আজ , ।   
Home Blog Page 539

নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি!

ক্রিড়া প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কাতার ফাউন্ডেশন। যার লক্ষ্য নারী ক্রীড়াবিদদের সক্ষমতা বাড়ানো এবং পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান করবে।

কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি মঙ্গলবার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

কাতারের সাবেক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও আমিরের বোন শেখ হিন্দ তাদের গল্পে আবেগাপ্লুত হন এবং দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন।

এ সময় শেখ হিন্দ জানান, বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে কাতার ফাউন্ডেশন, যা খেলাধুলার আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপন ও সুবিধা সম্প্রসারণ এবং ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে।

অধ্যাপক ইউনূস জানান, এই ফাউন্ডেশন শিগগিরই গঠিত হবে। তিনি কাতার ফাউন্ডেশনের কাছ থেকে ডরমিটরি, প্রশিক্ষণ মাঠ, স্বাস্থ্যসেবা, সম্মেলনকক্ষ এবং আন্তর্জাতিক অতিথিদের থাকার ব্যবস্থা গড়ে তোলার জন্য পূর্ণ সহায়তা চান।

তিনি আরো বলেন, এই ফাউন্ডেশন সার্ক, বিমসটেক, আসিয়ান ও মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে আসা নারী ক্রীড়াবিদদের জন্য স্বল্পমেয়াদি বিশেষ কোর্স পরিচালনায় সহায়তা করবে।

আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়ায় শখের বসে বন্ধুর বাইক চালাতে গিয়ে যুবক নিহত

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় শখের বসে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে তুলিপ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ২২ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজের কাছে তার চালানো মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তবে তিনি পৌরশহরের মুন্সেফপাড়া এলাকায় বসবাস করতেন।
দূর্ঘটনার ঘটনা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে তুলিপ বন্ধুদের সঙ্গে একসাথে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার ফাঁকে তুলিপ তার বন্ধু জহিরের মোটরসাইকেলটি চালানোর জন্য নেয়। এ সময় মটরসাইকেলটি চালাতে গিয়ে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজ এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে জহিরসহ স্থানীয়রা তুলিপকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

সখীপুরে ছিনতাইকারীদের কোপে আহত অটোচালক মারা গেছেন

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে যায়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল রাত ১০টার দিকে সখীপুর পৌর শহর থেকে নলুয়া বাজারে যাওয়ার কথা বলে তিন ব্যক্তি হানিফের অটোরিকশা ভাড়া করেন। পথে বোয়ালী বাজার পার হলে একটি পিকআপ ভ্যান রিকশাটির গতি রোধ করে। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীবেশী একজন হানিফের মাথায় চাপাতি দিয়ে কোপ দেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে পিকআপে তুলে তিন কিলোমিটার দূরে দেওদীঘি বাজারের কাছে ফেলে যায়। সেই সঙ্গে রিকশাটি ছিনিয়ে নেয়।
রাত ১১টার দিকে স্থানীয় লোকজন হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যদিকে পরদিন নলুয়া-কালমেঘা সড়কের কানু মার্কেট এলাকা থেকে রিকশাটি জব্দ করা হয়।
এদিকে হানিফকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পেয়ে তিনি কিছুটা সুস্থ হলে গত সোমবার তাঁকে বাসায় আনা হয়। মঙ্গলবার তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ইমরান খান জানান, ‘অটোরিকশাটি পাওয়া গেলেও হানিফ ভাইকে ফেরানো গেল না। আমরা ছিনতাইকারীদের শনাক্ত করে শাস্তির দাবি করছি।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনার পরদিনই পুলিশ অটোরিকশাটি জব্দ করে হানিফের পরিবারের কাছে হস্তান্তর করেছিল। ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

কাশ্মির ছাড়ছেন পর্যটকরা, শিক্ষা প্রতিষ্ঠানসহ মার্কেট ও দোকানপাট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। উপত্যকাটির পেহেলগামে হামলার এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী এই দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন।  ২৩ এপ্রিল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে দেশে ফেরার সময় মোদির বিশেষ বিমান “এয়ার ইন্ডিয়া ওয়ান” পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।

এই ঘটনায় যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।এছাড়া কাশ্মির ছাড়ার চেষ্টা করছেন পর্যটকরা। অন্যদিকে হামলার ঘটনায় কাশ্মির জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২৩ এপ্রিল বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগামে হামলার পর অনেক পর্যটকই এখন কাশ্মির ছাড়ার চেষ্টা করছেন। শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পেহেলগাম হামলার পর দেশি পর্যটকরা কাশ্মির ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে।

তবে বিবিসি সংবাদদাতা ইয়োগিতা লিমায়ি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন, তিনি মুম্বাই থেকে আসার সময় ফ্লাইটে অনেক দেশি পর্যটকদের দেখেছেন, যারা তাদের কাশ্মিরে ঘোরার পরিকল্পনা বাতিল করেননি।

অন্যদিকে, দিল্লি থেকে কাশ্মিরে যাওয়া বিবিসির অন্য সংবাদদাতারা জানিয়েছেন, তাদের ফ্লাইট বেশ ফাঁকা ছিল।

এদিকে মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মির জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও।

বিবিসি বলছে, পেহেলগামের ওই হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি দল ইতোমধ্যেই শ্রীনগরে পৌঁছেছে এবং আরও কয়েকটি টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও পেহেলগাম পরিদর্শনে যাবেন।এদিকে কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর যুক্তরাষ্ট্রে সরকারি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই শোক প্রকাশ করার মতো কোনও শব্দ নেই।”

যুক্তরাষ্ট্র এবং পেরুতে ১১ দিনের সফরে গিয়েছিলেন তিনি। সেখানে তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক এবং জি২০-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সাথে বৈঠকে অংশগ্রহণ করার কথা ছিল।

কিন্তু তার ওই সফর সংক্ষিপ্ত করে তিনি শিগগিরই ভারতে ফিরবেন বলে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে ভারতে ফিরে আসেন।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা বারামুল্লা জেলায় “সন্দেহভাজন সন্ত্রাসীদের”দের একটি হামলা ঠেকিয়ে দিয়েছে। সেই সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুইজন “সন্ত্রাসী” নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।

মঙ্গলবার যেখানে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে, সেই পেহেলগাম থেকে ১৪০ কিলোমিটার দূরে বারমুল্লা অবস্থিত।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, লাইন অব কন্ট্রোল বা সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ওই গোলাগুলির ঘটনা ঘটে। এই নিয়ন্ত্রণে রেখা ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মিরকে বিভক্ত করেছে।

সেখান থেকে “বিপুল অস্ত্র, গোলাবারুদ” উদ্ধার করা হয়েছে বলেও ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে।

আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

মদিনা শহরকে কটাক্ষ্য করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট তারাগঞ্জে মহাসড়ক অবরোধ

শফিউল মন্ডল , তারাগঞ্জ রংপুরের তারাগঞ্জে মুসলমানদের পবিত্র ভুমি সৌদি আরবের মদিনা শহরকে কটাক্ষ করে  ফেসবুকে কিশোরের পোস্টকে কেন্দ্র করে  রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরুদ্ধ করে তৌহিদী মুসলিম জনতা।
গতকাল মঙ্গলবার ২২ শে এপ্রিল বিকালের দিকে  মুসলিম জনতা তারাগঞ্জের বামনদিঘী নামক জায়গায় প্রায় দেড় ঘন্টা এ প্রতিবাদ সমাবেশ করেন।মুসলিম জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরুদ্ধ করে, সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে পোস্টকারী  কিশোরদের  গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণার আগেই হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট নামক জায়গায় স্হানীয় জনপ্রতিনিধি ও মুসলিম জনতা একটি মিটিং করেন।পরে,মুসলিম জনতা হাইওয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের  হিন্দু সম্প্রদায়ের এক কিশোর ও তার সহপাঠীরা মিলে সম্প্রতি ফেসবুকে মদিনাকে বিদ্রূপ করে  একটি ভিডিও পোস্ট করেন। ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিওটির স্ক্রিনশর্টের অনুলিপি সংরক্ষণ করে কিছু মুসলিম ছাত্র ও জনতা।পরে, রাগান্বিত সবাই মিলে গতকাল  সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে প্রতিবাদ করেন।পরে,বেলা প্রায় সাড়ে তিনটার দিকে সবাই কিশোরদের গ্রেপ্তারের দাবিতে বামনদিঘি এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরুদ্ধ করেন। ফলে মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়ে।
স্থানীয় ইকরচালী  ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বলেছেন, ‘একটি হিন্দু ছেলে তার কয়েকজন সহপাঠীদের নিয়ে ফেসবুকে আমাদের পবিত্র মদিনাকে নিয়ে উপহাস করেছে। তার শাস্তির দাবিতে বামনদিঘি এলাকায় মহাসড়ক অবরুদ্ধ করে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবরটি পেয়ে আমি ইউনিয়ন পরিষদের বাকি  সদস্যদের নিয়ে সেখানে যাই।ঘটনাস্হলে গিয়ে আমিসহ সবাই মিলে উপস্থিত হয়ে কিশোরদের শাস্তির প্রতিশ্রুতিতে জড়ো হওয়া ভিড়কে রাস্তা পরিষ্কার করতে রাজি করিয়েছিলাম।যানবাহন চলচল স্বাভাবিক করি।
তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেছিলেন, ‘এই ঘটনার কথা শুনে আমি রংপুর জেলা প্রশাসক মহোদয় কে অবগত করি।পরে অভিযুক্ত কিশোরদের গ্রেফতারের জন্য পুলিশকে  নির্দেশ দিয়েছি। ’আমি চাই কোনো ধর্মকে কেউ যেনো কটুক্তি করে কথা না বলে।অভিযুক্তদের গ্রেফতারের জন্য সার্বক্ষনিক প্রশাসন কাজ করে যাচ্ছে।
তারাগঞ্জ থানার দায়িত্বে থাকা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, তিনি সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে যান ও  উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করান। অভিযুক্ত কিশোরেরা কেউ বাড়িতে নেই।তাদের গ্রেপ্তারের জন্য সার্বক্ষনিক অপারেশন চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

সৎ মায়ের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

আলোকিত ডেস্ক : সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলায় সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ আসামি ১২ জন।

মঙ্গলবার এই মামলায় আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন।

অন্যদিকে শাওন এবং সাবেক ডিবিপ্রধান হারুনসহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিশি ইসলাম বলেন, ‘আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে। সে আমাদেরকে মারধর করেছে।’

গত বছরের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সে বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে পরিচয় ও বিয়ে।

অভিযোগ, এ ঘটনা জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব খাটিয়ে সৎ মা নিশিকে ছয় মাস জেলে খাটান।

আলোকিত প্রতিদিন/এপি

১৫ বছর যারা শেখ হাসিনাকে পাহারা দিয়েছে তারা জনসমুদ্রে লুকিয়ে আছে: রিজভী

মো: মহিদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদের সমর্থন দিয়েছে। কিন্তু কনস্টিটিউশনালি বা আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোনো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে সে অনুযায়ী আপনারা দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কারণ, প্রশাসন আপনাদের হাতে, অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা কী করবেন সেটা আপনাদেরই ঠিক করতে হবে।
২৩ এপ্রিল বুধবার বেলা সাড়ে এগারোটায় মানিকগঞ্জ সদর উপজেলার চারু শিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরদের অনুসারীরা ঘাপটি মেরে আছে নানা জায়গায়। ওদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। সেটাকে দমন করতে আপনাদের কী আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে। দোসরদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক জায়গায়। কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা। প্রশাসনের ব্যক্তিবর্গের তো এটা জানার কথা। যারা ১৫ বছর যাবত শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে তারা আজ এই জনসমুদ্রের ভিতর কোথায় লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং সাবেক সভাপতি আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ খান, গোলাম আবেদীন কায়সার, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, যুবদলের যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

চার জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে

দেশের চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

২৩ এপ্রিল বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন-রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৫ এপ্রিল  শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

২৬ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৭ এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

নীলফামারীতে শব্দ দূষণের  উপর পরিবেশ অধিদপ্তের অভিযান!

উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সদর উপজেলায় শব্দ দূষণ করার অভিযোগে ১ টি ধান ছাটাইকল মালিককে ১০০০টাকা  জরিমানা আদায় করেছে নীলফামারী  পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার    (২২এপ্রিল  )   সদর   উপজেলায়  শব্দ দূষণের উপর  অভিযান পরিচালনা করে নীলফামারী  জেলা পরিবেশ অধিদপ্তর।
 জেলা প্রশাসন নীলফামারী এর নিদের্শনা মোতাবেক নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুন্না রানী চন্দ নেতৃত্বে নীলফামারী জেলা পুলিশ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর নীলফামারী এর সার্বিক সহযোগিতায় নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর স্থানে অবস্থিত একটি ধান ছাটাই কল এর বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগের প্রেক্ষিতে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি ৭ এ অপরাধ এবং বিধি ১৮(১) (২) মোতাবেক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন । এসময়  আলোচ্য প্রতিষ্ঠানের মালিককে করখানা থেকে সৃষ্ঠ মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

করলা চাষে ভাগ্য বদল বাউফলের মহিউদ্দিন

মোঃ আমির হোসেন,বাউফল প্রতিনিধি,পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপোল গ্রামের যুবক মো. মহিউদ্দিন টিপু(৩০) আজ একটি পরিচিত নাম কৃষিক্ষেত্রে। কৃষির প্রতি অদম্য আগ্রহ আর সংগ্রামের গল্পে মোড়ানো তার জীবন এখন অনেক তরুণের অনুপ্রেরণার উৎস।

মহিউদ্দিন এক সময় সরকারি চাকরি পাওয়ার আশায় প্রতারণার শিকার হন। এরপর রাজধানী ঢাকায় একটি বায়িং হাউজে চাকরি নেন। কিন্তু সেখানেও মেলে না স্থায়িত্ব বা সম্মান। এমন সময় স্ত্রী মোসাম্মাত ফাতেমার (২৫) পরামর্শে তিনি ফিরে আসেন নিজ গ্রামের বাড়িতে। দু’জন মিলে সিদ্ধান্ত নেন কৃষিকাজে আত্মনিয়োগের।

প্রথমে ছোট পরিসরে করলা চাষ শুরু করেন মহিউদ্দিন। এখন তার দুইটি খণ্ড জমিতে রয়েছে প্রায় ১২০০টি করলা গাছ। প্রতি সপ্তাহে তিনি ২০ থেকে ২৫ হাজার টাকার করলা বিক্রি করেন, মাসে যার পরিমাণ ১ লাখ টাকারও বেশি। শুধু করলাই নয়, তিনি চাষ করছেন লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাকসহ বিভিন্ন মৌসুমী সবজি।এতে দুই সন্তান আর এক স্ত্রী নিয়ে দারুণ সময় কাটছে তার। সামনের দিকে মাছ চাষের পরিকল্পনা রয়েছে মহিউদ্দিনের ।

করলার বাজারদর প্রসঙ্গে মহিউদ্দিন জানান, বাজারে চাহিদা কম থাকলে ৫০ টাকা কেজিতে আর বেশি থাকলে ৮০ টাকা কেজিতে করলা বিক্রি করেন। স্থানীয় পাইকারদের কাছেই তার উৎপাদিত করলার বড় অংশ সরবরাহ করা হয়।

সফল চাষি মহিউদ্দিন টিপু বলেন,আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন ।তিনি গাছ থেকে পড়ে বিকলাঙ্গ হয়ে যায়।আমি বড় সন্তান হওয়াতে আমাকে সংসারে হাল ধরতে হয় ।আমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে ।আমি ছোট থেকেই অনেক পরিশ্রম করেছি ।রাস্তার পাশে সবজি লাগিয়েছি, ধান চাষ করেছি ।আমার নিজের একটা বোন ছিলো তাকে বিবাহ দিয়েছি ।নিজে এইসএসসি পাশ করেছি ।তারপর হঠাৎ করে স্বপ্ন জাগলো সরকারি চাকরি করবো ,সেজন্য টাকা পয়সা দিয়ে আমি প্রতারিত হয়েছি ।পরে ঢাকায় গিয়ে বায়িং হাউজে চাকরি নেই ।কিন্তু সেখানে থেকে যে টাকা পয়সা পেতাম তা দিয়ে আমার চলতোনা ।মাঝখানে খুবই টানাটানি চলছে আমার ।একসময় পকেটে টাকাও ছিলোনা।পরে আমি আমার স্ত্রীকে নিয়ে দেশে চলে আসি ।ছোট বেলা থেকে অভিজ্ঞতা ছিলো যে কৃষি কাজ করলে মোটামুটি কায়দায় চলা যায় ।প্রথমে ২ শতাংশ জায়গা নিয়ে কাজ শুরু করলাম ।শুরু করার পরে মোটামুটি ভালোই সাফল্য পেলাম । পরবর্তীতে পার্শ্ববর্তী আমার এক চাচা জসিম খান ১২০ শতাংশ জমি আমকে লেজ হিসেবে দিয়েছে ।সেখানে আমি এখন চাষাবাদ করি । আলহামদুলিল্লাহ্ আমরা এখন খুব ভালো আছি ।প্রতি সপ্তাহে আমার এখন ২০-২৫ হাজার টাকা আয় হয় । এভারেজ করলে মাসে ৫০ হাজার টাকা আয় হয়।

বাজার সিন্ডিকেট নিয়ে মহিউদ্দিন টিপু বলেন,বাজারে মাল বিক্রি করতে গেলে আমাদের সিন্ডিকেটের শিকার হতে হয়।বাজারে অনেক পাইকার থাকে তাদের মধ্য একজন একটা দাম বললে অন্য কেউ আর দাম বলেনা।আমাদের বাধ্য হয়ে অল্প মূল্য মাল বিক্রি করে দিতে হয়।এটা একটা সিন্ডিকেট ।তখন তারা এটা অল্প দামে নিয়ে বেশি দামে বিক্রি করে। সরকার যদি এটাকে গুরুত্ব সহকারে দেখে তাহলে আমরা কৃষকরা ভালো বাজার দর পাবো ।

মহিউদ্দিন টিপুর স্ত্রী ফাতেমা বেগম বলেন, যখন আমরা প্রথম করলা চাষ করি তখন আমাদের জায়গার পরিমাণ খুবই কম ছিলো ।তখন আমাদের কাছে পুঁজিও ছিলোনা ।তখন আমি টিউশনি করতাম ও সেলাই মেশিনে কাজ করতাম ।তা দিয়ে যা আয় হতে সেই টাকা করলার বীজ ,সারের ও ওষুধের জন্য দিতাম।সেলাই মেশিনের কাজ করে ও টেউশনি করার টাকা দিয়ে সংসারও চালাইতাম ।এখন আল্লাহ্ রহমতে আমরা ভালো আছি ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন বলেন,বাউফলের একজন উদ্যোক্তা কৃষক মহিউদ্দিন ।তিনি বগা ইউনিয়নের কৃষক । বাউফল উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মহিউদ্দিন করলা চাষ শুরু করেন । আমরা ৫০ শতক জমির জন্য তাকে বিভিন্ন ধরনের সার এবং উন্নতমানের করলা বীজ দিয়েছি ।তার সাথে সাথে আমরা স্প্রে মেশিন ,জাজরি এবং মালচিং দিয়েছি ।মালচিং ব্যবহার করে সে আধুনিক পদ্ধতিতে করলা চাষ শুরু করে এখন ৫০ শতক জমি থেকে ৩ লাখ টাকার করলা বিক্রি করে ।তার নিজের কিছু খরচ ও আমাদের উপকরণের খরচটা বাদ দিলে ৫০ শতক জমি থেকে ২ লাখ টাকা অধিক মুনাফা করেছে ।তার দেখাদেখি পার্শ্ববর্তী কৃষকরা করলা ও অন্যান্য উচ্চ মূল্যের সবজি চাষে উদ্বুদ্ধ হয়েছে ।

আলোকিত প্রতিদিন/এপি