আজ , ।   
Home Blog Page 576

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

সারাহ কুক বলেন, আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোট চাই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।

নির্বাচনের ট্রেনে উঠেছেন কি? এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমারা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।

সিইসি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান, কী ধরনের সহযোগিতা লাগবে তারা জানতে চেয়েছেন।

বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম

নীলফামারীর সৈয়দপুরে  ২টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বরাত ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সদর উপজেলায়  অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে ২ টি ইটভাটা  চিমনি ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার   (৯ মার্চ  )  বিকেল এ সৈয়দপুর  উপজেলায়   অভিযান পরিচালনা করে নীলফামারী  জেলা পরিবেশ অধিদপ্তর ।
নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নীলফামারী  জেলা কার্যালয়  এর যৌথ উদ্যোগে
 সৈয়দপুর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটাসমূহের বিরুদ্ধে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় । এ সময়ে মোঃ আতিকুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এম বি সি ব্রিকস ও মোছাঃ মোমেনা বেগম এর মালিকানাধীন মেসার্স টি বি এল ব্রিকস নামক ইটভাটা দুইটির মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশনা মোতাবেক কিলন স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়াসহ চিমনি সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয় ।
উক্ত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন নেতৃত্ব প্রদান করেন। এ সময়ে নীলফামারী জেলা পুলিশ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক : আরও একবার বড় টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হলো নিউজিল্যান্ডের। কিউইরা লড়াই করলো দুর্দান্ত। কিন্তু শেষ হাসি হাসতে পারলো না। ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।

দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে এক ওভার হাতে রেখে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০১৩ সালে এককভাবে এবং ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল তখন ভারত।

ফাইনালে ভারতের সামনে লক্ষ্য খুব বড় ছিল না, ২৫২ রানের। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সেই লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ভারত। ৪১ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন ভারতীয় অধিনায়ক।

এরপর কোহলিকে (১) এলবিডব্লিউ করেন ব্রেসওয়েল। ১ রানের মধ্যে ২ উইকেট হারায় ভারত। রোহিত চাপ কমাতে ডাউন দ্য উইকেট খেলতে গিয়েছিলেন। কিন্তু রাচিন রবীন্দ্রর বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ভারতীয় অধিনায়ক। ৮৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় তিনি করেন ৭৬।

১৭ রানের মধ্যে ভারতের ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেল দেখেশুনে দলকে অনেকটা এগিয়ে দেন। তাদের ৭৫ বলে ৬১ রানের জুটিটি ভাঙে রাচিনের দুর্দান্ত এক ক্যাচে।

স্যান্টনারের বলে ফাইন লেগে লো এক ক্যাচ নেন রাচিন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ফেরেন আইয়ার (৪৮)। ৪০ বলে ২৯ রানের ধীর ইনিংস খেলে আউট হন অক্ষর প্যাটেল।

এরপর ছোট কিন্তু কার্যকর এক ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হার্দিক পান্ডিয়া। ১৮ বলে একটি করে চার-ছক্কায় ১৮ রান করে হার্দিক যখন জেমিসনকে ফিরতি ক্যাচ দিয়েছেন, ভারতের তখন দরকার মাত্র ১১ রান।

বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা। রাহুল ৩৪ আর জাদেজা ৬ রানে অপরাজিত থাকেন। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন জাদেজা।

২৩ বলে ১৫ রান করে ইয়াং ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হলে এরপর ৬ রানের ব্যবধানে দুই ব্যাটিং স্তম্ভ রাবিন্দ্রা ও কেন উইলিয়ামসনও সাজঘরে ফেরত যান। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড।

রাচিনের উড়ন্ত সূচনা থামে ২৯ বলে ৩৭ রানে। উইলিয়ামসন করতে পারেন মাত্র ১৪ বলে ১১ রান। দুজনই হন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের শিকার।

এরপর চতুর্থ উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন টম লাথাম ও ড্যারিল মিচেল। দেখেশুনে তাদের ধীরগতির ৬৬ বলে ৩৩ রানের জুটি ভাঙে লাথাম আউট হলে। ৩০ বলে ১৪ রান করে স্পিনার রবীন্দ্রা জাদেজার বলে এলবিডব্লিউ হন লাথাম।

শেষ দিকে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে কিছু রান জমা হয় ব্রাসওয়েলের হার না মানা ফিফটিতে। ৩ চার ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।
আলোকিত প্রতিদিন/এপি

জাতীয় গৃহায়ণ সিন্ডিকেটের মুল হোতা আইন কর্মকর্তা আসাদুজ্জামান

বিশেষ প্রতিনিধি : জাতীয় গৃহায়ন সিন্ডিকেটের দুর্নীতির মূলহোতা আসাদুজ্জামান হাজার কোটি টাকার মালিক। তিনি জন্মগ্রহণ করেন টাংগাইল জেলার ধনবাড়ি উপজেলায়। অভাবের টানাটানির সংসারে আত্মীয়, পাড়া-প্রতিবেশী, সমাজের বিত্তশালীদের কাছ থেকে নেওয়া সহযোগিতা দিয়ে আইন পেশায় ডিগ্রি নিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) এর আইন কর্মকর্তা পদে নিয়োগ পেয়ে হয়ে উঠেন ঘুষখোর অফিসার ।

 

ফ্যা*সিস্ট হাসিনা সরকারের পুরো সময়টাই বেনিফিশারি এই ল অফিসার। অত্যন্ত স্বেচ্ছাচারী দাম্ভিক এই লোকটি ধরাকে সরা জ্ঞান করে সেচ্ছাচারী হয়ে উঠেছেন। আইনের শতভাগ অপব্যাখ্যা দিয়ে সাধারণ সেবা গ্রহীতাদের প্রতি পদে পদে চরম হয়রানির অভিযোগ রয়েছে। প্রতিটি ফাইল আটকিয়ে আদায় করেন লক্ষ লক্ষ টাকা। ঘুষগ্রহণের জন্য আসাদুজ্জামানের নিয়োগ করা আছে একাধিক কমিশনিং এজেন্ট।

 

তিনি অফিস রুমে বসেই নেশা করেন। তার নেশার মধ্যে রয়েছে হার্ড ড্রিংকস, সিগারেট ইত্যাদি উল্লেখযোগ্য। জাগৃকের কর্মকর্তা, কর্মচারী বলেন ল অফিসার আসাদুজ্জামানের অফিস রুমের ভেতরেই না শুধু সামনে দিয়ে গেলেও তার নেশার ধোঁয়ায় ভালো মানুষও অসুস্থবোধ করে। জাগৃকে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, আসাদুজ্জামানের ঢাকার মিরপুরে আছে জোড়া ৫ তলা বাড়ি, মোহাম্মদপুরে ফ্ল্যাট ও নিজের জেলার বাড়ি, টাংগাইলের ধনবাড়িতে রাজকীয় বাড়ি ও জমি ক্রয় করেছেন। নরসিংদীতে ইন্ডাস্ট্রি ও বাড়ি এবং প্রতিবেশী দেশ ভারতেও আছে দোকান, হোটেল ও বাড়ি। ফ্যাসিস্ট হাসিনার পছন্দের এবং সহকারী সাইফুজ্জামান শেখরের বন্ধুবর ও আশীর্বাদপুষ্ট আসাদুজ্জামান গত ১৫ বছরের সুবিধাভোগী।

 

সেবাপ্রার্থী প্রত্যেকের কাছ থেকে ফাইল প্রতি টাকার চুক্তি করতেন। দুর্নীতিবাজ, ক্ষমতাবান এই আসাদুজ্জামান ৫ই আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করেন। মিরপুরের একাধিক স্থায়ী বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান দুর্নীতিবাজ আসাদুজ্জামানের আছে মাকড়শার জালের মতো সিন্ডিকেট। তিনি নিজেকে মনে করেন জাগৃকের অলিখিত বাদশা। জাগৃকের যেকোনো শাখায় ঘুষ বনিবনা না হলেই, সে ফাইল যায় আইন শাখায়।

 

তারপর চলে সেই ফাইলের উপর সার্জারি। মেজর মাইনর সবই করেন আসাদুজ্জামান নিজেই। ঘুষের টাকা জায়েজ করার জন্য সখ্যতা করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজিরের সাথে৷ বেনজিরের সাথে তার ব্যবসায়িক পার্টনারশিপ আছে বলে অনেকেই ধারণা করেন। আসাদ বলে বেড়ান পূর্বের নিয়মে এখনো আমার সিস্টেমে চলে অফিস।

 

নাম না প্রকাশ করার শর্তে জাগৃকের একাধিক কর্মকর্তা আফসোস করে বলেন, এই গডফাদার আসাদুজ্জামান সিন্ডিকেট সব কাগজ ঠিক থাকলেও একটি ফাইল সাক্ষর করতে নেন লাখ টাকা, আর ডেভলপার হলে নেয় কোটি টাকা। দুর্নীতিবাজ, ক্ষমতাবান আসাদুজ্জামান ঘুষের অবৈধ টাকায় ফুলেফেঁপে উঠেন। তিনি সাধারণ মানুষের রক্ত ঘামের টাকা দিয়ে গড়ে তুলেছেন অবৈধ বিপুল সম্পদ।

 

অভিযোগের বিষয়ে এ প্রতিবেদক জাগৃক চেয়ারম্যান (অতি : সচিব) নুরুল বাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান যে এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো নিয়ে তার অভিসংষোনের কাজ চলছে। এ বিষয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার কারণে এ প্রতিবেদকের সঙ্গে দূর্বব্যহার করেছেন। এমনকি সাংবাদিকদের তিনি থুরাই কেয়ার করেন বলে জানান।

আলোকিত প্রতিদিন/এপি

কালিয়াকৈর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহআলম সিকদার কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল (৯ মার্চ, ২০২৫) রবিবার রোজ ৮ রমজান প্রেসক্লাব ভবনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে  কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন সানির পরিচালনায়  অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আইয়ুব রানা ও এম. মাহবুব হাসান মেহেদী। কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃশাহআলম  সিকদার,
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ বলেন, “রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা সবাই যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজের কল্যাণে কাজ করি।”
বিশেষ অতিথির বক্তৃতায় কালিয়াকৈর থানা  অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, “কালিয়াকৈর প্রেসক্লাবের সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। আমরা তাদের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।”
সভাপতির বক্তব্যে সরকার আব্দুল আলীম বলেন, “কালিয়াকৈর প্রেসক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে মালচিং পদ্ধতিতে শসা চাষে সফল দুই যুবক

মোঃ আনোয়ার হোসেন 

দীর্ঘ পাঁচ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেন মো. মাসুক। দেশে ফিরে প্রায় ৫-৬ মাস কোন চাকরি  না পেয়ে অর্থনৈতিক সংকটে পড়েন। কয়েক মাস পূর্বে মাসুক ইউটিউবে মালচিং পদ্ধতিতে সবজি চাষ দেখে তার বাল্যবন্ধু শামিমকে বিষয়টি জানান। দুই বন্ধু মিলে নিজ এলাকায় চার বিঘা জমি লিজ নেন। কৃষি বিভাগের পরামর্শে দুই বিঘা জমিতে বিভিন্ন সবজি ও বাকি দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেন। রূপকথার গল্পের মতো মালচিং পদ্ধতিতে শসা চাষে দুই বন্ধু অভাবনীয় সাফল্য পেয়েছেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই গ্রামের আওয়াল মিয়ার ছেলে মো. মাসুক ও ফরিদ মিয়ার ছেলে শামিম মিয়া। প্রায় তিন মাস পূর্বে মালাই গ্রামের দুই বিঘা জমিতে তারা মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেন। মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয়। পরে সারিবদ্ধভাবে বেডগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। বেডে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির বীজ বা চারা রোপণ করতে হয়। এ পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচও তুলনামূলক অনেক কম হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁশের খুঁটি, নাইলন সুতা আর জিআই তার দিয়ে চারদিকে মাঁচা তৈরি করা হয়েছে। ছোট বড় অসংখ্য শসা মাচায় ঝুলে আছে। যে দিকে চোখ যায় শসা আর শসা। শসা চাষে দুই বন্ধুর এমন সাফল্য দেখে এখন স্থানীয় অনেকেই শসা চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয়রা জানান, এ বাগানের শসা ফরমালিনমুক্ত এবং অনেক সুস্বাদু। দূরদূরান্ত থেকে অনেক মানুষ এখানে মালচিং পদ্ধতিতে শসা আবাদ দেখতে আসে আবার অনেকে তরতাজা শসা কিনতেও আসে। এরা দুই বন্ধু এখন গ্রামের সফল চাষি।

চাষি মো. মাসুক জানান, ২ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা আবাদ করতে জমি ইজারা, পরিচর্যা, সেচ, বীজসহ অন্যান্য খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। চারা রোপণের পর থেকে দেড় মাসের মধ্যে তাদের জমিতে শসার ভালো ফলন আসে। বর্তমানে প্রতিদিন তারা ২০০-৩০০ কেজি শসা বিক্রি করতে পারেন। বাজারে শসার ভালো চাহিদা ও দাম থাকায় এ পর্যন্ত তাদের বাগানের প্রায় তিন লাখ টাকার শসা বিক্রি করা হয়েছে। শেষ পর্যন্ত বাজার দর ভালো থাকলে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা বিক্রি হবে। এতে তিন মাসে খরচ বাদে ২-৩ লাখ টাকা এবং বছরে প্রায় ৬-৮ টাকা আয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাসুক আরো জানান, মালচিং পদ্ধতিতে শসা চাষ নিয়ে শুরুতে খুবই চিন্তিত ছিলাম কিন্তু কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও নিজের সঠিকভাবে পরিচর্যায় উৎপাদনে তেমন কোনো বেগ পেতে হয়নি। সবজি চাষে খরচ কম কিন্তু লাভ বেশি। তাছাড়া যেহেতু মালচিং পদ্ধতিতে শসা চাষে তাদের সকল সরঞ্জাম ইতিমধ্যে ক্রয় করা হয়েছে, সামনে এ পদ্ধতিতে শসা চাষে তাদের আরো অনেক খরচ কম হবে।

আলোকিত প্রতিদিন/০৯মার্চ-২৫/মওম

নোয়াখালীতে কলেজ ছাত্রী মেয়েকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর কবিরহাটে  কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মাথায় কুপিয়ে গুর“ত্বর জখম করা হয়েছে। হামলায় আহত ওই ছাত্রীর বাবা মিজানুর রহমান মিজান ওরফে মিলন (৫৫)কে মাথায় অপারেশন করার পর তিনি এখনো  চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত মিলন একই বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অপরদিকে,অভিযুক্ত সঞ্চয় রায় (২৫) একই বাড়ির দেবরাজ রায়ের ছেলে।
হামলার শিকার মিলনের ছোট ভাই ফরিদ অভিযোগ করে বলেন, তার  বড় ভাই মিলনের উপজেলার কবিরহাট বাজারে একটি ইলেকট্রিক দোকান রয়েছে। তিনি ব্যবসার পাশাপাশি ইলেকট্রিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ে মাইনুর আক্তার মিম (২৪) নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। গত ১৫-২০ দিন আগে বিকেলে মিম আমাদের পুরান বাড়ি থেকে নতুন বাড়ি যাওয়ার পথে সঞ্চয় তার গতিরোধ করে টানাটানি শুর“ করে। মিম তখন ভয়ে কাউকে কিছু জানায়নি। ওই দিন থেকে সঞ্চয় নানা ভাবে মিমকে উক্ত্যক্ত করতে থাকে।
তিনি অভিযোগ করে আরও বলেন, মিমের কাছে পাত্তা না পেয়ে ওই যুবক মিমের চাচাতো বোন স্থানীয় সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল নাঈম নুন (১৪)কে উক্ত্যত শুরু“ করে। গত বৃহস্পতিবার ৬ মার্চ রাতে বসতঘরের  শয়ন কক্ষের জানালার সামনে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলে জানালায় ধাক্কাধাক্কি শুর“ করে সঞ্চয়। নুনের দাদুু হালিমা খাতুন (৭৫) বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক ঘরের বাহিরে এসে সঞ্চয়কে হাতেনাতে ধরে। এরপর সে দৌঁড়ে পালিয়ে যায়। মেয়েদের ইভটিজিংয়ের ঘটনার জের ধরে গত শুক্রবার ৭মার্চ রাত ১০টার দিকে আমার বড় ভাই মিলন সঞ্চয়ের ঘরের সামনে গিয়ে তার অপকর্মের বিষয় গুলো তার বাবাকে জানান। এতে সঞ্চয় ক্ষিপ্ত হয়ে ঘর থেকে চাইনিজ কুড়াল নিয়ে বের হয়ে এলাপাতাড়ি কোপাতে শুর“ করেন। একপর্যায়ে সঞ্চয়ের চাইনিজ কুড়ালের কোপে মিলনের মাথা কেটে চৌচির হয়ে যায়। বর্তমানে মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই সময় বড় ভাই মিলনকে বাঁচাতে এগিয়ে আসলে তার ছোট ভাই ফরিদের ওপরও হামলা চালানো হয়। এমনকি শৌরচিৎকার শুনে এগিয়ে আসলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুবও হামলার শিকার হয়।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত সঞ্চয় ও তার বাবাকে পাওয়া যায়নি।  জানা যায়, ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
 কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ছুটিতে থাকায় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম বলেন, খবর নিয়ে এমন একটি ঘটনার সংবাদ আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত  কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত সঞ্চয় রায় যেকোনো মূহুর্তে দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার অপেক্ষায় আছে।
আলোকিত প্রতিদিন/এপি

সাংবাদিকরা সত্য তুলে ধরতে কোন অপশক্তিকে ভয় পাবেননা; হাসনাত আবদুল্লাহ

নাজমুল হাসান:
দেবিদ্বার স্থানীয় সাংবাদিকদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি’র মুখ্য-সংগঠক (দক্ষিণাঞ্চল) এর আগামীর কর্ণধার দেবিদ্বারের কৃতি সন্তান হাসনাত আবদুল্লাহ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়।
০৮ মার্চ শনিবার দেবিদ্বার নিউমার্কেট ডলফিন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেবিদ্বার প্রেসক্লাব, সাংবাদিক সমিতি সহ জেলার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন। হাসনাত আবদুল্লাহ বলেন,সাংবাদিকদের জাতির দর্পন বলা হয়। যারা সত্য প্রকাশে এগিয়ে আসেন, আল্লাহ তাদের সাহায্য করেন। ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার গণমাধ্যম কে একটি বেড়াজালে আটকে রেখেছিলো। তারা গণমাধ্যমের বাক শক্তিকে চেপে ধরে ছিলো। সাংবাদিকরা কারো সাথে আপোষ করার দরকার নেই। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। প্রয়োজনীয় তথ্য মানুষের সামনে উপস্থাপন করছে। অন্যায় দূর্নীতি দেশ ও জাতির সামনে উপস্থাপন করাই সাংবাদিকদের কাজ। সাংবাদিকরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, জাতির বিবেক। সাংবাদিকরা চাইলেই একটি জাতির উন্নতি করতে পারে। তাদের মাধ্যমেই সকল স্থানের দূর্নীতি মানুষের সামনে প্রকাশ করা সম্ভব। সাংবাদিকরা নিজের জীবনের ঝুকি নিয়ে সত্য প্রকাশে এগিয়ে যায়। ”সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ”। জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিলো অনেক। জীবন বাজি রেখে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে।  জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, সত্য তুলে ধরতে কখনও কোন অপশক্তিকে ভয় পাবেননা। গণমাধ্যমকর্মীদের যেকোনো বিপদে পাশে দাঁড়াবে আমাদের এ সংগঠন। যদি আমাদের কোনো ভুলত্রুটি থাকে, তাহলে তা মিডিয়ায় তুলে ধরবেন। আমরা চাই, সাংবাদিকরা আমাদের ভুল ধরিয়ে সংশোধনের সুযোগ দিন। প্রতিকূল সময়ে আমরা সাংবাদিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা চাই, আপনারা আমাদের ভুলত্রুটিগুলোও নির্ভয়ে তুলে ধরুন। এই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সবসময় আপনাদের বন্ধু হিসেবে পাশে থাকবে। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে।
আলোকিত প্রতিদিন/০৯মার্চ-২৫/মওম

বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন ( বিএফএ) এর চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। ৮ মার্চ  শনিবার চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে অনুষ্ঠিত  বর্ধিত সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কনক বড়ুয়া। এতে  প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলামসহ ঢাকা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ।উক্ত বর্ধিত সভায় চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ ও সদস‍্যের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল ও তরান্বিত  করার লক্ষ্যে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)- এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
বর্ধিত সভায় বিএফএ’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার (০৮ মার্চ) বিএফএ’র আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একত্রিশ (৩১) সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ সরওয়ার জাহানকে সভাপতি, শাহানশাহ নওশাদ সাধারণ সম্পাদক এবং হাবিবুল হক সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। জুয়েল চৌধুরী ও এমদাদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত  বর্ধিত সভা ও ইফতার মাহফিল রাত ৯.০০ টায় সমাপ্তি ঘটে।
সভায় শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের নায্য অধিকার ও বৈষম্য নিরসনে খোলামেলা  আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী একমাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান। দুঃখ-ক্ষোভে ফেটে পড়া ফরেস্টাররা এ সিদ্ধান্তকে  স্বাগত  জানান।
আলোকিত প্রতিদিন/০৯মার্চ-২৫/মওম

নোয়াখালীতে শ্বাসরুদ্ধকর ১০ ঘণ্টার অভিযানে চুরি যাওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

একেএম ফারুক হোসেন :
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০)শয্যা থেকে চুরি যাওয়া শিশুটিকে ১০ ঘণ্টা পর  উদ্ধার করা হয়। বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সাড়াশি অভিযান চালিয়ে র‍্যাব শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হয়। এ সময় শিশুটিকে চুরির অভিযোগে অভিযুক্ত সেই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলার পর ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরওয়ারেশপুর গ্রামের হোসেন আলী টেন্ডলের বাড়িতে গতকাল শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে র‍্যাব। গ্রেপ্তার নারীর নাম সামছুন্নাহার (৪০)। তিনি সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মো. সুমনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩  কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
গত শনিবার বেলা ১২টার দিকে বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটিকে চুরির ঘটনা ঘটে। দুই মাস সাত দিন বয়সী আব্দুর রহমান নামের ওই শিশুটির মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটনের মেয়ে।
উল্লেখ্য এর আগে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শনিবার বেলা ১২টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য তার মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর শিশুটিকে কোলে নিয়ে তার মা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। এ সময় বোরকা পরা মধ্য বয়সী অপরিচিতা এক নারী (তার সঙ্গে ৬-৭ বছরের একটি কন্যাশিশু ছিল) শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিজের কোলে নিয়ে রাখার প্রস্তাব দেন। পরে শিশুটির মা বিশ্বাস করে অপরিচিত ওই নারীর কাছে নিজের সন্তানকে দিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর ওই নারীকে না দেখে দিশেহারা হয়ে আশপাশে শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকেন মা। এরপর বিষয়টি তিনি থানা-পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ওই নারী শিশুটিকে চুরির কথা স্বীকার করে বলেন নিজের সন্তান প্রতিবন্ধী হওয়ায় শিশুটিকে সন্তান পরিচয়ে লালন পালনের উদ্দেশ্যে চুরি করেন।
এই ঘটনায় রাতে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ দুপুরে তাঁকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হবে। উদ্ধারের পর রাত ১০টায় শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে র‍্যাব-১১ এর সিপিসি-৩।
আলোকিত প্রতিদিন/০৯মার্চ-২৫/মওম