আজ , ।   
Home Blog Page 538

ফুলবাড়ীর চরাঅঞ্চল গুলোগুলো সবুজের সমাহার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী কিছুদিন আগের কথা, ধারণা নদী দিয়ে কিনারায় কিনারায় ঢেউ খেলে বয়ে যেত খরস্রোত পানি আর এখন নদীর বুকে সবুজের সমারোহ। নদীটির বুকে জেগে ওঠা চরগুলোতে চাষিরা বোরো, ভুট্টা,সূর্যমুখী ফুল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষাবাদ হচ্ছে আর এগুলো চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন অনেক কৃষক। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধরলার বুকে জেগে ওঠা চরাঞ্চলের চারদিকে সবুজ ফসলেই ভরে গেছে। অথচ ১০/১২ বছর পূর্বে পানি প্রবাহ এতই তীব্র ছিল যে রাতে ধরলার তীরবর্তি বসবাসকারীরা ভয়ে রাত কাটাতো কখন তাদের বসতভিটা নদীগর্ভে চলে যাবে। সে সময় ছিল প্রাণের স্পন্দন। এখন আর নেই ধরলার সেই উদ্ভাবদনা।

এখন পানি না থাকায় ধরলা সৃষ্টি করেছে প্রায় ছোট-বড় চার শতাধিক চরের। বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্য। এরই মধ্যে ধরলায় পানি না থাকায় হেঁটে কৃষক ধরলা বুকে জেগে ওঠা চরে পলিমাটিতে বোরো ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করছেন। ধরলার জেগে ওঠা চরের শত শত বিঘা জমিতে কৃষকরা প্রায় ১০/১২ বছর ধরে বোরো ধান ও ভুট্টার চাষাবাদ করে আসছেন।

ধরলা পাড়ের কৃষক শাহীন আলম, বাদশা মিয়া, মকছেদুলসহ আরো অনেক জানান, এক সময় এই ধরলা নদী পানি দিয়ে ভরপুর ছিল আর নদী দিয়ে সব সময় স্রোত যেত এখন সেই ধরলা নদীর উপর বালু ও পলি মাটি পড়ে আবাদের উপযোগী হয়েছ, আমরা সেখানে বিভিন্ন ধরনের আবাদ করছি ফসল ফলাচ্ছি যা পুরোনো আবাদি জমি থেকে এখানে ফলন ভালো হচ্ছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান,উপজেলায় মোট আবাদি জমি ১২ হাজার ৪ শত ৪৫ হেক্টর। চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১৫০ হেক্টর জমি। অর্জন হয়েছে ১০ হাজার ২০৫ হেক্টর। এ উপজেলায় ২০ টি চরের মধ্যে ধরলাসহ অন্যান্য নদীর অববাহিকায় চাষাবাদ হয়েছে ১৬ শত ৫০ হেক্টর।

আলোকিত প্রতিদিন/এপি

মুম্বাই মহাসমুদ্র,বহু বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে :দেবযানী

ধারাবাহিক নাটক থেকে সিনেমাতে অভিনয়। টলিউডে প্রায় ২২ বছর থেকে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি। এদিকে নতুন অভিজ্ঞতার সন্ধানে বছর দেড়েক আগে মুম্বাই গিয়েছিলেন তিনি। সম্প্রতি সিনেমার জন্য আবারও কলকাতায় ফিরেছেন তিনি।

তবে শহরে ফিরে এবার কিছুটা আশাহত হয়েছেন। ছবির শুটিং বন্ধ রয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘২২ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। ভাবলেও অবাক লাগে এমন কোনও ঘটনার সম্মুখীন কখনও হইনি।’

এদিকে অনেকদিন তো দেখা যাচ্ছে না টলিপাড়ায়। তবে কি মুম্বাইয়েই এখন বেশি থাকছেন তিনি? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘দু’জায়গা মিলিয়েই থাকি। যেহেতু ওখানে একটু অন্যরকম কাজের চেষ্টা করছি, তাই বেশি সময় থাকতে হচ্ছে।’

যদিও মুম্বাইয়ে যে খুব বেশিদিন তিনি থাকছেন, তা নয়। তবে তারমধ্যেই দুই ইন্ডাস্ট্রির বেশ কিছু পার্থক্য তিনি লক্ষ্য করেছেন। দেবযানীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রি আমায় সবটা দিয়েছে। তবে মুম্বাইয়ের বিষয়ে যদি আলাদা করে বলতে হয়, তবে প্রফেশনালিজম থেকে কিছু ক্ষেত্রে কাজের প্রতি কমিটমেন্ট এবং দায়িত্ববোধ ভীষণ চোখে পড়ে।’ ‘ভালো কিছুর জন্য অনেকটা সময় দিতে হবে। আমি নিজেও সেটা বুঝি। এবং ছেলেকেও সেটা বোঝাই প্রতি মুহূর্তে। মুম্বাই মহাসমুদ্র। বহু বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন কত মানুষ দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ে।’

তার কথায়, ‘তাই এই কম্পিটিশনটা খুব প্রয়োজন সকলের জীবনেই। আমি ছেলেকেও বলি এই প্রতিযোগিতার মধ্যে যাও। নিজেকে পরখ করা প্রয়োজন।’

আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

তাড়াইলে বাতাসে দোলছে কৃষকের সোনালী স্বপ্ন

মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে সোনালী ধানের সমারোহ। রোদ আর হিমেল বাতাসে ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। এখন ফসলের মাঠ সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারন করার অপেক্ষা। আর মাত্র কদিনের মধ্যেই কৃষকেরা তাদের নতুন ফসল ঘরে তুলবে। এবার বোরো ধানের বাম্পার ফলনের ধান কাটার আগমুহূর্তে ধানের শীষ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। অনেক স্থানে ধান কাটা শুরুও হয়ে গেছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩ শত ৩০ হেক্টর এবং অর্জন ১০ হাজার ৩ শত ৩৫ হেক্টর। এছাড়া কৃষি অফিস থেকে বিভিন্ন কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজসারকীটনাশক সহায়তাসুবিধা ও পরামর্শ দেয়া হয়েছে। উপজেলার ৭ টি ইউনিয়নের ফসলের মাঠে বোরো ধানের শীষ দোল খাচ্ছে। এবছর নতুন জাতের ধান ব্রি-৮৯ব্রি-৯২উফসি-২৯ জাতের ধান রোপন করা হয়েছে। এছাড়াও ব্রি-২৮২৯ জাতের ধান মাঠে দেখা গেছে। অনেক জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে। ধান কাটার জন্য শ্রমিকের পাশাপাশি রয়েছে প্রায় ২৪টি ধান কাটার মেশিন। মেশিনে খরচ অনেক কম হওয়ায় বেশিরভাগ কৃষক মেশিন দিয়েই ধান কাটাচ্ছে।

 বোরগাও গ্রামের হারু মিয়া জানানআমাদের মাঠে সব ধান ফুলে ঝারা দিয়েছেআর মাত্র কদিন পরেই মাঠের অধিকাংশ ধান পাকতে শুরু করবে। এই ধানের শীষ দেখে মনে হয় এবার ফসলের বাম্পার ফলন হবে। একই গ্রামের আরেক কৃষক আঃ কদ্দুস বলেনআমাদের মাঠে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর বড় বড় ধানের শীষ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যা না হলে এবছর আশা করছি অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ফলন হবে।

 বেলংকা গ্রামের জোবায়ের আহমাদ জানানআমি ১৫ কাটা জমিতে বোরো ধান চাষ করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার প্রত্যেকটি খেতে আমার প্রচুর ধানের শীষ দেখা যাচ্ছে। এবছর বাম্পার ফলনের আশা করছি আমি। আশরাফুল ইসলাম জানানআমার ধান অনেক ভাল হয়েছে। যদি কোন ক্ষতি না হয় তাহলে আমি কাটায় প্রতি ৩৮ হতে ৪০ মন ধান পওয়ার আশা করছি।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা  বিকাশ রায় জানানআবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জিত ফসল উৎপাদন হবে। উপজেলার ১০ হাজর ১’শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। বড় ধরনের ঝড়বৃষ্টি অথবা শিলাবৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। কাজেই কৃষক সঠিক সময় ফসল কেটে ঘরে তুলতে পারবেন বলে আশা করছি।

 তিনি আরো জানান, ইতিমধ্যেই প্রায় ২৮% বোরো ধান কর্তন সম্পন্ন হয়েছে। তাছাড়াও এ উপজেলায় সরকারি ভর্তুকি ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে তাদের প্রায় ২৪টি মেশিন বর্তমানে ধান কাটায় নিয়জিত আছে। একেকটি মেশিন ১ ঘন্টায় প্রায় ২ একর ধান কাটতে পারে। সে হিসেবে প্রতিদিন গড়ে ২০-২৪ একর ধান কাটতে পারছে। যেখানে শ্রমিক লাগবে ৮-১০ জন ও সময় লাগবে ৩-৪ দিন।  মেশিনে ধান কাটার ফলে কৃষকেরা এক দিনেই ধান কেটে মাড়াই করে পরিস্কার অবস্থায় ঘরে তুলতে পারছে। তাছাড়াও শ্রমিক দিয়ে ১ একর ধান কাটতে যেখানে ৯০০০ টাকা লাগে সেখানে মেশিনে কাটলে ৩-৪ হাজার টাকার মধ্যেই সম্পন্ন করতে পারছে। এতে কৃষকের খরচের হার অনেক কমে যাচ্ছে। ১৫-১৭ মে’র মধ্যেই উপজেলার সকল ধান কাটা শেষ হবে বলে আশা করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

অপহরণের ছয়দিন পর সিলেটের ছয় বাসিন্দা টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

সিরাজগ‌ঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ওয়াসিম সেখ:
সিরাজগঞ্জ তাড়াশ উপ‌জেলায় অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৩ এপ্রিল বুধবার দুপুরে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া খাতুন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে।
স্থা‌নিয়রা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ব‌লেন, এ দুর্ঘটনায় কারো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার!

আলোকিত ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি।

বুধবার (২৩ এপ্রিল) দেশটির দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে এই সাক্ষাৎ হয় তাদের। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনী ও জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাতার সশস্ত্র বাহিনীর কল্যাণে ব্যবহার করবে। প্রধান উপদেষ্টা আরও বিশ্বাস করেন, এই ব্যতিক্রমধর্মী ব্যবস্থা শুধু নতুন সহযোগিতার সুযোগই তৈরি করবে না বরং ভবিষ্যতে জনগণ পর্যায়ে সম্পর্ক গড়ার একটি শক্ত ভিত্তিও স্থাপন করবে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

বাউফলে তেঁতুলিয়র নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, আহত-৯

মোঃ আমির হোসেন,বাউফল (পটুয়াখালী) পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে আজ শনিবার (১৫ মার্চ) ভোর রাতে তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার সময় ৭-৮জনের সশস্ত্র ডাকাত বাহিনী একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলা মোহনা থেকে তরমুজবোঝাই একটি ট্রলারকে ধাওয়া করে। ওই ট্রলারে ১০ হাজার পিস তরমুজ ছিল।

একপর্যায়ে ডাকাতরা তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজবোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়।

তখন ডাকাতরা ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।

হামলার শিকার আহতরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়।

এর আগেই স্থানীয়রা আটককৃত ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পরায় তার নাম জানা যায়নি।

ডাকাতের হামলায় আহতরা হলেন, গলাচিপা উপজেলার  চর কপাল বেরা  এলাকার মৃত্যু হানিফ মাতব্বরের ছেলে শহিদুল মাতব্বর (৫৮),ডাকুয়া গ্রামের নুরইসলাম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ফিরোজ মাতব্বর (৩৭), বারেক মাতব্বর (৪৮), ফরহাত হোসেন (৪৫), হাবু পেশকার (৩৭),ফয়সাল (২৮),ও সেলিম (৫৭)।

এদের মধ্যে  গুরুতর আহত সহিদুল মাতব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পুলিশ হেফাজতে পটুয়াখালী  মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫.০৩.২৫ 

আলোকিত প্রতিদিন/এপি

ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মাদ্রাসা সুপারসহ আটক-৩

সাখাওয়াত হোসাইন:
চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা সুপারসহ তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করলেন ইউএনও সুলতানা রাজিয়া। ২৩ এপ্রিল বুধবার দুপুরে ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদ(৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া এমএ  কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন (৩২) ও মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম (৩০)।

জানা গেছে, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার দুই চতুর্থ শ্রেণির কর্মচারী ইসমাইল হোসেন (৩২) ও তারেকুল ইসলাম(৩০) হাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদ এর হোয়াটসঅ্যাপে  ডুকুমেন্ট আকারে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় আটককৃতদের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় এক মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম

নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি!

ক্রিড়া প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কাতার ফাউন্ডেশন। যার লক্ষ্য নারী ক্রীড়াবিদদের সক্ষমতা বাড়ানো এবং পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান করবে।

কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি মঙ্গলবার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

কাতারের সাবেক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও আমিরের বোন শেখ হিন্দ তাদের গল্পে আবেগাপ্লুত হন এবং দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন।

এ সময় শেখ হিন্দ জানান, বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে কাতার ফাউন্ডেশন, যা খেলাধুলার আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপন ও সুবিধা সম্প্রসারণ এবং ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে।

অধ্যাপক ইউনূস জানান, এই ফাউন্ডেশন শিগগিরই গঠিত হবে। তিনি কাতার ফাউন্ডেশনের কাছ থেকে ডরমিটরি, প্রশিক্ষণ মাঠ, স্বাস্থ্যসেবা, সম্মেলনকক্ষ এবং আন্তর্জাতিক অতিথিদের থাকার ব্যবস্থা গড়ে তোলার জন্য পূর্ণ সহায়তা চান।

তিনি আরো বলেন, এই ফাউন্ডেশন সার্ক, বিমসটেক, আসিয়ান ও মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে আসা নারী ক্রীড়াবিদদের জন্য স্বল্পমেয়াদি বিশেষ কোর্স পরিচালনায় সহায়তা করবে।

আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়ায় শখের বসে বন্ধুর বাইক চালাতে গিয়ে যুবক নিহত

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় শখের বসে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে তুলিপ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ২২ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজের কাছে তার চালানো মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তবে তিনি পৌরশহরের মুন্সেফপাড়া এলাকায় বসবাস করতেন।
দূর্ঘটনার ঘটনা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে তুলিপ বন্ধুদের সঙ্গে একসাথে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার ফাঁকে তুলিপ তার বন্ধু জহিরের মোটরসাইকেলটি চালানোর জন্য নেয়। এ সময় মটরসাইকেলটি চালাতে গিয়ে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজ এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে জহিরসহ স্থানীয়রা তুলিপকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/২৩ এপ্রিল ২০২৫/মওম