আজ , ।   
Home Blog Page 554

ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়ে যাওয়া নিয়ে চারুকলার দুঃখ প্রকাশ!

আলোকিত প্রতিবেদক : এবারের বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য বানানো হয়েছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারুকলা অনুষদ জানিয়েছে, এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিফ বানান তারা।

 
ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ওই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, ওই বিজ্ঞপ্তিতে এমনটিই জানানো হয়েছে।

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তারা। তখনই হয়তো এ কাজ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ফেনী জেলা শাখার ফারিয়া’র আহ্বায়ক রফিক, সদস্য সচিব খোরশেদ 

মোঃ আতীক রোজেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন’র (ফারিয়া) ফেনী জেলা শাখার আহ্বায়ক রফিক আলী ও সদস্য সচিব খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন’র সভাপতি মো. নুরুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কাউছার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান, হাছান মাহমুদ, জাহেদুল ইসলাম জাহেদ, মো. এমরান হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও ওমর শরীফ বাদশা, ওসমান গণি, মো. মুছা ও মাঈন উদ্দিন আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি

মার্চ ফর গাজা, ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে ঢাকা!

বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’- এর উদ্যোগে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’।

বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে।

প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার।

এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছেপতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। আর আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই।

ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

সকাল থেকেই স্লোগানে কম্পিত হচ্ছে পুরো এলাকা। বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসছে গর্জে ওঠার আওয়াজ।

এখানে আসা প্রায় সবার হাতে রয়েছে দেশের ও ফিলিস্তিনের পতাকা। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে বোরো ধান কর্তন শুরু 

মোঃ আনোয়ার হোসেন:
 চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে । এর মধ্যে হাওর এবং বিলে আবাদ হয়েছে ৮৫৫০ হেক্টর। সাধারণত কৃষক হাওরে আগাম ধান আবাদ করে থাকে। আগাম ধান হিসেবে এই অঞ্চলে জনপ্রিয় জাত গুলো  হচ্ছে জিরাশাইল, ব্রি- ২৮, ব্রি- ৮৮ এবং ব্রি- ৯৬ । বিগত কয়েক বছরে রোগ বালাই আক্রমণ বেশি হওয়াতে ব্রি- ২৮ কৃষি বিভাগ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। ব্রি- ৮৮ এবং ব্রি- ৯৬ তুলনা মূলক রোগবালাই সহনশীল এবং ফলন ও বেশ ভাল। সাধারণত এপ্রিলের মাসের মাঝামাঝি হাওরের ধান কর্তন শুরু হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাওর, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে বোরো ধান কর্তন শুরু হয়েছে। কুড়িঘর হাওরে ১৫ টি
 কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তন হচ্ছে। একটি কম্বাইন হারভেষ্টার দিনে ২৫ বিঘা জমির ধান কর্তন ও মাড়াই করতে সক্ষম এ কাজ সম্পন্ন করতে ১৫০ জন শ্রমিকের প্রয়োজন। সরকারের ভর্তুকি মূল্যের এই প্রযুক্তির কল্যাণে একদিকে শ্রমিক সংকট লাঘব হচ্ছে, অন্যদিকে  অর্থ সাশ্রয় হচ্ছে। কুড়িঘর গ্রামের কৃষক জান মিয়া জানান- এ মাঠে গত ৩-৪ বছর যাবত আমরা মেশিন দিয়ে আগাম ধান কাটি । আমি এই বছর চার বিঘা ধান করেছি , আগে এই ধান কর্তন, ঝাড়াই মাড়াই করতে আমার শ্রমিক লাগত ৩০ জন, সময় লাগত প্রায় ৪ দিন। এখন একদিনেই সব কাজ শেষ হচ্ছে । জাফরপুর বিলের কৃষক কাউছার জানান – ধান কর্তন সঠিক সময়ে করা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই । মেশিন দিয়ে ধান কেটে সহজেই বাড়ি আনা যাচ্ছে । এতে সময় ও  অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে। এই মৌসুমে ব্রি- ৯৬ এবং ব্রি- ১০৭ আবাদ করেছি। ফলন ডালো হয়েছে, রোগবালাইয়পর প্রকোপ একবারে নাই। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান – “চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৫০০ মে.টন । আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। শ্রমিকের পাশাপাশি কম্বাইন হারভেষ্টার দিয়ে ও ধান কর্তন করা হচ্ছে”।
আলোকিত প্রতিদিন/১০ এপ্রিল ২০২৫/মওম

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধি,নোয়াখালী 
নোয়াখালী সদর উপজেলায় এক কিশোর চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইস গেইট খাল সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মো.বাবর হোসেন (১৮) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার মো.সেলিমের ছেলে।
নিহতের দূর সম্পর্কের খালাতো ভাই মো.রাজীব জানান, সাব্বির নামে স্থানীয় এক ব্যক্তির অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত বাবর।  গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার সাথে আমার শেষ দেখা হয়। ওই সময় তাদের বাড়ির সামনে এক বন্ধুর সাথে তার অটোরিকশার উপর বসে আড্ডা দিচ্ছে। বাবর বলেছিল রাতে তার একটি ভাড়া আছে। কিন্ত কার ভাড়া এ সম্পর্কে কিছু জানায়নি। এরপর রাত ১০টার পর থেকে সে নিখোঁজ ছিল। রাত ৩টার দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে অপরিচিত এক ব্যক্তি ফোন রিসিভ করে জানায় ফোনটি সোনাপুর জিরো পয়েন্টে রাস্তার ওপর পাওয়া গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে বাবর তার অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
রাজীব আরো জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক নারী শাক তুলতে গিয়ে উপজেলার ডাক্তার বাজার স্লুইসগেইট খাল সংলগ্ন কবরস্থানের পাশে বাবরের মরদেহ পড়ে থাকতে দেখে। একই সময়ে বাবরের বোনেরা ভাইয়ের নিখোঁজের বিষয়ে সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর পায়। খবর পেয়ে বাবরের অটোরিকশার মালিক সাব্বির এবং আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। দিদারের গলায় শক্ত কিছু পেঁচানোর আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করছি, অটোরিকশা ছিনিয়ে নিতেই বাবরকে গলায় শক্ত কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসরাম বলেন, নিহত কিশোর অটোরিকশা চালক কিনা জানিনা। তবে আমরা একটা তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
আলোকিত প্রতিদিন/১০ এপ্রিল ২০২৫/মওম

কাদের-কামাল ও মোজাম্মেল হকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।

১০ এপ্রিল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন,গণহত্যা এবং গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩৯টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। মামলা হয়েছে ২২টি। মোট ১৪১ জন আসামি রয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৫৪ জন এবং পলাতক রয়েছেন ৮৭ জন।

তাজুল ইসলাম বলেন,বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আসতে পারে।

যেসব আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে সুপারিশ করা হয়েছে, তারা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১০ এপ্রিল ২০২৫/মওম

 

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১০২

শাখাওয়াত হোসেন মিন্টু:

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১০২ জন শিক্ষার্থী অনুপস্থিত। এদের মধ্যে এসএসসিতে  ৫৩ জন, দাখিল থেকে ৪৭ জন এবং কারিগরি থেকে ২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় ১০টি কেন্দ্রে সর্বমোট ৪৮২০জন পরীক্ষার্থর মধ্যে এসএসসিতে সাধারণ ৩ হাজার ০৩, দাখিল ১ হাজার ৬১৮ এবং ভোকেশনাল ৯৭ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেছেন।
পরীক্ষার বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান এসএসসি এবং সমমান পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় ৪হাজার ৮২০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ১০২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুষ্ঠ শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আলোকিত প্রতিদিন/১০ এপ্রিল ২০২৫/মওম

তুরস্ক সফরের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে ১০ এ‌প্রিল বৃহস্প‌তিবার সকা‌লে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা জানান, তুরস্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন। তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১১-১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়ায় কূটনীতিক ফোরাম চলবে। ওই ফোরামে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। তবে প্রধান উপদেষ্টা না যেতে পারায় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোরামের উদ্বোধন করবেন। ওই ফোরামে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি আসবেন। পররাষ্ট্র উপদেষ্টা ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এ ছাড়া একটি সংস্থার সেক্রেটারি জেনারেল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় চতুর্থ দফায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্টালিয়া কূটনীতিক ফোরামের আয়োজক। ‘খণ্ডিত বিশ্বে কূটনীতির পুনরুদ্ধার’-শীর্ষক থিম নিয়ে তুরস্কের রিসোর্ট শহরখ্যাত আন্টালিয়ায় আগামী ১১-১৩ এপ্রিল পর্যন্ত চলবে আন্টালিয়া কূটনীতিক ফোরাম।

আলোকিত প্রতিদিন/১০ এপ্রিল ২০২৫/মওম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে অল্প সময়ের মধ্যেই স্বীকৃতি দিতে পারে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স। ৯ এপ্রিল বুধবার সংবাদমাধ্যমে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আসছে জুন মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। একই সময় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আমাদের অগ্রসর হতে হবে। কাউকে খুশি করতে আমরা এটি করছি না। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ কোনও এক সময় এটিই হবে সঠিক সিদ্ধান্ত। এছাড়া, এই পদক্ষেপের কারণ ফিলিস্তিনের পক্ষে যারা আছেন তারাও হয়তো ইসরায়েলকে পাল্টা স্বীকৃতি দেবেন। আমি সেই সমষ্টিগত প্রক্রিয়ায় অংশ নিতে চাই।

ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনসহ অধিকাংশ প্রভাবশালী পশ্চিমাদেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

অন্যদিকে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সিরিয়া, ইরান, ইরাক এবং ইয়েমেন।

ম্যাক্রোঁ বলেছেন, আমাদের লক্ষ্য হলো, জুন মাসের মধ্যে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করা, যেখানে পারস্পরিক স্বীকৃতির পথে বিভিন্ন দেশের অগ্রগতি চূড়ান্ত করা যেতে পারে।

আলোকিত প্রতিদিন/১০ এপ্রিল ২০২৫/মওম

কক্সবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা 

আবু সায়েমঃ

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা  ২০০ থেকে  ৩০০ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।পুলিশ ঘটনার সাথে জড়িত  এক যুবককে  আটক করেছে। তাঁর নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বানিয়া পাড়ার আবদুল হকের ছেলে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে বিশেষ ক্ষমতা আইনে  মামলাটি দায়ের করেন কলাতলীর পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী। যার মামলা (নম্বর ১৩/১৯০)।

অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে কক্সবাজার শহর থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল কলাতলীতে এসে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বড় একটি মিছিল বের করা হয় কক্সবাজার শহরে। দুপুর ১২টার দিকে মিছিলটি কলাতলী সৈকত সড়কে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-যুবক আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। হামলাকারীদের মধ্যে আটক হাশিমও ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় সন্ধ্যায় ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আটক আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা, পানসি ও মেরিন ফুড রেস্তোরাঁসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরের সময় ভাঙা কাচ ছিটকে পড়ে কয়েকজন পর্যটক আহত হন বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম