গাইবান্ধার লাল মরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে স্বামী লাপাত্তা
মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শালিকাকে হত্যা করে কৌশলে গা ঢাকা দিয়েছে স্বামী আমির হোসেন নামে এক ব্যাক্তি।
২রা মার্চ রবিবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার দুজন হলেন, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার (২৫) ও তিথি আক্তার (১৫)। জানা যায়,স্মৃতির সাথে বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাদের স্বামী-স্ত্রী দুজনের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এতে ধারণা করা যায়,স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জের ধরেই হয়তো এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, হত্যাকান্ডের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করছি হয়তো তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পাশাপাশি আসামীকে ধরতে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে ।
আলোকিত প্রতিদিন/০৩মার্চ-২৫/মওম
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন,মৃত্যু-৪
আলোকিত ডেস্ক:
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার পর সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
৩ মার্চ সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। আমরা সেখানে দুটি ইউনিট পাঠাই। তারা আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, হোটেল ভবনটি ছয়তলা, আগুন লাগে দুই তলায়। পরে উপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ৬ষ্ঠ তলায়। সেখানে শৌচাগারের ভেতরে তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহগুলো পাওয়া যায়। সিঁড়ির দরজায় তালা মারা ছিল। নিহতরা সবাই পুরুষ। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/০৩মার্চ-২৫/মওম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
৩ মার্চ সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রবিবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
শায়রুল কবির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালি কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শায়রুল জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন তিনি।
চিকিৎসক এবং মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভীড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আলোকিত প্রতিদিন/০৩মার্চ-২৫/মওম
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিলেও বহাল
আলোকিত প্রতিবেদক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।৩ মার্চ সোমবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদকের আপিল খারিজ করে আদালত এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন(দুদক)।
গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে ওইদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল,ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
গত ২০ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত বছরের ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক নিজ খরচে তৈরির অনুমতি দেন হাইকোর্ট।
আলোকিত প্রতিদিন/০৩মার্চ-২৫/মওম
টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে সচল রাখতে, মহাসড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মাহে রমজান মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা : তারেক রহমান
আলোকিত ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়।
১ মার্চ শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শনিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদের এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন।
মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করে তারেক রহমান বলেন, দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত এবং মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত।
তিনি আরও বলেন, রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।’ হাদিস অনুযায়ী এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।
তারেক রহমান বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।
আলোকিত প্রতিদিন/০২মার্চ-২৫/মওম

