আজ , ।   
Home Blog Page 646

চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে, দুই-তিন দিনের মধ্যে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান। দুই-তিন দিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে।

২১ ডিসেম্বর শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে গ্রেফতার শুরু হবে। কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বলেন তিনি।

ঢাকায় ছিনতাই বেড়েছে উল্লেখ করে মো. সাজ্জাত আলী বলেন, মোবাইল ছিনতাই বেড়েছে। রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে। ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক। তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এ জন্য তাদের প্রতি অনুরোধ। হকাররা কাউকে যেন চাঁদা না দেয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই-তিনজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন।

ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। হর্ন বাজালে সমাধান কী? যারা বারবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/২১ডিসেম্বর-২৪/মওম

টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

মোঃ সাইদুর রহমান, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে মুসলিম তৌহিদি জনতার ব্যানারে টঙ্গী ইজতেমা ময়দানে উগ্র সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ডিসেম্বর, রোজ শুক্রবার, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর তিন ঘটিকায় তৌহিদী জনতা মির্জাপুর মারকাজ মসজিদ থেকে মিছিল বের করে পুরাতন বাসস্ট্যান্ডে সমবেত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আনিসুর রহমান, আলিসান বালিকা মাদ্রাসা, মুফতি ইসমাইল হোসেন বাবর আলী, গোড়াই বাগে জান্নাত মাদ্রাসা, মাওলানা আখতারুজ্জামান, সেক্রেটারি বানাইল ইমাম ও ওলামা পরিষদ, হাফেজ মুফতি আব্দুল্লাহ জুবায়ের, ইমাম বানিয়ারা জামে মসজিদ, মুফতি ইন আমুল হাসান মুহতামিম, বারদীঘি দারুল উলুম মাদ্রাসা। উক্ত সমাবেশে বক্তারা টঙ্গী ইজতেমা ময়দানের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং সাদ পন্থীদের নিষিদ্ধের দাবি জানান। তাছাড়া নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমার ময়দানে উগ্র সাদ পন্থীরা জুবায়ের পন্থীদের উপর হামলা চালায়। উক্ত হামলায় তিনজন নিহত ও অনেক জোবায়ের পন্থীরা আহত হন।

আলোকিত প্রতিদিন/এপি

অপরাজেয় বাংলার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অর্ণব’র জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ জন্মদিন মানেই বাড়ীতে কেক কাটা,খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন।আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা আর ঘুরাঘুরি।কিন্তু এই চিরাচরিত সংস্কৃতির বাইরে গিয়ে নিজের জন্মদিন একটু ভিন্ন ভাবে কয়েকবছর ধরে পালন করে আসচ্ছেন চট্টগ্রামের অর্ণব।

অপরাজেয় বাংলাদেশ,একটি দরিদ্র,এতিম,অসহায় ও প্রতিবন্ধী শিশুদের নিরাপদ আশ্রয়স্থল।বলা যায়,পরিচয়হীন ছেলেমেয়েরা প্রতিনিয়ত তাদের মৌলিক চাহিদা গুলো এখান থেকে পেয়েই বেড়ে উঠচ্ছে।মানুষের মধ্যে যেন মানবতাবোধ এবং মনুষ্যত্ব দিন দিন হ্রাস পাচ্ছে।যার ফলশ্রুতিতে আমরা দেখি পথশিশুর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।ঘর থেকে বের হলেই এমন কিছু দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়ে যে এখন ছোট ছোট বাচ্চারা রাস্তায় পত্রিকা বিক্রি করে,ফুলবিক্রি করে।অবশ্য তাদের কথা ভাববেই বা কে। বাস্তবে বলতে গেলে তাদের কেউই নেই।যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল বই-খাতা সে বয়সে তাদের হাতে দেখা যায় প্লাস্টিকের বস্তা কিংবা ভিক্ষার থালা।সমাজের এমনই পরিচয়হীন,অসহায় ও প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করে যাচ্ছে অপরাজেয় বাংলাদেশ।

জানা যায়,কয়েকবছর ধরেই অর্ণব তাঁর এই বিশেষ দিনটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে উদযাপন করে আসচ্ছেন।এবারও তার ব্যতিক্রম ঘটেনি।নগরীর আনসার ক্লাব,জেলরোড,কোতোয়ালী এলাকায় অবস্থিত চট্টগ্রামস্থ অপরাজেয় বাংলাদেশ নামক সেল্টার হাউজে বিভিন্ন জায়গা হতে আসা দরিদ্র,এতিম,অসহায় ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে জন্মদিন উদযাপনের আনন্দ ভাগাভাগি করে নেন অর্ণব।

এমন নজিরবিহীন ভাবে নিজের জন্মদিন পালন সম্পর্কে জানতে চাইলে অর্ণব বলেন,সমাজে সবচেয়ে অসহায় হয়তো তাঁরাই,যার মধ্যে একদিকে পথশিশু,অপরদিকে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ ব্যাক্তিরা।তবে অপরাজেয় বাংলাদেশে আসা ছেলেমেয়ে গুলো কেউই নিজেদের পরিচয় জানে না।এই ক্ষেত্রে তাদের বেড়ে উঠার দিন গুলো ভাবলেই বোঝা যায় প্রতিটা দিনই যেন তাদের কাছে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই।তাই প্রতিবছরই আমার জন্মদিনটা এদের সঙ্গে কাটানো কিংবা এদের সাথে নিয়ে কেক কাটার মুহূর্ত টা আমি খুব উপভোগ করি। ওরাও বেশ আন্তরিকতার সহিত সবাইকে আপন করে নেয়।সঙ্গ পেলেই তারাও মিশতে শুরু করে। সমাজের প্রতিটা মানুষ যদি সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়ায়,তবে এদের জীবনযাত্রাটা হয়তো অনেকটা সহজ হবে।তাদের সাথে প্রজন্ম ও সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখতে পারবে।
এই আয়োজন শেষে,তাদের মুখের হাসি এই আমার আজকের দিনের প্রাপ্তি হয়ে থাকবে।

প্রজন্মের উদ্দেশ্যে অর্ণব আরো বলেন,কখনো সময় হলে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটান,বুঝতে পারবেন আপনার জীবনের মানে টা কি।আমরা আসলে শুধুমাত্র নিজেদেরকে নিয়েই পরে আছি,অথচ আপনার-আমার মত এমন অনেকেই আছে যারা একটু ভালো করে বাঁচতে চায়,সুন্দর একটা জীবন গঠন করতে চায়।কিন্তু কোনো না কোনো কারনে তাদের জীবনের লক্ষে পৌছাতে ব্যর্থ হতে হয়। অথচ আপনি কিংবা আমি চাইলেই এমন শিশুদের জন্য কিছু করতে পারি।গোটা এই জীবনের দীর্ঘ বেঁচে থাকার এই সময়টার মধ্যে এই সকল পরিচয়হীন অনাথ শিশুদের সাথে কিছু মুহূর্ত ব্যয় করলে বুঝা যায়,নিজের এবং পরিবারের প্রতি কতটা কৃতজ্ঞ আমরা তা হয়তো একটু হলেও হয়তো অনুভব করা যায়।

সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা

কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে বলেন, হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মহাসড়কে অবস্থান করে আন্তরিকভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে এবং কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকা-সিলেট মহাসড়ককে সবসময় গতিশীল রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্টাফ অফিসার টু এডিশনাল আইজি, মৌলভীবাজার জেলার শেরপুর হাইওয়ে থানা, মৌলভীবাজার জেলার সাতগাঁও হাইওয়ে থানা, সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানা এবং সিলেট জেলার তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দ ও অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

জোয়ারিয়ানালয় ৪ টি করাতকল উচ্ছেদ, আনুষঙ্গিক যন্ত্রণাংশ জ*ব্দ 

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বাজারে  অভিযান চালিয়ে অবৈধ কাঠসহ ৪ টি করাতকল উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ  কাঠ ও করাতকলের মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশও জব্দ করা হয়।
বৃহস্পতিবার  (১৯ ডিসেম্বর   )   রামু উপজেলার  জোয়ারিয়ানালা বাজার এলাকায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র  নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় সালাহ উদ্দিন,  আবছার কামাল, নুরুল কবির এবং আব্দুল করিমের নেতৃত্বাধীন ৪ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।
জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কেএম কবির উদ্দিন বলেন, জোয়ারিয়ানালা বাজার এলাকায় প্রশাসনও বনবিভাগের যৌথ সহযোগিতায়  অবৈধভাবে গড়ে উঠা চারটি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ  কাঠ ও করাতকলের অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
অভিযানে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, রামু থানা পুলিশ, বিশেষ টহল দলের সদস্য এবং জোয়ারিয়ানালা রেঞ্জের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: মারুফ হোসেন বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছে বনবিভাগ। বনখেকো এবং বালুখেকোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, অবৈধ করাতকল স্থাপনার দায়ে ৪ টি অবৈধ করাতকল রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয় এবং জড়িত করাতকল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  আমরা জবরদখলকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি। বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/এপি

উপদেষ্টা হাসান আরিফ আর নেই!

আলোকিত প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব (পিএস) মোহাম্মদ নাছির উদ্দিন।

মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের দেওয়া তথ্যানুযায়ী তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

কালিয়াকৈরে, ধুলিগড়া ঘরোয়া ফুটবল খেলা অনুষ্ঠিত

শাহআলম সিকদার: গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার বিকেল ৪ টায় কালিয়াকৈর উপজেলার  ২ নং চাপাইর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ধুলিগড়া  রথখোলার মাঠে  ঘরোয়া ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রমনী কান্ত মান্ডল কোচের সভাপতিত্বে,  প্রধান অতিথি র পক্ষে   উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  বি এন পির সভাপতি গোলাম মোস্তফা, ফুটবল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনোয়ার সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চাপাইর ইউনিয়ন বি এন পির  প্রচার সম্পাদক মোঃ শহিদুর রহমান, ২ নং ওয়ার্ডের  মেম্বার  পদপ্রার্থী মোঃ নুরনবী, মোঃ ইব্রাহিম  সাবেক সাধারণ সম্পাদক ২নং চাপাইর ইউনিয়ন ছাত্র দল,  ২ নং চাপাইর ইউনিয়ন বি এন পির দপ্তর  সম্পাদক মোহ হুমায়ুন কবির উজ্জ্বল, আরও উপস্থিত ছিলেন,মোঃ জসিম উদ্দিন  সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ২ নং চাপাইর ইউনিয়ন শাখা   যুবদল নেতা এরশাদ হোসেন আকাশ, যুবদল নেতা পারভেজ সহ স্থানীয় ভিবিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
তাং ২০ /১২/২০২৪ ইং
আলোকিত প্রতিদিন/এপি

দুই টাকার জন্য স্কুলছাত্রকে ছুরি*কাঘাত: গুরুতর আ*হত অবস্থায় হাসপাতালে

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় দুই টাকার লেনদেনকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। আহত ছাত্র মো. ইয়াছিন ইসলাম জাহেদ (১১) স্থানীয় শোলকাটা সরোয়ার জামান নিজাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টায় ইয়াছিন ফুটবল সেলাই করতে স্থানীয় আব্দুছ ছবুরের দোকানে যায়। ফুটবলের সেলাই বাবদ দুই টাকা পরিশোধ করার পর দোকানের কর্মচারী জয়নাল আবেদীন (১৮) কোনো অজ্ঞাত কারণে ক্ষুব্ধ হয়ে ইয়াছিনকে ভয়ভীতি দেখাতে শুরু করে। একপর্যায়ে জয়নাল দোকান থেকে একটি ধারালো ছোরা এনে ইয়াছিনের ডান পায়ের উরুতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ইয়াছিনের চিৎকার শুনে এক রিকশাচালক তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহতের বাবা জয়নাল আবেদীন
 আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলেকে বিনা কারণে এভাবে আঘাত করা অত্যন্ত ন্যক্কারজনক এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানান, এই ধরনের সহিংস ঘটনা এলাকায় বিরল। ঘটনাটি শুনে তারা হতবাক হয়েছেন এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, আহত ইয়াছিনের পরিবার ও এলাকাবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
আলোকিত প্রতিদিন/এপি

মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূর গ্রেপ্তা*র!

আলোকিত প্রতিবেদক: গাজীপুর টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার।

গ্রেপ্তার মোয়াজ বিন নূর (৪০) রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ। উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা মোয়াজ বিন নূরের বাবা মৃত নূর মোহাম্মদ। ওসি হাবিব ইস্কান্দার বলেন, বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে হত্যা মামলা করেছে মাওলানা জুবায়ের অনুসারীরা।

বৃহস্পতিবার রাতে এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, ওই মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজ বিন নূর। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

এর আগে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন তারা। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা সাদপন্থিদের মাঠে জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে বুধবার ভোরে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আলোকিত প্রতিদিন/এপি

চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতা*র

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর  চান্দগাঁওয়ে  বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হাসান লিটনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
(১৯ ডিসেম্বর)  বৃহস্পতিবার সকাল আনুমানিক  সাড়ে ৮টার দিকে খাজা রোডের খমর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃত  হাসান লিটন নগরীর চান্দগাঁও থানার খাজারোড বাদামতল এলাকার মো. সেকান্দরের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন  গণমাধ্যম কে জানান, গ্রেপ্তারকৃত  হাসানের  বিরুদ্ধে  গত ৩০ আগস্ট চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হওয়ায়  তাকে গ্রেফতার করে  আদালতে পাাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি