নবীনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
কসবায় পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার
ফুলবাড়ীতে কৃষকের মাঝে আলো ছড়াচ্ছে পার্টনার ফিল্ড স্কুল
মোস্তাফিজার রহমান,(জাহাঙ্গীর) ফুলবাড়ী রাস্তার পার্শ্বে ও খোলা জায়গায় বসে হাতে বই-খাতা নিয়ে ক্লাস করছেন বিভিন্ন বয়সের কিষান-কিষানিরা। হাতে-কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদের নানা উপায়। কৃষি মন্ত্রণালয়ের অধীনে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রমের মাধ্যমে আলো ছড়াচ্ছে ফুলবাড়ী কৃষি অফিস।
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, চেয়ার-টেবিল ছাড়া এ স্কুলে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে কীভাবে আধুনিক উপায়ে গম, ভুট্রা, ডাল চাষ করা যায়। তার রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, সার ও পানি ব্যবস্থাপনা, উপকারী-অপকারী পোকা সম্পর্কে মোট কথা বীজ হতে পুনরায় বীজ প্রাপ্তিতে যত আধুনিক উপায় আছে সবকিছু হাতে কলমে শেখানো হচ্ছে।
অফিস সূত্রে জানা গেছে, পার্টনার প্রোগ্রাম এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী এর ২০২৪-২৫ অর্থ বছরে ধান, ভুট্রা, ডাল, ফসল ও উত্তম কৃষিচর্চার উপর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫ টি কৃষক মাঠস্কুল সফল ভাবে পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে গ্রামের ১৩ জন পুরুষ ও ১২ জন নারীসহ ২৫ জন কৃষক কৃষানি এই স্কুলে কৃষি বিষয়ে নানা শিক্ষা গ্রহণ করছেন।
পার্টনার ফিল্ড স্কুলের ছাত্র কৃষক কৃষাণীরা জানান, জমিতে সঠিক মাত্রায় সার, সঠিক সময়ে জমিতে পানি রাখার গুরুত্ব, সঠিক পদ্ধতিতে বালাইনাশকের ব্যবহার, আইপিএম পদ্ধতিতে পোকা দমনসহ এ স্কুলে পড়ে তারা অনেক কিছুই শিখতে পারছি।
ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন ও রিয়াজুল ইসলাম জানান ,পার্টনার স্কুলে পড়ে কৃষকরা কৃষি ও পারিবারিক পুষ্টি বিষয়ে দক্ষ হয়ে উঠেছেন। বিশেষ করে নারীরা হাতে কলমে এ শিক্ষাগ্রহণ করে সংসারে সন্তান লালনপালন ও পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।এছাড়া পড়ে ফসলের উপকারী ও অপকারী পোকা সম্বন্ধে ভালোভাবে জানতে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,এই স্কুলের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, বিষমুক্ত ফসল উৎপাদন ও পুষ্টির চাহিদা পূরণসহ বিভিন্ন বিষয়ে জানতে পারবে কৃষক।
ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, পার্টনার প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলায় পাঁচটি ইউনিয়নে পার্টনার ফিল স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে, এখান থেকে কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করে পরবর্তী ওই কৃষকরা অন্য কৃষকের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।
উপজেলা কৃষি অফিসার ও এসএপিপিও সহায়তাকারী হিসেবে এবং সংশিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়োজনকারী হিসেবে এ স্কুলের সেশন স্কুল পরিচালনা করছেন। এই স্কুলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে বিষমুক্ত ফসল উৎপাদন করে, উদ্যোক্তা তৈরি হয়ে এ উপজেলার পুষ্টির চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ফসল রপ্তানি করবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের।
আলোকিত প্রতিদিন/এপি
তৃতীয় দিনেও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে বিএনপি
আলোকিত প্রতিবেদক:
পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার জন্য তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
২২ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ও ২০ এপ্রিল রবিবার আলোচনা শেষে বৈঠক মুলতবি করা হয়।
বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকার, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার ইত্যাদি বিষয়ে দুই দিন আলোচনা হয়েছে। রবিবার যেখান থেকে আলোচনা শেষ হয়েছিল, সেখান থেকেই আজকের বৈঠক শুরু। তিনি আশা প্রকাশ করেন, আজই আলোচনা সম্পন্ন হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার তদারকির লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। এরই অংশ হিসেবে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।
আলোকিত প্রতিদিন/২২ এপ্রিল ২০২৫/মওম
আইজিপির সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।
২১ এপ্রিল সোমবার বিকেলে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধ-বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় তারা অনন্য ভূমিকা রাখছেন।
আইজিপি বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অধিক হারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণে প্রস্তুত রয়েছে।
আইজিপি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে আন্ডার সেক্রেটারি জেনারেলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ব্রুক শণ, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশনস) মো. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২২ এপ্রিল ২০২৫/মওম
মানিকগঞ্জে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার
পদ পেতে স্ত্রীকে তালাক ছাত্রদল নেতাকে অব্যাহতি!
আলোকিত ডেস্ক: সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ করেছেন তার স্ত্রী শিখা নিজেই।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী এ দাবি জানান। এ সময় তিনি তার বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগ এনেছেন তিনি।
তিনি বলেন, ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সমস্ত খরচ তাকেই চালাতে হয়েছে। এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ থেকে। একপর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য তিন লাখ টাকাও দিতে হয়। টাকা না দিলে ফয়সাল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি।
শিখা জানান, গত ৫ আগস্টের পর সে আমার থেকে টাকা নিয়ে আমাকে এড়িয়ে চলে, হলে দখল নেয়, নেতা হয়ে যায়। তখন সে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। আমি সমস্ত খরচ দিয়েও তাকে আটকে রাখতে পারিনি। এ ঘটনা আমার সামাজিক মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এরপর তিনি বিয়ের কাবিননামা ও লিখিত অভিযোগ ছাত্রদলের পার্টি অফিসে জমা দেন বলেও জানান।
সংবাদ সম্মেলনের পর ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফয়সাল রেজাকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যসচিব ফয়সাল রেজাকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমানকে বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন তারা।
এর আগে সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী শিখা বলেন, ২০২৩ সালের ২৮ মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সংসার শুরু করেন।
আলোকিত প্রতিদিন/এপি
সাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৭ শিক্ষক বহিস্কার
সাভার প্রতিনিধি : সাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পরে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস.এম. রফিকুজ্জামানকে অব্যাহতি দিয়েছেন। সেই সাথে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মনোয়ারা আক্তারকে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব ও শিক্ষকের বিষয়ে পাবলিক পরীক্ষা পরিচালনা বিধি লঙ্ঘনের দায়ে এ সিদ্ধান্ত নেন। জানা যায়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণকে পূর্বেই সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ এবং আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেন এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশ করেন। পরবর্তীতে তাদের হাতে নাতে ধরা হয় এবং সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। এছাড়াও পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়। তারা হলেন, বেবগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক এবং রাশিদা বেগম। প্রত্যক্ষদর্শীদের মতে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ পরীক্ষা পরিচালনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেননি এবং পরীক্ষার হলে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। বিষয়টি কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্রুত নজরে এনে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে। জানা গেছে, পাবলিক পরীক্ষা পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় তাদের বহিষ্কারের পাশাপাশি ঘটনার বিস্তারিত প্রতিবেদন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বোর্ড কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছেন বলে জানা গেছে। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বলেন, “পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখাই আমাদের প্রথম দায়িত্ব। বিধি নিষেধ লঙ্ঘন করে কোনো শিক্ষক বা স্টাফ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
আলোকিত প্রতিদিন/এপি
দ্বীন কায়েমের শপথ নিন, জামায়াতে ইসালামীতে যোগ দিন
২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক:
প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। ৮২ রানের লিড পেয়েছিল জিম্বাবুয়ে। তাই পিছিয়ে থেকে শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে এবারও শুরুটা ভালো হয়নি। সাদমান ইসলামকে হারিয়ে ২৫ রানে পিছিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে শান্তর দল।
নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয়ের সংগ্রহ ২৮ রান, আর মুমিনুল হকের ১৫ রান।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন সাদমান। ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর করেছিলেন মুজারাবানি। ইনসুইং করে ভেতরের দিকে আসা বলে ডিফেন্স করতে যান সাদমান, তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা শন উইলিয়ামস ভুল করেননি। ৪ রান করে সাদমান ফেরায় ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি।
দ্রুত সাদমানকে হারানোর পর অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মুমিনুল হক। অভিজ্ঞ এই ব্যাটার এদিন কোনো সুযোগ দেননি। তবে আরেক ওপেনার জয়, ভাগ্যের কারণেই অপরাজিত থেকেছেন। উইকেটের পেছনে তার সহজ ক্যাচ ফেলেছেন মায়াভো। জীবন পেয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছেন এই তরুণ ওপেনার।
দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৪৪ রান তুলেছেন জয় এবং মুমিনুল। তবে এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আগামীকাল সকালে কঠিন সময়ের অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের জন্য। গতকাল সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তাতে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানের বেশি করতে পারেনি তারা। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশিদের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রোডেশিয়ান ওপেনার। তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করেছিল জিম্বাবুয়ে।
আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ। এই ডানহাতি অফ স্পিনারের ফাইফারে জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামায় বাংলাদেশ।
আলোকিত প্রতিদিন/২১ এপ্রিল ২০২৫/মওম

