আজ , ।   
Home Blog Page 586

রংপুরের বদরগঞ্জে পলিথিনের উপর পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা

আল-বরাত ইসলাম,বিশেক প্রতিনিধিঃ রংপুরের বদরগন্জ উপজেলায়  অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রয় করার অভিযোগে ২ দোকান মালিকের কাছে ৬,০০০হাজার  টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদপ্তর ।
সোমবার   (২৪ফেব্রুয়ারি ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর   জেলা পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয় এর উদ্যোগে  বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স জবা স্টোর ও মেসার্স নিউ নেদায়ে ইসলাম স্টোর নামক দুটি দোকান হতে মোট ১২ (বারো) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স জবা স্টোরের মালিক মোঃ কারুজ্জামানকে ৪,০০০/- (চার হাজার) টাকা ও মেসার্স নিউ নেদায়ে ইসলাম স্টোরের মালিক মোঃ আজিজুল হককে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন,বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মোছাঃ মলিহা খানম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। বদরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

জাহিদুল হক রনি,নড়াইল নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিদেশি নাইন এমএম পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামি শেখ বাবুল ও তার আপন ছোটভাই শেখ কে গ্রেফতারের ঘটনায় নড়াইল জেলার পুলিশ সুপার গাজী এহসানুল কবীর প্রেস ব্রিফিং করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারী), লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই সুমন হাওলাদার, এসআই মাসুদুর রহমান ও এএসআই ইলিয়াস ব্যাপারিসহ লোহাগড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে, লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দসী মেহগনি বাগান থেকে একাধিক মামলার আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ভাই বিপুল শেখ কে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক করে।
বিষয়টি নিশ্চিত করে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্ট, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে, বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ভাই বিপুল শেখ (৩৫) কে আটক করা হয়।এসময় তাদের শরীর তল্লাশি করে ১টি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাবুল শেখ এলাকার চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলাসহ ১৭ টি মামলা আছে। এছাড়া তার ভাই বিপুল শেখ এর ১টি মামলা আছে। দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানান। বাবুল শেখ ও বিপুল শেখ লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের পুত্র।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার গাজী এহসানুল কবীর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বলেন,আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছি। অনেকর অভিযোগ আছে পুলিশ কাজ করে না, বিষয়টি পুরোপুরি সঠিক না। পুলিশ আগের মতোই কাজ করছে বা কাজ করে যাচ্ছে, আজকের এই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী, একাধিক মামলার আসামি দুই ভাইকে আটক করার মধ্যে দিয়ে এটা বোঝা যায়। বিদেশি অস্ত্র ও গুলিসহ যাদের আটক করা হয়েছে, তারা পুলিশকে গুলি করতে পারতো, জীবনের ঝুঁকি জেনেও পুলিশ সদস্যরা অপরাধীদের ধরতে পিছপা হয়নি। আইন শৃঙ্খলা রক্ষা করতে, আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি, আমাদের এধরনের অভিযানগুলো আপনারা গণমাধ্যমে প্রচার করলে পুলিশের মনোবল আরও বৃদ্ধি পাবে এবং অপরাধ নিয়ন্ত্রণ বা অপরাধীদের ধরতে আরো বেশি উদ্ভুদ্ধ হবে।
আলোকিত প্রতিদিন/এপি

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মামলার আসামি গ্রেফতার

সোহেল রানা চৌধুরী, বিশেষ প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর চাঞ্চল্যকর অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ফরিদ পুর সিপিসি-৩ র‌্যাব-১০ কোম্পানি অধিনায়ক এস এম হাসান সিদ্দিক।

গ্রেপ্তার বাদশা গাজী (২৫) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কাজী পাড়া এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি সকাল এগারোটায় ফরহাদ তার বাবার অটোরিকশা চালানোর জন্য নিয়ে বের হয় এরপর সারাদিন শেষে রাত সারে আটটায় তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখুজি করার পর পরের দিন ৩১ জানুয়ারি দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকায় জনৈক হাকিম মোল্লার কলাবাগানের ভিতরে কলাপাতা দিয়ে ঢাকা প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ফরহাদের মৃতদেহ পাওয়া যায়। তার বাবা বাদি হয়ে ঐদিন থানায় মামলা করে। এই মামলার তদন্তে র‌্যাব নেওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার আসামিকে গ্রেপ্তার করে।

প্রেসনোটে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি বাদশা গাজী (২৫) এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসেন, ঝিনাইগাতী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) উপজেলার শালচূড়া এলাকায় আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এ সমবায় সমিতির চীফ এক্সিকিউটিভ অফিসার মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ। এতে প্রধান আলোচক ছিলেন সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। এজিএমে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. সাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান। এতে আরও বক্তব্য দেন সমিতির সদস্য ও আইন উপদেষ্টা এডভোকেট মো. আল আমিন, সদস্য মো. আলী হোসেন পাঠান, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. মাসুদ হাসাদ প্রমুখ।
সভায় ২০২৩-২০২৪ সালের আর্থিক বিবরণীসহ শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হিসাব-নিকাশ প্রকাশ করা হয়। এজিএমে ঝিনাইগাতী উপজেলার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শেয়ারহোল্ডার ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ৩ জন গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধার

সাদ্দাম হোসাইন, চকরিয়া প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় থানার পাশে প্রবাসি হিন্দু পরিবারের বাড়ি ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৩ ফেব্রয়ারী রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো:মনজুর কাদের ভূইয়া। গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ, উত্তর কাহারিয়াঘোনা এলাকায় নুরুল আমিনের ছেলে মো:নয়ন ও একই এলাকার কবির আহমদ এর মোহাম্মদ ইসমাইল।

পুলিশ জানায় মামলার ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। পরবর্তীতে বাদিনীর অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার মামলা নং-৩৫, তারিখ-২৩/০২/২০২৫ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছেচকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের বাটাখালী শ্রীমন্ত দাশ এর নির্মানাধীন ৭ম তলা খালি বিল্ডিংয়ে (উক্ত বিল্ডিংয়ের উপরের তলায় কেউ বসাবাস করে না আন্ডার গ্রাউন্ডে মালিকের পরিবার বসাবাস করে) রাত ০২.১৫ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা ০৭(সাত) জন মুখোশধারী ডাকাত নির্মানাধীন ভবনের উপরে ১ম তলায় মালামাল পাহারায় রাখা দারোয়ান রবি দাশ (৫০), পিতা-মৃত সুখন্দর দাশ’ সাং-ভরামহুরী, ০৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে আন্ডার গ্রাউন্ডে থাকা দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশ (৪০), পিতা-মৃত লাল মোহন দাশ এর বসত ঘরের দরজা সু- কৌশলে খুলে ঘরে প্রবেশ করে। ঘরে কোন পুরুষ লোক না থাকায় গৃহকর্তী রুবি দাশ (৩০), স্বামী-শ্রীমন্ত দাশ, তার প্রতিবেশী ভাগিনা সম্পর্কিত বাপ্পু দাশকে মোবাইল ফোনে কল দেয়।

ডাকাতরা ঘরে প্রবেশ করে দারোয়ানকে হাত পা বেধেঁ ফেলে এবং হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে ভয় দেখায়। গৃহকর্তীকে ছুরির ভয় দেখিয়ে ০৩ (তিন) ভরি স্বর্ণালংকার, ০৪(চার) ভরি রুপার অলংকার, নগদ ১২, ০০০/(বার হাজার) টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা অনুমান ৩-৫ মিনিট সময় ব্যাপী ডাকাতি করে এবং বাপ্পু দাশ আসার পূর্বে ডাকাতরা চলে যায়। সকাল বেলায় লোকমূখে সংবাদ পাওয়ার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে চকরিয়া থানার একাধিক টিম অজ্ঞাতনামা মূখোশধারী ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানকালে আসামী মোঃ নয়ন এর দেওয়া তথ্যমতে তার পূর্ব মূখী বসত ঘরের পশ্চিম পার্শ্বে শয়ন কক্ষের ফ্রীজের পিছনে লূকোনো অবস্থায় লুণ্ঠিত ১২,০০০/-টাকার মধ্য হতে বিভিন্ন মানের নোট সর্বমোট ১০,৫০০/-(দশ হাজার পাচঁশত) টাকা উদ্ধার করা হয়। ঘটনার সময় আসামী মোঃ হানিফের পরিহিত গেঞ্জি গ্রেফতারের পর তার পরিধান হতে এবং ঘটনার সময় ব্যাবহৃত তার পায়ের সেন্ডেল তার বসত ঘর হতে জব্দ করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

চাকরিতে নতুন নিয়ম, বাথরুমে ২ মিনিটের বেশি থাকলেই শাস্তি!

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, দেশটির গুয়াংডং প্রদেশের ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ তাদের কর্মীদের জন্য একটি অদ্ভুত শৌচাগার ব্যবহারের নিয়ম ঘোষণা করেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তীব্র হয়ে উঠেছে।

যদি কোনো কর্মী শারীরিক কারণে নির্ধারিত দুই মিনিটের বেশি সময় শৌচাগারে থাকতে চান, তবে তাকে এইচআর (মানবসম্পদ) বিভাগ থেকে অনুমতি নিতে হবে। তবে, অনুমতি ছাড়া কেউ যদি দুই মিনিটের বেশি সময় শৌচাগারে কাটাতে চান, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যদিও সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

চলতি মাসের ১১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। কর্মীদের শৌচাগারে যাওয়ার জন্য শুধু সময়ের সীমা নয়, নির্দিষ্ট স্লটও দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রতিটি কর্মীকে তার নির্ধারিত সময়ে শৌচাগারে যেতে হবে।

এই নতুন নিয়মের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষত কর্মী ইউনিয়নগুলো এই নিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা বলছেন, এটি কর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং তাদের জন্য অমানবিক।

বিভিন্ন কর্মীও এই নিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, তবে কিছু কর্মী জানিয়েছেন, তাদের এজেন্সি থেকে এমন কোনো নির্দেশনা আসেনি, যার মাধ্যমে শাস্তির ব্যবস্থা হতে পারে।

কিছু কর্মীর মতে, এই ধরনের কঠোর নিয়মের উদ্দেশ্য কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, তবে বাস্তবতা হলো, এই নিয়ম কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কর্মীদের এমন ব্যক্তিগত প্রয়োজনের সময় নিয়ন্ত্রণ করার ফলে তারা মানসিক চাপের মধ্যে পড়তে পারেন এবং তাদের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান এবং জরিমানা

আল-বরাত ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারীর সদর উপজেলায়  অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে ১ ইটভাটা মালিকের কাছে ৬০,০০০হাজার  টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদফতর।
রবিবার  (২৩ফেব্রুয়ারি )  বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী  জেলা পরিবেশ অধিদফতর।
নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার শালহাটি, কুন্দপুকুর নামক এলাকায় অবস্থিত মোঃ সেলিম এর মালিকানাধীন মেসার্স সেলিম ব্রিকস নামক ০১ (এক) টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স সেলিম ব্রিকস নামক  ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(৩) ধারা লংঘনের দায়ে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা  জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় । এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন,নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহেলী নোশীন প্রত্যাশা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নীলফামারী পুলিশ বিভাগ এবং নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল। নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঠিকাদারের মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মো: মূসা (৪৮) নামে এক কনস্ট্রাকশন ঠিকাদারের মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুররের দিকে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. মূসা বিদ্যাকুট গ্রামের কাসেম মিয়ার ছেলে। তিনি বিদ্যাকুট অমর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সদস্য ছিলেন।
মূসা মিয়ার ভাতিজা রায়হান আহমেদ জানান, আমার কাকা একজন ভাল মানের কনস্ট্রাকশন কাজের ঠিকাদার ছিলেন,বিদ্যাকুট পূর্বপাড়া খাঁ বাড়ির একটি নতুন বিল্ডিয়ের কাজের সাইট তদারকি করতে গিয়েছিল। ছাদের মধ্যে থাকা একটি বাঁকা রড উপর দিক থেকে বিদ্যুতের তারে  সাথে লেগে থাকে। সে অবস্থায় তিনি রডে স্পর্শ করলে বিদ্যুতপৃষ্ট হয়ে আহত হলে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো: শাকিল আহমেদ সজিব বলেন, হাসপাতালে আনার পর ইসিজি করেছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
আলোকিত প্রতিদিন/২৩ফেব্রুয়ারি-২৫/মওম

৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে চরভদ্রাসনে বিএনপি’র সভা

আহম্মেদ আল ইভান:
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে শনিবার ২২শে ফেব্রুয়ারি, সকাল ৯.৩০ মিনিট এর দিকে স্থানীয় নেতাকর্মী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন চরভদ্রাসন উপজেলা বিএনপি।
সভায় যোগদানের লক্ষ্যে দুর্দিনের কান্ডারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলীর নেতৃত্বে শতশত বিএনপি নেতাকর্মী সহ বিএনপি প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে গাজীরটেক ইউনিয়নের তেলিবাড়ী ঘাট থেকে যাত্রা শুরু করে, চরভদ্রাসন উপজেলা বিএনপি সভায় উপস্থিত হন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (আইন ফোরাম) অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল। সভাটি পরিচালনা করেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র দুর্দিনের কান্ডারী মাঠ কাঁপানো নেতা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস আলী।
উপস্থিতদের মধ্য থেকে মত প্রকাশ করেন-উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান শিকদার  সহ-সভাপতি মোঃ নুরুল হক মোল্যা, উপজেলা বিএনপি’র, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী, বিএনপি নেতা মোঃ মঞ্জুরুল হক মৃধা, শেখ আঃ ওহাব, যুবদল নেতা গোলাম মোস্তফা ও যুবদল নেতা-মুরাদ মৃধা আলিমুজ্জামান মোল্যা,অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত সভায় বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কাজ বাস্তবায়নের জন্য প্রধান অতিথি আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া) উপজেলার নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে বলেন, উপজেলার সৎ, যোগ্য ও ত্যাগীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দেশের সংস্কার কাজ করার জন্য তৃণমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের প্রতি তিনি জোরালো ভূমিকা পালনের জোর আহ্বান জানান।
আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া) আরো বলেন, বিএনপি শান্তির দল এ দল শান্তিতে বিশ্বাসী, এ দল লগি বৈঠার দল নয়, মানুষ খুনের দল নয়, তিনি আরো বলেন বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বর্তমান সরকারকে আরো বলেন ৩১ দফা মেনে দ্রুত নির্বাচন দেন, এবং নির্বাচনে আমরা ভোটের অধিকার চাই, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ গুজবে কান দিবেন না দলকে সু-সংগঠিত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আলোকিত প্রতিদিন/২৩ফেব্রুয়ারি-২৫/মওম

সাভারে চাঁদাবাজির মামলার আসামিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

ক্রাইম রিপোর্টার:
সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। মামলা নং ১৫।
২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম তাকে আটক করেন। তবে কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, চাঁদাবাজির মামলায় নাম থাকা সত্ত্বেও সাদ্দামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন।
এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল, তবে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।” মামলার এজাহারভুক্ত আসামিকে কেন ছেড়ে দেওয়া হলো, এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোন কেটে দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল। তবে থানায় না এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”
এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পুলিশ এধরণের কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আলোকিত প্রতিদিন/২৩ফেব্রুয়ারি-২৫/মওম