আজ , ।   
Home Blog Page 543

মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা : আমিনুল হক

বিশেষ প্রতিনিধি: ইমরান হোসেন
প্রকাশ,১৯ এপ্রিল রোজ শনিবার ২০২৫ ইং
“মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা” রাজধানীর মিরপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ শনিবার সকালে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা “এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনে”র আয়োজনে ছয় শতাধিক এইচএসসি/সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ। ভবিষ্যৎ সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার হচ্ছেন শিক্ষার্থীরা, যাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছর আমরা যে স্বৈরাচার মুক্ত আন্দোলন করেছি, সর্বশেষ আপনারা শিক্ষার্থীরাও আমাদের মাঝে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে এসেছেন এবং স্বৈরাচার মুক্ত করতে সহযোগিতা করেছেন। নতুন বাংলাদেশ গড়ায় আপনাদের ভূমিকা অপরিসীম।
বিএনপি নেতা আমিনুল হক বলেন,  বিএনপি শিক্ষা ব্যবস্হাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে ফেলেছে। তারা আমাদের শিশুদের বিকৃত ইতিহাস শিখিয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে বিকৃত ইতিহাস দূর করবে।
বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য ব্যবস্হাকে সার্বজনীন করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যেখানে ধনী গরীব প্রত্যকে সমানভাবে পরিপূর্ণ ভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে।
আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা ২৫ হাজার ভূয়া মুক্তিযুদ্ধাকে টাকার বিনিময়ে সনদ দিয়েছিল উল্লেখ করে আমিনুল হক  বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যাদের বয়স ৫০ বছর ছিল, তারাও মুক্তিযুদ্ধা হয়ে গেছে। এমনকি মুক্তিযুদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনিও একজন ভূয়া মুক্তিযুদ্ধা ছিলেন।
এ সময় বিএনপি নেতা আমিনুল হক সংবর্ধনা নেওয়া মেধাবী শিক্ষার্থীদের কাছে নতুন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে “এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের” চেয়ারম্যান আব্দুল খালেক সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনটির চেয়ারম্যান আব্দুল খালেক বলেন- আপনারা যারা সংবর্ধনা নিচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আপনাদের কাছে দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আপনারা দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাবেন। আমাদের এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন সব সময় ভালো কাজের সাথে আছে থাকবে। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আপনারা আরো ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য নিজেদের তৈরি করবেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোহাম্মদ রবিউল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের শিক্ষক প্রতিনিধি প্রফেসর ড. রহিস উদ্দিন ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু এবং পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম নজু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

কিশোরগঞ্জে চীনা হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন

জয়ন্ত রায় স্টাফ রিপোর্টার. নীলফামারীর কিশোরগঞ্জে চীনা হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে চীনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির ব্যানারে সাধারণ মানুষ।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চীনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদর্ী গ্রেনেট বাবু, চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক আলী আকবর, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুজ্জামান টিটো, সমাজসেবক হোসাইন মোঃ সেলিম রেজা প্রমুখ। মানববন্ধনে শিক্ষাথর্ীসহ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে। দুপুর বার টায় শুরু হয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা দাবী করেন, তিস্তা প্রকল্প এলাকার আশপাশ এ হাসপাতালটি স্থাপনের কথা রয়েছে। তাই আমরা তিস্তা সংলগ্ন এলাকার মানুষ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা টটুয়ার ডাংগায় হাসপাতালটি স্থাপনে সুবিধাজনক স্থান হবে। তাই আমরা সরকারের কাছে এ স্থানে হাসপাতালটি স্থাপনের দাবী করছি।

আলোকিত প্রতিদিন/এপি

ফু-ওয়াং ফুডস লিমিটেডে কোটি টাকা আত্মসাৎ ও বেতন বোনাস না পেয়ে শ্রমিকদের মানববন্ধন

