আজ , ।   
Home Blog Page 577

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে রায়হান চৌধুরী 

মামুন হাসান (স্টাফ রিপোর্টার):
শনিবার (৮ই মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এর স্বাক্ষরে কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির আহবায়ক হলেন সৈয়দ মেরাজ এবং সদস্য সচিব আনোয়ার হোসেন। এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন বার বার কারা নির্যাতিত নেতা, ছাত্রনেতা তৈরি করার কারিগর, রাজপথের লড়াকু সৈনিকে, ওয়ার্ড ছাত্রদল থেকে উঠে আসা কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী ছাত্র জীবন থেকেই জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। রায়হান চৌধুরী শুধু ছাত্র রাজনীতি নয় তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত। গত ১৬ বছরে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও তিনি শহীদ জিয়ার আর্দশ থেকে এক চুল পরিমাণ নড়চড় হন নাই।
দীর্ঘ দিন রাজপথে আন্দোলন সংগ্রামে বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে দলের নীতি নির্ধারনী পর্যায় থেকে নতুন প্রাপ্তি যোগ হওয়ায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের কমিটিতে যুগ্ম আহবায়ক পদে স্থান পাওয়া রায়হান চৌধুরী।
আলোকিত প্রতিদিন/০৯মার্চ-২৫/মওম

গ্যাস সংকটে বিঘ্নিত উৎপাদন কারখানা চালানোই বড় চ্যালেঞ্জ

শাহআলম সিকদার,কালিয়াকৈর প্রতিনিধিঃ  দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি গার্মেন্টস সেক্টর গত ৫ ই আগস্ট এর পর এই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে এবং এখনো অব্যাহত রয়েছে। এই গার্মেন্টস খাতকে টিকিয়ে রাখতে এবং সচল রাখতে মালিকপক্ষ বিভিন্ন রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বর্তমানে এই গার্মেন্ট শিল্প খাতে তৈরি হয়েছে উৎপাদন জটিলতা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত গুমতি টেক্সটাইল লিমিটেড কারখানায় গিয়ে দেখা গেছে প্রায় ২৫০০ শ্রমিক কাজ করেন এই গার্মেন্টসে। দেশের শীর্ষস্থানীয় এই গার্মেন্টস কারখানাটিতে চাহিদা মতো গ্যাস সরবরাহ না থাকায় চরমভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে।দেশী ও বিদেশী বায়ারদের(ক্রেতাদের)চাহিদা মতো ক্রয়াদেশ উৎপাদন ও সরবরাহ করতে না পারায় গত ফেব্রুয়ারী ও চলতি মাসের কারখানায় কর্মরত ২৫০০ শ্রমিকদের বেতনাদি পরিশোধ করা সম্ভব হচ্ছনা বলে জানান মেইনটেনেন্স এবং ইউটিলিটি বিভাগের জিএম দিলবার হোসাইন বেলাল।তিনি”স্বদেশ প্রতিদিন”কে আরও বলেন, গোমতী টেক্সটাইল লিমিটেড কারখানায় ২৫০০ লোক দিনরাত্রি কাজ করছেন শুধু চলতি মাসেই তাদের বেতনের টাকা হয়েছে৪কোটি৪৮লক্ষ শিপমেন্ট দিতে না পারলে ৩৫ থেকে ৪০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিকে দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ না করতে পারলে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে দেখা দেবে অসন্তোষ ও বিশৃঙ্খলা এবং যেকোনো মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা।
প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মোঃ জাহিদুর রহমান আনিছ জানান,বিগত ৫ আগস্টের পর সারাদেশে গার্মেন্টস সেক্টরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে,কখনো বা গার্মেন্টস প্রতিষ্ঠানেও তারা হামলা করেছে, ভাঙচুর হয়েছে দেশের বিভিন্ন শিল্পকারখানা ফলে ব্যাপক ক্ষতি হয়েছে এই শিল্প খাতটি।ব্যাপক ক্ষতির মধ্যেও গোমতী টেক্সটাইল্স লিমিটেড তার উৎপাদন ও সরবরাহ চালিয় যাচ্ছে।তিনি আরো বলেন,আমাদের যে পরিমাণ গ্যাস সরবরাহ করার কথা সে তুলনায় আমরা গ্যাস পাইনা। তিনি গ্যাসের প্রেসার মিটার দেখিয়ে বলেন গ্যাসের প্রেসার এক বা শুন্যের কোঠায় নেমে আসে, ফলে ডাইং ডিভিশনের চলমান ডাইং মেশিন, স্টান্টার মেশিন,স্লিটিং মেশিনে উৎপাদন ব্যাহত হয় ফলে লক্ষ লক্ষ মিটার কাপড় ভিজে অবস্থায় রয়েছে যা শুকানো এবং অন্যান্য প্রক্রিয়া করতে পারছে না তিনি আরো জানান গত ২৫ শে ফেব্রুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কালিয়াকৈরের চন্দ্রা জোনের ব্যবস্থাপক এবং তিতাস গ্যাস ট্রান্সমিটার্ন ডিস্ট্রিবিউশন পিএলসি বিলাসপুর জয়দেবপুর গাজীপুরের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চলতি মাসের ২ তারিখে ঢাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর গোমতী টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি)মোহা:আকতার স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠি প্রেরণ করা হয়েছে। ওই চিঠিতেও গোমতি টেক্সটাইল লিমিটেডের গ্যাসের সংকটে যে অবস্থা বিরাজ করছে সে অবস্থা তুলে ধরে, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে অনুরোধ করা হয়েছে। তিনি আরো জানান কয়েক মাস পূর্বেও গ্যাসের এই করুন অবস্থা ছিল না। ঢাকার উত্তর অঞ্চলের দুটি সার কারখানায় গ্যাস সরবরাহ করায় কালিয়াকৈরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় গ্যাসের প্রেসার সর্বনিম্নে চলে এসেছে। এই সমস্যার সমাধানে তিনি বর্তমান সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
তিতাস গ্যাসের কালিয়াকৈর চন্দ্রা জোনের ব্যবস্থাপক খুরশেদ আলম সরবরাহ লাইনে গ্যাস সংকটের কথা স্বীকার করে বলেন, চাহিদার এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে বিধায় বিভিন্ন গার্মেন্টস কারখানায় এবং সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে তিনি আরো জানান, এই বিষয়গুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

৯ মার্চ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু এবং তার ১৪ বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার মাহসিব হোসাইন, ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। পরে আদালতের নির্দেশে ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং ব্যারিস্টার মাহসিব হোসাইন এ বিষয়ে রিট দায়ের করেন।

এদিকে ৮ মার্চ শনিবার সকালে এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। এজাহারে তিনি অভিযোগ করেন,মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (মেয়ের শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি এবং ভাসুরও জানতেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালান তারা। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)–এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি।

এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন, গত বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। দিবাগত রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন, ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায়,তার যৌনাঙ্গে জ্বালাপোড়া হচ্ছে। কিন্তু বড় বোন মনে করে, শিশুটি ঘুমের মধ্যে আবোল-তাবোল বকছে। এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বলে। কারণ জিজ্ঞাসা করলে সে বোনকে জানায়, রাতে দুলাভাই (বোনের স্বামী) দরজা খুলে দিলে তার বাবা (শ্বশুর) তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়।

ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মোবাইল ফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন। এ কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন। সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান। তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাদী হাসপাতালে যান।

আলোকিত প্রতিদিন/০৯মার্চ-২৫/মওম

সিংগাইর ওসি জাহিদুলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বদলি করার প্রতিবাদে মানববন্ধন

মো: মহিদ:
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বদলি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সিংগাইর উপজেলার সমমনা ইসলামী দলের নেতাকর্মীরা। ০৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দিকে সিংগাইর উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিংগাইর উপজেলার সভাপতি মাওলানা দ্বীন মুহাম্মদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, ছাত্র সমন্বয়ক মাওলানা রমজান মাহমুদ, হাফেজ মাওলানা আব্দুল আলিম,ওলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্ৰহন করেন। তার এই প্রচেষ্টার ফলে মাদক নির্মূলে ব্যাপকভাবে সারা পড়ে উপজেলা জুড়ে।এজন্যই ওসির বিরুদ্ধে বিভিন্ন অপ-প্রচার করতে চালায় আ’লীগের দোসরদরা তাদের সড়ষন্ত্রের কারনে ওসির বদলি হয়। বক্তারা আরো বলেন, ওসি সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী ছিল। আমরা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বদলির আদেশ স্থগিত চাই এবং পূণরায় তাকে সিংগাইর থানায় দায়িত্ব দেওয়ার জোর দাবি জানাই।
আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

নোয়াখালীর বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অভিনব কায়দায় শিশু চুরি, চলছে পুলিশি তল্লাশি 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স( ৫০) শয্যা বিশিষ্ট হাসপাতালের আউটডোরে রোগীর কাছ থেকে শিশু সন্তান চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা সংঘটিত হয়।
৮ মার্চ শনিবার দুপুর ১২টায় বেগমগঞ্জ মীরওয়ারিশপুর চৌকিদার বাড়ির জান্নাতুল ফেরদৌস( ১৯) তার শিশু সন্তান আব্দুর রহমান (২ মাস)এর অসুস্থতায় চিকিৎসার উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।
আউটডোরে টিকিট সংগ্রহকালে সেসময় আগে থেকেই  উপস্থিত অপরিচিত একজন নারী(বোরকা পরিহিতা) তাকে সহায়তার জন্য তার কোল থেকে শিশু বাচ্চাটিকে নিজের কাছে নিতে চায়। ওই অজ্ঞাত নারীর সাথে তখন একটি মেয়ে শিশুও ছিল।এসময় জান্নাতুল ফেরদৌসের মা তাজনেহার বেগম চোখের চিকিৎসকের কাছে গেলে জান্নাতুল একা হয়ে পড়েন। শিশু চোরের এমন প্রস্তাবে সাড়া দিয়ে মেয়ে শিশুটিকে  অজ্ঞাত নারীর কোলে দিয়ে শিশুটির মা জান্নাতুল ফেরদৌস টিকিটের  জন্য লাইনে দাঁড়ায়। টিকিট কেটে ফিরে এসে দেখে তার শিশু সন্তানসহ দাঁড়িয়ে থাকা সেই  নারী সেখানে নেই। হাসপাতাল অভ্যান্তরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বেগমগঞ্জ থানায় শরণাপন্ন হয়। বিষটির গুরুত্ব বিবেচনায় পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ এবং বাহিরের ফুটেজ সংগ্রহ করে শিশুটিকে উদ্ধার করার জন্য তল্লাশী শুরু করে। হাসপাতাল থেকে শিশু চুরি যাওয়া নিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) লিটন দেওয়ান এক প্রেস রিলিজ দিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত শিশুটিকে উদ্ধারের কোনো তথ্য পাওয়া  যায় নাই।
আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

আন্তর্জাতিক নারী দিবসে কালিয়াকৈরে নারীদের অধিকার ও ক্ষমতায়নের দাবিতে বর্ণাঢ্য র‍্যালি

শাহআলম সিকদার: গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলা ও পৌর নারী উদ্যোক্তাতারা  এই র‍্যালির আয়োজন করে।
শনিবার (৮ মার্চ) সকালে অনুষ্ঠিত এই র‍্যালিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ূন কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মল্লিকা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, আফরোজা আহম্মেদ, সোনিয়া আক্তার, সুমাইয়া আক্তার। এছাড়াও র‍্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নারীরা অংশ নেন।
র‍্যালিটি কালিয়াকৈরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে নারীদের অধিকার ও ক্ষমতায়নের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিভিন্ন বয়সের নারী ও শিশুরা এতে অংশ নেয়। র‍্যালিতে কোমলমতি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা নারীদের প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের দাবি জানান। তারা বলেন, নারীদের অধিকার নিশ্চিত না হলে সমাজের উন্নয়ন সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ূন কবীর খান বলেন, নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি নারীদের প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নারীদের অধিকার ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে হবে। এছাড়াও আরও উপস্থিত থেকে বক্তৃতা করেন কালিয়াকৈর পৌর বি এন পির নির্বাহী কমিটির সদস্য মোঃ মোতাহার হোসেন।
র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোকিত প্রতিদিন/এপি

মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার সকল দায়িত্ব নিলেন: তারেক রহমান

আলোকিত ডেস্ক: মাগুরায় নির্যাতিত আট বছরের শিশু আছিয়ার সম্পূর্ণ চিকিৎসা এবং পরিবারের সকল প্রকার দায় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফোনে সরাসরি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছেন আজ।

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোনে শিশুটির পরিবারের খবর নেন। তিনি অপরাধীর বিচারে যা যা করা দরকার দলের পক্ষ থেকে তা করবেন বলে আশ্বাস দেন তারেক রহমান। এছাড়া তারেক রহমান শিশুটির চিকিৎসার সকল খরচ বহন করার কথাও জানান তিনি।

বিএনপির পক্ষ থেকে জানা গেছে, তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শিশুটির চিকিৎসা চলছে।

উল্লেখ্য, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তখন। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও বোনের শশুরকে আটক করেছে পুলিশ।

আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে  আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এছাড়াও ব্যানার-পোস্টার-ফেস্টুন সংবলিত একটি বর্ণাঢ্য র‍্যালী নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার  উন্নয়ন এই প্রতিপাদ্যে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা  নির্বাহী কর্মকর্তা  রাজিব চৌধুরীর  সভাপতিত্বে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।  মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক শুভেন্দু চক্রবর্তী শুভ এর   সঞ্চালনায় আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন  উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন ভূঁইয়া, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়া, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দীন, নারী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা, শারমিন আক্তার প্রিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ  শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। এই দিনের আলোচনা সভারও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন।
সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমেনা রহমান। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় নারী পুরুষ সমতা, বেতন বৈষম্য, নারী অধিকার, বাল্য বিয়েসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেন ধামতীর বর্তমান পীর

নাজমুল হাসান:

বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি এবং নারী ও শিশুদের উপর যে ভয়ানক ধর্ষণের যে চিত্র প্রতিনিয়ত ভেসে আসছে তা থেকে আমাদের কে বেরিয়ে আসতে হবে।
বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে হানাহানি ও সংঘাতের ইতিহাস দীর্ঘ। তবুও সব মানুষের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিন্ত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে দেশে যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগের সৃষ্টি করছে, তা হলো নারীদের এবং শিশুদের প্রতি সহিংসতা  বিশেষত ধর্ষণ। দিন দিন এই ন্যক্কারজনক ঘটনা বেড়ে চলেছে, যা আমাদের সমাজের অন্ধকার দিকের চিত্র তুলে ধরে। ধর্ষণ, নির্যাতন, শোষণ—এসব যেন একটি সামাজিক রোগে পরিণত হয়েছে।

ধামতীর দরবার শরীফের বর্তমান পীর বাহাউদ্দীন আহমাদ তার ফেইসবুক ভেরিফাই স্টেস্ট্যাসে লিখেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোথাও নারীরা নিরাপদ নয়। রাস্তায়, বাসে, অফিসে, ঘরেও তারা সুরক্ষিত নয়। স্কুলে পড়াশোনা করতে যাওয়া শিশুদেরও এখন আর সুরক্ষা নেই। বাচ্চাদের প্রতি ধর্ষণ এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মানসিকতার পরিবর্তন খুব জরুরি। আমরা যদি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই, তবে আমাদের দায়িত্ব হতে হবে, শুধু শাস্তি নয়, আমরা যেন নারী ও শিশুর প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলি। আমাদের পরিবার ও সমাজে নারীদের সম্মান করা এবং তাদের অধিকার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে সরকারের দায়ও রয়েছে এই পরিস্থিতি মোকাবিলায়, যাতে দ্রুত আইন প্রয়োগ হয় এবং ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়া হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা কমাতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ব্যবস্থা আরও দৃঢ় করা প্রয়োজন। নারীর মর্যাদা ও অধিকার সুরক্ষিত না হলে, কখনোই সমাজের উন্নতি সম্ভব নয়। বাংলাদেশকে আমাদের গর্বিত, সুন্দর, এবং নিরাপদ একটি দেশ বানাতে হলে, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সচেতনতা বাড়ানো, সঠিক আইন প্রয়োগ এবং ক্ষতিগ্রস্তদের জন্য মানসিক ও আইনগত সহায়তা প্রদান জরুরি। আমাদের সবাইকে এক হয়ে এই ন্যক্কারজনক অপরাধগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে একদিন সত্যিই আমাদের বাংলাদেশে সকলে নিরাপদ থাকে।

আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম