আজ , ।   
Home Blog Page 635

দেশে একটা ষড়যন্ত্র চলছে, আমাদের সতর্ক হতে হবে : শামসুজ্জামান দুদু

নিজস্ক প্রতিবেদক:

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আরও সতর্ক হতে হবে। বিএনপিই পারে দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে।

৩০ ডিসেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘গণহত্যাকারী খুনি হাসিনা’ ও তার দোসরদের দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে নির্বাচন করতে পারে এটা আমাদের আপত্তি নাই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সে ক্ষেত্রে আমাদের আপত্তি আছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নাই। দেশ এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জন্য সরকারকে শক্ত হতে হবে। এসব নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, একটা পরিবারের একজন মানুষও ভালো না। সেটা হলো শেখ মুজিবুরের পরিবার। শেখ মুজিবুর রহমান ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সারাদেশে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি শেখ (মুজিবুর রহমান) ক্ষমতায় থাকা অবস্থায় বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। দুর্ভিক্ষ লাগিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করে তিন বছরে বিরোধী দলের চল্লিশ হাজারের উপরে নেতাকর্মীকে হত্যা করেছিল। শেখ মুজিবুর রহমানের দুটি কন্যা বেঁচে গিয়েছিল। তাদের আবার দুটি করে সন্তান তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে। এরকম চোর পরিবার বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এই পরিবার বাঙালির মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধের মান ইজ্জত ধ্বংস করেছে। এমন একটা সেক্টর নাই সেখান থেকে তারা টাকা চুরি করেনি। এই পরিবার বাংলাদেশকে বিনাশের দিকে নিয়ে গেছে।

ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই পরিবারকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারের যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শেখ রেহেনার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যে পার্লামেন্ট সদস্য হওয়ার পরে কত উৎসব আয়োজন এখন দেখা যায় এ চোরদের মধ্যে সেও আছে।

তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে। সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে। বাংলাদেশের পুনরগণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্ব। এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বিএনপিকে ক্ষমতায় আনলে, বিএনপিই পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। বিএনপি পারে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। বিএনপি জানে কীভাবে গরীব মানুষের পাশে দাঁড়াতে হয়। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেখতে পাবেন।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান,কৃষক দলের নেতা এসকে সাদী, জ্যোতি, ফরিদসহ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৩০ ডিসেম্বর-২৪/মওম

পুলিশে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের ’২৪ এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে।

৩০ ডিসেম্বর সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার এবং জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।

সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।

আলোকিত প্রতিদিন/৩০ ডিসেম্বর-২৪/মওম

পুলিশ সুপার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত!

আলোকিত প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ।

রবিবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত আছেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি ফাস হয়ে যায়।

পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন, তিনি অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গত মঙ্গলবার সন্ধ্যায় বলেন, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এ রকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তাঁর নেই।

আলোকিত প্রতিদিন/এপি

তারাগঞ্জে মা*দক সেবনের অপরাধে জেল ও জরিমা*না

শফিউল মন্ডল : তারাগঞ্জ-রংপুর, প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জে  মাদকসেবনের অপরাধে  দু’জন মাদক সেবক কে জেল ও জরিমানা করা হয়েছে।গত  শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমান আদালতে এ দু’জন কে সাজা প্রদান করেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলা কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মাহাতাব  উদ্দিনের ছেলে রাজু আহাম্মেদ (৪৯) ও একই ইউপির জর্দ্দিপাড়া গ্রামের মৃত লুতফুর রহমানের ছেলে আমিনুর ইসলাম (৩৫)।
তথ্য ও আদালত সূত্র জানা যায় যে,গত শনিবার  বিকাল থেকে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উক্ত উপজেলায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিলালনা কালে বিকালে তারাগঞ্জ হাটের যমুনা ব্যাংকের সামনে নির্মাণধীন ভবনে মাদক সেবন করার সময় দুই মাদকসেবীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা সেখানে উপস্থিত হন।
সকল ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে বসিয়ে অপরাধের  মাত্রা বিবেচনায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা ও অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শত টাকা জরিমানা হরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে।এ মাদকের সঙে যারাই জরিত থাকুক না কেনো তাদের শাস্তির আওতায় আনা হবে।এ এলাকার শান্তি শৃঙ্খলা ফেরাতে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

অবশেষে টাঙ্গাইলের আলোচিত বেড়াডোমা ব্রিজের উদ্বোধন 

সাইফুল ইসলাম সবুজ:
অবশেষে টাঙ্গাইলের সেই আলোচিত ব্রীজটির উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার ব্রীজের কাজ চার বছর আগে শুরু হয়। কিন্তু পৌরসভার নির্দেশ না মেনে আওয়ামী পন্থী সাব ঠিকাদাররা নির্মান কাজ শুরুর ছয় মাসের মাথায় নির্মানাধীন ব্রীজটি দেবে যায়। এঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তাকে সাময়ীক বরখাস্ত করা হয়। ব্রীজটি দেবে যাবার ফলে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের সাথে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে গত কয়েক বছর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারন মানুষের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিপিআইআইপি) আওতায় এলজিইডির অর্থায়নে টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৪১.৭০ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্রিকস অ্যান্ড ব্রিজেস লিমিটেড অ্যান্ড দ্য নির্মিতি (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। প্রায় তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার ৮৪১ টাকা ব্যয়ে সেতুর নির্মান কাজ শুরু হয় ২০২০ সালের ১২ নভেম্বর।
বর্ধিত সময় অনুযায়ী কাজ সমাপ্তির কথা ছিল গত ৩১ অক্টোবর। নির্মাণকাজ শুরু হওয়ার পর চারটি বিলের মাধ্যমে ঠিকাদারকে দুই কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৪৭৬ টাকা পরিশোধও করা হয়। এরইমধ্যে গত ১৬ জুন দেবে যায় নির্মাণাধীন সেতুটি।
টাঙ্গাইল পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী জানান, মুলত ব্রীজ নির্মান কাজ বাস্তবায়ন করেন টাঙ্গাইল সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের বাহামভুক্ত কয়েকজন নামধারী ঠিকাদার। ব্রীজের পাইল এবাটমেন্টওয়ালসহ আনুষাঙ্গিক কাজ যথাযথভাবে বাস্তবায়ন করা হলেও মুল স্ল্যাব ঢালাই কাজের আগে নদীর মধ্যে আড়াআড়ি বালির বাঁধ নির্মান করে তার উপর গজারি বল্লি স্থাপন করে সাটার নির্মানের উদ্যোগ নেয় ঠিকাদাররা। পৌরসভার পক্ষ থেকে তখনকার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী ও প্রকল্প পরিচালক গজারির বল্লি অপসারণ করে সেখানে স্টিলের পাইপ প্রোলিং করে ঢালাইয়ের জন্য লিখিতভাবে নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশনা না মেনে ঠিকাদারের প্রতিনিধি আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে ঢালাইয়ের কাজ সম্পন্ন করে। ফলে ঢালাইয়ের ৩১ দিনের মাথায় পানির স্রোতে ব্রীজের নীচের মাটি সরে গিয়ে ব্রীজটি দেবে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টস মিডিয়ায় ছড়িয়ে পড়লে টাঙ্গাইল তথা সারাদেশে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয় একাধিক তদন্ত কমিটি গঠন করে। এসব কমিটি আওয়ামী লীগের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের বাহামভুক্ত নামধারী ঠিকাদারদের অভিযুক্ত না করে দায় চাপায় নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী. সহকারী প্রকৌশলী রাজিব কুমার গুহ ও উপসহকারী প্রকৌশলী একেএম জিন্নাতুল হকের উপর। তাদেরকে সাময়িক বরখাস্তও করা হয়।
পরে ঠিকাদার নিজ অর্থায়নে ব্রীজের কাজ সম্পন্ন করার অঙ্গীকার করলে ২০২২ সালের ১৬ আগষ্ট পুনরায় নির্মান কাজ শুরু হয়। এতে নতুন করে সরকারের কোন আর্থিক ক্ষতি হয়নি। ব্রীজটি উদ্বোধনের পর টাঙ্গাইলে পশ্চিমাঞ্চলের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন সাধিত হলো বলে মনে করেন সকলে।
আজ রোববার দুপুরে ব্রীজের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৯ ডিসেম্বর-২৪/মওম

মালয়েশিয়ায় পাচারকালে ৬৬ জন ভিকটিম উদ্ধার, গুলি ও রামদাসহ ৫ আসামি গ্রেফতার

আবু সায়েম,কক্সবাজারঃ
টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনৈক আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জন ভিকটিমকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। এসময় ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১ টি রামদা ও ১ টি কিরিচসহ ৫ আসামিকে গ্রেফতার করা হয়।
২৯ ডিসেম্বর রবিবার টেকনাফ থানা পুলিশের অভিযানে তাদের উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শিলবনিয়া পাড়া আবদুস শুক্কুরের ছেলে রাশেদ (২৫), বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ড কচ্চপিয়ার সুলতান আহমদের ছেলে সালেহ আহমদ (৩৫) ও নুরুল কবির (২৭), একই গ্রামের রশিদ আহমদের ছেলে সৈয়দ আলম (২৪), সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইমান আলী চৌকিদার বাড়ির আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মো. শিপন (৩২)।
পলাতক আসামিরা হলো- কেফায়েত উল্লাহ (২৭), আব্দুল আমিন প্রকাশ জসীম (৪০), সুলতান আহমদ (৩৬), নুর মোহাম্মদ (৪৪), ছৈয়দুল হক (৪০), মোহাম্মদ জয়নাল (২৭), আব্দুল আমিন (৩৫) এবং অজ্ঞাতনামা ৯/১০ জন।
পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া সাকিনস্থ কবরস্থান সংলগ্ন কচ্চপিয়া পাহাড়ের উপর জনৈক  আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘরে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা জোর পূর্বক কিছু পুরুষ, নারী ও শিশুদেরকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখে । এমন  সংবাদের ভিত্তিতে   টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী অজ্ঞাতানামা আসামিরা  দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় তাদের   গ্রেফতার করতে সক্ষম হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,শনিবার ভোরে অভিযান চালিয়ে ৬৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়িত ৫ আসামিকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের  কাছ থেকে ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রামদা ও ১টি কিরিচ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ভিকটিমদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণা পূর্বক ছল-চাতুরীর আশ্রয় নিয়ে যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবরদস্তিমূলক শ্রমসেবা আদায় এর অভিপ্রায়ে ১০/১৫ দিন যাবত তাদের তাবু ঘরে আটকে রাখে।   আসামীরা পরস্পর যোগসাজশে উদ্ধারকৃত ভিকটিমদের ঘটনাস্থলে এনে জোরপূর্বক   মালয়েশিয়া পাচারের জন্য চেষ্টা করছিলো। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/২৯ ডিসেম্বর-২৪/মওম

মানিকগঞ্জে এইচ.এস.সি/আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

মো: মহিদ:
মানিকগঞ্জে এইচ.এস.সি/আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘে এই সংবর্ধনার আয়োজন করে জাগরণী কিশোর ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ফারজানা প্রিয়াংকা।
সংগঠনটির নির্বাহী পরিচালক আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘের সভাপতি মাহবুব জামাল চঞ্চল। শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি দেবেন্দ্র কলেজের ফয়সাল মাহমুদ।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজক ও অতিথিদের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৯ ডিসেম্বর-২৪/মওম

মুসলিম মেয়ে’কে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করতে গিয়ে র‌্যাবের হাতে আট*ক

আলমগীর হোসেনঃ বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাধীন চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি বাজার পাড়ায় অভিযান চালিয়ে বখাটে হিন্দু যুবক নয়ন ধরকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদর দপ্তর কক্সবাজার। ২৮ ডিসেম্বর’২৪ দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। নয়ন ধর রেফার ফাঁড়ি বাজার পাড়া ১নং ওয়ার্ড সেনাই ধরের ছেলে।
প্রায়ই এক বছর আগে নয়ন ধর চাঁদপুরের মুসলিম মেয়ে সানজিদা (১৫) সাথে ফেইসবুকে পরিচয় হয়। ছদ্মনামে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলো এই যুবক। প্রায়ই ১০ দিন আগে নয়ন ধর চাঁদপুর থেকে মেয়ে’কে ফুসলিয়ে নিয়ে আসেন নিজ গ্রাম আলীকদমের রেফারফাঁড়ি। তার চাচাত ভাই রুবেল ও কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সহযোগীতায় কৌশলে ফাঁদে ফেলে নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এই সংঘবদ্ধ প্রতারক চক্র। সপ্তাহ খানেক ব্যবধানে কক্সবাজার সদরে নয়ন ধরের আত্মীয়ের বাসা থেকে পুলিশের সহযোগীতায় মেয়েকে উদ্ধার করে তার পরিবার।
এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঐ বাসা থেকে পালিয়ে যায় নয়ন ধর। মোবাইল নাম্বারটা ট্রেকিং করে এক সাপ্তাহ পর নয়ন ধর’কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। সংঘবদ্ধ প্রতারক চক্র’কের অন্যান্য আসামিদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কমান্ডার অপারেশন।
আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ কর্তৃক নারী মাদক কারবারী গ্রে*ফতার

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৫০ বোতল ফেনসিডিল সহ নারী মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিলসহ এক নারী  মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান এর দিকনির্দেশনায় মাদক পাচার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেন সরাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন এসআই জয়নাল আবেদিন, এসআই রুবেল আখন্দ সহ-সঙ্গীয় ফোর্স, ঘটনাস্থলে স্থানীয় সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান।ওসি সরাইল আরো বলেন এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এবং মাদক চোরাচালান রোদে  জিরো টরেন্সের আওতায় আনতে আমাদের সরাইল থানা পুলিশ অভিযান চলমান রাখিবে।
আলোকিত প্রতিদিন/এপি

আগামীকাল থেকে গণমাধ্যমকর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন!

আলোকিত প্রতিবেদক: আগামীকাল সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ রবিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থাও করা হবে।

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রবিবারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে বাইরে অপেক্ষা করেন তারা।

পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি জানান তিনি।

এদিকে সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকগণের সচিবালয়ে প্রবেশ বাতিল করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে, খুব শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/ পাস ইস্যু করা হবে। আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি