আজ , ।   
Home Blog Page 544

পৃথিবীর সব নারীর প্রতি শ্রদ্ধা, ‘আলোকিত নারী সম্মাননা’ পেয়ে বুবলী

বিনোদন. চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা ২০২৫’ পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়নস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তি সব সময়ই ভালো লাগার জানিয়ে এই নায়িকা বলেন, ‘যেকোনো সম্মাননাই আরো ভালো কাজের জন্য উৎসাহ জোগাবে।

তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করেছি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও  কিন্তু।

এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ।

আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত 

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে  এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা জনসচেতনতা মূলক অগ্নি–নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯/৪/২৫) দুপুরে উপজেলার ভোলাচং পালপাড়া দূর্গা মন্দির সংলগ্ন মাঠে  এ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড ও যে কোন দুর্যোগ থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায়  প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণসচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নধারা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি স্বচ্ছ সাহা। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইফরান আহম্মেদ রাব্বী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সদস্য রিমা সরকার সহ অন্যান্য সদস্য ও  সাধারণ জনগণ। এই সময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কি ভাবে সহজে আগুন নিভানো যায়। বিভিন্ন দুর্যোগ থেকে কি ভাবে মানুষকে উদ্ধার করা যায়।  কি ভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করা যায় ও কি ভাবে দুর্যোগ প্রতিরোধ করা যায় তারও প্রশিক্ষণ দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট,আহত-৫

শাহআলম সিকদার, গাজীপুরের কালিায়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দোকান পাট ভাংচুরসহ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। এঘটনায় হাবিল উদ্দিন আহমাদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কালিয়াকৈরের উত্তর দাড়িয়াপুর মৌজার আর এস ২৫৮ নং খতিয়ানে ৩৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে বাড়ী ঘর দোকান পাট নির্মাণ করে বসবাস করে আসছেন ওই এলাকার হাবিল উদ্দিন আহমাদ। কিন্ত দীর্ঘদিন ধরে রতন কুমার শাহা নামের এক ব্যাক্তি ওই জমি জোরপুর্বক দখল করার পায়তারা করে আসছে। ওই জমি দখল করতে হাবিল উদ্দিনসহ তার পরিবারের লোকজনদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে অভিযুক্ত রতন সাহা। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে রতনকুমার সাহা,বাদল সাহা,ফজলুর রহমান,মাহাবুব,আঃ বারেকসহ অজ্ঞাত নামা আরো ২০-২৫ জন হাবিল উদ্দিনের জমিতে  জোর পুর্বক প্রবেশ করে দখল করার চেষ্টা করে এবং জমিতে থাকা দোকান পাট,বসতবাড়ীর গেইট ভাংচুর করে। একপর্যায়ে তারা দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লাখ টাকা লুটকরে নেয় এবং ভাংচুর করে অন্তত ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। এসময় বাধা দিতে গিলে রতন সাহার লোকজন হাবিল উদ্দিনের লোকজনের উপর হামলা চালায়। হামলায় দোকানদার ইসমাইল হোসেন, কেয়ারটেকার রতন মিয়া,শুকুর আলীসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রতন সাহার লোকজন  খুন করার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। এঘটনায় হাবিল উদ্দিন বাদী হয়ে রতন কুমার সাহা,বাদল সাহা,ফজলুর রহমান,মাহাবুব,আঃ বারেকের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০-২৫ জনের নামে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের বলেন, এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

“সমৃদ্ধ কক্সবাজার”-এর নতুন দায়িত্বে শাহীন চেয়ারম্যান, মামুন প্রধান নির্বাহী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করা সংগঠন “সমৃদ্ধ কক্সবাজার” এর আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। গত ১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের শহীদ স্মরণী সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সাইফুর রহিম শাহীন-কে চেয়ারম্যান এবং ইব্রাহীম খলিল মামুন-কে সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সভার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন । সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
“সমৃদ্ধ কক্সবাজার” বিগত কয়েক বছর ধরে নিরবে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিশেষভাবে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, ব্যবসা উন্নয়ন, শিক্ষাবিষয়ক উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।
জুলাই গণঅভ্যুত্থান-এর পরবর্তী সময়কে কেন্দ্র করে সংগঠনটি তাদের কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে গৃহীত নতুন পরিকল্পনা ও তৎপরতা ইতোমধ্যে জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, আগামী দিনে আরও বহুমুখী উদ্যোগ নেওয়া হবে, যা কক্সবাজারের উন্নয়ন ও সুরক্ষায় যুগান্তকারী প্রভাব ফেলবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন বলেন,“সমৃদ্ধ কক্সবাজার কেবল একটি সংগঠন নয়—এটি একটি সামাজিক আন্দোলন। আমরা মানুষের অধিকার, সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য কক্সবাজারকে একটি মানবিক, নিরাপদ ও সচেতন সমাজে রূপান্তরিত করা।”
প্রধান নির্বাহী ইব্রাহীম খলিল মামুন বলেন,“নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ কক্সবাজার কেবল শহরের জন্য নয়, পুরো জেলার জন্য একটি আলোর দিশা হয়ে উঠবে।”
স্থানীয় সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সমৃদ্ধ কক্সবাজার তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল ভারতের মুসলিম সমাজ 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে ফুঁসে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে ২০ এপ্রিল রবিবার এক বিশাল গণবিক্ষোভের আয়োজন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB)।

এই আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) দলের প্রধান এবং হায়দরাবাদের প্রভাবশালী মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি এই আইনকে “সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে” উল্লেখ করে বাতিলের জোর দাবি জানান।

“এই আইন আমাদের ধর্মীয় এবং সাংবিধানিক অধিকার খর্ব করছে। যতদিন না এটি বাতিল করা হচ্ছে, ততদিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ গণআন্দোলন চলবে,”— বলেন ওয়াইসি।

তিনি আরও বলেন, ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করায় মুসলিম সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং তা মেনে নেওয়া যায় না।

সম্প্রতি পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন অনুসারে, অ-মুসলিমদেরও ওয়াকফ বোর্ডের সদস্য করা সম্ভব হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই বিরোধের সূত্রপাত। এই আইনকে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার এবং প্রতিষ্ঠানগুলোর ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন মুসলিম নেতারা।

এই ইস্যুতে ইতোমধ্যেই ভারতের সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছে। আদালতে সরকার জানিয়েছে, মে মাসে মামলার শুনানি না হওয়া পর্যন্ত অ-মুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে না।

এ আইনের প্রতিবাদ ঘিরে পশ্চিমবঙ্গে সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি ভারতের পার্লামেন্টের দুই কক্ষে পাস হয়েছে। আন্দোলন এখন হায়দরাবাদ ছাড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আহ্বানে এবং ওয়াইসির নেতৃত্বে এই আন্দোলন ক্রমেই সারা ভারতব্যাপী শান্তিপূর্ণ গণআন্দোলনের রূপ নিচ্ছে।

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে, তা শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় এবং সাংবিধানিক অধিকার নিয়েও গভীর প্রশ্ন তুলেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

আলোকিত ডেস্ক : গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

আজ রবিবার শুনানিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় প্রসিকিউশনকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন তিনি।

এর আগে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে, যা থেকে স্পষ্ট যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন।

রবিবার ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন- আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

আলোকিত প্রতিদিন/এপি

দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বিবৃতিকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকার সব ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

১৯ এপ্রিল শনিবার গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেনন, “দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।”

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখপাত্র শফিকুল আলম বলেন, ‘আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।”

তিনি বলেন, বাংলাদেশ এরকম দেশ নয়, যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোনও বৈষম্যের শিকার হন।

প্রেস সচিব পুনরায় উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে।

তিনি বলেন, ‘এই নির্দিষ্ট ঘটনায়, আমরা নিশ্চিত হয়েছি যে ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারও সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনও সন্দেহজনক বিষয় জানাননি।’

শফিকুল আলম বলেন,ময়নাতদন্ত রিপোর্টে শরীরে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবু,মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান এবং বলেন, ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

‘আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর এবং উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য,’ তিনি যোগ করেন।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবেশ চন্দ্র রায়ের হত্যাকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ বলে মন্তব্য করে।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন: ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ এবং নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

‘এই হত্যাকাণ্ড একটি ধারাবাহিক নিপীড়নের অংশ, যেখানে হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এবং পূর্বের ঘটনাগুলোর অপরাধীরা বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে,’ তিনি দাবি করেন।

সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

সিইসির সঙ্গে বৈঠক করছে এনসিপি

আলোকিত ডেস্ক:

নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

২০ এপ্রিল রবিবার দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ে সিইসির কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম-আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

 

স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে

আলোকিত প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ১৭ এপ্রিল বৃহস্পতিবার বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল, তা নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। স্বচ্ছতা এবং আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ করা যাবে আশা রাখি।

২০ এপ্রিল রবিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন জানান, ‘আজকের বৈঠকে সংবিধান এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে।’ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঐকমত্য কমিশনের রয়েছেন– কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, অধ্যাপক বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

মির্জাপুরে নারীকে শ্লীলতহানি ও মারধরের মামলায় চাঁদাবাজ সন্ত্রাসী বাঁধন গ্রেফতার, পিস্তল ওসমান পলাতক

আলমগীর হোসেন  সখিপুর (টাংগাইল) টাঙ্গাইলের মির্জাপুরে এক নারীকে শ্লীলতহানি এবং মারধরের মামলায় চাঁদাবাজ বাদল মিয়া ওরফে বাঁধন (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। অপর চাঁদাবাজ ও এলাকার চিহিৃত সন্ত্রাসী পিস্তল ওসমান (৩৫) পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সরিষাদাইর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চাঁদাবাজ বাদল মিয়া ওরফে বাঁধনকে গ্রেফতার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ পিস্তল ওসমান পালিয়ে যায়।
গত শুক্রবার (১৮ এপ্রিল) মির্জাপুর থানা পুলিশ জানায়, ওসমান সিকদার ও বাদল মিয়া ওরফে বাঁধনের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। এলাকাবাসি অভিযোগ করেন শুভ ্এমপির পিতার নাতি পরিচয়ে বিএনপির দলীয় নিষেধ অমান্য করে  আনারস মার্কায় ইউপি নির্বাচনে অংশগ্রহন করা ভাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান খান সাইদের একান্ত ঘনিষ্টজন ছিলেন পিস্তল ওসমান ও চাঁদাবাজ বাদল মিয়া ওরফে বাঁধন । তার সঙ্গে সব সময় অবৈধ অস্্র পিস্তল থাকে। তুচ্ছ ঘটনায় এলাকার লোকজনকে পিস্তল উচিয়ে ভয়ভিতি দেখায়। গত ১৩ এপ্রিল  সরিষাদাইর গ্রামের মাছ বিক্রেতা শহিদুর রহমানের নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবী করে ওসমনা ও বাঁধনসহ তাদের সহযোগিরা। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিটসহ তার স্ত্রীকে শ্লীনতাহানি করে এবং তার পুত্র হাসানকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ইউপি মেম্বার ময়নাল হক এগিয়ে এলে তাকেও লাঞ্চিতসহ হত্যার হুমকি দেয় এবং হতে লোহার রড দিয়ে আঘাত কওে নিলাফুলা জখম করে তারা। গতকাল বৃহস্পতিবার শহিদুর রহমান বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাঁধনকে গ্রেফতার করেছে। পালিয়ে যায় পিস্তল ওসমান।
 নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা সূত্রে জানায়, পিস্তল . উসমান সিকদার এইব্যাক্তি ২-৩ বছর আগে সরিষাদাইড় এলাকার এনজিউর মালিক ভজন কে পিস্তল ঠেকিয়ে ২৫ লক্ষ টাকার স্টাম্প  করেছিল। এ বিষয়ে কোর্টে মামলা হয়েছিল এবং সরিষাদাইড় এলাকার-ঠেটকু মিয়ার ছেলে  নূরুল ইসলামকে এক মেয়েকে দিয়ে ঘরে আটকিয়ে প্রচুর মারধর করে জিম্মি করে ব্যাংক কার্ড ও পিন কোড নিয়ে ৯৪ হাজার টাকা আত্তস্াৎ করেছিল। এ বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ হয়েছিল। প্রভাবশালীর কারনে মামলা ধামাচাপা পরে যায়। তদন্তকারী অফিসার ছিলেন এস আই মাহফুজ। সরিষাদাইড় এলাকার রবি মেম্বারকে ভয় দেখিয়ে ৮ লক্ষ টাকা নিয়েছে। প্রান নাশের হুমকির ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পায়নি। ভাওড়া ইউনিয়নের  লিটন মেম্বারের নিকট চাঁদা চেয়েছিল ওতাকে লাঞ্চিত করেছিল। তদন্ত করলে আরও অনেক তথ্য বের হরে। বর্তমানে এলাকাবাসী  আতঙ্কে আছে। বর্তমানে মাদক সেবনে ও বিক্রির সাথে জড়িত্।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, চাঁদাবাজ বাঁধন ও পিস্তল ওসমানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। ভুক্তভোগি শহিদুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আরও একটি মামলা দায়ের করেন। মামলার পর মারধর ও নারীকে শ্লীনতাহানির অভিযোগে বাঁধনকে গ্রেফতার করা হয়। পিস্তল ওসমানকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/এপি