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুনের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাৎ ও শ্রমিকদের বেতন-বোনাস বন্ধের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান ফটকের সামনে প্রায় হাজারখানেক শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও গত দুই মাসের বেতন এবং ঈদুল ফিতরের পূর্বে ঘোষিত বোনাস এখনো পরিশোধ করেননি।
তারা বলেন, ‘বেতন না পেয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। উপরন্তু মালিকপক্ষ নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে।’
শ্রমিকদের অভিযোগ, শুধু বেতন-বোনাস নয়, কারখানার ভেতরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে। সঠিক সময়ে ওভারটাইমের অর্থ পরিশোধ না করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রসঙ্গত, ফু-ওয়াং ফুডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন আওয়ামীলীগের দোসর ছিল বলে প্রমাণপত্রও উপস্থাপন করেন শ্রমিকরা। এর আগেও মামুনের বিরুদ্ধে মানব পাচার ও রাষ্ট্রের টাকা লুটের অভিযোগ আছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন জানান, ফ্যাক্টরী কর্তৃপক্ষ আমারও বেতন পরিশোধ করেনি। আমি তিনমাস পূর্বে যোগদান করেছি,গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

চট্টগ্রামের রাউজানে ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা

আলোকিত ডেস্ক, চট্টগ্রামের রাউজানে এক যুবদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল)  দিবাগত রাত দেড়টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভাণ্ডারী কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবদলকর্মীর নাম মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬)। তিনি গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে।

স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভাণ্ডারী কলোনির ওই বাসাটিতে ভাত খেতেন সে। গতকাল রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি ওই বাসাটিতে ভাত খাচ্ছিলেন তখন। এ সময় বাসাটিতে ঢুকে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী গুলি করে তাঁকে হত্যা করেন তখন। তার শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যার পর সন্ত্রাসীরা অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যান।

 

হত্যাকারীরা মুখোশধারী ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

 

ওসি আরও বলেন, মানিককে কিছু সন্ত্রাসী হত্যার পরিকল্পনা করছিলেন, এমন খবর তারা আগে জেনেছেন। এ বিষয়ে তাঁকেও সতর্ক করা হয়েছিল। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

আলোকিত প্রতিদিন/এপি

৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ দিল ফিলিস্তিনি গোষ্ঠী হামাস

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে তাদের যুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরাবিয়া।

এই যোদ্ধাদের কোন সময় নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাদের দলভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছে। তবে দেড় বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। যদিও সাম্প্রতিক সময়ে গাজা-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা। এতে করে গাজার প্রায় অর্ধেক অংশ এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব অঞ্চলে থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে সেখানে ‘বাফার জোন’ তৈরি করেছে ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

আশুলিয়ায় ঝিরাবো এলাকায় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক 

শহিদুল্লাহ সরকার:
আশুলিয়ায় একটি কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টেজ মালামাল দখলের উদ্দেশ্যে এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর রাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকূত  সন্ত্রাসী জিয়া দেওয়ান সে জিরাবো ফুলবাগান এলাকার আলী দেওয়ানের ছেলে। ডিবি পুলিশ জানায়,গেল ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুল বাগান এলাকার এস এ এস প্যাকেজিং কারখানার ওয়েস্টেজ মালামাল দখলের উদ্দেশ্যে কারখানার সামনে দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে সে। পরে ডিবি পুলিশ ভোর রাতে গাজীপুরের পুবাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশী পিস্তল এবং গুলিসহ তাকে গ্রেপ্তার করে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ।
আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

ফুলবাড়ীতে এ্যাপেক্স বডি-এর কার্যনির্বাহী কমিটি গঠন সভা অনুষ্ঠিত 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী রবিবার ২০ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ মডেল মসজিদ রিসোর্স সেন্টারে জেলা প্রকল্প ব্যাবস্থাপক মোঃ ছাবেদ আলীর সভাপতিত্বে, ইসলামিক বাংলাদেশ এর বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ ইউএসএ- এর অর্থায়নে এবং সুপ্রিম-এশিয়া প্রকল্পের সহযোগিতায় উপজেলা পর্যায়ে “ধরলা মহিলা সমবায় সমিতি লিমিটেড (এ্যাপেক্স বডি)”এর কার্যনির্বাহী ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম। এসময় বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার মোঃ বাবুল খন্দকার, উপজেলা সমবায় অফিসার বিদু ভূসন রায়, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলসুম, যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুনা রশিদ হারুন, শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলীসহ উপজেলা ৬ ইউনিয়নের ১৪০ টি সমিতির প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাগণ।
সকল সমিতির সদস্যদের সম্মতি ক্রমে ১২ সদস্য বিশিষ্ট(এ্যাপেক্স বডি) কমিটি গঠন করা হয়। এতে সভাপতি শাহিনুর খাতুন, সহ-সভাপতি ফাতেমা খাতুন, সাধারণ সম্পাদক আদুরী রাণী ও কোষাধক্ষ নুরুন্নাহার বেগমকে নির্বাচিত করা হয়। এছাড়াও উক্ত কার্য নির্বাহী কমিতে ৮ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
আলোকিত প্রতিদিন/এপি

বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব, পুলিশ সদস্যকে ইনু-শাহজাহান খান!

বিশেষ প্রতিনিধি, হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং হাসানুল হক ইনু।

রোববার (২০ এপ্রিল) সকালে প্রিজনভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শাহজাহান খান বিচারকাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে আজ। এটা আমার জন্য অমর্যাদাকর।’ তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন তখন। সেসময় ট্রাইব্যুনালে কী হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান বিচারক।

ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন্নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজনভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেবো। হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেয় তারা।

এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না তারা এসব বলেনি। সব মিথ্যা কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে।

এর আগে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টাসহ ১৯ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রিজনভ্যান থেকে জুনাইদ আহমেদ পলক অসন্তোষ প্রকাশ করে বলেন, একটি দেশ এভাবে চলতে পারে না, মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়।

শাজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন, আমরা রাজাকারদের হাতকড়া পরাইনি, আমাদের কেন হাতকড়া পরানো হয়েছে? এটা লজ্জাজনক।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মো.মহিদ:
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত দেওয়ার ঘটনায় বিল্লাল হোসেন  (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অযত্ন এবং অবহেলায় বিল্লাল হোসেনকে ‘ও পজিটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে এই ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে মানববন্ধন করে বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি, এবং মানিকগঞ্জ সচেতন নাগরিক। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক, নাহিদ মনির,মেহেরাব হোসেন,আশরাফুল ইসলাম রাজু, আলভী, ইয়াছিন খান  প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,  ডাক্তাররা যদি সুচিকিৎসার পরিবর্তে রোগীর প্রাণ কেড়ে নেয় তাহলে এর চাইতে আর দুঃখজনক আর কিছু হতে পারে না। তাদের অবহেলার কারণে একটা মানুষের জীবন চলে যায়। এর আগেও মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছিল তখনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।তারা আরো বলেন, যাদের অবহেলার কারণে এই বিল্লাল হোসেনের প্রাণ চলে গেল তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে  মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: শফিকুল ইসলাম বলেন,  শনিবার পাচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিগঠন করে  দেওয়া হয়েছে এবং তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত শুক্রবার বিকালে  ভুলে এ পজেটিভ রক্তের বদলে বি পজেটিভ রক্ত রোগী  বিল্লাল হোসেনের শরীরে  পুশ করার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয়।
আলোকিত প্রতিদিন/২০ এপ্রিল ২০২৫/মওম

পৃথিবীর সব নারীর প্রতি শ্রদ্ধা, ‘আলোকিত নারী সম্মাননা’ পেয়ে বুবলী

বিনোদন. চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা ২০২৫’ পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়নস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তি সব সময়ই ভালো লাগার জানিয়ে এই নায়িকা বলেন, ‘যেকোনো সম্মাননাই আরো ভালো কাজের জন্য উৎসাহ জোগাবে।

তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করেছি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও  কিন্তু।

এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ।

আলোকিত প্রতিদিন/এপি