আজ , ।   
Home Blog Page 639

সচিবালয়ের আ*গুন নেভাতে গিয়ে আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃ*ত্যু

আলোকিত প্রতিবেদক: রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে তাকে ওই কাভার্ডভ্যান ধাক্কা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি এখনও।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তখন। হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।
স্থানীয়দের দাবি, আগুন লাগার পর পুলিশকে বলার পরও তারা সচিবালয়ের সামনের রাস্তা বন্ধ করেননি। এ কারণে অনেক বড় বড় গাড়ি চলাচল করছিল তখন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পান তারা। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখনও।

আলোকিত প্রতিদিন/এপি

প্রশাসনের কড়া নিরাপত্তায় বরগুনা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

৫ ই আগস্ট এর পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বরগুনা প্রেসক্লাবকে বৈষম্যমুক্ত ও আওয়ামী ফ্যাসিবাদীদের দখল মুক্ত করতে বরগুনার সর্বস্তরের সাংবাদিকগণ জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর আবেদন করলেও তাতে গুরুত্ব না দিয়ে প্রশাসনের কড়া নিরাপত্তায় আজ ২৫ ডিসেম্বর আওয়ামী এজেন্ডরা বাস্তবায়নে বরগুনা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা কাদের (সাধারণ সম্পাদক, বরগুনা জেলা কৃষকলীগ) ও সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বরগুনা) এর নির্দেশনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেছেন বরগুনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বরগুনা জেলা জজ কোট এর পিপি অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন।

আজ ২৫ ডিসেম্বরের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী সাংবাদিক মাসুদ তালুকদার হত্যা মামলার চার্জশিট ভুক্ত ০১ নং আসামী এডভোকেট আ.স.ম হাফিজ আল আসাদ (সোহেল হাফিজ)। সোহেল হাফিজ ৫ আগস্ট এর পর জামায়াত নেতাদের কাছে ছাত্র জীবনে ছাত্র শিবির ও বিএনপি নেতাদের কাছে ছাত্রদল করতেন বলে জানিয়েছেন। তবে আওয়ামী লীগের ১৬ বছরে সোহেল হাফিজের বিভিন্ন কর্মকান্ডে তিনি নিজেকে খোদ আওয়ামী লীগ বলেই প্রচার করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে নিজেকে আওয়ামী লীগ বলে প্রচার করেছেন। তিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক থাকাকালীন প্রেসক্লাবের গঠনতন্ত্রে আওয়ামী সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্মৃতি মিডিয়া অ্যাওয়ার্ড নামে পদক প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। বরগুনা শিশু আনন্দমেলা নামে যাত্রাপালার মাধ্যমে অর্থ আয় করে বরগুনা প্রেসক্লাবের চতুর্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়াতন করেছেন। আওয়ামী সংসদ সদস্যকে ম্যানেজ করে প্রশাসনের সহযোগিতায় বরগুনার বড়ইতলা উপকণ্ঠে উপকূল বনায়নের দশ একর সরকারি জমি দখল করে সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট নামে একটি ব্যক্তি মালিকানা বিনোদন কেন্দ্র তৈরি করেছেন। তিনি বিগত ১৬ বছরে প্রেসক্লাব থেকে বিএনপিপন্থী সাংবাদিকদের বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে বহিস্কার করেছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক হাওলাদার। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ জাফর। তিনি বিগত বিএনপি সরকারের আমলেও যেমন সুযোগ সুবিধা নিয়েছেন তেমনি আওয়ামী লীগের ১৬ বছরে ব্যাপক সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মালেকম মিঠু।

 

বরগুনা প্রেসক্লাবের দীর্ঘ ৪৭ বছরের ইতিহাসে মাত্র ২৪ জন সদস্য। আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলে বরগুনা প্রেসক্লাবে কাউকে সদস্যপদ দেয়া হয়নি। প্রেসক্লাবের যে সকল সদস্যরা আছেন তারা কোন না কোন ভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নিয়মিত সাংবাদিকতা করেন এরুপ সদস্য সংখ্যা খুবই কম।

গত ২২ ডিসেম্বর বরগুনা প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত সদস্য করে বর্তমান কমিটি ভেঙে দিয়ে একটি এডহক কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন প্রেসক্লাবের বাইরে থাকা গুরুত্বপূর্ণ মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২৪ ডিসেম্বর প্রেসক্লাবকে স্বৈরাচারমুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করতে ও নির্বাচন বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বরগুনার সাংবাদিকবৃন্দ।
কিন্তু কেন্দ্রীয় বিএনপির একজন সহ-সম্পাদক ও স্থানীয় বিএনপি’র কিছু সুবিধাভোগী নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে বরগুনার প্রশাসন কড়া নিরাপত্তায় আওয়ামী ফ্যাসিবাদীদের সহায়তা দিতে নির্বাচন উঠিয়ে নিয়েছে।

প্রেসক্লাবের বাইরে সাংবাদিকদের প্রশ্ন এখনো যদি প্রশাসন আওয়ামী লীগের সহায়তা করে তবে ৫ ই আগস্টের বিপ্লবের সুফল কোথায়? বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ বরগুনা প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করতে সকল পর্যায়ে সহযোগিতা চান।

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রে*ফতার

মোঃ শিহাব উদ্দিন:গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার দূরদর্শী বিচক্ষণ উপ- পরিদর্শক মো. ফারুক আলম(এস,আই) এর নেতৃত্বে জেলার টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দী, বেদগ্রাম ও শহরের সবুজবাগ বৈশাখি রোড হতে পৃথক পৃথক ভাবে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
এস,আই ফারুকের নেতৃত্বে অভিযানে আরো ছিলেন এস,আই জোবায়ের হোসেন, এস,আই জুলফিকার আলী, এএসআই বিপ্লব মন্ডল, কনস্টেবল লোকমান হোসেন, কনস্টেবল মাসুদ রান, কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল সোহেল মাহমুদ।
গত ২২/১২/২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ  টুঙ্গিপাড়ার পাটগাতি ইউনিয়নের সাবেক মেম্বার শেখ তৈয়বুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওরফে দবুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন এস,আই ফারুক আলোমের নেতৃত্বাধীন টিম।
পর্যায়ক্রমে গত ২৩/১২/২৪ইং তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটে  গোপালগঞ্জ দেবগ্রাম জান্নাতুল ঘরোয়া হোটেলের সামন থেকে চুয়াডাঙ্গা  জীবন নগর,করচাডাঙ্গা কামরুল হোসেনের পুত্র   জোবায়ের হোসেন (২৬) ও  ঝিনাইদহ জেলার মহেশপুর,কেশবপুরের আকরাম হোসেনের ছেলে  এনামুল হক (৩৩) কে ১৫৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশের এই দল।
গতকাল ২৫/১২/২৪ ইং তারিখ সকাল আনুমানিক ৯টা৩০ মিনিটে জেলা সদরের আড়ুয়া কংশুর এলাকার মোফাজ্জল মোল্লার পুত্র নুর আলম মোল্লা (৪৫) কে ১৫ কেজি গাঁজাসহ গোপালগঞ্জ শহরের সবুজবাগ বৈশাখি রোড হতে  গ্রেপ্তার করেন এস,আই মো. ফারুকের নেতৃত্বাধীন এই টিম।
এ ব্যপারে জানতে চাইলে গোপালগঞ্জ জেলা পুলিশে বিচক্ষণ কর্মকর্তা এস,আই মো.ফারুক আলম(ডিবি) বলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যার মাদকের উপর জিরো টলারেন্স প্রদান করেছেন। গোপালগঞ্জ জেলাকে তিনি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ক্লিন জেলা গড়তে চান। তারই নির্দেশে আমাদের এই অভিযান টিম কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে । ইনশাআল্লাহ গোপালগঞ্জ হবে একটি মাদক মুক্ত সুশৃঙ্খল জেলা।
আলোকিত প্রতিদিন/এপি

মামলা তদন্ত করতে গিয়ে কলেজছাত্রীকে বিয়ে এএসআইয়ের!

আলোকিত প্রতিবেদক: মামলার তদন্ত করতে গিয়ে কলেজছাত্রী রিয়া আক্তারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম। পরে বিভিন্ন কৌশলে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন তিনি।

শারীরি*ক সম্পর্ক গড়তে কাজী অফিসে নিয়ে রিয়াকে বিয়েও করেন ওই পুলিশ কর্মকর্তা।

চলতি বছরে ৬ জুন ১৫ লাখ টাকার দেনমোহরে ঢাকার রায় সাহেব বাজারের কাজী মাওলানা মো. সাদেক উল্যাহ ভুইয়া জাহাঙ্গীর-রিয়ার বিয়ের রেজিস্ট্রি করেন সে।

সে সময় নাগরপুর থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম। সম্প্রতি বদলি হয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় আসেন তিনি।

অন্য থানায় বদলি হওয়ার পরই কলেজছাত্রী রিয়াকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর গাজীপুরের শ্রীপুর উপজেলার বলদিঘাট এলাকার সাহাব উদ্দিনের ছেলে। রিয়াকে বিয়ে করার আগে জাহাঙ্গীরের স্ত্রী-সন্তান আছে।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রাজাখানের মেয়ে ও করটিয়া সাদত কলেজের শিক্ষার্থী রিয়া আক্তারকে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন।

প্রতারণা ও তথ্য লুকিয়ে বিয়ে করার বিষয়ে প্রতিকার চেয়ে টাঙ্গাইল পুলিশ সুপার, ফরিদপুর পুলিশ সুপার ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি রিয়া।

পরে টাঙ্গাইল আদালতে যৌতুক ও নির্যাতন আইনে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর আলাদা একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।

লিখিত অভিযোগে কলেজছাত্রী রিয়া জানান, দেলদুয়ার থানায় একটি মামলার তদন্ত করতে দেলদুয়ার উপজেলার ডুবাইলে আমাদের বাড়িতে আসে এএসআই জাহাঙ্গীর আলম। ওই সময় আমার সাথে পরিচয় ঘটে। পরে বিভিন্ন কৌশলে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ঢাকায় একটি কাজী অফিসে নিয়ে বিয়ে করে। এরপর থেকেই আমরা দুইজনে একসাথে বসবাস করেছি। পরবর্তীতে নাগরপুর থানা হতে ফরিদপুরে বদলি হওয়ার পর থেকে কোনো যোগাযোগ করছে না জাহাঙ্গীর এবং তাদের বাড়িতেও আমাকে নিচ্ছেন না। পরে জানতে পারি তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বর্তমানে তাকে তালাক দেওয়ার জন্য মোবাইলফোনে বারবার প্রাণনাশ ও মামলার ভয় দেখাচ্ছে।

ভুক্তভোগী শিক্ষার্থী রিয়া আক্তার বলেন, প্রেমের ফাঁদে ফেলে এবং তথ্য গোপন করে বিয়ে করেছে জাহাঙ্গীর। বিয়ের পর একসাথেই ছিলাম কয়েক মাস। ৫ আগস্টের পর অন্যত্র বদলি হওয়ার পরই তার আরেক বিয়ে হওয়ার তথ্য পাই। বদলি হওয়ার পর থেকেই আমার কোনো খোঁজখবর নেয় না। তার স্ত্রী ও সন্তান থাকার পরও প্রতারণা করে আমার জীবন নষ্ট করেছে। আমি তার সাথে সংসার ও স্ত্রীর মর্যাদা চাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েছি। আদালতেও মামলা দায়ের করেছি। এখন তাকে তালাক দিতে বারবার হুমকি দিচ্ছে। ফলে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি আমি।

দ্বিতীয় বিয়ের কথা স্বীকারে করেন নগরকান্দা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম। বলেন, কাজী অফিসে গিয়ে রিয়াকে বিয়ে করেছি ঠিক আছে। আইনিভাবে বিষয়টির সমাধান করা হবে।

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, রিয়া নামের ওই নারী থানায় এসেছিলেন। জাহাঙ্গীর তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। তবে ওই নারী কোনো অভিযোগ দেননি। টাঙ্গাইলে মামলা হওয়ার বিষয়ে কিছু জানা নেই আমার।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন বলেন, এএসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাকে নাগরপুর থেকে বদলি করা হয়েছে। বদলি হওয়ার পরই জানতে পারি তিনি রিয়া নামের একজন বিয়ে করেছেন। যেহেতু নাগরপুর থানায় তিনি কর্মরত নেই সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না।

আলোকিত প্রতিদিন/এপি

গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন

রানা ইস্কান্দার রহমান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে।
তিনি গত মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে।
জামায়াত আমীর বলেন, গত ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আয়না ঘরে বন্দী রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশি রাতে ভোট হয়েছে এবং ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবি করেছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না। মসজিদ যদি পাহারা দেয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেয়া লাগবে না, সকলেই শান্তিতে সহাবস্থান করবে। তিনি এসময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অত্যাচার, বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না, তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি গাইবান্ধায় একটি কৃষিবিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানান বর্তমান সরকারের কাছে।
জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহীম সরকার, সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

বাউফলে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘ*র্য আহত-২

মোঃ আমির হোসেন: বাউফলে প্রাইভেটকার ও মোটরসাইলে সংঘর্ষে হারুন গাজী (৫৫) ও আব্দুল জলিল গাজী (৩৫) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউফল-নুরাইরপুর সড়কের বাংলারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত দুই জনের বাড়ি উপজেলার কেশপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে। এরা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।  প্রত্যক্ষদর্শি স্থানীয় লোকজন জানায়, বাউফলগামী একটি মোটরসাইলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২২-৫৫৮২) সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন হারুন গাজী (৫৫) ও মোটরসাইকেল চালক আ. জলিল গাজী (৩৫) নামে দুই ব্যাক্তি।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাম্মি আক্তার ত্বরন জানান, আহতদের  চিকিৎসা দিয়ে গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ মুস্তাফিজের

ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসার ইতোমধ্যেই ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন।

২৫ ডিসেম্বর বুধবার পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজের পিএসএলের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।’

আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের এবারের আসর। কাছাকাছি সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে ঝুঁকছেন। মুস্তাফিজও তাদেরই একজন। আইপিএলে নাম দিয়েও দল পাননি এই বাঁহাতি পেসার।

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তাই এবারও দল পাওয়ার আশা ছিল তার। কিন্তু দুই কোটি ভিত্তি মূল্যেও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ।

এদিকে মুস্তাফিজ এর আগেও পিএসএলে খেলেছেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন বিশ্বের আরও কয়েকজন তারকা ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাজা, ইংল্যান্ডের ডেভিড উইলি এবং জেসন রয়ের নাম প্রকাশ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

নেত্রকোণায় শীতার্তদের মাঝে যুবদল নেতার কম্বল বিতরণ

শহীদুল ইসলাম রুবেল:
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় চকপাড়াস্থ কোর্ট স্টেশন প্রাঙ্গণে নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ- সভাপতি নেত্রকোণা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালণায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে অসহায়,প্রতিবন্ধী,গরীব, দুস্থ, ছিন্নমূল সহস্রাধিক শীতার্ত নারী, পুরুষ এবং শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত-৪০

আন্তর্জাতিক ডেস্ক:

আজারবাইজানের বাকু থেকে ৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাটি বিধ্বস্তে হয় বলে কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

কাজাখস্তানের জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীরা উড়োজাহাজের আগুন নিভিয়ে ফেলেছেন। তিন শিশুসহ জীবিত উদ্ধার করে ২৭ জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স বলেছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়।

রাশিয়ার একাধিক বার্তা সংস্থা বলেছে, চেচনিয়ার গ্রোজনি শহরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় কারিগরি ত্রুটিসহ অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার বেসামরিক বিমান পর্যবেক্ষক সংস্থা বলেছে, উড়োজাহাজে পাখির আঘাতের পর পাইলট জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপরই রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশে ফিরেছেন। ২৫ ডিসেম্বর রাশিয়ায় শীর্ষ এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার।

আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম

বড়দিনের প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করা হয়

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বুধবার। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই সময়ে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য এরং ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। এই দিন উপলক্ষে দেশের সব গির্জায় হয়েছে প্রার্থনা। বিশ্ব শান্তি কামনা করা হয় এই প্রার্থনায়।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও এ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়াও ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা-হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোক সজ্জার। পাশাপাশি এদিন রাত সাড়ে ৭টা থেকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা।

বড়দিন উপলক্ষে দেশের সব গির্জায় অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টা এবং পরদিন বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া কীর্তন, ভক্তিমূলক গানের মাধ্যমে যিশুকে স্মরণ করেন ভক্তরা।

তিনি আরও বলেন, আজকে সেই জন্মের দিন, বড় দিন। আজকে আমরা সারা বিশ্বের জন্য প্রার্থনা করি। তার জন্মস্থানে যুদ্ধ চলছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। আমাদের বাংলাদেশের পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি একটা সুন্দর দেশ এবং জাতি গড়ে তোলার জন্য। তাই আমাদের এখন প্রয়োজন শান্তি অবস্থা ও স্থিতিশীলতা। আজকে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই জানাবো, যেন আমরা শান্তি পেতে পারি।

বড়দিন উপলক্ষে বুধবার সরকারি ছুটি। অপরদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। এছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের। খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন গ্রামের বাড়িতে।

Borodin-01রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ। বড়দিন উদযাপনে রয়েছে নানা আয়োজন।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবার কাছে একটি পুণ্যময় দিন হিসেবে পরিচিত বড় দিন। যিশু খ্রিষ্টের জন্ম কবে হয়েছিল, এ নিয়ে স্পষ্ট করে উল্লেখ নেই পবিত্র বাইবেলে। খ্রিষ্ট ধর্মের প্রবর্তকের জন্ম হয়েছিল অলৌকিকভাবে। আর তাকে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। যিশু খ্রিষ্টের অনুসারীরা মনে করেন-এই ঘণ্টাধ্বনি শুভ সংবাদের বার্তা পৌঁছায়।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী,  যিশু খ্রিষ্ট পৃথিবীতে মানুষের রূপ গ্রহণ করে জন্মগ্রহণ করেন। পৃথিবীর সব পাপ থেকে মানুষকে মুক্তি দিতে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও সুসংহত করতেই যিশুর আগমন। যিশুর আগমনের এই ক্ষণ স্মরণ করতেই তাঁর অনুসারীরা বিশ্বব্যাপী ধর্মীয় ও সামাজিকভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে থাকে।

আলোকিত প্রতিদিন/২৫ডিসেম্বর-২৪/মওম