আজ , ।   
Home Blog Page 559

অষ্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

অষ্টগ্রাম (কিশোরগন্জ) প্রতিনিধি, কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তকাল ২৮ মার্চ রোজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বি এন পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বি এন পির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকছার মিয়ার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বি এন পির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা বি এন পির সহ-সভাপতি হুমায়ুন কবির দানা,মোঃ শাহ আলম,জাকির হোসেন শফি,যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক এডঃমাহবুব আলম আক্তার,উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আসাদুল হক আতিক,
এছাড়া আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা যুবদলের  সদস্য সচিব আলী রহমান খান,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা
ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল,সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বি এন পি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।ইফতারের আগমুহূ্র্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।
আলোকিত প্রতিদিন/এপি

কক্সবাজারে মেগামার্ট ও আব্বাজান পাঞ্জাবিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

আবু সায়েম:
কক্সবাজার সদর উপজেলা প্রশাসন ও র‌্যাব -১৫ এর যৌথ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মাহে রমজান উপলক্ষে পণ্য এবং বিভিন্ন শপিং মলে বাজার দর পর্যবেক্ষণে ভ্রাম্যমান আদালতে  আব্বাজান পাঞ্জাবি এন্ড সেরোয়ানি ও মেগামার্টকে  জরিমানা করা হয়েছে।
২৭ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) শারমিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কক্সবাজার সদর থানাধীন বাজার ঘাটা এলাকায় আব্বাজান পাঞ্জাবী এন্ড সেরোয়ানী এবং মেগামার্ট এর মালিক মো: জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলাম’কে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে যথাক্রমে দশ হাজার (১০,০০০) টাকা ও পাচ হাজার (৫০০০) টাকা করে মোট (১৫,০০০) পনের হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে র‌্যাব-১৫ এর টিম এবং বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) শারমিন সুলতানা বলেন,  রমজানে বাজার মনিটরিংয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।  ভোক্তার ধারা লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। গ্রাহকদের সাথে প্রতারণা করার সুযোগ নেই, উপজেলা প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত তৎপর।
এদিকে মেগামার্টের বিরুদ্ধে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। ইন্ডিয়ান পোশাক বলে গ্রাহকদের নয়ছয় বুঝিয়ে বাংলাদেশি পোশাক বেশি দামে বিক্রি করছে। এমনকি প্রতিষ্ঠানটি রীতিমতো গলাকাটা বাণিজ্যে মেতে উঠেছে। প্রতিদিন র‍্যাফেল ড্র’র আয়োজন করে কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করে অতিরিক্ত দামে বিভিন্ন পোশাক বিক্রির মতো গুরুতর অপরাধ করে আসছে।
ভুক্তভোগী রেজা নামে ক্রেতা জানান, মেগামার্টে কাপড় কিনতে আসছিলাম, কিন্তু যে কাপড় মেগামার্টে ৫ হাজার ঐ কাপড় বাইরের দোকানে ২ থেকে আড়াই হাজার।এবার চিন্তা করেন কতো টাকা ব্যবধান। পোশাকের কোয়ালিটি কিন্তু সেইম। ঐ দোকানে মধ্যবিত্ত এবং গরীবের কোন জায়গা নেই। বাহারি পোশাকের আলিশান দাম। এব্যাপারে প্রশাসনের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। শুনলাম ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে, কিন্তু জরিমানার পরিমাণ খুবই সামান্য।
অতিদ্রুত যে সকল প্রতিষ্ঠানে গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
আলোকিত প্রতিদিন/২৮ মার্চ ২০২৫/মওম

বাংলাদেশ ও সৌদিতে একই দিনে ঈদের সম্ভাবনা রয়েছে

আলোকিত ডেস্ক:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এবার একইদিনে পবিত্র ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি)।
সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ মার্চ রবিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। জ্যোতির্বিজ্ঞান তথ্য অনুযায়ী- চাঁদ তখন দিগন্তের উপরে থাকবে এবং এটি সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে পশ্চিম আকাশে অস্ত যাবে।
বিডাব্লিউওটি জানায়, চাঁদের উচ্চতা সূর্যাস্তের পর পর্যাপ্ত হলে খালি চোখে দেখা সম্ভব হয়। ঢাকায় ৩০ মার্চ চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা, যা সাধারণত খালি চোখে দেখার জন্য যথেষ্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওইদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তাই চাঁদ দেখা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না।
সংস্থাটি আরও জানায়, ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা যাবে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর (যেমন: ফিজি, সামোয়া) সময় অঞ্চল অনুযায়ী সেখানে চাঁদ ২৯ মার্চ সন্ধ্যায় দেখা যাবে। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে। ফলে, প্রায় সারাবিশ্বে একই তারিখে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সাধারণত সাউথ এশিয়ার দেশগুলো (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। কারণ এখানে চাঁদ দেখার সময় বেশকিছুটা পিছিয়ে থাকে। তবে এবার চাঁদের অবস্থান অনুকূল হওয়ায় বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোরও মধ্যপ্রাচ্যের সাথে একদিনে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। এটি একটি বিরল ঘটনা হতে পারে, কারণ সাধারণত একদিনের ব্যবধান থেকে যায়।

এবারের ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা যায়, চাঁদ খালি চোখে স্পষ্ট দেখা যাবে পৃথিবীর অধিকাংশ দেশেই এবং সারাবিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা অনেকবেশি।

আলোকিত প্রতিদিন/২৮ মার্চ ২০২৫/মওম

যমুনা সেতু: ২৪ ঘন্টায় ৩৫ হাজার গাড়ি, টোল আদায় আড়াই কোটির বেশি মহাসড়কে নেই যানজট

সাইফুল ইসলাম সবুজ:
ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি।
এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা৷
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁরির ওসি মো শরিফ জানান, “ঈদযাত্রায় শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকালের পর থেকে বিভিন্ন গার্মেন্টস ছুটি হওয়ার কারণে মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। শুক্রবার দুপুর পর থেকে যানবাহনের আরো চাপ বাড়বে৷”
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
বেলা বাড়ার সাথে সাথে যানবাহনর চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এই সেতু দিয়ে ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।
যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।
আলোকিত প্রতিদিন/২৮ মার্চ ২০২৫/মওম

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের ২৮ মার্চ শুক্রবার তৃতীয় দিনে দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

আলোকিত প্রতিদিন/২৮ মার্চ ২০২৫/মওম

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শাক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭।
মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। ২৮ মার্চ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও বাণিজ্যনগরী চট্টগ্রামসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে।

আল জাজিরা বলছে, গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও খবর পাওয়া যায়নি। তবে বার্তাসংস্থা এএফপি মিয়ামারের রাজধানী নেপিদো থেকে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে।অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে সেখানকার ভীতসন্ত্রস্ত বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে পুল থেকে পানিও বেরিয়ে আসতে শুরু করে।

উত্তরাঞ্চলীয় পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা দুয়াংজাই এএফপিকে বলেন, “আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন আমি শব্দটা শুনতে পাই, এরপর আমি যতদূর সম্ভব ভবন থেকে বাইরে বেরিয়ে আসি।” এছাড়া ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকার খবর পাওয়া গেছে। এমনকি ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার বলেছেন, শক্তিশালী এই ভূমিকম্পের পর “জরুরি বৈঠক” করার জন্য তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার সরকারি সফর স্থগিত করেছেন।

এদিকে ভূমিকম্প অনুভূত হয়েছে চীনেও। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুসারে, সিইএনসি-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, “ইউনানে কম্পন অনুভূত হয়েছে”।

এদিকে চট্টগ্রামের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইন জেলা থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ১০ কিলোমিটার।

আলোকিত প্রতিদিন/২৮ মার্চ ২০২৫/মওম

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কা, নি*হত ২

কামাল হোসেন, গাজীপুর সদর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল সাতটার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়ারু বলে জানা গেছে। একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দাড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।
এছাড়া, পিকআপ চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

গায়ে আগুন ধরিয়ে যুবকের আত্মহ*ত্যা

শাহআলম সিকদার,  উপজেলার কালিয়াকৈর বাজার সংলগ্ন পালপাড়া এলাকায় কেশব কর্মকার(৪৬)নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।নিহত কেশব কর্মকার পালপাড়া মহল্লার স্বর্ণ ব্যবসায়ী ভানু কর্মকারের ছেলে। নিহতের বড় ভাই গোপাল কর্মকার জানান,গত ১৮ মার্চ সন্ধ্যা সাতটার দিকে ঘর থেকে বেরিয়ে উঠানে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করান।৯দিন চিকিৎসা শেষে গত২৭মার্চ মারা যান কেশব কর্মকার।কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত্যুর সংবাদ শুনে নিহতের বাড়ি পরিদর্শন করে এসেছি,মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ আদায়, দুই অপহরণকারী গ্রেফতার 

মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে এক শিশুকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করে দুই ব্যক্তি। পরে পুলিশ অভিযান চালিয়ে সেই দুই অপহরণকারীকে গ্রেফতার করে। একই সঙ্গে  মুক্তিপণের চার লাখ টাকাও উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বোয়ালখালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা  হয়, গত ২৫ মার্চ দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মো.আফরান নুর আবির (৮) নিখোঁজ হয়। সন্তানকে না পেয়ে বোয়ালখালী থানায় আবিরের পিতা সাধারণ ডায়েরি করেন। ওইদিন দিবাগত রাত ৩টার দিকে আবিরের পিতার মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বার্তা দেয় অপহরণকারীরা। তারা বিষয়টির সত্যতা নিশ্চিতের জন্য আবিরের একটি ছবিও পাঠায়।

এরপর অপহরণকারীদের দাবি অনুযায়ী টাকা প্রদানে রাজি হলে তারা মোবাইল ব্যাংকিং এর একটি নগদ নাম্বার দেয়। বিষয়টি পুলিশ জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে।

এরমধ্যেই ২৬ মার্চ দুপুরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার একটি মাদ্রাসা সামনে থেকে আবিরকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এরপর শিশুটির পিতা বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়ার লাইলা বাপের বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক নুরুল আলমকে (৩৬) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। অপরদিকে যশোরের বেনাপোল থানার দুর্গাপুর গ্রামের মো.আয়াতুল্লাহর ছেলে মো. ইকবালকে (২৭) মুক্তিপণের টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেন, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধারে প্রতিটি পদক্ষেপ নিতে হয়েছিলো খুবই সতর্কতার সাথে। নানা ধরনের ফাঁদ তৈরি করতে হয়েছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা ডিবি পুলিশ, বাঁশখালী থানা পুলিশ, যশোর জেলার শার্শা থানা পুলিশসহ একাধিক টিম বোয়ালখালী থানা পুলিশকে সহায়তা করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

 

ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাউল বিতরণ 

মো: মহিদ:
পবিত্র ঈদুলফিতর উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নে ১৫ শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উল সাবেরীন। ২৭ মার্চ বৃহস্পতিবার সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী সংরক্ষিত ইউপি সদস্য রাবিয়া বেগম, মমতাজ বেগম শান্তি, ইউপি সদস্য তারিফ হোসেন, রেহাজ উদ্দিন, আলাল, ছলিম মাহমুদ সহ অন্যান্যরা।
আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম