সাভারে চাঁদাবাজির মামলার আসামিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ
বিএএম পদক পেলেন উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার
মুরাদনগরে আপন শিশু সন্তানকে গলাটিপে হত্যা করলো বাবা
নীলফামারীতে নীলাম্বরী পৌর শিশু পার্কের শুভ উদ্বোধন
আলোকিত প্রতিদিন/এপি
৫০ বছর পর ফের শুরু হলো বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য
আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ পাঁচ দশক পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে পাকিস্তান এবং বাংলাদেশ। ১৯৭১ সালের পর এই ধরনের বাণিজ্য এবারই প্রথম।
সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যের চালান তথা কার্গো পাকিস্তানের পোর্ট কাসিম থেকে ইতোমধ্যেই যাত্রা শুরু করেছে এবং আগামী মার্চের শুরুতেই সেটি বাংলাদেশে পৌঁছাবে।
২৩ ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার পোর্ট কাসিম থেকে সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যবাহী কার্গো জাহাজ (বাংলাদেশের উদ্দেশ্যে) যাত্রা করেছে। বড় এই অগ্রগতির মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য পাঁচ দশক পর পুনরায় শুরু হয়েছে।
পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) বাল্ক ক্যারিয়ার এমভি সিবি বাংলাদেশে ২৬ হাজার টন চাল নিয়ে যাচ্ছে এবং আগামী ৪ মার্চ জাহাজাটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। ১৯৭১ সালের পর থেকে উভয় দেশের মধ্যে এটিই আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালুর প্রথম কোনও দৃষ্টান্ত। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে চূড়ান্ত হওয়া একটি চুক্তির অধীনে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ। চাল আমদানির এই চালানটি দুই ধাপে বাংলাদেশে পৌঁছাবে, যার অর্ধেক ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং বাকি ২৫ হাজার টন আগামী মার্চের শুরুতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন এবং দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।
মূলত শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তান সরকার ও ব্যবসায়ী গ্রুপগুলো আশা করে, বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে তিন বিলিয়ন ডলার হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে চারগুণ বেশি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সফর ও বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুবার সাক্ষাৎ করেছেন।
আলোকিত প্রতিদিন/২৩ফেব্রুয়ারি-২৫/মওম
কোনো দল বা সম্প্রদায়ের নয়,পুলিশ দেশের সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন।
২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টার দিকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন ও ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ এবং বেআইনি কাজ করবে না। আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এ শপথে বলীয়ান হবেন, এ আশাবাদ ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, আজ আপনাদের এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন। আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত এক ঝাঁক মেধাবী, চৌকস পুলিশ অফিসার হয়ে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায়, নাগরিকের সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন, আপনাদের এই নতুন কর্মজীবনে স্বাগত জানাচ্ছি। আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে সুনিপণ কুচকাওয়াজ উপহার দেওয়ায় আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এক বছরব্যাপী এই কঠোর মৌলিক প্রশিক্ষণে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড দেন। এ সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো.মাসুদুর রহমান ভূঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার ভাষণে নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য বলেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা দেন। জুলাই ও আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেন। নবীন কর্মকর্তাদের কাছে সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিকদের তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী কুচকাওয়াজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২২ফেব্রুয়ারি-২৫/মওম
ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা
ঢাকায় বজ্রসহ শিলাবৃষ্টি
আলোকিত ডেস্ক:
ফাল্গুনের প্রথমার্ধেই বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। তাতে শুষ্ক প্রকৃতিতে কিছুটা হলেও প্রাণের সঞ্চার হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।
৯ ফাল্গুন রাজধানীতে বৃষ্টি হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিন সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।
আবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে মেঘের গর্জন চলে। তবে এদিন সরকারি ছুটি হওয়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা কম। আবার প্রস্তুতি না থাকায় অনেককে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে।
এর আগে, সকাল থেকে মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। কিছু সময়ের জন্য রোদ উঠলেও তীব্রতা ছিল কম।
সকালে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আলোকিত প্রতিদিন/২২ফেব্রুয়ারি-২৫/মওম

