আজ , ।   
Home Blog Page 602

নীলফামারীতে অর্ধকোটি টাকার কোকেন-হিরোইন আটক করেছে বিজিবি

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারীতে প্রায় সাড়ে ৬২ লাখ টাকা মূল্যের হিরোইন ও কোকেন আটক করেছে বিজিবি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদুরে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের সড়কে একটি বাসে তল্লাশী চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে। বিকেল ৫টার দিকে ৫৬ বিজিরি নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুর গামী যাত্রীবাহি বিসমিল্লাহ পরিবহনে (টাঙ্গাল-জ-১১-০০৬৭) তল্লাসী চালানো হয়। এসময় ওই বাসে মালিক বিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হিরোইন এবং ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়েনের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন ওই সংবাদ সম্মেলনে।
আলোকিত প্রতিদিন/এপি

শেখ হাসিনাকে হত্যাচে*ষ্টা মামলায় ফাঁসির ৯ জনসহ সব আসামি খা*লাস

আলোকিত প্রতিবেদক: প্রায় তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন তারা।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে অন্যরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমাবর্ষণ করেন।

এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন তিনি। মামলাটির তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। আসামিদের মধ্যে পাঁচ জন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালে ৩ জুলাই জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। খালাস চেয়ে আপিল করেন আসামিরা।

আলোকিত প্রতিদিন/এপি

কোম্পানীগঞ্জের রাজনীতিতে মাঠ কাঁপাচ্ছেন বিএনপি নেতা সিকদার

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম: নুরুল আলম সিকদার। যিনি সিকদার নামেই বেশ পরিচিত। সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে আলোচনার ঝড় বইছে। কোম্পানীগঞ্জে বিএনপি’র রাজনীতিতে এখনো মাঠ কাঁপাচ্ছেন আলোচিত এই নেতা। কিন্তু এখন তাঁর প্রতিপক্ষের লোকজন করছেন নানা সমালোচনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর তাঁর অনুসারীরা তাকে ঘিরেই মাঠে সক্রিয় আছেন। তবে অন্যপক্ষ উপজেলার কোথাও কিছু ঘটলেই শিকদারের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। এসব নিয়ে চলছে বিতর্ক। যদিও নুরুল আলম সিকদার সভা-সমিতি’র অনুষ্ঠানে নিজকে নির্দোষ দাবী করছেন। কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণসহ বলতে তিনি অনুরোধ করছেন।

সরজমিনে জানাগেছে, নুরুল আলম সিকদার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র বর্তমানে আহবায়ক। এরআগে তিনি ছাত্র জীবনে তুখোড় প্রভাবশালী ছাত্র নেতা ছিলেন। বসুরহাট সরকারি মুজিব কলেজ শাখার ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এতে সফলতার ফল স্বরুপ সরাসরি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন দুইবার। এরপর সাধারণ সম্পাদকও ছিলেন পর পর দুইবার। এছাড়াও অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন তিনি। বিগত সময়ে প্রায় দুই ডজন মামলার আসামী হয়েছেন। জেলও খেটেছেন। এরমধ্যে অন্তত আটবার হামলারও শিকার হয়েছেন।

মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনি কয়েকবার। ছিলেন হাসপাতালে অনেকদিন। তবুও তাঁর অনুসারীদের দোয়ায় সুস্থ হয়ে রাজনীতিতে ছিলেন সক্রিয়। আসামী হয়ে বাড়ীতে থাকতে পারেননি। দলের কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন বরাবর। আ’লীগ সরকার পতনের পরও মাঠে-ময়দানে আছেন ত্যাগী এই সিকদার। কিন্তু প্রভাবশালী একটি মহল কোথাও অঘটন ঘটলেই তাঁকেই ইঙ্গিত করছেন। সিকদারের অনুসারী বাংলা বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, সিকদার চেয়ারম্যান এলাকার কোথাও অনিয়ম কিংবা অবৈধ ব্যবসার সাথে জড়িত নয়। পারিবারিকভাবে তাঁরা প্রতিষ্ঠিত। তিনি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

কিন্তু প্রতিপক্ষ তাঁকে ঘায়েল করতেই অপপ্রচার চালাতে ব্যস্ত আছেন। তিনি সামনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন। আর এই ধারণা থেকেই নানা ষড়যন্ত্র চলছে। বসুরহাটের যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন, নুরুল আলম সিকদার বার বার হামলা-মামলার শিকার হয়েছেন। এরপরেও তাঁকে রাজনীতি থেকে কেউ আলাদা করতে পারেননি। বরং দলের উপজেলা পর্যায়ের শীর্ষপদে দায়িত্ব দিয়েছেন জেলার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতারাও সিকদারকে পছন্দ করেন। বিশ্বস্থ এবং মৃত্যুঞ্জয়ী এই নেতার হাত ধরেই উপজেলা বিএনপি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

নুরুল আলম শিকদার দৈনিক আলোকিত প্রতিদিনের এই প্রতিনিধিকে বলেন, প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর ওপর ৫০৪ মিটারের একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটি দেখতে গিয়েছিলাম আমি। ওই সময় চরহাজারীর মিজান এবং রহিম নামের দুই ভাইয়ের আবু মাঝির হাটে বাগবিতণ্ডা হয়। অথচ আমাকে জড়িয়ে অপপ্রচার চলছে। আমি শহীদ জিয়ার সৈনিক হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করি। ইউপি চেয়ারম্যান থাকাকালীনও আমি কারও ক্ষতি করিনি। সামনে যতই চ্যালেঞ্জ আসুক; মহান আল্লাহর দয়ায় এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মোকাবেলা করবো। অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, নুরুল আলম সিকদার বালু উত্তোলনের সাথে জড়িত নয়। তাছাড়া কোম্পানীগঞ্জের কোথাও বালু উত্তোলন হচ্ছেনা।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোনার সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ 

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বনবেড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার বেলা ২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে খারনই ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বনবেড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১২৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত এসব মদ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০৪ফেব্রুয়ারি-২৫/মওম

মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য পদ থেকে, আতাউর রহমান আতার পদত্যাগ

প্রতিনিধি মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য পদ থেকে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান মো. আতাউর রহমান (আতা) পদত্যাগ করেছেন।

এর আগে, ১ ফেব্রুয়ারি শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ  যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।

ক্ষোভ ঝেড়ে আতাউর রহমান আতা বলেন, যিনি ছিলেন সভাপতি তিনিই এখন আহ্বায়ক। আমাকে ৩নং সদস্য সচিব করা হয়েছে যা আমার জন্য হেয় কর। আমার উপরে যে দুইজন সদস্য হয়েছেন তারা আমার চেয়ে বয়সে ছোট। মানসম্মান নষ্ট করতো আর রাজনীতি করতে পারবো না। এর জন্য আজ পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে তাছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটির অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ। নেতা যদি হই মান ইজ্জত নিয়েই হব। তাছাড়া এমন নেতা হওয়ার আমার দরকার নেই। দল করতে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছি। জেল খেটেছি। এখন অসম্মানিত হলে আমার কর্মীদের কাছে কি জবাব দিব।

আতা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার তিনি দীর্ঘ ১৫ বছর দেশের বাহিরে ছিলেন। ১৫ বছর পর তাকে দেশে এনে আহ্বায়ক কমিটির মেম্বার বানিয়ে দিল। অপর সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন তার বাড়ি শিবালয় উপজেলায়। তার নেই নিজস্ব কোনো কর্মী সমর্থক।

আতা আরও বলেন, খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় যিনি দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে বাবলুকে কমিটিতে রাখা হলো না। বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখা হলো না। ওনারা (আহ্বায়ক) অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার লোকজনকে কমিটিতে নিয়েছেন। আমাকে পরিকল্পিতভাবে  ৩নং সদস্য বানানো হয়েছে। যাতে পরবর্তীতে সদস্যসচিব বানাতে আমাকে বাদে উপরের দুইজনকে বানাতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে আতার পদত্যাগ

মো: মহিদ:
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা পদত্যাগ করেছেন।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। এর আগে, ১ ফেব্রুয়ারি শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ  যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। ক্ষোভ ঝেড়ে আতাউর রহমান আতা বলেন, যিনি ছিলেন সভাপতি তিনিই এখন আহ্বায়ক। আমাকে ৩নং সদস্য সচিব করা হয়েছে যা আমার জন্য হেয় কর। আমার উপরে যে দুইজন সদস্য হয়েছেন তারা আমার চেয়ে বয়সে ছোট। মানসম্মান নষ্ট করেতো আর রাজনীতি করতে পারবো না। এর জন্য আজ পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে তাছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটির অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ। নেতা যদি হই মান ইজ্জত নিয়েই হব। তাছাড়া এমন নেতা হওয়ার আমার দরকার নেই। দল করতে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছি। জেল খেটেছি। এখন অসম্মানিত হলে আমার কর্মীদের কাছে কি জবাব দিব। আতা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার তিনি দীর্ঘ ১৫ বছর দেশের বাহিরে ছিলেন। ১৫ বছর পর তাকে দেশে এনে আহ্বায়ক কমিটির মেম্বার বানিয়ে দিল। অপর সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন তার বাড়ি শিবালয় উপজেলায়। তার নেই নিজস্ব কোনো কর্মী সমর্থক। আতা আরও বলেন, খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় যিনি দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে বাবলুকে কমিটিতে রাখা হলো না। বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখা হলো না। ওনারা (আহ্বায়ক) অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার লোকজনকে কমিটিতে নিয়েছেন। আমাকে পরিকল্পিতভাবে  ৩নং সদস্য বানানো হয়েছে। যাতে পরবর্তীতে সদস্যসচিব বানাতে আমাকে বাদে উপরের দুইজনকে বানাতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু ,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৪ফেব্রুয়ারি-২৫/মওম

নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযানে কাঁচামাল জব্দ, জরিমানা 

প্রতিনিধি,নোয়াখালী:

বেগমগঞ্জ  উপজেলার বিসিক শিল্প নগরীতে নিষিদ্ধ পলিথিন  উৎপাদনকারী কারখানা তানিশা প্যাকেজিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

৩ ফেব্রুয়ারি সোমবার নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক  মিহির লাল সর্দার,সহকারী পরিচালক নূর হাসান সজীব, পরিদর্শক মিলন হোসেন ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধিত ২০১০) এর আলোকে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপপরিচালক মিহির লাল সরদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ অবৈধ পলিথিন ও কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন কারখানা ও ইটভাটার বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনার পর থেকেই পরিবেশ অধিদপ্তর গা ঝাড়া দিয়ে ওঠে।
আলোকিত প্রতিদিন/০৪ফেব্রুয়ারি-২৫/মওম

গ্যাসের দাম বাড়ার কারণে নিম্নআয়ের মানুষের ওপর ভয়ংকর চাপ পড়বে: রিজভী

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। গ্যাসের সিলিন্ডারে ১৯ টাকা করে বাড়ানো অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মনে করেন রিজভী। তার মতে, দেশে নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না।

রিজভী বলেন, আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দেই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, গণবিরোধী ও গরিব মানুষ মারার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার ওপর খড়ার ঘা ছাড়া কিছুই নয়।

শেখ হাসিনা দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কারা সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেয়নি। ছাত্র জনতার রক্তঝরা গণআন্দোলনে সেই ভয়ানক ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। দেশের জনগণ গত ১৬-১৭ বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দিতে পারেনি। জনগণের চাওয়া অন্তর্বর্তী সরকার সেই পরিবেশটা তৈরি করবে। জনগণ যাতে ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা সংস্কার করুন কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত করার নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কারা সংগঠন কিংবা দল তৈরি করবে সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০৪ফেব্রুয়ারি-২৫/মওম

এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিলো চীন। চীনের পণ্যের ওপর ১০ শতাংশ হারে মাসুল বা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। চীন তার পাল্টা হিসাবে আমেরিকার পণ্যের ওপর ১০-১৫ শতাংশ হারে মাসুল বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ আরও একধাপ এগিয়ে বেশি মাসুল বসালো চীন। এছাড়া বেজিংয়ের অ্যান্টি মনোপলি ওয়াচডগ গুগল নিয়েও তদন্ত শুরু করেছে।

মঙ্গলবারই চীনা জিনিসের ওপর আমেরিকার ১০ শতাংশ হারে শুল্ক চালু হয়েছে। তার মিনিট কয়েকের মধ্যে চীনের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বসানোর ঘোষণা করা হয়। এর পাশাপাশি চীনের বাণিজ্য় মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেশ কিছু জিনিস আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

ট্রাম্প জানিয়েছেন, ৩০ দিনের জন্য কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ হারে মাসুল বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হলো। সীমান্তে আরও কড়া ব্যবস্থা নিতে কানাডা রাজি হয়েছে। তারা ফেনটানিল-সহ অন্য মাদক পাচার বন্ধ করবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, তারা আমেরিকার পণ্যের ওপর যে ২৫ শতাংশ হারে মাসুল বসিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, “প্রেসিডেন্ট হিসাবে আমার দায়িত্ব হলো আমেরিকার সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। আমি আলোচনায় সন্তুষ্ট। তাই ৩০ দিনের জন্য মাসুল বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখছি।”

সোমবার একটি আলাদা বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবউমের সঙ্গে আলোচনার পর তিনি মেক্সিকোর পণ্যের ওপর মাসুল বসানোর সিদ্ধান্ত ৩০ দিন স্থগিত রাখছেন। ট্রাম্প জানিয়েছেন, “মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে সেদেশের প্রেসিডেন্ট রাজি হয়েছেন।”

এদিকে জার্মানির রক্ষণশীল সিডিইউ নেতা ফ্রিডরিখ মারৎস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তার মোকাবিলায় ইইউকে একজোট হতে হবে। তিনি বলেছেন, “আমাদের এই অভিজ্ঞতা আগেও হয়েছে।”

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরে ইউরোপের কিছু জিনিসের ওপর শুল্ক বসান। এর পাল্টা হিসাবে আমেরিকার জিন্স, হুইস্কি ও মোটরসাইকেলের ওপর শুল্ক বসায় ইইউ। তারপর দ্রুত আমেরিকা শুল্ক প্রত্যাহার করে।

মেরৎস বলেছেন, “ট্রাম্প যা করছেন, আমাদের এক হয়ে তার মোকাবিলা করতে হবে। নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারির নির্বাচনের পর মেরৎসের চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা বেশি।”

যখন কোনও দেশ অপর একটি দেশ থেকে বেশি আমদানি করে এবং সেই তুলনায় কম রপ্তানি করে, তখন বাণিজ্য ঘাটতি হয়। ইইউ থেকে আমেরিকা অনেক বেশি পরিমাণে আমদানি করে, সেই তুলনায় ইইউতে তারা কম রপ্তানি করে।

২৭টি দেশ নিয়ে তৈরি ইইউ ৫০ হাজার তিনশ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ওষুধ ও গাড়ি সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি করে তারা। যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ইইউতে ৩৪ হাজার সাতশ কোটি ডলারের জিনিস রপ্তানি করেছে। এর ফলে ২০২৩ সালে ইইউয়ের তুলনায় আমেরিকার বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৫ হাজার ছয়শ কোটি ডলার।

আলোকিত প্রতিদিন/০৪ফেব্রুয়ারি-২৫/মওম

আজ বিশ্ব ক্যান্সার দিবস

আলোকিত ডেস্ক:

প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সারা বিশ্বে এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে পিছিয়ে পড়া কোনো দেশই বাদ নয়।

এবারের দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।

বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রা দিয়ে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই এজন্যই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে।

সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, দেশে বর্তমানে প্রতি লাখে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬ জন। এছাড়াও প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন ৫৩ জন। মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যান্সারের রোগী। এমনকি দেশে থাকা ৩৮ ধরনের ক্যান্সারের মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি এবং জরায়ু মুখের ক্যান্সার রোগীর সংখ্যাই বেশি।

যেসকল কারণে ক্যান্সার হয় তার ঝুঁকিগুলোর মধ্যে- ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আলট্রাভায়োলেট রশ্মি, এক্স-রে রেডিয়েশন, কিছু রাসায়নিক পদার্থ, কিছু ভাইরাস বা অন্যান্য জীবাণু অন্যতম।

ক্যান্সার দিবস সারাবিশ্বে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত।  এর ১৭০টিরও বেশি দেশে প্রায় দু’হাজার সদস্য রয়েছে।

দিবসটি  উদযাপনের উদ্দেশ্য হলো মারাত্মক এবং প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া । আর এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

আলোকিত প্রতিদিন/০৪ফেব্রুয়ারি-২৫/মওম