নবীনগরে ন্যানো ইউরিয়ার সফল প্রয়োগ
পাকিস্তানি পাইলটকে আটকের দাবিতে ভারতের কাছে প্রমাণ চাইল ইসলামাবাদ
আন্তর্জাতিক ডেস্ক:
রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। ৮ মে বৃহস্পতিবার এ দাবি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন৷ তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন৷ তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস এবং পাইলটকে আটকের খবর থাকে, তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়৷
সংবাদমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করছে, আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি৷ আমি এটি ১০০ শতাংশ প্রত্যাখ্যান করছি।”
সূত্র : জিও নিউজ
আলোকিত প্রতিদিন/৯মে ২০২৫/মওম
সিরাজগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ গ্রেফতার-৩
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে দেখছে সরকার!
আলোকিত ডেস্ক, স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আজ (শুক্রবার) দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
এতে আরো বলা হয়েছে— আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, সরকারের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত জনগণের, বিএনপির নয়: মঈন খান!
আলোকিত ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। তবে, সরকার ও নির্বাচন কমিশন চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়; সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, নির্বাচন কমিশন।’ সরকার ও নির্বাচন কমিশন চাইলে আ.লীগকে নিষিদ্ধ করতে পারে বলেও জানান তিনি।
তিন বলেন ‘বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি।’
বর্তমানে দেশের রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে যত শিগগিরই নির্বাচন হবে ততই মঙ্গল হবে বলেও মন্তব্য করেন মঈন খান।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এ বৈঠক করেন কার্টার সেন্টারের প্রতিনিধিরা।
আলোকিত প্রতিদিন/এপি
আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে মানুষের ঢল
আলোকিত প্রতিবেদক:
আওয়ামী লীগ নেতাদের বিচার এবং দলটি নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে মানুষের ঢল নেমেছে। ৯ মে শুক্রবার জুমার নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় মিছিল এসে যুক্ত হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা স্লোগান দিয়ে সমাবেশে এসে অবস্থান নিচ্ছেন। আর অর্ধশতাধিক মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করে যাচ্ছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দিতে থাকেন।
জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা এবং রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সাথে সাথে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়তে থাকে। সমাবেশস্থলে ‘আওয়ামী লীগ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ, আওয়ামী লীগ’, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সমাবেশে আসা মানুষজন বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের দুঃশাসনের সময় দেশের মানুষ অতিষ্ঠ ছিল। তাই আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
অন্যদিকে, মিছিল এবং সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান বজায় থাকতে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখান থেকেই আজ জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আলোকিত প্রতিদিন/৯মে ২০২৫/মওম
ভারত-পাকিস্তানের মধ্যকার সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের “উত্তেজনা কমাতে” চেয়েছিল, কিন্তু “এটা মূলত আমাদের কোনও বিষয় নয়”।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা যা করতে পারি তা হলো— তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন কোন যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।”
আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই কথা বলে আসা ভ্যান্স আরও বলেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনও ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।”
ট্রাম্প আরও বলেন, “আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।”
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি পারমাণবিক শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ “খুব দ্রুত” শেষ হবে বলেও সেসময় আশাপ্রকাশ করেন তিনি।
আলোকিত প্রতিদিন/৯মে ২০২৫/মওম
পাকিস্তানের হামলার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত!
স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় ক্রিকেটার, কোচিং স্টাফসহ আইপিএলের সঙ্গে সম্পৃক্ত সকলের নিরাপত্তা নিশ্চিতের তাগিদে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে।
বোর্ডের সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছে, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সবকিছুর আগে। যে কারণে তাৎক্ষণিকভাবে আমরা টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কবে, কখন পুনরায় আইপিএলের বাকি ম্যাচগুলো শেষ করব ওই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের জাতীয় স্বার্থ সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।
ওই হামলার জবাবে জম্মু-কাশ্মীর সীমান্তে হামলা চালায় পাকিস্তান। এতে বিদ্যুৎ বিভ্রাটে পাঞ্জাব ও দিল্লির ম্যাচ স্থগিত করা হয় তখন। ওই ঘটনার পর নড়েচড়ে বসে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘আইপিএল এখন পর্যন্ত চলমান আছে। তবে আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। পরিস্থিতির উন্নতি না ঘটায় স্থগিতের মতো সিদ্ধান্ত আসতে পারে এমন ইঙ্গিত করেন তিনি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, সড়ক পথে ধর্মশালা থেকে ৮৫ কিলোমিটার দূরে পাঠানকোর্ট রেলস্টেশনে নেওয়া হবে ক্রিকেটারদের। সেখান থেকে বিশেষ ট্রেনে আনা হবে দিল্লিতে। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার হিন্দুস্তান টাইমসকে বলেছেন, দুই দলের ক্রিকেটারদের মধ্যে ভয় বিরাজ করছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা উদ্বিগ্ন। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা ক্রিকেটার ফিরিয়ে নিতে প্রস্তত।
আলোকিত প্রতিদিন/এপি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
আলোকিত ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন মো. আবদুল হামিদ।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।
এর আগে গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।
আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ হবে ৮০০মিলিয়ন ডলার!
মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: চট্টগ্রামের লালদিয়ার চরে ৮০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের ইতিহাস তৈরির সুযোগ আছে। বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়া গ্রিন পোর্ট হবে। এখানে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বিষয়টি খুবই সিরিয়াসলি ট্র্যাক করার চেষ্টা করছি।
বৃহস্পতিবার সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের পোর্ট ক্যাপাসিটি এখন লিমিটেড। ছয় গুণ করার পরও ভিয়েতনামের ধারে কাছেও যাব না। তাই এক্সপার্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া। যাতে কম জায়গায় বেশি অপারেশন করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

