আজ , ।   
Home Blog Page 599

কুমিল্লার বাঙ্গরায় শ্রমিক বাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাজমুল হাসান:

কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানা ৭ নং পশ্চিম বাংঙ্গরা ইউনিয়ন ধনপতিখোলা গ্রামের  কৃষি শ্রমিক তৌকির ইসলাম বাবুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারী বাগেরহাটের দাগী সন্ত্রাসী নাস্তিক বায়েজিদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৭ নং পশ্চিম বাংঙ্গরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। আরও  বক্তব্য রাখেন খলিল মেম্বার, আলমগীর সরকার,  এমদাদুল হক শামীম, আলী আকবর, ইমন সরকার,  ভূইয়া রাজীব, জাহানারা হক, পাপিয়া সরকার, ধনু মিয়া মুহুরি এছাড়া বক্তব্য রাখেন করিম হাওলাদার।

মানববন্ধনে ধনপতিখোলা এলাকাবাসী কচুয়া বাগেরহাটের সন্ত্রাসী দাগী ক্রিমিনাল  নাস্তিক বায়েজিদের সকল অপকর্মগুলো তুলে ধরে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফাঁসির দাবি করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন ভুক্তভোগী তৌফিক ইসলাম বাবু জন্মের পর থেকেই বাবা মা থেকেও এতিমের মতো অবহেলায় মানুষ হয়। মানুষের জমি জমায় কাজ করে জীবীকা নির্বাহ করতেন এই বাবু। এলাকাবাসী মানববন্ধনে চোখের জ্বলে বাবুর কষ্টের জীবনকাহিনী তুলে ধরেন। মানবন্ধনে এলাকাবাসী আরও বলেন, এমন হত্যার উদ্দেশ্যে হামলা ধনপতি খোলা গ্রামের কখনো ঘটেনি, এবং এমন ঘটনা ভবিষ্যতে আমরা আর দেখতেও চাই না। মানববন্ধনে বক্তারা আরও বলেন সন্ত্রাসী বায়েজিদ এলাকায় পিস্তল দেখিয়ে লোকজনকে বিভিন্ন সময় ভয়বৃত্তি দেখাইতেন যদিও সন্ত্রাসী বায়েজিদ কে গ্রেফতারের সময় পিস্তল টি উদ্ধার করতে পারেননি পুলিশ প্রশাসন। তবে হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। সন্ত্রাসী বায়েজিদ এর স্ত্রী বাঙ্গরা বাজার থানা পুলিশ প্রশাসন কে জানান পিস্তল টি জমা দিয়েছেন প্রশাসনের নিকট, তবে বায়েজিদের স্ত্রী  পিস্তলটি জমা দেওয়ার কোন ডকুমেন্টস দেখাতে পারেনি বাঙ্গরা বাজার থানা পুলিশ প্রশাসনকে।

মানববন্ধনে এলাকাবাসী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কচুয়া বাগেরহাটের দাগী ক্রিমিনাল  নাস্তিক বায়েজিদ কে রিমান্ডে এনে পিস্তলটি উদ্ধার করার জোর দাবি জানান এবং খুনি সন্ত্রাসী  বায়েজিদ এর  কঠুর থেকে কঠুরতম শাস্তির দাবি করেন।  সন্ত্রাসী বায়েজিদ বিভিন্ন ভাবে নানাহ মানুষকে  প্রতারনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক সিনিয়র  কর্মকর্তা,  ট্রাভেল এর  কর্মকর্তা  বলে  পরিচয় দিতেন  এবং  কাউকে বিদেশে পাঠাবে, কাউকে  ব্যাংকে চাকুরি দিয়ে দিবে বলে  প্রতারনার ফাদে ফেলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা   নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ভুক্তভোগীরাও প্রশাসনের  দারস্থ হবার প্রস্তোতি নিবে বলে প্রকাশ করছেন।

আলোকিত প্রতিদিন/০৯ফেব্রুয়ারি-২৫/মওম  

ভারতে জঙ্গলে বন্দুকযুদ্ধে ২ জওয়ানসহ নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জওয়ান এবং ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও ২ জওয়ান। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এই সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে।

৯ ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি বলছে, রবিবার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী এবং কমপক্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন।

বিজাপুর হচ্ছে সেই একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল, যার পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন মাওবাদী নিহত হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বিজাপুরের জঙ্গলে চলমান এনকাউন্টারে দুই জওয়ানও আহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে একইসঙ্গে বিরতিহীন গোলাগুলিও চলছে।

মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর মধ্যেই রবিবার ভোরবেলা মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুক-যুদ্ধ শুরু হয় এবং ৩১ জন মাওবাদী নিহত হয়। এনকাউন্টারে বাহিনী দু’জন জওয়ানকেও হারিয়েছে এবং অন্য দু’জন যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক নয়। এনকাউন্টারস্থলে আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/০৯ফেব্রুয়ারি-২৫/মওম  

কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন,আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।

৯ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই।  ইলেকশন কমিশনের এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের যদি ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। ‘দে আর থাউজেন্ড রিজন’, তবে আমার বিবেচনার সবচেয়ে কারণ ‘দে আর মে বি পলিটিক্যাল কন্ট্রোল অন দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে।

এসময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার এবং সচিব উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৯ফেব্রুয়ারি-২৫/মওম  

নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান 

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম এর কুমিল্লাতে বদলি জনিত বিদায় ও শেখ মাহফুজুল হোসাইন এর যোগদান  উপলক্ষে আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠিত  হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার রাতে  এলজিইডি নোয়াখালী অফিসের কামরুল ইসলাম সিদ্দিক হলে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারীদের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, নোয়াখালীর সাংবাদিক সমাজ ও ঠিকাদাররা খুবই সহযোগী মনোভাবসম্পূর্ন্ন। নোয়াখালীর উপজেলাগুলোর প্রকৌশলী, কর্মকর্তা -কর্মচারীদের ডিসিপ্লিন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের ভুলতে পারবো না।
 অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী চেম্বার অব কমার্স এবং ঠিকানার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন। উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসমাইল মিয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এলজিইডির সিনিয়র প্রকৌশলী  যুগল কৃষ্ণ মন্ডল (কৌশিক), সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনসুর,ঠিকাদার আরাব হোসেন, রিজভী, হিরন ও নোমান প্রমূখ।এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক একেএম ফারুক হোসেন ও ইমাম উদ্দিন আজাদ প্রমখ।
সদ‍্য যোগদান কৃত নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইনকে কুমিল্লা থেকে নোয়াখালীতে এবং নির্বাইী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামকে কুমিল্লার তত্বাবধায়ক অফিসে বদলি করা হয়। বিদায়ী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামকে এক আড়ম্বর সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইনকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নোয়াখালী এলজিইডির ঠিকাদার, কর্মকর্তা- কর্মচারীরা।
আলোকিত প্রতিদিন/০৯ফেব্রুয়ারি-২৫/মওম  

 অপারেশন ডেভিল হান্ট, নোয়াখালীতে চেয়ারম্যানসহ  আট*ক-৭

নোয়াখালী প্রতিনিধি : অপারেশন ‘ডেভিল হান্টের’ প্রথমদিনে নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে।
রোববার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিদের বিচারিক আদালতে হাজির করা হবে।  এর আগে, গতকাল শনিবার রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), ৩ নং ওয়ার্ডের মৃত আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।
অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড হতে আটক করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ৬ জনকে আটক করে যৌথবাহিনী। অভিযানে একটি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছুরি, একটি ধারালো কুড়াল, দুইটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি ৩টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা  বলেন,  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে  ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর হাতিয়া থানার এটি প্রথম অভিযান ছিল। আসমিদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  একই সঙ্গে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

ইসলামিক জ্ঞানচর্চার ভাণ্ডার নীলফামারী জেলা মডেল মসজিদ

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী উদ্বোধনের মাত্র দুই বছরে নীলফামারী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ধর্মীয় জ্ঞানচর্চার ভান্ডার হিসেবে ভালোই পরিচিতি পেয়েছে জেলার ধর্মপ্রাণ মানষের কাছে।পাশাপাশি জেলা সদর সহ ৫ উপজেলায় রয়েছে আলাদা আলাদা মডেল মসজিদ। সেখানেও সমান তালে চলছে ইসলামীক জ্ঞানচর্চা। প্রতিনিয়ত ইসলাম ধর্মালম্বীরা আসেন এখানে জ্ঞানচর্চার জন্য। ফলে আশপাশের বাসিন্দারা গর্ভভরে আপন করে নিচ্ছেন এসব মসজিদগুলো। অপরদিকে একটি কুচক্রি মহল নিজের স্বার্থ হাসিলের জন্য মডেল মসজিদটি ঝুঁকিপূর্ণ বলে অপপ্রচার চালাচ্ছেন। তাদের এমন অপপ্রচার ভিত্তিহীন বলে দাবি কর্তৃপক্ষ ও এলাকাবাসীর।
শনিবার (০৮ ফেব্রুয়ারী/২৫) সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গায় অবস্থিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায় প্রতিদিনের মতো যোহরের সালাত আদায় করতে আসছেন আশপাশের মুসল্লীরা।
স্থানীয় আবুল কালাম আজাদ ও এলি বলেন, ‘মসজিদটি এলাকাবাসীর পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষের কাছে খুবেই প্রিয় হয়ে উঠেছে। আমরা প্রতিদিন এ মসজিদে সালাত আদায় করি। মুসল্লীদের নিরাপত্তার কথা চিন্তা করে মসজিদে জরুরী বাহির দরজাও আছে। তাই আমরা এই মসজিদকে নিরাপদ মনে করি এবং তাদের বিভিন্ন কর্মকান্ডেও অংশ গ্রহণ করি। ইসলামীক কেন্দ্র হওয়ায় জেলা ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ খুবেই গুরুত্বের সাথে মানসম্মত মালামাল দিয়ে এই মসজিদগুলো নির্মাণ করেছেন।’
আলম নামে আরেক ব্যক্তি বলেন,‘ আমাদের এলাকায় মডেল মসজিদ হওয়ায় আমরা আনন্দিত। কারণ আমরা এ মসজিদে এসে ইসলামীক জ্ঞান চর্চা করতে পারি। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে সাক্ষাত হয়। তাদের ইসলামীক আলোচনায় যুক্ত হয়ে আমরা জ্ঞান লাভ করি।’
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন,‘ আমি এখানে জয়েন করেছি কয়েক মাস হলো। মডেল মসজিদগুলো একটি ইসলামীক প্রতিষ্ঠান হওয়ায় ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা গুরুত্বের সাথে কাজ সমাপ্ত করেছে। এছাড়াও জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা থেকে শুরু করে এলাকাবাসী সকলে কাজ চলাকালে এর দেখাশোনা করেছেন। তারাও কাজে সন্তোষ্ট প্রকাশ করেছেন। আমি যোগদানের পর নতুন করে কিছু কাজ করানোর জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি বিষয়টি আমলে নিয়েছেন।তাই আমি এই মসজিদকে ঝুঁকিপূর্ণ মনে করছি না।’
নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান বলেন, মডেল মসজিদগুলো ইসলামীক প্রতিষ্ঠান। এই মসজিদগুলোকে গুণগতভাবে নির্মাণের লক্ষে আমরা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে প্রতিনিয়ত তদারকি করেছি। এখানে কোন প্রকার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। যারা এ অপপ্রচার চালাচ্ছে তারা নিজের স্বার্থ হাসিলের পায়তারা করছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ৪৩ শতক জমির উপর ১৬ কোটি ৯২ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের অধীনে মডেল মসজিদটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের ১৮ এপ্রিল মডেল মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর করেন তৎকালিন প্রধানমন্ত্রী।
আলোকিত প্রতিদিন/এপি

৪ দফা দাবিতে ডিমলায় অটোচালক শ্রমিকদের মিছিল ও সমাবেশ

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী : শ্রমিক শোষন বন্ধ করো, শ্রমিক নির্যাতন বন্ধ করো প্রতিপাদ্যকে সামনে রেখে, নীলফামারীর ডিমলা উপজেলায় ৪ দফা দাবিতে অটোচালক (ইজিবাইক) শ্রমিকদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
 শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) চত্ত্বর প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অটোচালকগণ ডিমলা উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে সকল চালকদের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদর্শন করে স্মৃতিঅম্লান চত্বরে এসে অবস্থান নেয়।
অটোচালাক শ্রমিকের দাবি বাস্তবায়নে  নীলফামারী ডিমলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা  উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন,এ সময় উপস্থিত ছিলেন সম্মনয়ক সাকিল প্রধান, রাশেদুজ্জামান রাশেদ,জাফর হোসেন সাদেক এবং আলম হোসেন প্রমুখ।  বক্তারা ডিমলা উপজেলা অটো শ্রমিকদের চার দফা দাবি  উপস্থাপন
করেন (১) অবৈধভাবে ও বিনাপারিশ্রমিকে অটোশ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে থানা পুলিশের প্রহসন বন্ধ করতে হবে (২) যানজট নিরসনে ফুটপাতে অবৈধ ও অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ করতে হবে (৩) নামে বেনামে সমবায় সমিতির কূপনে চাঁদা আদায় বন্ধ ও আদায়কৃত অর্থ ফিরত দিতে হবে (৪) অটো নিবন্ধন, লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে ও ডিমলা উপজেলার বড় বড় বাজারে গুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে মর্মে দাবিসমূহ তুলে ধরেন।
এসময় ডিমলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের অটোচালকগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মো: মহিদ:
মানিকগঞ্জে নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মুক্তিযুদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজামুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মো. শামীম বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন। এ সময়, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলফাজ উদ্দিন, ঘিওর উপজেলার হেলাতিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাসুদুল ইসলাম, পূর্বাসা মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান নান্নু, জিন্নাতুল ইসলাম জিন্নাসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক এনপিআই- এর পরিচালক ফারুক হোসেন বলেন, ‘শিক্ষা এবং দক্ষতার বিকল্প নেই। সুশিক্ষার পাশাপাশি আমাদের জাতি হিসেবে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। একটা দক্ষ জাতিই সমৃদ্ধিশীল দেশ গড়ে তুলতে পারবে। সুশিক্ষার পাশাপাশি আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। বর্তমান সময়ে আর্থিক অসচ্ছলতা শিক্ষার জন্য কোন বাঁধা নয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নয়টি বিদ্যালয়ের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/০৮ফেব্রুয়ারি-২৫/মওম  

বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফিরে আসবে না; রফিকুল ইসলাম খাঁন

নাজমুল হাসান:

জামায়াতের মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন বাংলাদেশের মাটিতে  ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফিরে আসবে না। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে এ দেশের মানুষ নিরাপদ। এ দেশের সম্পদ নিরাপদ। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশ্রয় না দিই। আজ শনিবার সকালে মুরাদনগর ডি আর  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের শাসনামলের কড়া সমালোচনা করে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল।

শনিবার সকাল ৯ টায় কুমিল্লার মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আরো বলেন, “ যারা দেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছে তারই এ দেশ থেকে পালিয়ে গিয়েছে।
জুলাই- বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলই-আগস্ট বিপ্লবের আন্দোলনে ছাত্র জনতাকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। ৪ আগস্ট  ঢাকার অলি গলিতে শতো শতো  লাশ পড়েছিলো। এখনো অনেক পরিবার তাদের লাশ খুঁজে পায়নি। এখনো শহীদের রক্ত শুকায়নি। বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। খুনি হাসিনা এবং তার দোসরদের আর কখনো বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না ।
উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াসের সভাপতিত্বে ও জামায়াত সেক্রেটারী মাওলানা আমির হোসেন এবং মজলিশে শুরা সদস্য  জালাল উদ্দিনের  সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- চাকুস সাবেক ভিপি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
তিনি বলেন, “ ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুট করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে  পালিয়ে  প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত একটা চোরকে আশ্রয় দিয়েছে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারেনা। খুনি হাসিনা ভারতে বসে বসে দেশকে ওস্কানি দিচ্ছে। সে জালিম সরকার। জালিম  একা পালাইনি তার সংসদের ৩শ এমপিরাও পালিয়ে পৃথিবীতে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে।  তাঁদের আর কখনো এ বাংলার মাটিতে বরদাস করা হবে না। আমরা শপথ নিচ্ছি এ দেশে  ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়তের কোন কর্মী ঘরে ফিরে যাবনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ,সহকারী সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিন ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন , মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলার সাবেক আমির মো.মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানা আমির আব্দুর রহিম,মাওলানা আবুবকর ও মাহবুব আলম মুন্সী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০৮ফেব্রুয়ারি-২৫/মওম  

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র:সৌদিকে অভিনব যে প্রস্তাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক:

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার সৌদি আরবকে অভিনব প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যেহেতু সৌদির প্রচুর ভূমি রয়েছে, তাই দেশটি চাইলে নিজের ভূখণ্ড থেকে কিছু ভূমি দানের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে।

শুক্রবার ইসরায়েলের সম্প্রচার সংবাদিমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “স্বাধীন রাষ্ট্রের জন্য ভূমি প্রয়োজন। সৌদি আরব চাইলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের প্রচুর জমি আছে।”

দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইসরায়েল। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের চার দেশ মিসর, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও স্থাপন করতে সক্ষম হয় দেশটি। তবে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের স্বীকৃতি এবং রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক।

সে লক্ষে কাজ শুরু হয়েছিল এবং তা অনেকদূর এগিয়েও গিয়েছিল; কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা সব ভণ্ডুল করে দেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৫১ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা।

আকস্মিক সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই কার্যত হিমঘরে চলে যায় সৌদি-ইসরায়েল দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা। তবে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর থেকে ফের এ ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অবশ্য সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না রিয়াদ।

শুক্রবারের সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়—সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বার্থে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েল সহযোগিতা করবে কি না। উত্তরে তা সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, “একদমই নয়। ৭ অক্টোবরের হামলা অনেক কিছু বদলে দিয়েছে। এখন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে ইসরায়েলের নিরাপত্তার জন্য জন্য মারাত্মক হুমকি।”

“আপনি ভাবতে পারেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে কী হবে? বিশেষ করে ৭ অক্টোবরের পর? গাজা ছিল একটি ফিলিস্তিনি রাজ্য। হামাস সেই রাজ্য চালাত এবং আপনারা সবাই জানেন যে সেখান থেকে আমরা কী পেয়েছি।”

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন/০৮ফেব্রুয়ারি-২৫/মওম