আজ , ।   
Home Blog Page 545

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

উজ্জ্বল আহমেদ -বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা স্টোডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ শে এপ্রিল শনিবার বিকেলে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জলঢাকা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে মুখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক রংপুর দিনাজপুর মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক রংপুর দিনাজপুর অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য রংপুর দিনাজপুর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল  টিম সদস্য রংপুর দিনাজপুর মুহাম্মদ  আব্দুর রশিদ, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য  ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী জেলা মজলিসে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট  ইন্ডিজ নারীদলের,বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেটা নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর।থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব ছিল, সেটি মেলাতে পারেনি।

ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম।

১০.৫ ওভারে ১৬৬ রান তাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, বাংলাদেশের (০.৬৩৯) থেকে যা একটু কম।

ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল বাংলাদেশ।

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

মুরাদনগরে পুঁটি মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যা করলো স্বামী

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর ১৫নং পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে পুঁটি মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী বাছির উদ্দিন (৩৫)। ১৯ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারসংলগ্ন উত্তর ত্রিশ গ্রামে হত্যাকান্ডের ঘটনা টি ঘটে। ঘাতক স্বামী বাছির উদ্দিন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা। নিহত স্ত্রী মৌসুমী আক্তার (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাছির উদ্দিন পেশায় একজন মেডিসিন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কোম্পানীগঞ্জ এলাকায় কর্মরত। স্ত্রী মৌসুমীকে নিয়ে গত আড়াই বছর ধরে উত্তর ত্রিশ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন দুপুরে বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় ফেরেন বাছির উদ্দিন। মাছ কাটার বিষয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী মাছ ছুঁড়ে মারলে ক্ষিপ্ত হয়ে তিনি গলাটিপে তাকে হত্যা করেন। নিজেই থানায় উপস্থিত হয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

বাছির উদ্দিন পুলিশকে জানান, নয় বছর আগে মৌসুমী আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী যমজ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তিনি আরও দাবি করেন, স্ত্রী মৌসুমী তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নিপীড়ন করতেন, তবে তার স্ত্রীকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। ঘাতকের বাড়ির মালিক আলাল মিয়া জানান, “তারা দীর্ঘদিন ধরে আমাদের বাসায় ভাড়া থাকছেন। বাছিরকে সবসময় ভালো মানুষ হিসেবেই চিনেছি। কখনো কোনো কলহ চোখে পড়েনি। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ, বুঝে উঠতে পারছি না।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “বাছির উদ্দিন থানায় এসে নিজেই স্ত্রীকে হত্যার কথা জানান। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও পরবর্তীতে তদন্তে তার স্বীকারোক্তি সঠিক প্রমাণিত হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে এবং বাছির উদ্দিনকে হেফাজতে রেখে মামলার কার্যক্রম চলছে।

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘন্টায় ৬৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৪ জন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ছাড়িয়েছে ৫১ হাজার। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ১৭ হাজার জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

গতকাল যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশিই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ফের জানিয়েছেন, ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর। এক বিবৃতিতে তিনি বলেছেন, “জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা—ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে।”

গতকাল শুক্রবার ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে। ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যেই স্থানীয় গির্জাগুলোতে অনাড়ম্বরভাবে ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা পালন করেছেন গাজার খ্রিস্টানরা।

গাজার স্থানীয় একটি চার্চ থেকে ইহাব আয়াদ নামের এক ব্যক্তি আলজাজিরাকে বলেন, “বিগত বছরগুলোতে গুড ফ্রাইডের দিন আমরা সবাই পরিবার-পরিজনসহ গির্জায় আসতাম। সবার সঙ্গে সবার দেখা-সাক্ষাৎ হতো। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে আসা-যাওয়া হতো।”

“কিন্তু এবার সেই পরিস্থিতি নেই। আমি নিজে আমার কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি। কারণ দখলদার (ইসরায়েলি) বাহিনীর হামলায় আমার অধিকাংশ বন্ধু,প্রতিবেশী ও আত্মীয়ের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত ১ মাসে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহুসংখ্যক।

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবন্ধ করে জিম্মিদের মুক্তির ব্যাপারটিকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল এবং অকার্যকর করা ও জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।

সূত্র : আলজাজিরা

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

রায়পুর জসিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জনতার মানববন্ধন

মিন্টু চন্দ্র দাস রায়পুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত স্থানীয় নেতা জসিম উদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল দশ টা, ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় শত শত মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্যে জসিমের বোন বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে আমার ভাই। সে নিরপরাধ ছিল, তবু এখনো হত্যাকারীরা ধরা পড়েনি। আমরা বিচারের আশায় অপেক্ষা করছি।”
জসিমের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোস্তফা গাজী, শামীম গাজী, ইমাম গাজী, সায়েম গাজী, শাহ আলী মোতাইত, আল-আমিন, মেহেদী গাজী ও সফিক রাড়ীসহ যারা হত্যার সঙ্গে সরাসরি জড়িত, তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত গ্রেফতারের দাবি করি।”
নিহতের ছেলে দাবি করেন, “আমার বাবা কী অপরাধ করেছিলেন। আমি শুধু ন্যায় বিচার চাই।”
এ সময় জসিমের চাচাতো বোন বলেন, “জসিমের নিজের মাথা গোঁজার ঠাঁই ছিল না। এখন তার স্ত্রী ও চার সন্তান কোথায় যাবে? ফারুক কবিরাজ দীর্ঘদিন ধরে জসিমের চিকিৎসা ও সংসারের খরচ বহন করে এসেছেন। আমরা চাই, জসিমের পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক।”
উল্লেখ্য, গত ৮ এপ্রিল স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন জসিম উদ্দিন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা চলছে।”
জনগণের একটাই দাবি — জসিম হত্যার বিচার হোক, অপরাধীরা যেন আইনের ফাঁক গলে না বেরিয়ে যেতে পারে।
আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে আবাদ হচ্ছে জাপানি “ওয়াকিনাওয়া”জাতের মিষ্টি আলু 

মোঃ আনোয়ার হোসেনঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েক বছর যাবত আবাদ হচ্ছে জাপানি মিষ্টি আলু ‘ওয়াকিনাওয়া’। রপ্তানি উপযোগী এই জাতের আলু ২০২১-২২ অর্থবছরে উৎপাদন করতে কৃষি বিভাগ থেকে ৫ জন কৃষকের মাঝে কাটিং সরবরাহ করা হয়। পরবর্তীতে উৎপাদিত মিষ্টি আলু দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে  আরো কয়েক জন কৃষকের মাঝে প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা কৃষি অফিস। নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের নুরুল আমীন, চর লাপাংয়ের অহিদ মিয়ার প্রায় ৩০ বিঘা জমিতে সম্প্রসারিত হয়েছে। স্থানীয় আলুর তুলনায় এই আলুর আকার বেশ বড় এবং ভিতরের অংশ কমলা রঙের। স্থানীয় কৃষক এবং ভোক্তা পর্যায়ে এই মিষ্টি আলু ‘গাজর আলু’ হিসেবে পরিচিতি পাচ্ছে। নবীনগর উপজেলায় প্রতি বছর ১৭৫ হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ হয়ে থাকে। অধিকাংশ স্থানীয় জাত,ফলে উৎপাদন কম হয়। পাশাপাশি রোগবালাই এবং বিভিন্ন কীট-পতঙ্গ আক্রমণ বেশী, যা এ জাতের ক্ষেত্রে হয় না। জাপানি মিষ্টি আলু ‘ওয়াকিনাওয়া’ বিঘা প্রতি গড় ফলন- ৭৫ মন । যা স্থানীয় বাজারে পাইকারি মূল্য কেজি প্রতি -২৫ টাকা। ওয়াকিনাওয়া আলু নিয়ে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, রপ্তানি উপযোগী এই মিষ্ট আলু সম্প্রসারিত হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা যাবে। আগে সাধারণ মানের স্থানীয় জাতের মিষ্টি আলুর আবাদ করা হতো। সে গুলো তেমন পুষ্টি গুণসম্পন্ন ছিল না। ওয়াকিনাওয়া জাতের আলুতে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ক্যান্সার প্রতিরোধ এবং উচ্চ রক্তচাপ এবং রক্তে  ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস করে। এ নতুন জাতের মিষ্টি আলুর চাষ করে কৃষকরা আর্থিক ভাবে লাভের স্বপ্ন দেখছেন।
আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

ফেনীতে জামায়াতে ইসলামীর স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ছাগল বিতরন

মোঃ আতীক রোজেন, ফেনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ফেনী সদর উপজেলার ২ নং পাঁচগাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড দক্ষিণ ডোমুরুয়ায় ৮ জন নারী-পুরুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য (জামায়াত নির্বাচিত ফেনী-০২ আসনের সাংসদ সদস্য প্রার্থী) অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর (জামায়াত নির্বাচিত ফেনী পৌরসভার মেয়র পদপ্রার্থী)  মুফতি মাওলানা আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মনির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর (জামায়াত নির্বাচিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী) মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  জনাব কাউসার আহমেদ, ১৬নং ওয়ার্ড উওর অঞ্চলের টিম সদস্য ও মহিপাল ইউনিটের সভাপতি হাকীম মোঃ রায়হান উল্যাহ, জামায়াত নেতা জাহিদ হোসেন, মুফতি আব্দুল খালেক ও মাওলানা গিয়াস উদ্দিন।
বক্তারা বলেন, “এই ধরনের স্বাবলম্বনমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বচ্ছল হতে সহায়তা করবে। জামায়াতে ইসলামীর জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে অনুষ্ঠান শেষে ছাগল গ্রহণকারীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
আলোকিত প্রতিদিন/এপি

গাজায় নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মো: মহিদ:
গাজায় ইসরাইলি নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হাটিপাড়া ইউনিয়নের ওলামায়েকেরাম ও ধর্মপ্রাণ মুসল্লীরা। ১৯ এপ্রিল শনিবার সকাল দশটায় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইদারাতুল উলুমিন ইসলামী মাদ্রাসা এবং এতিমখানার সামনে থেকে শুরু হয়ে হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে তা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। বিশ্বের সর্বোচ্চ অভিভাবক জাতিসংঘ, মুসলিম উম্মাহর অভিভাবক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আমাদের আহবান- আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবং ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ান। আমরা সবাই আপনাদের পাশে আছি। ফিলিস্তিনের ভাই-বোনদের যেভাবে বোমা মেরে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটি আর মেনে নেওয়া যায় না। আমরা এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক লিটন আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মৃধা, সাংগঠনিক সম্পাদক মুকবল হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা !

আলোকিত ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-কে আশ্বস্ত করেছেন তিনি।

গত বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এএনএফআরইএল এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক মাইলফলক।

এএনএফআরইএল হলো নাগরিক সমাজের একটি আঞ্চলিক নেটওয়ার্ক যা এশিয়ায় গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে নিবেদিত, দুই দশকেরও বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে, এএনএফআরইএল প্রতিনিধিদল বাংলাদেশে চলমান বিভিন্ন উদ্যোগ বিশেষ করে নাগরিক সমাজের-নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরেন।

প্রতিনিধিদলটি অংশীজন ম্যাপিং এবং চাহিদা নিরূপণের মাধ্যমে নাগরিক সমাজের সম্পৃক্ততা শক্তিশালীকরণ এবং নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করার বিষয়েও আলোচনা করে।

এএনএফআরইএল প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ এবং বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন/এপি

ঘিওরে ডেভিল হান্ট’র অভিযানে আ.লীগের ৫ নেতা আটক 

প্রতিনিধি,ঘিওর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের ঘিওরে ডেভিল হান্ট এর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত  ১৮ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার ৭টি ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ৫জন নেতাকে আটক করে ঘিওর থানা পুলিশ । আটককৃতরা হলেন, ঘিওর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া,বালিয়াখোড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সভাপতি তাপস কুমার বসু, নালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ বিল্লাল হোসেন, সিংজুরী  ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ রমজান আলী । বিশেষ অভিযানে আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে ১৯ এপ্রিল সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

আটককৃতদের বিষয়ে জানতে চাইলে ঘিওর  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ৫ই আগস্ট উপজেলার বিভিন্ন  এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা এবং নাশকতায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে  আটক করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম