আজ , ।   
Home Blog Page 553

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

আলোকিত প্রতিবেদক : রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘এদিন মামলাগুলোয় দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে আসামিরা পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা গেলো কিনা এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২৭ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।

এরআগে গত ১০ এপ্রিল রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরও দুই আসামিসহ শেখ রেহেনা, শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

আর ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরও দুই আসামিসহ রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। দুদকের ঢাকা সমন্বিত জেলা কতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আলোকিত প্রতিদিন/এপি

টেকনাফে ২০ রাউন্ড গুলি সহ নারীপুরুষ ২ জন আটক

হেলাল উদ্দিন, টেকনাফ:  কক্সবাজারের টেকনাফে সিএনজি ( অটোরিকশা) যোগে ২০ রাউন্ড গুলি পাচার করার সময় নারী সহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি গ্রামের মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আলোকিত প্রতিদিন/এপি

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মার্চ ফর গাজার সমর্থনে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল

মোঃ ফরহাদ রেজা, ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চরে ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা।
আজ শনিবার (১২ এপ্রিল) বিকালে পাথরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং পরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
মোহাম্মদ মাইনুল ইসলাম, (সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ওয়ার্ড) এর সঞ্চালয়নায়, সভাপতিত্ব  করেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফোটা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং ওয়ার্ড।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।
বক্তারা বলেন গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘকে দায়ি করে বিশ্বের ৫৭টি মুসলিম দেশ মিলে আলাদা জাতিসংঘ গঠন করার দাবি জানান। এছাড়াও সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান।
ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন-
পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রেজাউল করিম ইমাম ও খতিব পাথরের চর শাহী জামে মসজিদ।
হাফেজ মুফতি মোহাম্মদ খোরশেদ আলম ইমাম ও খতিব পাথরের চর পূর্ব পাড়া জামে মসজিদ, মাওলানা সামছুল আলম  ইমাম ও খতিব কবিরপুর জামে মসজিদ শ্রেষ্ঠ ইমাম ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর, মোঃ আকরামুজ্জামান, ইমাম ও খতিব পাথরের দক্ষিণ জামে মসজিদ, মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম কুমারের চর জামে মসজিদ, হাফেজ মোঃ রেজাউল করিম (রিপন) ইমাম মুন্সি পাড়া জামে মসজিদ, হাফেজ মোঃ ইউনুস আলী ইমামও খতিব গোয়ালকান্দা মুন্সি পাড়া জামে মসজিদ,  মোঃ বাবুল মিয়া ইমাম চেংটিমারী মধ্যে পাড়া পাঞ্জেগানা মসজিদ, মোহাম্মদ খোরশেদ আলম সমাজসেবক পাথরের চর, মোঃ কাউসার আলম শিক্ষক দ্বীপশিখা উচ্চ বিদ্যালয় পাথরের চর, মোঃ জহুরুল ইসলাম, মোঃ লিমন মিয়া, মনোয়ার হোসেন মনু প্রমুখ।
এ সময় আরও উলামায়ে কেরাম  বক্তব্য রাখেন। বলেন, যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।
আলোকিত প্রতিদিন/এপি

মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: ডা. নাজমুল হোসেন

উজ্জ্বল আহমেদ – বিশেষ প্রতিনিধিঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, দেশের কোনো সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। তবে শিক্ষার মান বজায় রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।
শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই না এমন কোনো চিকিৎসক তৈরি হোক, যারা রোগীর যথাযথ চিকিৎসা দিতে অক্ষম। তাই শিক্ষার মান নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে নবীন ছয়টি নানা সমস্যায় জর্জরিত হলেও নীলফামারী মেডিকেল কলেজের সার্বিক অবস্থা তুলনামূলকভাবে সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। এসব নবীন কলেজের অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান মহাপরিচালক।
পরিদর্শনকালে কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডা. নাজমুল হোসেন। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পরবর্তীতে কলেজ চত্বরে চারটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মো. বাকী বিল্লাহ, রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই 

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ১২ এপ্রিল শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার কুটি নামক স্থান এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। কসবার কুটি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন। গুরুতর আহত হন ট্রাকচালক আকাশ। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন রহমান জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত ট্রাকচালক আকাশ ঢাকায় নেয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/১২ এপ্রিল ২০২৫/মওম

মানুষ আর পুরনো রাজনীতি চায় না, মানুষ চায় উন্নয়ন,সুশাসন: নুরুল হক নুর

মো: মহিদ:
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এটি কোনো দল, ব্যক্তি বা একক কোনো সংগঠনের অর্জন নয়। বরং এটি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের মানুষ ৫৩ বছরের রাজনীতিতে অনেক সরকার, অনেক প্রধানমন্ত্রী দেখেছে। সবাই নির্বাচনের আগে নানা আশার বাণী শোনায়, কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে যায়। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়—এটাই আমাদের রাজনীতির বাস্তবতা। তিনি বলেন, মানুষ আর এই পুরনো ধারার রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়ন, সুশাসন। সেজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার। নির্বাচন এবং সংস্কার—দুটিকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো ঠিক নয়। বরং একটি সুস্থ রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আত্মশুদ্ধি ও আত্মসংযম দরকার। নুর আরও বলেন, “নির্বাচিত সরকার যেমন প্রয়োজন, তেমনি সেই সরকারকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করতে সংস্কার অপরিহার্য। তাই জাতীয় নির্বাচনের আগে সময় নিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সিংগাইর উপজেলা সভাপতি আলামিন দেওয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতা পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
আলোকিত প্রতিদিন/১২ এপ্রিল ২০২৫/মওম

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড,বসতঘর পুড়ে ছাই

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাজানগরের শাহিন মিয়ার বসত ঘরে ১১ এপ্রিল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনে মুহূর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় – নবীনগর বাজারের ফল ব্যবসায়ী শাহিন মিয়ার ঘরে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন । ইতিমধ্যে ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। শাহিন মিয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। তিনি সরকার এবং সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/১২ এপ্রিল ২০২৫/মওম

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

সাইফুল ইসলাম সবুজ:
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ঘিরে সামনে রেখে চৈত্রের পুরোটা সময় কর্মব্যস্ততায় কাটতো টাঙ্গাইলের মৃৎশিল্পীদের। পুরো মাস জুড়ে চলতো মাটির তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলনা আর তৈজসপত্র বানানোর কাজ। তবে সেই চিত্র এখন পুরোপুরি পালটে গিয়েছে। বাজারে এসব পণ্যের জায়গা দখল করেছে প্লাস্টিক। চাহিদা না থাকায় আসতে আসতে হারিয়ে যেতে বসেছে এসব মৃৎশিল্প। এদিকে মাটির তৈরি খেলনার কদর কমে যাওয়ায় তাদের এখন অনেকটা ভরসা দইয়ের হাড়িতে।
কালের আর্বতে এই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমানে মাটির তৈরি এই জিনিসপত্রের ব্যবহার কমে গেছে। যার ফলে অনেক শিল্পী এই পেশা ছেড়ে অন্য পেশায় জড়াচ্ছেন।
শত ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতির অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবনের প্রয়োজন, অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। সরকারি-বেসরকারি উদ্যোগ নিয়ে পেশাটি বাঁচিয়ে রাখতে হবে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা, কোকডহরা ইউনিয়ন, নারান্দিয়া ইউনিয়ন, বল্লা ইউনিয়ন, নাগবাড়ী ইউনিয়নে এখনো কয়েকশত কুমার পরিবার এই শিল্পটাকে ধরে রেখেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, মাটির তৈরি তৈজসপত্রকে যুগোপযোগী করে তুলতে পৃষ্ঠপোষকতা করা গেলে পরিবেশের উপর প্লাস্টিকের যে বিরূপ প্রভাব তা অনেকটাই কমানো সম্ভব।
খোঁজ নিয়ে জানা গেছে, এখনো  কালিহাতী  উপজেলার কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবার ৪০টি পরিবার, কোকডহরা ইউনিয়নের ৫০টি পরিবার, নারান্দিয়া ইউনিয়নের পালিমা ও পাথালিয়া গ্রামে প্রায় ১০০টি পরিবার,  বল্লা ইউনিয়নের বল্লা পাল পাড়ায় ৯০টি পরিবার,  নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ীতে ১৬টি কুমার পরিবার বসবাস করে আসছেন।
কুমারপাড়ার মোহন পালের সঙ্গে কথা বলে জানাযায়, পূর্বপুরুষদের রেখে যাওয়া পেশা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে কুমারদের। এই শিল্পটিতে টিকে থাকা কুমাররা বলছেন, এ সমপ্রদায়ের লোকজনেরা মাটির তৈরি করা পাকপাতিল, ঠিলা, কলসি, পুতুল, কুয়ার পাট, খেলনার সামগ্রী, ফুলের টব, মাটির ব্যাংক ইত্যাদি হাট বাজারে বা গ্রামে গ্রামে বড় ঝাঁকা বোঝাই করে ঘুরে ঘুরে বিক্রি করতেন।
ছয়মাস ধরে তারা মৃৎশিল্প তৈরি করে আর ছয়মাস বিভিন্ন কায়দায় বিক্রি করতেন। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে আধুনিকতা। আর এই আধুনিকতা বাড়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি শিল্পপণ্যগুলো।
কালিহাতী উপজেলার উত্তর বেতডোবার সুরেশ পাল বলেন, ব্যবসা মন্দার কারণে আমাদের এখানকার মৃৎশিল্প প্রস্তুতকারী শতাধিক পরিবার পৈত্রিক ভিটা পর্যন্ত ছেড়ে চলে গেছে। প্রায় ৪০০ পরিবারের মতো অন্য পেশায় চলে গেছে। এখন বাপ-দাদার এই পেশা ধরে রেখেছে হাতে গোনা কয়েকটি পরিবার। তিনি আরও বলেন, আমাগো বিভিন্ন জায়গা থেকে মাটি কিনে আনতে হয়। সব কিছুর দাম বাড়ছে, তবে আমাদের মাটির জিনিসের দাম বাড়েনি। এমনিতেই মাটির জিনিস চলে না, তার উপর দাম বাড়ালে লোকে কিনেও না। কোনোমতে দইয়ের হাড়ি বিক্রি করে বেঁচে আছি।
কোকডহরা ইউনিয়নের বাড্ডা পাল পাড়া  মুন্টু পাল (৮২) এবং খুশিমোহন পাল (৭১) বলেন, ‘আমি ছোট সময় থেকেই মাটি তৈরী শিল্পের কাজ করছি, আমাদের এলাকায়  ৫০টি পরিবার এই কাজই করে।
বর্তমানে কাঠের ও মাটির দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।’ বাজারে মাটির পণ্যের চাহিদা কমে যাওয়ায় তাদের এ ব্যবসা এখন হুমকির মুখে। ভবিষ্যতে এ পেশা থাকবে কি না তা নিয়ে নিজেরাই রয়েছেন সংশয়ে। তারপরও তাদের ধারণা, সরকারের বিসিক বা অন্য কোন সংস্থা যদি সহযোগিতা করে তাহলে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম আলোকিত প্রতিদিনকে বলেন, সংস্কৃতি ও ঐতিহ্যের অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবিকা, অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। মৃৎশিল্প বাঙালির নিজস্ব শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
তিনি আরো বলেন, হস্তশিল্পের সাথে য়ারা জড়িত আছে তাদেরকে আরও কিভাবে সরকারিভাবে সহযোগিতা করা যায় সেই চেষ্টা আমাদের থাকে। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে কর্মসংস্থান ব্যাংকসহ বিভিন্ন সংস্থা থেকে তারা যেন সহজে ঋণ পায় সহযোগিতা করা হবে।
আলোকিত প্রতিদিন/১২ এপ্রিল ২০২৫/মওম

আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

খুতবায় গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা এবং নিন্দা জানানোর অভিযোগে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল-আকসার ইমাম শেখ মুহম্মদ সেলিমকে ৭ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

এই সাত দিন তিনি আল-আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না। যদি করেন, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল শুক্রবার জুমার নামাজে খুৎবা দেওয়ার সময় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযান এবং অব্যাহত গোলাবর্ষণের নিন্দা জানান শেখ মুহম্মদ সেলিম, পাশপাশি অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বানও জানান।নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল আকসার একটি ফটক থেকে শেখ মুহম্মদ সেলিমকে আটক করে ইসরায়েলি পুলিশ, তারপর তাকে পূর্ব জেরুজালেমের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে দেওয়া হয় ৭ দিনের নিষেধাজ্ঞা।

আল-আকসা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্ট নামের একটি দপ্তর। ইসরায়েলের সরকারের অধীন এই দপ্তরের এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে।

আল আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরিকে মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েল। একরিমা সাবরি’র অপরাধ-তিনি আল আকসার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকারের হাতে ন্যাস্ত করার পক্ষে জনমত গঠন করা শুরু করেছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন/১২ এপ্রিল ২০২৫/মওম

কোরআন তেলাওয়াতে মাধ্যমে শুরু হয় ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা

আলোকিত প্রতিবেদক:

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

dhakapost

বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আব্দুস সালাম আজাদ।

উপস্থিত হয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম এবং দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।

dhakapost

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক এই ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।

আলোকিত প্রতিদিন/১২ এপ্রিল ২০২৫/মওম