নকলায় ৫ বছরের কন্যা শিশুর ম*রদেহ পুকুর থেকে উ*দ্ধার
দীর্ঘ ১৩ বছর পর মুরাদনগর আসলেন সাবেক এমপি কায়কোবাদ!
নাজমুল হাসান: বিনা কারণে আমাকে অন্যায়ভাবে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা মামলায় জড়িয়েছেন বলে এমন মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (০১ জানুয়ারি) আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর মুরাদনগর পত্যাবর্তন উপলক্ষে বুধবার বেলা দুইটার দিকে ঐতিহাসিক মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় কোরআন তেলওয়াতোর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
কান্না জড়িত কণ্ঠে কায়কোবাদ বলেন, দীর্ঘ ১৩ বছর এই মুরাদনগরের মাটিতে পা রাখতে পারিনি এবং এই মুরাদনগরের মানুষের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে রেখেছিলো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার। হামলা-মামলা দিয়ে আমি সহ আমার পরিবারের সবাইকে হয়রানি করেছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার। আমাকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি করে। আমার মায়ের দোয়ায় এবং মুরাদনগরের মানুষের দোয়া ভালোবাসায় ও আল্লাহর রহমতে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়েছেন।
তিনি আরও বলেন, ছাত্র জনতার গন আন্দোলনে মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা স্বৈরাচারী সরকার জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল। আল্লাহ তায়ালা রক্ষা করেছে। এখন দেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটা গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে।
আরো উপস্থিত ছিলেন, কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন,উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, হিন্দু সম্প্রদায়ের নেতা দুলাল দেবনাথ, কামাল উদ্দিন ভূঁইয়া সহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি
লংগদুতে “তারুণ্যের উৎসব ” র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে ধারন করে (২ জানুয়ারী বৃহস্পতিবার ) রাঙ্গামাটি লংগদুতে তারণ্যর উৎসব উদযাপন উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরীতে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানিয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
এজন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খাঁন, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
সরাইলে সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
নেত্রকোণায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
কালকিনিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২০২৫ সালের প্রথম দিনে বিশ্বে মানুষ ৮০৯ কোটি
আন্তর্জাতিক ডেস্ক:
বিদায়ী বছরে বিশ্বব্যাপী সাত কোটি ১০ লাখের বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। মার্কিন জনশুমারি অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের পহেলা জানুয়ারি বিশ্বের জনসংখ্যা দাঁড়ানোর কথা ৮০৯ কোটিতে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সামান্য কম। বিদায়ী বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক নয় শতাংশ। নতুন বছরে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে জন্মহার চার দশমিক দুই এবং মৃত্যুহার দুই দশমিক শূন্য হতে পারে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ লাখ। আজ পহেলা জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হতে পারে ৩৪ কোটি ১০ লাখ।
আলোকিত প্রতিদিন/১জানুয়ারি-২৫/মওম
ঢাকাতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫
আলোকিত ডেস্ক:
রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন।৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন–ফারহান (৮),সিফান মল্লিক(১২),সুমাত(২০),সেন্টু(৪৫)ও তফসির (৩)।
১ জানুয়ারি বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মি: রহমান।
তিনি জানান, নববর্ষে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে ফারহানের দেহের ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের দেহের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. রহমান জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/১জানুয়ারি-২৫/মওম
জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর



