তারা আরও লিখেছে, ‘লেহেঙ্গাটি তৈরি করা হয়েছিলো সিনেমার জন্য। ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের লাল লেহেঙ্গা চোখের ক্ষুধা মেটায়। চমৎকার জরির কাজ, প্রাচীন শতাব্দীর কারুকাজ এবং সুতোর ভাঁজে লুকিয়ে থাকা মুক্তা। খুব গভিরভাবে লক্ষ্য করলে গলার জুয়েলারিতে দেখতে পাবেন একটি ময়ূর যেটি ভারতের জাতীয় পাখি। নীতা লুল্লা এটি অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন। আসলে নীতা লুল্লা শুধু একটি পোশাক ডিজাইন করেননি, তিনি একটি লিগ্যাসি তৈরি করেছেন।’
‘দ্য একাডেমি মিউজিয়াম’ – এ প্রথম ভারতীয় পোশাক হিসেবে লেহেঙ্গাটি প্রদর্শিত হলো। এটি ভারতীয় ঐতিহ্য এবং শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ।
উল্লেখ্য, ‘যোধা আকবর’ সিনেমায় সম্রাট ‘আকবর’- এর চরিত্রে হৃতিক রোশন এবং রানী ‘যোদ্ধা’র চরিত্রে ঐশ্বরিয়া রায় অভিনয় করেন। সিনেমাটি শুধুমাত্র তার জমকালো পোশাক এবং চমৎকার অভিনয়ের জন্যই নয়, এ. আর. রহমানের সংগীতের জন্যও অনেক প্রশংসা অর্জন করেছিলো।সূত্র:
এনডিটিভি
আলোকিত প্রতিদিন/২৬ডিসেম্বর-২৪/মওম

