আজ , ।   
Home Blog Page 648

খাঁটিহাতা থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান 

শওকত আলী: আজ বুধবার ১৮ডিসেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান এডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা। এসময়ে তিনি ছালামী গ্রহণ এবং থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশের জন্য কল্যাণমূলক সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, পুলিশের কাজকর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তা প্রতিপালন করতে হবে।
কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে বলেন, হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মহাসড়কে অবস্থান করে আন্তরিকভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে এবং কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকা-সিলেট মহাসড়ক গতিশীল রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু এডিশনাল আইজি, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও অত্র থানার অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়া  জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা দেয়া হয় ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে

শওকত আলী: আজ দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণকারী ৬২ জন পুলিশ  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে।
মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের আত্নত্যাগ, অসম সাহসীকতা ও গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে অদ্য ১৮/১২/২০২৪খ্রি: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে ড্রিলসেডে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান- ৬২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতা*র 

নিজস্ব প্রতিবেদকঃ  বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,কক্সবাজারের পুলিশ সুপার  মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্’এর  সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন।
এর-ই প্রেক্ষিতে  ১৭ ডিসেম্বর ( মঙ্গলবার) কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খানের তত্বাবধানে এসআই মো: আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় চৌফলদন্ডী ইউনিয়নের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে নুরুল আবছার (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চৌফলদন্ডী ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র।
অভিযান পরিচালনাকারী এসআই আব্দুস সাত্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌফলদন্ডী ইউনিয়নের বাজার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নুরুল আবছার  বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-০১, জিআর-৫৬/১৬, নারী ও শিশু  মামলা নং-৪৪/১৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) যাবৎজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত  ও ১০,০০০/- (দশ হাজার) টাকা  এবং আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক আসামি ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরিপ্রেক্ষিতে সদর মডেল থানায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের সেবা প্রদানে সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর। সার্বিক দায়িত্ব পালনে সঠিক  তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/এপি

এন্টিবায়োটিক মুক্ত মুরগির খামার: ফ্রেশ ফার্মাসের অগ্রযাত্রা

মুহাম্মদ আবু আদিল, বিশেষ প্রতিনিধিঃ দেশের পোল্ট্রি শিল্পে নতুন মাত্রা সংযোজন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে‘ফ্রেশ ফার্মার্স’। ২০২৩ সালের ডিসেম্বর থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ এন্টিবায়োটিক মুক্ত মুরগি উৎপাদন ও বাজারজাত করা। এখন পর্যন্ত ৮টি ব্যাচে মুরগি পালন করা হলেও কোনো ব্যাচেই এন্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন হয়নি। তাদের লক্ষ্য, ভোক্তাদের নিরাপদ মাংস সরবরাহের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। শুরু থেকেই তারা নিজস্ব ফিড তৈরির উদ্যোগ নিয়েছেন।

উদ্যেক্তাদের একজন কৃষিবিদ মুহেব্বুর রহমান বলেন ” সেই স্টুডেন্ট লাইফ থেকেই স্বপ্ন দেখতাম বিজনেসের। এগ্রি সেক্টরে আরো স্পেসিফিকলি লাইভস্টক সেক্টরে কিছু একটা করবো। তবে কৃষির যেকোন সেক্টরেই স্পেশালি পোল্ট্রি সেক্টর এমন একটা সেক্টর যেখানে আসলে প্রচলিত বাজারের উপর ডিপেন্ড করে থাকলে টিকে থাকা অনেক কঠিন। আমরা তাই ভ্যালু এডেড পণ্যের দিকে ঝুকেছি। এবং এই পন্য সরাসরি ভোক্তাদের নিকট পৌছানোর মাধ্যমে সাস্টেইনেবল একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি।”

 

আরেক উদ্যোক্তা কৃষিবিদ তাসনিম সিদ্দিকী বলেন -আপাড দৃষ্টিতে হুট করে জব ছেড়ে দিয়ে আমরা ব্যবসায় নামলেও এই ব্যবসার পিছনে আমরা একটা লম্বা সময় নিয়ে পরিকল্পনা করেছি। বাজার এনালাইসিস করেছি। পোল্ট্রি বাজারটাকে বোঝার চেষ্টা করেছি। আমাদের দেশে ব্রয়লার নিয়ে মাত্রারিক্ত নেগেটিভ ধারণা প্রচার হয় যা পুরোপুরি সত্য নয়। তবে এন্টিবায়োটিক ইস্যু নিয়ে আমাদের খামারিদের এবং ভোক্তাদের সচেতন হওয়া জরুরি। আমরা এই জিনিসটা নিয়েই বড় পরিসরে কাজ করার চেষ্টা করছি।
.

এ ব্যাপারে উদ্যেক্তাদের আরো একজন তড়িৎ প্রকৌশলী নিজামুল হক বলেন -” আমি পেশায় ইঞ্জিনিয়ার হলেও কৃষির প্রতি ছোটবেলা থেকেই আগ্রহী ছিলাম। ২০১৯ এ চাকুরী ছেড়ে দিয়ে কৃষি নিয়েই পরেছিলাম। ব্যাক্তিগত ভাবে আমার গরু,মহিষ,ভেড়া আর ছাগলের খামার আছে। বড় পরিসরে কিছু করার জন্যে একটা প্রোপার টিমের অপেক্ষায় ছিলাম। অবশেষে মার্চ থেকে ফ্রেশ ফার্মার্সের যাত্রা শুরু করি। আমাদের ফার্মে আমরা প্রায় ৮০% বিদ্যুৎ সাপোর্ট পাই সোলারের মাধ্যমে যা আমাদের অপারেশন কস্ট মিনিমাইজেশনে সাহায্য করছে। আমরা সামনে বায়োগ্যাস সহ রিনিউয়েবল এনার্জি নিয়ে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছি। ”
.
আরেক উদ্যেক্তা যন্ত্র প্রকৌশলী তৌসিফ রহমান বলেন -” একটি স্বপ্ন দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, যেখানে ক্ষুধামুক্ত ও নিরাপদ একটি বিশ্ব থাকবে। সাধারণ মানুষের জন্য নিরাপদ খাবারকে আরও সাশ্রয়ী করতেই আমদের এ প্রচেষ্টা। কারণ তাদের অনেকের কাছে সেই খাবার ছাড়া অন্য কোনো বিকল্প নেই, যা বেশিরভাগ মানুষ এড়িয়ে চলতে চায়। মানুষ যখন নিরাপদ খাবার খেতে পারে না, তখন তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।

বর্তমানে ফ্রেশ ফার্মার্সের উৎপাদিত মুরগির বড় একটা অংশ নিয়মিতভাবে বেঙ্গল মিট সংগ্রহ করছে। ঢাকায় হোম ডেলিভারি সহ বগুড়া, রংপুর, নীলফামারী এবং চিটাগাং এও তারা মুরগি পাঠাচ্ছে নিয়মিত। পাশাপাশি বিভিন্ন সুপার শপ এবং নিরাপদ খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোও তাদের মুরগির প্রতি আগ্রহ প্রকাশ করছে।

উদ্যোক্তারা জানান, এন্টিবায়োটিক কোনো খারাপ জিনিস নয়, তবে প্রপার ডোজ এবং উইথড্রয়াল পিরিয়ড ফলো না করলে এটি ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাদের লক্ষ্য এমন একটি খামারি কমিউনিটি গড়ে তোলা, যারা পুরো এন্টিবায়োটিক মুক্ত মুরগি উৎপাদন করতে না পারলেও অন্তত এন্টিবায়োটিক রেসিডিউ মুক্ত মুরগি উৎপাদনে সক্ষম হবে। প্রপার ম্যানেজমেন্ট প্রোটোকল অনুসরণ করলে এটা করা সম্ভব।

ফ্রেশ ফার্মাস শিক্ষিত তরুণদের পোলট্রি সেক্টরে আকৃষ্ট করতে এবং স্থানীয় খামারিদের নিয়ে একটি স্বতন্ত্র উৎপাদন ও বিপণন চ্যানেল তৈরির পরিকল্পনা করছে। যা জনস্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ মুরগি সরবরাহ করবে।

বাগেরহাটে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রে*ফতার

মাহমুদ কাজী: ১৬/১২/২০২৪ (সোমবার)বাগেরহাটের হাড়িখালীতে রাত এগারটার সময় অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নওশীন পূরবী ওরফে ডালিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান। গ্রেফতার ডালিয়া বাগেরহাটের শুরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়ার আলামপুর ইউপির শেখ মহিউদ্দিনের ছেলে। বাগেরহাট মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তিতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমানের নেতৃত্বে এসআই হানিফ এসআই গৌতম, এএসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নিয়ে পাঁচশত পিস ইয়াবাসহ ডালিয়াকে গ্রেফতার করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

আলোকিত প্রতিদিন/এপি

ছাতকে নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ছাতকে ইয়াং বয়েজ ফুটবল ক্লাব ছৈলার উদ্যোগে চতুর্থ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ছৈলা গ্রামের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ৭-২ গোলে জগন্নাথপুরের ইকড়ছই ফুটবল একাডেমিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ঠিকেট কেটেছে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুরের শাহজাহান ফুটবল একাদশ।
জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামে চতুর্থ বারের মতো এবার পর্দা উঠলো ইয়াং বয়েজ ফুটবল ক্লাবের নাইট ফুটসাল টুর্নামেন্টের। গত সোমবার রাত ১০টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর শাহজাহান ফুটবল একাদশ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জগন্নাথপুর উপজেলার ইকড়ছই ফুটবল একাডেমি। প্রথমার্ধে নির্ধারিত সময়ের মধ্যে উভয় পক্ষ একটি করে গোল করে। মধ্যবিরতি পর জগন্নাথপুরের ইকড়ছইর জালে আরও ৬টিসহ মোট ৭টি গোল করে প্রতিপক্ষ ছাতকের শরিষপুর শাহজাহান ফুটবল একাদশ।দ্বিতীয়ার্ধের শেষ সময় দলীয় ২য় গোল করতে সক্ষম হয় ইকড়ছই ফুটবল একাডেমি। ৭-২ গোলে পরাজিত করে উদ্বোধনী ম্যাচে শরিষপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, নেত্রকোনা জেলা পুলিশের ইন্সপেক্টর লুৎফুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হোসাইন আহমদ লনি, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল মমিন, সাবেক ছাত্রনেতা এসএম জিতু মুন্না, ছৈলা আফজালাবাদ ইউপি সদস্য হাফিজুর রহমান মখদ্দুছ, ইয়াং বয়েজ ফুটবল ক্লাব ছৈলার উপদেষ্টা আফলু মিয়া ও আরাফাত আহমদ রাহাত, মুরব্বির কাজী আবুল মিয়া, রজিব মিয়া, সাঈদ মিয়া, শামীম আহমদ সাজু, মো. জাকারিয়া, কামরুল হাসান রেজা, কামাল আহমদ, যুবনেতা সেলিম আহমদ, নেছার আহমদ, ক্লাবের সদস্য তোফায়েল আহমদ, নুরুজ্জামান খাঁন, ফয়েজ, আদিল আহমদ, মারুফ আহমদ, ফুলহক, নাদিম, ছাব্বির, সাজিদ, সাজাদ, হাফিজ, শিমুল, নজির, সাইফ, সজিব, সেলিম, সুজন, হেলাল, সুরমান, সোহাগ প্রমুখ।শেষে উদ্বোধনী ম্যাচে বিজয়ী দলকে ট্রপি তুলে দেন প্রধান অতিথি।
আলোকিত প্রতিদিন/এপি

প্রশাসন ও ডাকাত দুইয়ে মিলে চলছে অবৈ*ধ বালি উত্তোল*ন

জাহিদ হোসেনঃ শিবালয় উপজেলাস্থ যুমনা নদীর আলোকদিয়া অংশে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের কাজ। চারটি ভারী খনন যন্ত্র ও দুটি শ্যালো মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন। পক্ষান্তরে নদীর তীর ভাঙন শুরু হয়ে ইতোমধ্যে বেশ কিছু বসতভিটা বাড়ি-ঘর, কৃষি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে পাশ্ববর্তী চরের বসতবাড়ি, কৃষি জমি, মসজিদ ও স্কুলসহ বিভিন্ন স্থাপনা।
শিবালয় উপজেলার আলোকদিয়া চরের একাধিক বাসিন্দারা বলেন, বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর বিদ্যুতের পিলারের পাশ থেকে ৬টি কাটার মেশিন দিয়ে প্রতিদিন সকাল,সন্ধ্যা,রাত পর্যন্ত বালু উত্তোলন করা হয়। এর ফলে বিদ্যুতের পিলার যেমন ভেঙ্গে পড়ার শঙ্কা রয়েছে,তেমনি স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমি, স্কুল, মসজিদ নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

এলাকার কেউ বাঁধা দিতে গেলে প্রশাসনের অনুমতি আছে বলে জানায় বালু ব্যবসায়ীরা। এছাড়া, কেউ বাঁধা দিতে গেলে মারধরসহ মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় সিন্ডিকেটের লোকজন।সরেজমিনে তদন্ত করে দেখা যায়, আলোকদিয়ার দক্ষিণ তেওতা এলাকায় বালুমহাল ইজারাকৃত জায়গা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনা নদীর পশ্চিম পাশে রয়েছে বালু উত্তোলনের ৬টি মেশিন ও বেশ কয়েকটি বলগেট।

পিজিসিবির বৈদ্যুতিক পিলারের পাশে ছয়টি ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করে বলগেট ভরে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।অবাধে বালু উত্তোলনের ফলে নদীর পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙণ। নদীতে চলে গেছে বহু কৃষিজমি, বসতবাড়ি। ভাঙণের ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, রাস্তা-ঘাট। নদী ভাঙনের শিকার হয়ে একটি মসজিদের আসবাবপত্র, চালা বেড়ার টিন খুলে নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। প্রতি মহূর্তে ভাঙছে কৃষি জমি।

ড্রেজার মেশিনে কর্মরত শ্রমিক তৈয়ব আলী বলেন, মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের নামে বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এসব দেখাশুনা করে স্থানীয় বাবু মাদবর, জালাল মাদবর ও রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকার মুক্তার হোসেন। প্রতিটি বলগেট ভরতে তাদেরকে ৫ থেকে ৭ হাজার করে টাকা দিতে হয়।

 

জেলা প্রশাসক বরাবর অভিযোগকারী মো. জামাল হোসেন জানান, অসাধু বালু ব্যবসায়ীরা বার বার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন অব্যাহত রেখেছে। তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে বালু উত্তোলন করছে এতে এলাকাবাসী একেবারে সর্বশান্ত হয়ে যাবে। এলাকাবাসীর জান মাল হেফাজতের স্বার্থে এসব অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে তাকবীর এন্টারপ্রাইজের দেয়া টোকেন নাম্বারে ফোন দিলে দেখা যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের।স্বৈরাচার সরকারের পতনের পর সে পলাতক থাকায় ও মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।

তবে রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকার মুক্তার হোসেন বলেন, ওইখানে নিয়মিত বালু উত্তোলন করা হয়না, একদিন চলে তো দুই দিন বন্ধ থাকে। আর যেসব ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে সেগুলোর মালিক আমি। তবে আমি বালু উত্তোলনের সাথে জড়িত না। যারা বালু উত্তোলন করছে তাদের সাথে যোগাযোগ করেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, আলোকদিয়া চরের অনেক বসতবাড়ি, কৃষিজমি ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভাঙণের বিষয়টি আমরা দেখেছি। শুনেছি যমুনায় বাবু ডাকাত ও জালাল ডাকাতের নিয়ন্ত্রণে ইজারাকৃত এলাকার বাইরে বালু উত্তোলন করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে অভিযান চালিয়ে এসব বালু ব্যবসায়ীদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দুটি ড্রেজার মেশিন ব্যবহার অনুপযোগী করা হয়েছে। এরপর আরো দুইবার অভিযান চালানো হয়েছে। আমরা যাওয়ার আগে তারা খবর পেয়ে সেখান থেকে সটকে পড়ে। মুলহোতাদের ধরার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

আলোকিত প্রতিদিন/এপি

মহান বিজয় দিবসে ৩৮ ব্যাটালিয়নের আলোচনা, ও শীতবস্ত্র বিতরণ

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) পাবর্ত্য জেলা  রাঙ্গামাটির লংগদুতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং পাহাড়ি-বাঙ্গালী হিল ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  ১৬ ডিসেম্বর (সোমবার)  সকাল সাড়ে দশটায় উপজেলার ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর অডিটোরিয়ামে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে ও  জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান।  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিযনের সহকারী পরিচালক এস এম  শরিফুল আলম, ব্যাটালিয়ন সিএ ও কোম্পানি কমান্ডার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম মোর্শেদ, আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমানসহ ৩৮ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর অফিসার ও সদস্যবৃন্দ এবং  আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার, সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেও স্বাধীন হতে পারিনি,  ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদী সরকারের শাসন নতুন করে  স্বাধীনতা পেলেও পূর্নাঙ্গ স্বাধীন হতে পারিনি। আমাদের সামনে অনেক কিছু বাকি রয়েছে,  আমাদের নতুন প্রজন্মরা এগিয়ে এসেছে, দেশকে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। আমরা ১৯৭১ সাল এবং  জুলাই বিপ্লবে অনেকে হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বা গুরুতর আহত হয়েছেন।

আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।  তিনি আরও বলেন, আমরা দেশের সাধারন মানুষের মতো নয়, সবার থেকে আলাদা, কারণ আমরা সশস্ত্র, আমরা স্বাধীনতা রক্ষার শপথ নিয়েছি। আমরা আমাদের স্বাধীনতার জন্য নিজদের জীবনকে উৎস্বর্গ করতে প্রস্তুত।  আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের  পক্ষ থেকে  শীতার্ত অসহায়, দুস্থ পাহাড়ি বাঙ্গালী হিল ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রায় দেড় শতাধিক অসহায়, গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন মোহাঃ মাহবুবুর রহমান, পরিচালক ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর,  বাইট্টাপাড়া,  লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা। উল্লেখ্য যে, সকাল ৬.২৫ টায় জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।  সকাল সাড়ে দশটায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের সূচনা করা হয়।

এরপর মহামান্য রাষ্ট্রতির বানী ও প্রধান উপদেষ্টার বানী পাঠ, বিজয় দিবস উপলক্ষে পরিচালক ও সহকারী পরিচালকের আলোচনা,  প্রামাণ্যচিত্র প্রদর্শণ, শীতবস্তু বিতরণ, বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত  এবং প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

মোঃ মহিদ আহমেদ: মানিকগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সংশ্লিষ্ট প্রকল্পের ভূমিকাশীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদফতরের উপ- পরিচালক মোঃ আফজাল হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ-উল-সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সহকারি পরিচালক এহিয়াতুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মেহেদী মাসুদ, প্রবেশন কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর এ আলম সরকার, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার উদ্দিন আহমেদ রাজা, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমত আলীসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সেলক্ষে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
আলোকিত প্রতিদিন/এপি

 আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক, ১৪ কেজি গাঁজা সহ ১ জন গ্রে*ফতার

                                                                                                                      শওকত আলী: আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৬,১২,২৪ ইং তারিখ রাত ২৩.১৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা থানায় কর্মরত এসআই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আশুগঞ্জ থানাধীন এসআই গাজী রবিউল বলেন বিজয় দিবসের এই দিনে এরকম অনেক সুযোগ সন্ধানীরা মাদক পাচার করে থাকেন। আমি এবং আমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করার প্রাক্কালে।
চর চারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার পূর্বপাশে অভিযান পরিচালনা কালে ১৪ কেজি গাঁজা ও ১টি পুরাতন প্রাইভেটকার সহ ১ জন মাদক পাচারকারী কে গ্রেফতার করি। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি  মোতাবেক জব্দ তালিকা করা হয়। গ্রেফতারকৃত আসামীর
মোঃ বিল্লাল হোসেন(৪৩)পিতা- মৃত হাজী আলী আকবর মাতা- মৃত আছিয়া খাতুন সাং- বাগরা, পোঃ সালদানদী থানা- ব্রাহ্মনপাড়া জেলা- কুমিল্লা।  আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই বিষয়ে মামালা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/এপি