আজ , ।   
Home Blog Page 542

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি ‘লক’

আলোকিত ডেস্ক : ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

গত ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও আজ সোমবার (২১ এপ্রিল) বিষয়টি প্রকাশ পায়।

শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে, তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক।

 

শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এ তালিকায়, যিনি শেখ রেহানার দেবর ছিলেন। তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে আজ।

নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয় এখন। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না।

আলোকিত প্রতিদিন/এপি

মুক্তিযুদ্ধের চেতনা অতঃপর জুলাই গণ-অভ্যুত্থান

সৈয়দ রনো, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবিদার আওয়ামীলীগ, বিএনপি এবং জামাতকে বিপক্ষের শক্তি তকমা দিয়ে বিগত ১৬ বছর নির্বিচারে পাখির মতো গু/লি করে হ/ত্যা করেছে শেখ হাসিনা সরকার। সরকারি বাহিনী গু/ম খু/ন এবং বিনাবিচারে মানুষ হ/ত্যাই ছিল আওয়ামী সরকারের অ/বৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকার অন্যতম কৌশল। এতে করে মুক্তিযুদ্ধের চেতনা অনেকাংশে ভূলুণ্ঠিত করবার চেষ্টা করেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট অ/বৈধ সরকার।
উন্নয়নের নামে গণতান্ত্রিক ব্যবস্হা ধ্বং/স করেছিল আওয়ামীলীগ। তাঁরা একটি বিষয় ব্যপকভাবে মার্কেটিং করার চেষ্টা করেছেন, “বেশি উন্নয়ন, কম গণতন্ত্র “। এসব জিকির তুলে বাংলাদেশ থেকে বিদেশে টাকা প্রা/চার করেছে ততকালীন অবৈধ আওয়ামীলীগ।
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে জনগণকে বোকা ভেবে ধোঁ/কা দেওয়ার চেষ্টা করেছিল। মুক্তিযুদ্ধের ভ্রান্ত ধারণা জনগণের উপর চাপিয়ে দিয়ে কেড়ে নিয়েছিল ভোটাধিকার। মুক্তিযুদ্ধের মুল চেতনা ছিল প্রকৃত গণতন্ত্র। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের যে পতন এটা ছিল বাংলাদেশ রক্ষার জন্য জন্য এক অনিবার্য বিষয়। বিএনপি জামাত এবং তাদের সমমনা দল যারা শেখ হাসিনা সরকারের পতনের জন্য দির্ঘ ১৬ বছর সাধ্য অনুযায়ী জেল-জু/লুম উপেক্ষা করে রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। তাঁর প্রতিফলন ঘটেছে ছাত্র জনতার র/ক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানে, শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে।
আওয়ামীলীগ তাদের রাজনৈতিক নেতা কর্মী থেকে এহন সেক্টর নেই যেখানে দলীয়করণ, আত্মীয় করণের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বন্দবস্তের জন্য অতিরিক্ত কিংবা অনৈতিক সুযোগ সুবিধা দেয়নি। প্রশাসন ছিল আওয়ামীলীগের আজ্ঞাবাহ। ভারত হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য উলঙ্গ ভাবে সমর্থন জানিয়েছে। জাতীয় পার্টি আওয়ামীলীগের গৃহপালিত দল হিসেবে অবৈধ শাষণ নামক শোষণকে বৈধতা দিয়েছে নিশ্চিত ভাবে। এসব বিষয় বাংলাদেশের স্ব চেতন মহলের সবাই জানেন।
২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি কয়েক ভাবে বিভক্ত হয়েছে, যা এখন আর কারো আজানা বিষয় নয়। মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা যেমন পৈতৃক সম্প্রতি বানাতে চেয়েছিলেন, তদ্রূপ আমরা কেউ কেউ জুলাই গণ-অভ্যুত্থানকে নিজস্ব অর্জন বলে চালিয়ে দেবার প্রচেষ্টার বিরোধিতা করছি। জুলাই গণ-অভ্যুত্থানকে দলীয় বা পৈতৃক সম্প্রতি ভাবলে কেউ মেনে নিবে না। শুধু ছাত্রদের অর্জন বলবেও সঠিক মুল্যায়ন করা হবে না বলে আমার বিশ্বাস। জুলাই গণ-অভ্যুত্থানের সাথে জড়িত ছাত্ররা এনসিপি রাজনৈতিক দল গঠন করেছে, আমি শুরুতে অভিনন্দন জানিয়েছি, আজ আবার নতুন করে অভিনন্দন জানাচ্ছি। জনাব নাহিদ ইসলাম, মাননীয় উপদেষ্টা ছিলেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলের কান্ডারী হওয়াটাই প্রমান করে অন্তর্বর্তীকালীন সরকার আজীবন ক্ষমতায় থাকতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে যাঁরা আজীবন ক্ষমতায় রাখার জন্য (ফেসবুকে) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ন্যারেটিভ তৈরি করছেন? তাঁরা কি একবারও ভেবেছেন শেখ হাসিনার মতো দেশের জনগণের ভোটাধিকার হরণ করতে চাইছেন। শেখ হাসিনা উন্নয়নের জিকির তুলে গণতন্ত্র হরণ করেছেন, আপনারা অনেকেই সংস্কার এবং জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের বিচারকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করাচ্ছেন।
বিএনপি চাঁ/দাবাজি, দখলবাজী করছে, বলে যে সকল পোস্ট ফেসবুকে ভেসে বেড়াচ্ছে তা কিয়দংশে সত্য। কিছুটা সত্য না হলে বিএনপি দেদারসে তাদের নেতাকর্মীদের বহিষ্কারই বা কেন করবে। বহিষ্কার থেকে প্রমান হয়, বিএনপি কিছুটা দায়ী। প্রশ্ন হলো : এসব চাঁদাবাজ ও দখল বাজদের আইনের আওতায় আনা কার দায়িত্ব? সরকার যেহেতু গ্রেফতার করছে না কাজেই এটা বর্তমান সরকার ব্যর্থতা নয়কি?
তবে বিএনপির চরিত্র হননের জন্য তিলকে তাল বানিয়ে পোস্ট করা হচ্ছে। ফেসবুক এখন প্রপাগাণ্ডা ছড়ানোর মেশিনে রূপান্তরিত হয়েছে। যতোদিন পর্যন্ত বিনা ভোটে ৫ বছর, দশবছর, আজীবন ড. প্রফেসর ইউনুস মহোদয় ক্ষমতায় থাকুন এই পোস্ট গুলো প্রমান করে, ভোট দিলে এখনো বিজয়ী হবেন।
আমাদের মনে রাখা খুব জরুরি এই সরকারের সকল উপদেষ্টাদের আজীবন ক্ষমতায় বসিয়ে বিনা ভোটের রাজত্ব কায়েম করা কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিলো না। আইন শৃঙ্খলা বাহিনীর পাহাড় সমান গাফিলতি থাকবে সরকার সফল হবে এরূপ ভাবার কোনো কারণ নেই। সরকারের ৮ মাস দেখেছি সংস্কার কতোটুকু হয়েছে ভাবুন, কতোটুকু হওয়া যৌক্তিক সেটাও ভাবুন? দেশটা আমাদের সবার, কাজেই দেশের সার্থে, জনগণের সার্থ আগে বিবেচনা করতে হবে। তবে পারভেজ হ/ত্যাকারীরা গ্রেফতার হবে না এটা যেমন আমরা প্রত্যাশা করি না। ভারতের দালালরা এখনো সরকারের বিভিন্ন মহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এটাও কাম্য নয়। সংস্কার নামে আওয়ামীলীগকে পুর্নবাসনের সুযোগ দেওয়া হচ্ছে কি না, সেটা ভেবে দেখা উচিত নয় কি?……… ( চলবে)
আলোকিত প্রতিদিন/এপি

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার তিনজন ৭ দিনের রিমান্ডে

আলোকিত ডেস্ক : ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিন আসামিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ।

রিমান্ডে হলেন- আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।

 

অন্যদিকে আসামিদের তরফে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন সে। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রোববার গভীররাতে ওই তিনজনকে মহাখালীর ওয়ারলেস গেইটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন বলেন, “গ্রেপ্তার তিনজনের কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তারা প্রধান তিন আসামির স্কুল ফ্রেন্ড। গ্রেপ্তার তিনজন ও তিন আসামি বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়াশোনা করেছে। আসামিদের ডাকে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিল।

শনিবার বিকালে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়।

টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাশে চায়ের দোকানে আড্ডার সময় ছোট একটি ঘটনায় বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয় পারভেজকে।

নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীরের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া নাম না দিয়ে আরও ২৫-৩০ জনকে আসামি করা হয় তখন।

মামলার আসামিরা হলেন- মেহেরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)।

তাদের মধ্যে এজাহারে সোবহান নিয়াজ তুষারের পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে। হৃদয় মিয়াজীর পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একই ইউনিটের যুগ্ম সদস্য সচিব হিসেবে।

এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানীর কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ করে ছাত্রদল।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ফেইসবুক পেইজে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনায় তাদের নেতারা জড়িত নন; ছাত্রদল মিথ্যাচার করছে বলে তারা জানান।

আলোকিত প্রতিদিন/এপি

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

আন্তর্জাতিক ডেস্ক:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং সার্বভৌম নগররাষ্ট্র ভ্যাটিকান সিটির সরকার প্রধান পোপ ফ্রান্সিসের মৃ্ত্যু শোকের আবহ বয়ে এনেছে আন্তর্জাতিক বিশ্বে। বহু দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধান তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।

গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ ২১ এপ্রিল সোমবার স্থানীয় সময় সকাল ৭ টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকান সিটির প্রশাসন এক ভিডিওবার্তায় তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক শোকবার্তায় বলেন, “এই মাত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ পেলাম। গতকাল (রবিবার) তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি খুবই অসুস্থ ছিলেন বলে তা আর হয়নি।”

“তাকে সবসময়ে আমার মনে পড়বে। করোনা মহামারির শুরুর দিন গুলোতে গোটা বিশ্ব যখন আতঙ্কে অস্থির, সে সময় তিনি প্রতিদিন আমাদের শান্ত থাকার জন্য যেসব ধর্মপোদেশ দিতেন, তা আমি কখনও ভুলব না। তার মৃত্যুতে বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতো আমার হৃদয়ও ভারাক্রান্ত।”

পোপ ফ্রান্সিসকে ‘একজন মহান ব্যক্তি এবং মহান নেতা’ উল্লেখ করে এক শোক বার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল তার সান্নিধ্যে আসার, বন্ধুত্ব অর্জনের। যে উপদেশ, যে শিক্ষা আমি তার কাছ থেকে পেয়েছি— জীবনের কঠিনতম সময়ে সেসব ছিল আমার পাথেয়।

এক শোকবার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, “যতদিন তিনি পোপ ছিলেন, সবসময় তিনি দুর্বল এবং অসহায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তার বিনম্র, নিরহঙ্কারপূর্ণ আচরণের অসংখ্য উদাহারণ রয়েছে। যুদ্ধ ও সহিংসতায় পরিপূর্ণ এই বিশ্বে তিনি সারাজীবন দুর্বল, নিপীড়িতের কথা চিন্তা করেছেন, তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি পোপ ফ্রান্সিসকে নম্রতা, সহানুভূতি এবং আধ্যাত্মিক সাহসিকতার বাতিঘর উল্লেখ করে এক শোকবার্তায় বলেন, “তিনি নিরলসভাবে দরিদ্র এবং নিপীড়তদের সেবা করে গেছেন। দুঃখ-কষ্টে থাকা লোকজনের মনে আশার আলো জাগিয়ে তুলতেন তিনি। তার সঙ্গে আমার কয়েবার সাক্ষাৎ হয়েছে এবং সেসব বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক ও সুষম উন্নয়ন ইস্যুতে যেসব কথা বলেছিলেন, সেসব সবসময় আমাকে অনুপ্রেরণা দেয় এবং ভবিষ্যতেও দেবে। ঈশ্বরের সান্নিধ্যে তার আত্মা চিরশান্তি লাভ করুক।”

জর্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “সমাজের সবচেয়ে দুর্বল-অসহায় লোকজনের কল্যাণের প্রতি দৃষ্টি ছিল তার। নিজেকে চিরদিন বিশ্বাস এবং বিনম্রতার সঙ্গে নিজেকে চিরদিন ঈশ্বরের করুণার পথে চালিত করেছেন তিনি।”

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোকবার্তায় বলেছেন, “তিনি ছিলেন গভীরভাবে ঈশ্বরবিশ্বাসী এবং সীমাহীন সহানুভূতিসম্পন্ন একজন মানুষ। দরিদ্রদের উন্নয়ন এবং অশান্তিপূর্ণ বিশ্বের শান্তি স্থাপনের জন্য গোটা জীবনকে উৎসর্গ করেছেন তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জনগণের জন্য তিনি যত প্রার্থনা করেছেন”

ফিলিপাইনের শীর্ষ ধর্মযাজক এবং কার্ডিনাল পাবলো ভিরিগিলিও ডেভিড বলেন, “ওহ ঈশ্বর! আমি (তার মৃত্যুতে) বিহ্বল, শোকস্তব্ধ।”

ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট ‘দি হোলি সি’–এর তথ্যমতে, পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর, আর্জেন্টিনার বুয়েনস এইরেসের। বাবা মারিও আর রেগিনা সিভোরি। ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক।

রসায়নবিদ হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সাল ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ হন তিনি।

বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

পোপ ফ্রান্সিস যখন দায়িত্ব নেন, ক্যাথলিক চার্চ তখন যৌন কেলেঙ্কারি আর ভ্যাটিকান প্রশাসনের কোন্দলে ক্ষতবিক্ষত। তিনি পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে আসেন এবং চেষ্টা করেন শৃঙ্খলা ফিরিয়ে আনতে।

তবে রক্ষণশীলদের সমালোচনার তীরে তাকে বিদ্ধ হতে হয়েছে বার বার। চার্চের ঐতিহ্য ধ্বংসের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। আবার অনেকে অভিযোগ করেছেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও যথেষ্ট পরিবর্তন তিনি আনতে পারেননি।

তার মধ্যেও পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। বহু দেশ সফর করে আন্তঃধর্মীয় সংলাপ এবং শান্তির বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠী এবং অভিবাসীদের পক্ষে তিনি ছিলেন সরব।

পোপ ফ্রান্সিস বলতেন, ক্যাথলিক গির্জার দরজা সবার জন্য খোলা। এমনকি সমকামী, উভকামী এবং রূপান্তরকামীদের (এলজিবিটি) গির্জায় আসতে বাধা নেই। তাঁরা গির্জায় এসে প্রার্থনা করতে পারবেন। তবে, তাঁদের গির্জার নিয়মনীতি মেনে চলতে হবে।

এ বছরের জানুয়ারিতে প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‍্যানডম হাউস থেকে প্রকাশিত হয়েছে পোপ ফ্রান্সিসের আত্মজীবনী ‘হোপ’।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন/২১ এপ্রিল ২০২৫/মওম

টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর ৩ দিনের রিমান্ড 

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হারুন সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ২১ এপ্রিল সোমবার আদালতে প্রেরণ করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ রিমান্ড মঞ্জুর করেন ঐ মাদক ব্যবসায়ীর।
গ্রেপ্তার হারুন মিয়া টাঙ্গাইলের কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
টাঙ্গাইল ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন আলোকিত প্রতিদিনকে বলেন,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদেরও খুঁজে বের করতে তদন্ত চলছে।
আলোকিত প্রতিদিন/২১ এপ্রিল ২০২৫/মওম

আমাদের ক্ষতি করে এমন চুক্তি আমেরিকার সঙ্গে করবেন না, হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চীন বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বৈশ্বিক পরাশক্তি এশীয় এই দেশটি বলেছে-কেউ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনও বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে।

যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে, ঠিক তখনই এমন বক্তব্য দিল বেইজিং। ২১ এপ্রিল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, “চীন বিশ্বাস করে, সব দেশই সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে। কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব।”

তিনি আরও বলেন, যদি কোনও দেশ এমন পদক্ষেপ নেয়, চীন তখন “সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া” জানাবে।

চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে—যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চাইছে, তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয়।চীনের বক্তব্য, যুক্তরাষ্ট্র “সমতা”র অজুহাতে একতরফাভাবে সব দেশের ওপর শুল্ক চাপিয়েছে এবং এখন সেসব দেশকে বাধ্য করছে তথাকথিত “পারস্পরিক শুল্ক” আলোচনায় অংশ নিতে। চীন বলেছে, তারা নিজের অধিকার এবং স্বার্থ রক্ষায় দৃঢ় ও যথেষ্ট সক্ষম। সেইসঙ্গে বেইজিং চায় অন্যান্য দেশগুলোর সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে।

ইতোমধ্যে প্রায় ৫০টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্ক নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে। জাপান যেখানে সয়াবিন এবং চালের আমদানি বাড়ানোর কথা ভাবছে, সেখানে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য কেনা কমানোর পরিকল্পনা করছে।

ট্রাম্প গত ২ এপ্রিল বহু দেশের ওপর আরোপ করা ঐতিহাসিক শুল্কের ঘোষণা স্থগিত করলেও, চীনের ওপর সেই শুল্ক বহাল রেখেছেন। চীনকেই মূল লক্ষ্য করে সবচেয়ে বড় কর আরোপ করেছেন তিনি।

এর ফলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশে সফর করেছেন, যার মূল লক্ষ্য ছিল—আঞ্চলিক সম্পর্ক জোরদার করা এবং অংশীদার দেশগুলোকে যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে সোচ্চার করা।

ভিয়েতনামের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রবন্ধে শি জিনপিং লিখেছেন, “বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক যুদ্ধের কোনও বিজয়ী নেই”। যদিও তিনি সেখানে যুক্তরাষ্ট্রের নাম নেননি।

আলোকিত প্রতিদিন/২১ এপ্রিল ২০২৫/মওম

মানিকগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান নেই- আফরোজা খান রিতা

বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি সদর বাসস্ট্যান্ড এলাকা। যেটি একসময় ছিল চাঁদাবাজির অভয়ারণ্য। এখন সুশাসনের ছোঁয়ায় হয়ে উঠেছে ব্যবসাবান্ধব এলাকা। বাসস্ট্যান্ডকে ঘিরে গড়ে ওঠা পরিবহন, হোটেল-রেস্তোরা ও ফুটপাতের শত শত ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে আজ চাঁদামুক্ত। হাঁপ ছেড়ে বাঁচছে ব্যবসায়ীরা।

স্থানীয়রা বলছেন, এক সময়ের দাপুটে আওয়ামী সরকারের আমলে সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের প্রত্যক্ষ ছত্র-ছায়ায় এই ব্যবসা কেন্দ্র থেকে তোলা হতো বিপুল অঙ্কের চাঁদা। তা ছিল ওপেন সিক্রেট। তার খলিফারা হয়ে উঠেছিল কোটি টাকার মালিক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দেয় চাঁদাবাজ চক্র।

 

বর্তমানে জেলা বিএনপি ও পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স নীতিতে এই অবস্থা রীতিমতো বদলে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার দৃঢ় অবস্থান এবং পুলিশ প্রশাসনের কার্যকর নজরদারিতে চাঁদাবাজরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। পরিবহন ব্যবসায়ী ও চালকরা জানাচ্ছেন, আগে আয়ের সিংহভাগই চলে যেত চাঁদায়।

এখন কেবল পৌর টার্মিনাল চার্জ দিলেই ব্যবসা চালানো যাচ্ছে লাভে। কয়েকজন হকার ও অন্যান্য ব্যবসায়ী বলেন, আওয়ামী লীগের সময় চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়েছিলাম। এখন ছেলে-মেয়েদের নিয়ে শান্তিতে ডালভাত খেতে পারছি। তবে এই অবস্থাই যেন থাকে। আগের রুপে যেন আর না ফিরে। ভয়ও লাগে কারণ শোনা যায় অনেক জায়গায় শুধু পাল্টেছে মানুষ, দল আর চাঁদার ধরণ। সেই সঙ্গে বেড়েছে চাঁদার পরিমাণও। তাই রাজনৈতিক দল ও প্রশাসন যেন এই দিকটা একটু সুদৃষ্টি রাখে তার দাবিও জানান। পৌর বাস টার্মিনালের ইজারাদার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও পুলিশ প্রশাসনের কঠোর নির্দেশনা অনুযায়ী পরিবহন থেকে শুধুমাত্র পৌর পার্কিং চার্জ নেওয়া হচ্ছে। এরপরও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 

বিগত সরকারের আমলে যারা ইজারা নিয়েছিল তারা জোড় করে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করা হতো। যা ছিল পরিবহন ব্যবসায়ীদের জন্য কষ্টদায়ক। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা অত্যন্ত বিচক্ষণ নেত্রী। তার নেতৃত্বে প্রশাসন ও দল একসঙ্গে কাজ করায় চাঁদাবাজরা আর ফিরে আসতে পারছে না।

 

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, “মানিকগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির কোনো স্থান নেই। এই জেলা আমাদের গর্ব, এখানকার মানুষ শান্তিপ্রিয় ও পরিশ্রমী। আমি স্পষ্টভাবে বলতে চাই—পরিবহন খাতে চাঁদাবাজির নামে কেউ যদি সাধারণ মানুষের ঘাম ঝরানো উপার্জনে ভাগ বসাতে চায়, তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।

 

আমাদের রাজনীতি হলো জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি—লুটপাট নয়, ভয়ভীতি নয়। ব্যবসায়ীরা যেন নিশ্চিন্তে তাদের কাজ করতে পারেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন—এই পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কেউ যদি অনিয়মে লিপ্ত হয়, তাকে ছাড় দেওয়া হবে না। আমি সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আহ্বান জানাই—আপনাদের যদি কেউ চাঁদা দাবি করে, তা সে যেই হোক, তাকে আইনের হাতে তুলে দিন। আমরা পাশে থাকব।

আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নত একটি মানিকগঞ্জ গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াছমিন খাতুন বলেন, মানিকগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা এক বিন্দু ছাড় দিচ্ছি না। সদর বাসস্ট্যান্ড এলাকার চাঁদাবাজদের গতিবিধি আমরা নজরে রেখেছি। কেউ চাঁদা তোলার চেষ্টা করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমরা জনগণের পাশে আছি ও থাকবো। শান্তিপূর্ণ, নিরাপদ ও চাঁদামুক্ত পরিবেশ বজায় রাখতে যা যা করার দরকার পুলিশ প্রশাসন সবটাই করবে।

আলোকিত প্রতিদিন/এপি

তারাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহ*ত

শফিউল মন্ডল, তারাগঞ্জ-রংপুর প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় একজন ছাগল ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন।গতকাল রবিবার (২০ শে এপ্রিল) সন্ধ্যার পর সৈয়দপুর-রংপুর মহাসড়কের  ‎রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে রাত সাড়ে ৯টার দিকে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় যে, উপজেলার ঘনিরামপুর নদীরপাড় গ্রামের মোটরসাইকেলের চালক আশরাফুল ইসলাম (৪০) ও আরোহী মো. মহুবার রহমান (৬২) বেলতলি মেডিকেল মোড় হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সৈয়দপুর-রংপুর মহাসড়কে – ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মো. মহুবার রহমান (৬২) ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান এবং চালক আশরাফুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হন।আহত ব্যক্তিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত ছাগল ব্যবসায়ী মহুবার রহমান পাঁচ সন্তানের জনক ছিলেন।
‎তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন,এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।ঘাতক ড্রাম ট্রাক চালক পালিয়েছে। গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। দ্রুত সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।নিহত মহুবারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

২১ এপ্রিল সোমবার  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

২৩ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

২৫ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে  দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আলোকিত প্রতিদিন/২১ এপ্রিল ২০২৫/মওম

মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা : আমিনুল হক

বিশেষ প্রতিনিধি: ইমরান হোসেন
প্রকাশ,১৯ এপ্রিল রোজ শনিবার ২০২৫ ইং
“মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা” রাজধানীর মিরপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ শনিবার সকালে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা “এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনে”র আয়োজনে ছয় শতাধিক এইচএসসি/সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ। ভবিষ্যৎ সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার হচ্ছেন শিক্ষার্থীরা, যাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছর আমরা যে স্বৈরাচার মুক্ত আন্দোলন করেছি, সর্বশেষ আপনারা শিক্ষার্থীরাও আমাদের মাঝে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে এসেছেন এবং স্বৈরাচার মুক্ত করতে সহযোগিতা করেছেন। নতুন বাংলাদেশ গড়ায় আপনাদের ভূমিকা অপরিসীম।
বিএনপি নেতা আমিনুল হক বলেন,  বিএনপি শিক্ষা ব্যবস্হাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে ফেলেছে। তারা আমাদের শিশুদের বিকৃত ইতিহাস শিখিয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে বিকৃত ইতিহাস দূর করবে।
বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য ব্যবস্হাকে সার্বজনীন করা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যেখানে ধনী গরীব প্রত্যকে সমানভাবে পরিপূর্ণ ভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে।
আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা ২৫ হাজার ভূয়া মুক্তিযুদ্ধাকে টাকার বিনিময়ে সনদ দিয়েছিল উল্লেখ করে আমিনুল হক  বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যাদের বয়স ৫০ বছর ছিল, তারাও মুক্তিযুদ্ধা হয়ে গেছে। এমনকি মুক্তিযুদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনিও একজন ভূয়া মুক্তিযুদ্ধা ছিলেন।
এ সময় বিএনপি নেতা আমিনুল হক সংবর্ধনা নেওয়া মেধাবী শিক্ষার্থীদের কাছে নতুন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে “এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের” চেয়ারম্যান আব্দুল খালেক সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনটির চেয়ারম্যান আব্দুল খালেক বলেন- আপনারা যারা সংবর্ধনা নিচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আপনাদের কাছে দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আপনারা দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাবেন। আমাদের এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন সব সময় ভালো কাজের সাথে আছে থাকবে। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আপনারা আরো ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য নিজেদের তৈরি করবেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোহাম্মদ রবিউল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের শিক্ষক প্রতিনিধি প্রফেসর ড. রহিস উদ্দিন ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু এবং পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম নজু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি