আজ , ।   
Home Blog Page 647

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। সেন্ট কিটসের সেই লজ্জার প্রতিশোধ সেন্ট ভিন্টসেন্টে তুলল টাইগাররা। দেশটির রাজধানী কিংসটাউনের আর্নস ভেল স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ বাংলাদেশ।

আজ শুক্রবার বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৮০ রানের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে লাল-সবুজ জার্সিধারীরা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারের ২০ বল আগেই ১০৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ দল।

১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। তাসকিন আহমেদ-শেখ মেহেদীর বলে দিশেহারা হয়ে ওঠে স্বাগতিকরা। ৭ রানের মধ্যে ব্র্যান্ডন কিং ও জাস্টিন গ্রেভসের বিদায়ের পর ৫০ রানের আগেই আরও ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর একে একে ফিরে যান নিকোলাস পুরান, রোস্টন চেজ ও জনসন চার্লস। দলীয় ৬০ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে রোভম্যান পাওয়েল ফিরলে মহাবিপদে পড়ে স্বাগতিকরা।

সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোমারিও শেফার্ড ও গুড়াকেশ মোতি। তবে রিশাদ হোসেনের দুর্ধর্ষ স্পিনে সেটিও ৩৫ রানের বেশি স্থায়ী হয়নি। দলীয় ৯৫ রানে সপ্তম উইকেট হারানো দলটি শেষমেশ অলআউট হয় ১০৯ রানে। শেফার্ডের ২৭ বলে ৩৩ রানই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার মেহেদী। ২টি উইকেট তাসকিন আহমেদেরও।

আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন। ব্যর্থতা কাটিয়ে এদিন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে ১৪ রান তুলেই রোমারিও শেফার্ডের বলে ক্যাচ দেন অধিনায়ক। তবে দারুণ খেলেছেন চোট জর্জরিত সৌম্য সরকারের জায়গায় ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

তিনে নেমে তানজিদ হাসান তামিম রান না পেলেও ২৩ বলে ২৯ রান করে দারুণ অবদান রেখেছেন চারে নামা মেহেদী হাসান মিরাজ। এদিন পাঁচে নামেন জাকের। ছয় ও সাত নম্বর ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদী হাসান দুজনই রান আউট হলে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। বাংলাদেশের রান তখন ৬ উইকেট হারিয়ে ১১৪। তবে তানজিম হাসান সাকিবকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকের।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে জাকেরের অবদানই ৩৫ বলে ৬৮। আর সংক্ষেপে হিসেবে করলে শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলেছে বাংলাদেশ। জাকের একাই তুলেছেন ২৩ বলে ৫৪। এর মধ্যে আলজারি জোসেফের করা শেষ ওভারে ৩টি ছক্কা হাঁকান জাকের। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৭ রান করেছেন তানজিম।

আলোকিত প্রতিদিন/এপি

“৪ দিনের নোটিশে ‘৮৪০’ সিনেমাটি মুক্তি দিয়েছি”- তিশা

মোঃ উলফাতুর রহমান(রাকিব), চ.বি. প্রতিনিধিঃ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক  বিদ্রূপাত্মক সিনেমা ‘৮৪০’। সিনেমাটিতে প্রযোজক হিসেবে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশকিছু স্থানীয় অভিনয়শিল্পী।

সিনেমার প্রচারে আজ বিকেলে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে ‘৮৪০’ নিয়ে কথা বলেছেন তিনি। তিশার সঙ্গে ছিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হয় কলা ও মানববিদ্যা অনুষদের এক নম্বর গ্যালারিতে। তিশা বলেন, “৮৪০ বানানো হয়েছিল ২০২৩–এর নভেম্বর মাসে। খুব রিস্ক নিয়ে আমরা সিনেমাটা বানিয়েছি।”

খুব তাড়াতাড়ি প্রচার করতে হচ্ছে উল্লেখ করে তিশা বলেন, ‘সাধারণত মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অনেক সময় নিয়ে ক্যাম্পেইন করা হয়। তবে এটা চার দিনের নোটিশে মুক্তি দিয়েছি। এ জন্য আমরা যথাযথ প্রচার করতে পারিনি। এখন আমরা সব জায়গায় জানান দেওয়ার চেষ্টা করছি। সিনেমাটি সবার দেখা উচিত।’

শিক্ষার্থীদের উদ্দেশে নাসির উদ্দিন খান বলেন, ‘সব সময় নিজের বিবেককে জাগ্রত রাখবা। একজন একটা কথা বলেছে, সেটি বিশ্বাস করে আমরা অনেক কিছু করে ফেলছি। শেয়ারও দিয়ে দিচ্ছি। কিছু ঘটলে আমরা উত্তেজিত হয়ে যাই। পরে গোলমাল হয়। তোমরা নিজের বিবেককে কাজে লাগাবা। এসবের সত্যতা যাচাই করবা। এই সিনেমাতে তোমরা এমন এক আইটেম পাবা।’

৮৪০-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো নিয়ে এরই মধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শক সিনেমাটি উপভোগ করবেন।

সিনেমাটির সহপ্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরীন ও সম্পাদনায় তাহসিন মাহিম।

উপজেলা পর্যায়েও সাংবাদিকের নির্যাতন হলে শেষ দেখে ছাড়বে ডিএমসিআরসি

সরকারি নিবন্ধিত সাংবাদিক সংগঠন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি আজ ১৮ ডিসেম্বর (বুধবার) এক বিবৃতিতে সাংবাদিক নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনটির মুখপাত্র মুহাম্মদ আবু আবিদ এর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের নাম আসায় আমরা উদ্বেগ প্রকাশ করছি”

বিবৃতিতে আরও বলা হয়, “সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন ও তাদের বিরুদ্ধে হয়রানিমূলক নির্বিচার মামলা ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। একইসাথে পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলায় পর্যায়েও হয়রানির স্বীকার হচ্ছেন সাংবাদিকবৃন্দ।

অতিশীঘ্রই আমরা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে একটি সেল গঠন করা উদ্যোগ গ্রহন করব। সেই সেল প্রতি মাসে কতজন সাংবাদিক কিভাবে,কেন, কোথায় নির্যাতনের স্বীকার হয়েছে তা সরকার ও জাতির সামনে লিখিত আকারে প্রকাশ করবে। আমাদের ঢাকা মেট্রোপলিটন ক্রাইম সোসাইটির কাছে প্রমান থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের সরকার থেকে কোন ব্যবস্থা গ্রহন করা না হয়, তবে আমরা বাংলাদেশের আইন অনুযায়ী আদালতে মামলা করব।

অবশেষে একটি কথাই বলতে চাই, জাতীয় সাংবাদিক কিংবা মফস্বল বলতে আমাদের কাছে কোন শব্দ নেই। আমরা সকল সাংবাদিক একটিই পরিবার। তাই যেকোন জায়গায় সাংবাদিক নির্যাতনে আমরা সোচ্চার থাকব এবং প্রতিটি ঘটনার শেষ দেখে ছাড়ব। ”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ জানান, যুগের পর যুগ ধরে সাংবাদিক নির্যাতন হয়ে আসছে। প্রধান শহরগুলোতে সাংবাদিক নির্যাতনের বিষয়ে বিচার না হলেও অন্তত পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়। সাংবাদিক সংগঠনগুলো বিবৃতি দেয়। কিন্তু উপজেলা পর্যায়ে সাংবাদিকদের নির্যাতনের কথা রাজধানী পর্যন্ত পৌঁছায় না। তাদের বিচার পাওয়া তো দূরের কথা, বরং নির্যাতিত সাংবাদিক আরও লাঞ্চনার স্বীকার হয়। তাই আমার সেল গঠনের উদ্যোগ নিয়েছি। ঐ সেলে আইনজীবী নিয়োগ করা হবে। বিনামূল্যে একেবারে মফস্বল পর্যায়ের নির্যাতনের বিচার পাইয়ে দেয়ার প্রয়াস আমরা করছি। কিছুদিনের মধ্যেই আমরা সেল গঠন করে আনুষ্ঠানিক ভাবে আপনাদের সব জানিয়ে দেয়া হবে।

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়, স্বীকারোক্তি পলকের!

আলোকিত প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সে সময়কার আইসিটি প্রতিমন্ত্রী পলক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তাজুল ইসলাম বলেন, গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন পলক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল তখন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এরপর গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ১৮ নভেম্বর সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে তাদের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তাজুল ইসলাম বলেন, পলক নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, এই ইন্টারনেট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ আসার পর তথ্য প্রতিমন্ত্রী নির্দেশে আইআইজি’র (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) সংশ্লিষ্টদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে নির্দেশনা দেওয়া হয়, ‘ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো’ এবং তাদের এটাও নিশ্চিত করতে বলা হয়, ‘করার পর জানাও যে, ইট ইজ ডান’।

চিফ প্রসিকিউটর বলেন, এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি এটা সত্যায়ন করেছেন বলে তিনি জানান।

ইন্টারনেট বন্ধ করে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন চিফ প্রসিকিউটর।

আলোকিত প্রতিদিন/এপি

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ( দুদক ) এর অভিযান

আলোকিত প্রতিদিন/এপি

নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই: তারেক রহমান

 শাজাহানপুরের মাদক সম্রাট হিরো ও বিচি ব্যবসায়ী সবুজ আট*ক!

দুলাল হোসেন: বগুড়ার শাজাহানপুরে গতকাল ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ঘাষিড়া পুকুরপাড় এলাকা থেকে র্যাব-১২ তাকে আটক করেছে। এসময় বিপুল পরিমাণ হিরোইন পাওয়া যায় তার কাছে। মাদক ব্যবসার কাজে নিয়োজিত বেতনভূক্ত কর্মচারীকেও আটক করছে। আটক পরবর্তীতে ঘাষিড়া পুকুরপাড় এলাকায় জনগণ সাধারণের উপস্থিতিতে বিচি সবুজের নিকট হতে দুই প্যাকেট হিরোইন উদ্ধার করা হয়।

যার আনুমানিক ওজন প্রায় ২০০গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা বলে জানায় অভিযানে অংশ নেয়া ব্যারের সদস্যরা। অন্যদিকে বিচি সবুজের আটকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই উপজেলা বিএনপির হাই কামান্ড এর নির্দেশে ছুটে আসেন খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবুল বাসার। স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান রকি ওরফে ফিটিং রকি’র নির্দেশে ১৫/২০ টি মটর সাইকেল যোগে প্রায় ৩০জনের একটি বিশাল বহর নিয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে হাজির হন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু। তবে সকলকে হতাশ করে বাজ পাখির মতো ছোবল দিয়ে মাদক কারবারি সবুজ কে তুলে নিয়ে যায় র্যাব। সবুজ উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট রবিউল ইসলাম ভোটের পুত্র। মাদক কারবার আড়াল করতেই সম্প্রতি বিরাট অংকের ডোনেশনের দিয়ে উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু মাধ্যমে যুবদলে নাম লেখায় শামিম হোসেন বিচি সবুজ ওরফে পাউডার সবুজ।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রতিমাসে লাখ টাকা মাসোয়ারা বিনিময়ে কুখ্যাত এই মাদক সম্রাট বিচি সবুজের ব্যবসার নিরাপত্তার দিয়ে থাকে উপজেলা বিএনপির একাংশ। সরেজমিনে মাদক সম্রাট বিচি সবুজ ও তার পিতা রবিউল ইসলাম ভোটের মাদক কারবারের সাথে জড়িতদের ব্যাপারে ভয়ংকর সব তথ্য উঠে আসে। স্থানীয়রা জানান, বিভিন্ন স্থানে নিরাপদে মাদক পৌঁছে দিতে উপজেলার জোকা ও ঘাষিড়া দুই গ্রামের উঠতি বয়সের প্রায় ১০/১২ জন ছেলে, ১৫/২০জন বেতনভুক্ত মহিলা ও বৃদ্ধ পুরুষ নিয়োগ করেছে এই কুখ্যাত মাদক সম্রাট বিচি সবুজ। যারা সপ্তাহে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পযর্ন্ত বেতন পেয়ে থাকে।

বিচি সবুজ তার অবৈধ মাদক ব্যবসার টাকায় শাজাহানপুর উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বাইপাস এলাকায় আড়াই কাঠা জমির উপর গড়ে তুলছে ৫ তলার বিশাল অট্টালিকা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ওছাড়াও কয়েক বছরের ব্যবধানে ক্রয় করেছে ২টি পুকুর সহ প্রায় ২৫ বিঘা জমি। সম্প্রতি বিচি সবুজ মাঝিড়া বাজারের ব্যাংক বিল্ডিং এলাকায় একটি বাড়ির দাম হাকিয়েছিল ৫ কোটি টাকা। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও দলের প্রভাব খাটিয়ে ইজারা পেয়েছে ছিল উপজেলার মোস্তাইল এলাকার পৌষ মেলার। এলাকার যুবসমাজ ধ্বংসের কারিগর কুখ্যাত এই মাদক সম্রাট বিচি সবুজ ও তার পিতা আরেক কুখ্যাত মাদক ব্যবসায়ী ভোট কে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে অত্র এলাকার যুবসমাজ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দি*বস পালিত

মো: মহিদ আহমেদ : প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তির অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবাসগামী ও প্রবাসী নারী পুরুষসহ স্থানীয় সাধারণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মনির উজ জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন, টিটিসি’র অধ্যক্ষ ফাতেমা নারগিস, প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ব্রাকের সমন্বয়কারী মো.জহুরুল ইসলাম, এনপিআইয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম প্রজেক্ট অফিসার মো. মোকাররম হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/এপি

অষ্টগ্রামে পল্লী উন্নয়ন বোর্ডের (বি আর ডি বি) কমিটির নির্বাচন, সভাপতি মুকুল ও সহ-সভাপতি আনোয়ার 

অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ( বি আর ডি বি)ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে জাকির হোসেন মুকুল সভাপতি ও  আনোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাভুক্ত অষ্টগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আওতাভুক্ত ৩(তিন) বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় থাকে।  ১৯ ডিসেম্বর রোজ বুধবার অষ্টগ্রাম উপজেলার পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয়ের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়, উক্ত নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগামী তিন বছরের জন্য বেসরকারিভাবে নির্বাচিত হন। জানা যায় গত  ০২/১০/২০২২ তারিখে কমিটির মেয়াদ শেষ  হলে দীর্ঘদিন পর্যন্ত এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।
পরে ০৬/১১/২৪ তারিখে তফসিল ঘোষণা করার পর ১৮/১২/২৪ নির্বাচনের মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:দিলশাদ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রিপন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মেডিকেল অফিসার, ব্যাংক ব্যবস্থাপক, সাংবাদিকবৃন্দ।আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির দানা, সি‍ঃযুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, কৃষক দলের সদস্য সচিব ফেরদৌস ফরাজী,উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া , সদস্য সচিব যুবায়ের হাসান ইয়ামিন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

চেক প্রতারণার মা*মলায় সাকিব আল হাসানকে আদালতে হাজিরের নির্দেশ

 আলোকিত প্রতিবেদক: বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম। তিনি বলেন, সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয় তখন। আজ এ মামলায় শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

অপর আসামিরা হলেন—সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর দুটি চেক জমা দিয়ে তা থেকে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।

চেক ডিজঅনার হওয়ার পর সাকিবের প্রতিষ্ঠানকে এবং সাকিবসহ চারজনকে পাওনা টাকা পরিশোধের জন্য উকিল নোটিশ, লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা টাকা পরিশোধ করেননি। ব্যাংকের কাছে প্রতীয়মান হয়েছে যে, তাদের ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও তারা চেক দিয়ে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছেন তারা।

এই আদেশের ফলে সাকিবসহ আসামিদের আদালতে উপস্থিত হতে হবে। নির্ধারিত তারিখে হাজির না হলে তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারিও করতে পারেন।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব আল হাসান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই সংস্করণের খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা আর নেই বললেই চলে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলছে, তাতে সাকিবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি