্যায় থেকে খাদ্যের সুষম বণ্টনের নিশ্চয়তা নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।
মতবিনিময় সভায় কক্সবাজারে ওয়ার্ল্ড ভিশনের রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রোগ্রাম এর নতুন রেসপন্স ডিরেক্টর আসুন্থা চার্লস স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।
বিশ্বের কয়েকটি দেশে মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতার কথা তুলে ধরে  আসুন্থা  চার্লস রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রমের প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন।
তিনি আরো বলেন,বাংলাদেশের ৪০ মিলিয়ন টন খাদ্য শস্য উৎপাদিত হয়। দেশের মোট চাহিদা হলো ৩০ থেকে ৩২ মিলিয়ন টন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই যে, দেশের মানুষ প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন টন খাদ্য শস্য নষ্ট করে ফেলে। এ অপচয় বন্ধ হওয়া দরকার। এই উদ্দেশ্যে এনাফ ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা সভায় তারা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সাংবাদিক মো: নুরুল ইসলাম,
দৈনিক বাঁকখালীর সম্পাদক  প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি  ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ।
আলোকিত প্রতিদিন/০৪ ডিসেম্বর-২৪/মওম