আজ , ।   
Home Blog Page 621

লস অ্যাঞ্জেলস দাবানলে মৃত বেড়ে ২৪, প্রচণ্ড বাতাসে আরও বেড়ে যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:

এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা এ সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে।

তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাতাস বেড়ে যাওয়ার আগেই পালিসেইডস এবং ইটনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দমকলকর্মীদের সাথে একযোগে কাজ করছে আরও আটটি রাজ্য এবং কানাডা এবং মেক্সিকো থেকে আসা কর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর আগে কর্মকর্তারা ১৬ জন নিখোঁজ থাকার কথা বলেছিলেন। নিহতদের মধ্যে ১৬ জনের মৃতদেহ ইটন এলাকায় আর আটজনের মরদেহ পালিসেইডস এলাকায় পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলসের তিনটি এলাকায় দাবানল এখনো চলছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পালিসেইডস, যেখানে প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় ১৪ হাজার একর এলাকা ভস্মীভূত হয়েছে। এছাড়া হার্স্ট-এ পুড়েছে ৭৯৯ একর। তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলকর্মীরা যখন বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে তখনই কর্তৃপক্ষ নতুন করে প্রচণ্ড বাতাসের বিষয়ে সতর্ক করলো, যা “সম্ভাব্য বিপর্যয়কর বাতাসে” পরিণত হতে পারে। এতে পুরো লস অ্যাঞ্জেলসই দাবানলের হুমকির মুখে পড়ল।

পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, আমরা আবারো সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছি কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে। আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও এর সমাপ্তির কাছেও আসতে পারিনি।”

লস অ্যাঞ্জেলস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি ইভাকুয়েশন জোনগুলোর অধিবাসীদের সতর্ক থাকতে বলেছেন যাতে করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই তারা সরে যেতে পারেন। একই সাথে তাদের এমনভাবে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে কর্মীদের কাজে প্রতিবন্ধকতা না হয়।

টোপাঙ্গা ক্যানিয়নের অধিবাসী অ্যালিস হুসুম বলেন, রাতে নতুন করে সেখানে আগুন শুরু হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তিনি ও তার প্রতিবেশীদের নিয়ে ভয়ে আছেন কারণ সেদিন বাতাস সবচেয়ে বেশি গতিতে বয়ে যেতে পারে। আগুন রবিবার নতুন করে ছড়িয়েছে যার কারণে সান ফার্নান্দো উপত্যকা এবং নিকটবর্তী নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি এলাকার কমিউনিটিগুলো হুমকির মুখে পড়েছে। রবিবার দমকলকর্মীরা অ্যানগেলেস ন্যাশনাল ফরেস্ট এলাকায় নতুন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকাটি গোপন প্রযুক্তিসহ যুক্তরাষ্ট্র মহাকাশ কর্মসূচি এলাকার সাথেই।

এদিকে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে লুটপাটের দায়ে অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে। দুজন দমকল কর্মী সেজে চুরি করছিল।

সূত্র: বিবিসি বাংলা

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি  আশেক ডাকাত গ্রেফতা*র

সাদ্দাম হোসাইন: চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি আশেক হায়দার ডাকাতকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
১২ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী স্টেশন এলাকা থেকে হত্যাচেষ্টাসহ কয়েকটি মামলার আসামি, মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু ডাকাতের পুত্র আশেক উল্লাহ প্রকাশ ডাকাত আশেক হায়দারকে গ্রেফতার করা হয়।
চলতি বছরের ৭ জানুয়ারি ফাঁসিয়াখালীর মৃত রশিদ মিয়ার পুত্র ভূমিদস্যু শাহেদ ও আরমানের নেতৃত্বে ছাইরাখালী ভরাচর এলাকায় সংগঠিত হত্যাচেষ্টার অভিযোগে চকরিয়া থানায় মামলা দায়ের করেন  দেলওয়ার হোসেনের স্ত্রী খালেদা বেগম।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মন্জুর কাদের ভুইয়া জানান, ধৃত আসামীকে আগামীকাল আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে শিক্ষার্থী তনুশ্রীর হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

মো: মহিদ আহমেদ:
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী রায় এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। রবিবার বেলা ১০ টার দিকে সরকারি মহিলা কলেজের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত শিক্ষার্থী তনুশ্রী রায় এর হত্যাকারীর ফাঁসি দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে শেষে তুনশ্রী রায় হত্যাকারীর বিচারসহ সাত দফা বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সহপাঠী এবং শিক্ষার্থীরা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে সহপাঠী ও শিক্ষার্থীরা। সহপাঠী তনুশ্রীর হত্যাকারীর ফাঁসির দাবীতে কলেজ কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নিহত কলেজ শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিন চৈল্লা এলাকার দীনবন্ধু রায়ের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। নিহতের বাবা দীনবন্ধু রায় জানান,প্রেমের সম্পর্কে ২০২৪ সালের ৩অক্টোবর মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম এলাকার অটল বিশ্বাসের ছেলে অতুনু বিশ্বাসের সাথে তনুশ্রী রায়ের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তনুশ্রী রায়কে গালাগালসহ শারীরিক এবং মানসিকভাবে তার শ্বশুড় বাড়ির লোকজন নির্যাতন করতো। এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, আত্মহত্যার প্ররচণার নিহতের বাবা দীনবন্ধু রায় থানায় একটি অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার পর নিহতের স্বামী অতুনু বিশ্বাস, শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম এলাকার স্বামীর বাসভবন থেকে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষার্থী ও নববিবাহিত বধু তনুশ্রী রায়ের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা দীনবন্ধু রায় বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেছেন।
আলোকিত প্রতিদিন/১২জানুয়ারি-২৫/মওম

ভারত থেকে এলো আমদানিকৃত ২৭ হাজার মেট্রিক টন চাল

আলোকিত ডেস্ক:

ভারত থেকে আমদানিকৃত ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল বহনকারী এমভি এসডিআর ইউনিভার্স জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।  ১১ জানুয়ারি শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে এমভি এসডিআর ইউনিভার্স জাহাজটি আজ রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের দ্বিতীয় চালান। জাহাজে আসা চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে।

আলোকিত প্রতিদিন/১২জানুয়ারি-২৫/মওম

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের দাবিতে এনসিটিবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

এমএইচ চৌধুরীঃ
২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পাঠপুস্তকে “আদিবাসী” শব্দ বাতিল ও এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অপসারণ পরবর্তী শাস্তির দাবিতে “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১২ জানুয়ারি রবিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা এনসিটিবির সামনে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ শুরু করেন।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ ইয়াকুব মজুমদার বলেন, “আমরা বিক্ষোভ করছি, বিচ্ছিন্নতাবাদী ও রাষ্ট্রদ্রোহী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী’কে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দিতে যারা পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ যুক্ত করেছেন তাদের অপসারণ ও শাস্তির দাবিতে এই মানববন্ধন বলে মন্তব্য করেন, যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত। তিনি বলেন, একাধিকবার আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও ২০২৫ শিক্ষাবর্ষের ৯ম-১০ম শ্রেণির “বাংলা ব্যাকরণ ও নির্মিতি” বই থেকে বিতর্কিত এবং রাষ্ট্রদ্রোহী “আদিবাসী” শব্দ প্রত্যাহার না করায় এনসিটিবি ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করতে বাধ্য হয়ছি। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সংগঠন “স্টুডেন্টস ফর সভারেন্টি”।
আন্দোলনকারীরা বলেন, পরিমার্জন কমিটিতে থাকা রাখাল রাহা ওরফে সাজ্জাদকে এখনই অপসারণের ঘোষণা এবং পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ থাকা কর্মকর্তাদের পদত্যাগসহ আন্দোলনকারীদের দেওয়া পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারি ঘোষণা না এলে ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। এসময় তদন্ত কমিটি গঠন ও জড়িতদের অপসারণসহ শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, “গত ৮ জানুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত ও সার্বভৌমত্ব বিরোধী ‘আদিবাসী’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা চেয়েছিলাম। কিন্তু মন্ত্রণালয় আমাদের হতাশ করেছে। তাই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে এনসিটিবি ঘেরাও করতে বাধ্য হয়েছি।”
তিনি আরও বলেন, “বইতে ‘আদিবাসী’ শব্দ সংযোজন খুবই আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত, সংবিধানবিরাধী ও রাষ্ট্রদ্রোহী কাজ, যা বিচ্ছিন্নতাবাদের পথ সহজ করবে। কারণ বাংলাদেশে একমাত্র বিচ্ছিন্নতাবাদী এবং তাদের দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতার- দোসররাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ‘আদিবাসী’ বলে প্রচার চালায় ও স্বীকৃতি চায়। তাদের এই প্রচার ও স্বীকৃতি চাওয়ার পেছনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে। ছলে-বলে-কৌশলে তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেশে ‘আদিবাসী’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে পার্বত্য চট্টগ্রাম’কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি তথাকথিত স্বাধীন রাষ্ট্র ‘জুম্মল্যান্ড’ তৈরি করার পথ সহজ হবে। এনসিটিবিতে বিচ্ছিন্নতাবাদীদের সেই পৃষ্ঠপোষক ও দোসররাই ‘আদিবাসী’ শব্দটি বইয়ে অন্তর্ভুক্ত করেছে। সরকারকে একটি তদন্ত কমিটি করে অতিদ্রুত এদের চিহ্নিত ও অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে। এরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি বলে মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন/১২জানুয়ারি-২৫/মওম

ট্র্যাব এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ

সরকারি নিবন্ধিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

রবিবার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।

এ সম্পর্কে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সভাপতি কাদের মনসুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার মতো একজন মানুষের খোঁজ করছিলাম। সকলেই তাকে একজন জনপ্রিয় সমাজকর্মী হিসেবে চেনেন। তিনি একজন সফল সংগঠক। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রমান করেছেন। তার ইউনিক আইডিয়া গ্রহন ও বাস্তবায়নের জন্য তিনি পুরো দেশ তথা বিশ্বব্যাপী এখন সমাদৃত। তার আইডিয়া ও অদম্য নেতৃত্বের গুনাবলী আমাদের সংগঠনকে আরও গতিশীল ও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। তাকে নিয়ে সংগঠনের সকলে খুবই আশাবাদী।

দায়িত্ব পাবার পর মুহাম্মদ আবু আবিদ জানান, গণমাধ্যমে যখন কাজ শুরু করেছিলাম , তখন থেকেই এই সংগঠনের বিভিন্ন কাজ আমার নজর কেড়েছে। হঠাৎ যখন উক্ত সংগঠনে পদের প্রস্তাব আমি পাই, তখন থেকেই আমার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে অনেক আনন্দ অনুভব করছি, অন্যদিকে এতবড় দায়িত্ব পালন করার সাহস সঞ্চার করছি। তবে যদি আপনাদের সকলের সহযোগিতা আমি পাই, তাহলে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। তবে আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। যারা আমাকে এই পদে আসীন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

মুহাম্মদ আবু আবিদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন জনপ্রিয় সমাজকর্মী ও সাংবাদিক হিসাবে পরিচিত। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘ দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ’-এর প্রতিষ্ঠাতা। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আবিদের একের পর এক ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজে শৈল্পিকতা নিয়ে আসায় খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। ইতিমধ্যেই দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর কার্যক্রমের মাধ্যমে তিনি নানা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের স্যাটেলাইট চ্যানেলসহ নানা গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে মুহাম্মদ আবু আবিদ ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে বিভিন্ন পদে কাজ করছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে

আলোকিত ডেস্ক:

পুরোপুরি চি‌কিৎসা এখনো শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্য বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু গণমাধ্যমকে এ কথা জানান। এ আগে ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যার পর ডা.এজেডএম জা‌হিদ হোসেন যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সা‌মনে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ হাসপাতালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অধ্যাপক প্যাট্রিক একজন লিভার রোগ বিশেষজ্ঞ।

ডা. এজেডএম জা‌হিদ বলেন, খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোল‌জিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট এবং ইনটেনসি‌ভিস্ট চি‌কিৎসকরা ওনাকে দেখেছেন। তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামায়লা রহমান, ‌খালেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় ওনার দেখভাল করছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হয়েছে। মানসিকভাবে উনি দেশের থাকার সময়ের চেয়ে এখন অনেকটা ভালো আছেন এটুকু বলতে পারি।

তিনি আরও বলেন, গত শুক্রবার থেকে ওনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চি‌কিৎসা চলার পর ওনার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে।

যুক্তরাজ্যের উদ্দেশে ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। ৮ জানুয়ারি বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

আলোকিত প্রতিদিন/১২জানুয়ারি-২৫/মওম

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। মূলত ভিসা দেওয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তা তুলে নিয়েছে বাংলাদেশ।
১২ জানুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। শনিবার দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ‘লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই)’ ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে কথা বলার সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ভিসা দেওয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্রের প্রয়োজনীয়তা তুলে নিয়েছে।

তিনি আরও বলেন, সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি এই লক্ষ্য অর্জনে এলসিসিআই-এর সহযোগিতার ওপর জোর দেন।

অনুষ্ঠানে ইকবাল হুসাইন বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত করতে আগ্রহী, যা গত এক দশকে সন্তোষজনক ছিল না। তিনি বলেন, ১৮ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য ভোক্তা বাজারের প্রতিনিধিত্ব করে যা পাকিস্তানের জন্য সম্ভাবনাময়।

বাংলাদেশের এই কূটনীতিক আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা অনেকাংশে কাজে লাগানো হয়নি এবং পাকিস্তানের এটিকে কাজে লাগানোর ক্ষমতা রয়েছে। তিনি আঞ্চলিক সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

এছাড়া তিনি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান এবং আঞ্চলিক বাণিজ্য এবং সহযোগিতা বাড়াতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আঞ্চলিক সহযোগিতা সত্ত্বেও, দক্ষিণ এশিয়া এখনও এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যা অতিক্রম করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

পাকিস্তান-বাংলাদেশ সখ্য নিয়ে ভারতে উদ্বেগ, ভীত ভারতীয় গোয়েন্দারা

হাইকমিশনার বলেন, বর্তমান প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করা এবং পারস্পরিক বাণিজ্য এবং সহযোগিতার প্রতিবন্ধকতা দূর করা উভয় দেশেরই দায়িত্ব। তিনি বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে এলসিসিআই-এর ব্যাপক ভূমিকা রয়েছে।

এদিকে এলসিসিআই সভাপতি মিয়া আবুজার শাদ জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭১৮ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, “এই সময়ে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানির মূল্য ছিল ৬৬১ মিলিয়ন ডলার, অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে ৫৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বেড়ে ৩১৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি হয়েছে ৩১ মিলিয়ন ডলারের পণ্য।”

এলসিসিআই সভাপতি অদূর ভবিষ্যতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কমপক্ষে ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দৃঢ় ইচ্ছাও প্রকাশ করেন। তিনি এই লক্ষ্য অর্জনের জন্য সরকার এবং বেসরকারি খাত উভয়কেই জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, ওষুধ, চাল, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, প্রক্রিয়াজাত খাবার, মোটরগাড়ির যন্ত্রাংশ এবং ক্রীড়া সামগ্রীসহ বেশ কিছু খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: দ্য ডন

আলোকিত প্রতিদিন/১২জানুয়ারি-২৫/মওম

বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে বিএসএফ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

১২ জানুয়ারি রবিবার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।

আলোকিত প্রতিদিন/১২জানুয়ারি-২৫/মওম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন: ডোনাল্ড ট্রাম্প

আলোকিত প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগদানের জন্য গত শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হবে বলে জানান শায়রুল কবির খান।

আলোকিত প্রতিদিন/এপি