আজ , ।   
Home Blog Page 623

সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গতকাল শুক্রবার জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মরকর্তা।সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ঞবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এটি আর শুরু হয়নি।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তা টাইমস অভ ইন্ডিয়াকে বলেন, “যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহাড়া দিতে দেখা যায়।

এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন।

বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া বানানো শুরু করেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখেন। এরপর যখনই কাজ শুরু করেছেন তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া

আলোকিত প্রতিদিন/১১জানুয়ারি-২৫/মওম

থানা থেকে সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহা*র!

আলোকিত প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওই থানার বর্তমান ওসি মো. মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত বুধবার কুষ্টিয়া থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। পরে তাকে উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয় তাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া শাহ আলমকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

এ আর রহমান বন্ধুত্বে বিশ্বাস করে না : সনু নিগম

বিনোদন ডেস্ক:

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক এবং প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সংগীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকে নিয়ে সমালোচনা করেছেন।

সাক্ষাৎকারে সোনু বলেন, ‘এআর রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনো রকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত যখন আমি তার সঙ্গে কথা বলেছি তারপর এমনটাই মনে হয়েছে।’

তার কথায়, ‘হয়ত রহমানের আলাদা পরিচিত মহল রয়েছে। রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনও গসিপ নেই। রহমান এমনই, উনি নিজেও চান না ওর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন, তিনি খুবই অদ্ভুত।’

প্রসঙ্গত, এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার। নয় বছর বয়সে পিতার মৃত্যুর পর, তার পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পরেছিল। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।

আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম

নিয়ন্ত্রণে আসেনি দাবানল,জ্বলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এরমধ্যে প্যালিসেডেস, ইটনের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি। ১০ জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। এটি ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে কেনেথ দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। এই দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।

ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুন তাণ্ডব চালানোর পর নিজেদের বাড়ির কাছে যান। বেশিরভাগই দেখতে পেয়েছেন তাদের বাড়ির কোনো কিছু আর অবশিষ্ট নেই।  দাবানলের সুযোগ নিয়ে অনেকে সেখানে লুটপাট চালিয়েছেন। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত স্থানে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম

নেত্রকোনায় দুর্বৃত্তদের কোপে পুলিশের এস আই খুন

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামক পুলিশের এক এস আই খুন হয়েছেন। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশের এস আই শফিকুল দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে এস আই হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছেন। পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তীতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শফিকুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে । আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামীদের ধরতে চারদিকে পুলিশী কার্যক্রম চলছে।
আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম

যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ আটক ২

জাহিদুল ইসলাম:
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন আলোকদিয়া চরের তার খাম্বা এলাকায় অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন বোট সহ ২জনকে আটক করা হয়েছে নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের এসপি আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায়।

এসময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অধীনে বিশেষ অভিযান পরিচালনা করেন,মোঃ এমরান মাহমুদ তুহিন এসআই (নিঃ)মোঃ মাসুদ রানা,এসআই (নিঃ) মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলে নিউজ প্রকাশের পর বিশেষ অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে মর্মে খবর পাইলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ১ টি ড্রেজার সহ ২ জন আসামী আটক করা হয়।  আটককৃত আসামীরা হলেন, ১। মোঃ সাহাবুদ্দিন খাঁন (৫০),পিতা- আব্দুল মান্নান খাঁন,সাং-মাচগাজীর,থানা-মেহেন্দীগঞ্জ,জেলা-বরিশাল ২। মোঃ আরিফুল ইসলাম হেলাল(৩৫),পিতা-মৃতঃ আফতাব মোল্লা সাং- রাজধরপুর,থানা-বালিয়াকান্দি,জেলা-রাজবাড়ী। তাদের বিরুদ্বে শিবালয় থানায় বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান। যার  মামলা নং ০৫ তারিখ ০৮/০১/২০২৫।  উদ্ধারকৃত মালামালঃ ০১ টি লোহার তৈরি পুরাতন ড্রেজার, অনুমান মূল্য ৬৫ লাখ টাকা।  উদ্ধারকৃত আলামত ফাঁড়ি হেফাজতে রয়েছে বলেও জানানো হয়।

আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম

একুশে বইমেলা : প্যাভিলিয়ন পাচ্ছেন না আ. লীগের ‘সুবিধাভোগী’ প্রকাশকরা!

আলোকিত প্রতিবেদক: অমর একুশে বইমেলায় অন্যান্য বছর প্যাভিলিয়ন পেলেও এবার প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে না বেশ কয়েকটি প্রকাশনা সংস্থাকেও। জানা গেছে, প্রকাশকদের একটি অংশের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। যাদের প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগের অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

নির্দিষ্ট প্রকাশকদের প্যাভিলিয়ন না দেওয়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

 তিনি বলেন, আগে প্যাভিলিয়ন দেওয়া হতো এমন কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানকে এবার প্যাভিলিয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার নিয়ম-নীতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

বইমেলার স্টল বরাদ্দের জন্য বাংলা একাডেমি কর্তৃক একটি উপকমিটি গঠন করা হয়। এতে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে প্রকাশকদের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছেন।

যেসব প্রতিষ্ঠান প্যাভিলিয়ন পাচ্ছে না বলে জানা গেছে, তাদের মধ্যে রয়েছে— তাম্রলিপি, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন, নালন্দা, পার্ল পাবলিকেশন, বিশ্বসাহিত্য ভবন, শব্দশৈলী।

অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন ছোট করার সিদ্ধান্তের কথাও জানা গেছে।

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত কয়েকটি প্রকাশক সংগঠনের পক্ষ থেকে এই প্রকাশনীগুলোকে ‘স্বৈরাচারের দোসর প্রকাশক’ হিসেবে চিহ্নিত করে তাদের বইমেলায় নিষিদ্ধের দাবি তোলা হয়।

একপর্যায়ে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ ও বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি এই প্রকাশনীগুলোকে কালো তালিকাভুক্ত করারও দাবি জানায় এবং বইমেলায় প্যাভিলিয়ন না দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতীকী অনশন করে। 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, প্রকাশক প্রতিনিধি সাঈদ বারী, মো. গফুর হোসেন, আবুল বাশার ফিরোজ, আরিফুর রহমান নাইম, মাহবুব রাহমান, মো. জহির দীপ্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান বলেন, ‘এটা আমাদের একার না, সাধারণ প্রকাশকদের বিজয়। এ জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ।

তবে আগামী, অন্যপ্রকাশ ও অনুপমকে ছাড় দেওয়া যাবে না। এরা বড় দালাল।’

তিনি বলেন, ‘প্রকাশকদের প্রাণের দাবি, স্টল ভাড়া অর্ধেক কমানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং আমাদের সবাইকে জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে এগিয়ে যেতে হবে।’

প্যাভিলিয়ন না দেওয়ার সিদ্ধান্ত এখনো বাংলা একাডেমি জানায়নি জানিয়ে সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, ‘প্যাভিলিয়ন না দিলে বাংলা একাডেমির ব্যাখ্যা দেওয়া উচিত, কোন কারণে তারা প্যাভিলিয়ন পাচ্ছেন না। কাউকে আওয়ামী লীগের দোসর বললে প্রমাণ দিতে হবে, সরকারের কোনো লাভজনক কাজে সেই প্রকাশক ছিল।’

ফরিদ আহমেদ বলেন, ‘আমার ব্যাপারে নিশ্চিত করতে পারি, আমার সময় প্রকাশন, আমি কখনো কোনো দিন সরকারের কোনো লাভজনক পদে ছিলাম না। এবারের বইমেলা আমার ছত্তিশতম বইমেলা হবে, এর আগে আমি পঁয়ত্রিশটি বইমেলা করেছি। এর মধ্যে অন্তত পাঁচ থেকে ছয়বার সরকার বদল হয়েছে, কোনো সরকার কখনো এই রকম কথা বলেনি।

আলোকিত প্রতিদিন/এপি

লংগদুতে জামায়তের শীতবস্ত্র বিতরণ”

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) রাঙামাটির লংগদুতে দুইশতাধিক শীতার্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
০৯ জানুয়ারী, ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ঃ৩০ টায় স্থানীয় একটি মিলনায়তনে  এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিএনপি-জামায়াত জোট সরকারের  আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ ও যোগ্য। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি সকলকে জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ নুরুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ পুর্ব সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা শুরা সদস্য খ ম মতিউর রহমান, এসিঃ সেক্রেটারি তাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যান বিভাগের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওছমান গনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, উপজেলা সভাপতি শাহেদ আলম ইমনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

 ১০টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১০টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ  চলমান জেলাগুলো হচ্ছে-রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ এবং মৌলভীবাজার। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১০ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া পরবর্তী ৩দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রংপুর এবং রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১১ জানুয়ারি শনিবার এবং পরদিন রবিবার ১২ জানুয়ারি সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম

লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে নিপুণকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ

অনলাইন ডেস্ক:

গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

১০ জানুয়ারি শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা।

নাম প্রকাশ না করে তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম