আজ , ।   
Home Blog Page 580

বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন : তারেক রহমান

মো: মহিদ: নিজের তৈরি বিমানে আকাশে উড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন।। অর্থাভাবে পড়তে পারিনি। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে।
আলোকিত প্রতিদিন/এপি

তারাগঞ্জে ইটভাটা মালিককে জরিমানা,গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

শফিউল মন্ডল :তারাগঞ্জ -রংপুর প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল নামক জায়গায়  বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে ইটভাটা মালিকের কাছ থেকে  ৬০ হাজার টাকা জরিমানা ও দুই টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে এইচবিএল১ ও বিবিল১ নামে ২ টি ভাটা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।উভয় মালিকের নিকট হতে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা।এরমধ্যে এইচবিএল-২ নামক ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল।
আজ মঙ্গলবার -(৪ মার্চ) সকাল ১১ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসন। বাংলাদেশ ইট প্রস্তুত ও ইট ভাটা স্হাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৯(সংশোধিত) এর ৫(২) ধারাসহ বিভিন্ন ধারা অমান্য করায় জরিমানা ও ২ টি ইটভাটা ভেঙে দিয়ে বন্ধ করা হয়।অভিযান পরিচালনার সময় ভাটার মালিকেরা উপস্থিত ছিলেন কিন্তু প্রয়োজনীয় কাগজ পত্রাদি, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য কাগজ না থাকায় তাদের জরিমানা ও ২ টি ভাটা  গুঁড়িয়ে দেয়া হয়।অন্য একটি ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুবেল রানা বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনায়, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে, জেলা প্রশাননের তত্বাবধানে  ও উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।তারাগঞ্জে যে কয়েকটি অবৈধ ভাটা রয়েছে তার মধ্যে আজকে কিছু ভাটায় জরিমানা ও ২ টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।আগামী ১৩ মার্চের মধ্যে বাকি ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

মো: মহিদ:
অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যে অসম্ভবকে সম্ভব করতে পারে, তার বাস্তব উদাহরণ মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস। নিজের হাতে তৈরি উড়োজাহাজে চড়ে আকাশে উড়েছেন তিনি। তার এ কাজ বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনে নতুন দিগন্ত। জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর এলাকার জলিল মোল্লার ছেলে। জানা গেছে, শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। ২০১৪ সালে স্থানীয় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পরও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত। তবে ২০২১ সালে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল (আরসি) প্লেন দেখার পর তার মধ্যে জন্ম নেয় এক নতুন স্বপ্ন নিজের হাতে প্লেন বানানো।নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে জুলহাস শুরু করেন নিরলস গবেষণা। ইউটিউব ভিডিও, বইপত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ, নকশা তৈরি, কাঠামো সাজানো সবকিছু একাই করেছেন তিনি। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়। সম্প্রতি নিজের হাতে তৈরি সেই প্লেনে চড়ে পরীক্ষামূলকভাবে ২৫ ফুট উচ্চতায় উড়তে সক্ষম হন তিনি। জুলহাস জানান, তার তৈরি প্লেনটিতে ব্যয় হয়েছে মাত্র দেড় লাখ টাকা। প্লেন তৈরিতে ব্যবহার করেছেন অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, পানির পাম্প মোটর, মোটরযানের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা। প্রথমে অনেকে ঠাট্টা-তামাশা করলেও ধাপে ধাপে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যান তিনি। জুলহাসের এই সাফল্যে বিস্মিত স্থানীয়রা। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিলেন না যে, গ্রামের এক তরুণ নিজ হাতে প্লেন তৈরি করে আকাশে উড়তে পারেন। স্থানীয়রা মনে করেন, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাকে প্রয়োজনীয় সহায়তা দেয়, তবে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন হয়তো বাংলাদেশের আকাশেও উড়বে। স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, জুলহাস প্রমাণ করেছেন স্বপ্ন দেখার সাহস আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়। তার এই উদ্ভাবনী প্রচেষ্টা নতুন প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।এখন শুধু প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, যা তাকে আরও বড় উদ্ভাবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। হয়তো একদিন বাংলাদেশের আকাশে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন নিয়মিত উড়বে আর সেই যাত্রার সূচনা হবে মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাসের হাত ধরে। ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জুলহাসের উদ্ভাবনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আলোকিত প্রতিদিন/০৪মার্চ-২৫/মওম

দেবিদ্বারে ইটভাটা জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে স্বারক লিপি প্রদান

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বারে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্ঠা,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্ঠা বরাবর স্বারক লিপি প্রদান করেছে উপজেলা ইটভাটা মালিক সমিতি।
০৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারক লিপি প্রদান করেন,পরে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে৷  এ সময় উপস্থিত ছিলেন, ইটভাটা মালিক সমিতির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মফিজুল ইসলাম চৌধূরী,মোহাম্মদ সুমন সহ অনন্যরা৷ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইটভাটা শুরু করার সময় সব নিয়ম মেনে প্রশাসন আমাদের লাইসেন্স দিয়েছে,এখন যখন আমরা ব্যবসা শুরু করছি তখন মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর করে৷
স্বারক লিপিতে বলা হয়, আমরা বাংলাদেশের ইটভাটা মালিকগন বিগত ৩৫/৪০ বৎসর যাবৎ অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করিয়া আসছি। দেশের রাস্তাঘাট, ঘরবাড়ী সহ সকল অবকাঠামো নির্মানে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইটভাটার মালিকগন বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করি যাহা জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিত।বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন দেশের ইটভাটা সমূহ মাত্র ৫-১০% বায়ু দূষন করছে, জৈব বয় পোড়ানোতে ৪০% এবং যানবাহনের কালো খোয়া ৫০% (দৈনিক প্রথম আলো পত্রিকা ৬/৩/২০২১ ইং তারিখে প্রকাশিত রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের জরিপ)। পূর্বে ইটভাটার দূষনমাত্রা ছিল ৫৮%। বিদ্যমান জিগজাগ অটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। এই শিল্পে প্রায় ৫০ লক্ষ প্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রোজীর ব্যবস্থা আমরা করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইত্যাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমুদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।

মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজিওয়ানা হাসান অত্যান্ত আন্তরিক হলেও বর্তমান আমলাতান্ত্রিক জটিলতার কারনে জিগজাগ ইটভাটার সমস্যা সমাধান হচ্ছে না। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমেই ইটভাটা পরিচালনার একটি যুক্তিক সমাধান হবে। সবার আগে ড্রাম চিমনী, ফিক্সড চিমনী ও লাকড়ী নিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করা সিদ্ধান্তে মাননীয় উপদেষ্টার সাথে আমরা একমত পোষন করেছি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহা না করে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজাগ ইটভাটায় জরিমানা ও ভাংচুর করছেন। আমরা কোন অবস্থাতেই এই সরকারকে বিব্রতকর অবস্থায় ঠেলে দিতে চাই না কিয় বিগত ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট বসুন্ধরা, কনকর্ড সহ আধিপত্যবাদী প্রতিষ্ঠান সমূহ ইট শিল্পকে ধংশের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মখোমুখি আমাদেরকে দাড় করানোর চেষ্টা করছে।

আলোকিত প্রতিদিন/০৪মার্চ-২৫/মওম

৪ দশক সংগ্রামের পর তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা পিকেকে’র

আন্তর্জাতিক ডেস্ক:

কারাগারে আটক পিকেকে নেতা আবদুল্লাহ ওচালানের একটি ঐতিহাসিক আহ্বানের পর নিষিদ্ধ কুর্দি বিদ্রোহীরা শনিবার তুরস্কের সাথে যুদ্ধবিরতির ঘোষণা করেছে। ওচালান দলটিকে বিলুপ্ত করতে এবং চার দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংগ্রাম শেষ করার আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে ওচালান পিকেকে’র বিলুপ্তি এবং দলীয় যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানানোর পর এটি ছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির প্রথম প্রতিক্রিয়া।

পিকেকে সমর্থক সংবাদ সংস্থা এএনএফ-এর উদ্ধৃতি অনুযায়ী, ওচালানকে উল্লেখ করে পিকেকে নির্বাহী কমিটি বলেছে, “ শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার যে আহ্বান আমাদের নেতা জানিয়েছেন, তা বাস্তবায়নের পথ তৈরি করতে আজ থেকে যুদ্ধবিরতির ঘোষণা করছি। “আমরা এই আহ্বানের বিষয়বস্তুর সাথে একমত এবং আমাদের মত হল—আমরা তা অনুসরণ করব এবং বাস্তবায়ন করব।”

কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, “আমাদের ওপর আক্রমণ না আসা পর্যন্ত আমাদের কোনও সশস্ত্র পদক্ষেপ নেবো না।”

পিকেকে, যে গোষ্ঠীটি তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত, ১৯৮৪ সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ  প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহ-লড়াই চালিয়ে আসছে। কুর্দিরা তুরস্কের ৮ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

তবে সাম্প্রতিককালে, এই গোষ্ঠীটি স্বাধীনতার তুলনায় আরও স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের আহ্বান জানিয়েছে।

১৯৯৯ সালে ওচালানকে কারাদন্ড দেওয়ার পর, রক্তপাতের অবসান ঘটাতে বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়েছে। ওচালান গ্রেপ্তারের পর থেকে গত ২৬ বছরে তুরস্কের সেনাবাহিনী ও পিকেকের  যুদ্ধে ৪০,০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পিকেকে শনিবার জানিয়েছে যে, তারা ওচালানের অনুরোধ অনুযায়ী কংগ্রেস আহ্বান করতে প্রস্তুত, কিন্তু “এটি ঘটতে হলে, একটি উপযুক্ত নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে এবং কংগ্রেসের সফলতার জন্য ওচালানকে নিজে এর দিকনির্দেশনা ও নেতৃত্ব দিতে হবে।”

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেন,  ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ অর্জনের লক্ষ্যে “একটি নতুন পর্ব” শুরু হয়েছে। তবে তিনি পিকেকের বিবৃতি নিয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি।

তবে শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান ওচালানের আহ্বান “ঐতিহাসিক সুযোগ” বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, তুরস্কের সরকারও বিদ্রোহের অবসান ঘটানোর ব্যাপারে আন্তরিক।

বিশ্লেষকরা বলেন, পিকেকের সাথে একটি শান্তি চুক্তি প্রতিষ্ঠা তুরস্ক ও সিরিয়ার জন্য উপকারী হবে। শক্তিশালী নেতা বাশার আল-আসাদ দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর গত বছর শেষের দিকে ক্ষমতাচ্যুত হন।

ইরাক ওচালানের আহ্বানকে স্বাগত জানিয়েছে ইরাকও। এক সরকারি বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “তার আহ্বান এ অঞ্চলটির স্থিতিশীলতা অর্জনের পথে একটি ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ইরাকে পিকেকের উপস্থিতি বাগদাদ এবং আঙ্কারার মধ্যে নিয়মিতভাবে একটি উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গোষ্ঠীটি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করছে, যেখানে তুরস্কও সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং প্রায়ই কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল ও বিমান অভিযান পরিচালনা করে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

আলোকিত প্রতিদিন/০৪মার্চ-২৫/মওম

কোন দলের কর্মী ছিলেন আশুলিয়ার থানার নতুন ওসি মনিরুল হক ডাবলু,

শহিদুল্লাহ সরকার:
আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়িত হয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু।
আশুলিয়া থানায় পোস্টিং হওয়ার পরপরই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছড়িয়ে পড়েছে  যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশুলিয়া থানার নতুন ওসি  মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলুর  আওয়ামী লীগ শাসনামলে ২০২২ সালে এক এমপির ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৪ সালে ছাত্রদলের এক সুপারিশপত্র হয়েছেন। দুটি সুপারিশপত্রের ভাষাও একই রকম দেখা যায়। যেখানে একটিতে ঢাবিতে পড়াকালে তিনি ছাত্রলীগের দুঃসময়ের কর্মী ছিলেন আর অপরটিতে তিনি ছাত্রদলের দুঃসময়ের কর্মী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি গত ৩ মার্চ সোমবার রাতে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
আলোকিত প্রতিদিন/০৪মার্চ-২৫/মওম

ভারতে আটক বাংলাদেশিদের লিস্ট পাওয়া গেছে : গুম কমিশনের সভাপতি

আলোকিত ডেস্ক:

গত দুই-আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী।

৪মার্চ মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মইনুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দি থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে । আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কি না তার অনুসন্ধান চলমান।তিনি বলেন, পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তিসাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহ নামের গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে।

এসময় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কমিশনের সদস্য মিজ নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন।

আলোকিত প্রতিদিন/০৪মার্চ-২৫/মওম

রোজায় টেকনাফের বাজারে মালামালের দাম বাড়ছে,সংকট ভোজ্য তেলও

হেলাল উদ্দিন, টেকনাফ পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে। এই মাসে মানুষের কেনাকাটা একটু বেড়ে যায়। তবে অভিযোগ সেই পুরনো, দামে ‘আগুন ভাব’। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোজ্য তেলের সংকট।
আজ সোমবার ৩ মার্চ টেকনাফ পৌর শহরের বাজার গুলোতে  ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সয়াবিন তেলের বাজার স্বাভাবিক নেই। এর সঙ্গে বেড়েছে গরুর মাংস, মুরগি, শসা, লেবু ও বেগুনের দাম।
এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮০ টাকায়। যা দেড় সপ্তাহ আগেও ছিল ২০ থেকে ৪০ টাকার মধ্যে।
রোজায় ইফতারির অন্যতম উপকরণ হলো শসা। হাইব্রিড শসা ৬০থেকে ৭০ টাকা ও দেশি শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০থেকে ৩০ টাকা বেশি। এছাড়া প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, চাহিদা বাড়ায় দৌঁড়াতে শুরু করেছে মুরগি, গরুর মাংস ও মাছের দাম। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা থেকে ২২০ টাকা ও সোনালি মুরগি ২৮০ টাকা থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেশি।
মাছও কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়তি দরে বিক্রি হতে দেখা গেছে। অভিযোগ আছে ধনে পাতা নিয়েও।
তবে বাজারে স্থিতিশীল রয়েছে খেজুর, চিনি, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম।
ভোজ্য তেলের সংকট কেন জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, কোম্পানির ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। শুধু তা-ই নয়, বোতলজাত সয়াবিনের সঙ্গে নানা পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। এ কারণেই এই অবস্থা।
লেবুর মূল্যবৃদ্ধির কারণ নিয়েও কথা হয় ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলেন, এখন লেবুর মৌসুম নয়। তাই দাম বাড়তি থাকা স্বাভাবিক। তবে যতটা বেড়েছে, তা স্বাভাবিক নয়।
তবে কিছু ব্যবসায়ী জানালেন ভিন্ন কথা। তারা বলেন, ক্রেতারা রমজানের শুরুতে বাজারে কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। যে কারণে বাজারে হঠাৎ করে বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায়। বাড়ে দামও।
ব্যবসায়ীরা আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনলে রমজানের এক সপ্তাহের মধ্যেই সব পণ্যের দামই স্বাভাবিক হয়ে যাবে।
নিত্যপণ্যের দামে নাভিশ্বাস উঠে যাচ্ছে, এমন অভিযোগ এনে বাজারে আসা ক্রেতারা বলছেন, রোজার মাস সংযমের মাস হলেও এ মাসেই যেন বেশি সংযম হারান এ ব্যবসায়ীরা। তাদের ইচ্ছেমতো বেড়ে যায় নিত্যপণ্যের দাম। ব্যতিক্রম হয়নি এবারও। মূলত রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, তার সবকিছুর দামেই ইতোমধ্যে আগুন লাগা শুরু হয়ে গেছে। যা কোথায় গিয়ে থামবে, তা কেউই জানে না।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

মো: মহিদ:
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
রবিবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির শুভসুচনা শেষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেউথা সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৩মার্চ-২৫/মওম

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক ছাড়া উপায় নেই: ড. ইউনূস

আলোকিত প্রতিবেদক : ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ মার্চ) বিবিসি বাংলায় প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে, সাংবাদিকরা জানতে চাইলে অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে বলে ইম মনে করি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারব না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি।

বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, ‘অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই হয়েছে।’ তবে তিনি জানান করেন, পুলিশ এখনও পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না।

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। দুদিন আগে তারা এদেরকে (জনগণকে) গুলি করেছে। কাজেই মানুষ দেখলেই সে ভয় পায়। কাজেই তাকে ঠিক করতেই আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আবার নিয়মশৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। কাজ করতে থাকব।

আলোকিত প্রতিদিন/এপি