কল্পনা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
সাবিনা-সানজিদাকে ছাড়াই বাংলাদেশের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক:
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে জর্ডানে ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এবারের আসর।আগামী ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ পিটার বাটলার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। চূড়ান্ত দলে আছেন তিন নতুন মুখ। এছাড়াও আছেন ৯ জন ‘বিদ্রোহী’ খেলোয়াড়। দলে ডাক পাননি সাবিনা খাতুন-কৃষ্ণার মত অভিজ্ঞ ফুটবলাররা।
২৩ সদস্যের দলে ডাক পাওয়া ৯ বিদ্রোহী ফুটবলার হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা। ৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ম্যাচটি খেলবে ৩ জুন।
গত ৩১ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দিয়েছিলেন ১৮ ফুটবলার। তবে ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। কিন্তু দলে জায়গা মেলেনি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। ২৩ জনের দলে নতুন মুখ তিন জন। তারা হলেন, গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালি, ফরোয়ার্ড উমহেলা মারমা ও মিডফিল্ডার শান্তি মার্দি।
সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জনকে এই জর্ডান টুর্নামেন্টের দলে রেখেছেন কোচ। তারা হলেন- আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা ও নবীরণ খাতুন।
আগামীকাল সকাল ১০টায় জর্ডানের বিমান ধরবেন পিটার বাটলারের শিষ্যরা।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম
ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার,অভিযুক্ত মিজান গ্রেফতার
জুলাই আন্দোলনের মামলার বিচার প্রক্রিয়া শুরু !
বিশেষ প্রতিনিধি, গত বছরের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে ঢাকার চানখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার বেলা ১১টার দিকে প্রসিকিউশন দল ট্রাইব্যুনালে জুলাই আগস্টে হত্যার ঘটনায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করলো।
চানখাঁরপুলে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসসহ জুলাই আন্দোলনে ছয় জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট জনকে আসামি করে গত ২১শে এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।
মধুপুর শালবনে আবারও শাল গাছ ফেরত আনা হবে- উপদেষ্টা রিজওয়ানা
সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনবাসীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া মধুপুর গড়ের শালবনে আবারও শাল গাছ রোপণের ঘোষণা দেন তিনি।
২৫ মে রবিবার দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে।
এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমূখ।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম
চাকরির ১০ বছরে কোটিপতি বনে যাওয়া বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসের কে এই ইয়াছিন পলাশ
আলীর মতো মেধবী গায়কদের উৎসর্গ করছি: রাজীব
বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ গড়েছে নতুন ইতিহাস! বলা যায়, আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’ ম্যাজিক দেখিয়ে দিলো! ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে বিচারকদের স্পেশাল মেনশন সম্মান পেলো সিনেমাটি।
পুরস্কার ঘোষণার পর আদনান আল রাজীব এবং স্বর্ণপামবিজয়ী ইসরায়েলের তৌফিক বারহোম ফটোকলে অংশ নেন। এরপর তারা প্রেস কনফারেন্সে অংশ নেন। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
এটা বাংলাদেশের জন্য প্রথম কোনও ঘটনা। এই পুরস্কার কাকে উৎসর্গ করবেন আদনান, এক সাংবাদিকের এমন প্রশ্নে আদনান আল রাজীব বলেন, “আলী’ এমন একটি গল্পের সিনেমা, যেখানে একজন আলী প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন। নীরবেই যে তার সংগীতচর্চা চালিয়ে যান। আলীর মতো এমন মেধবী গায়দের উৎসর্গ করছি আমার এই সিনেমা, যারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছেন, এবং নীরবে তাদের সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন।” এছাড়াও, আদনান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য।’
এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ একটি খবর। স্বভাবতই সবাই উৎফুল্ল খবরটি শুনে। ‘আলী’র এই সাফল্যে শোবিজ তারকারও আপ্লুত। অভিনয়শিল্পী এবং নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। যেমন, সোশ্যাল মিডিয়ায় শাকিব খান, জয়া আহসান, মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে আজমেরী হক বাঁধন, নির্মাতা যুবরাজ শামীম, চয়নিকা চৌধুরী, নিরব হোসেনসহ অনেকেই শুভকামনা এবং অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২৪ মে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।

এবারের আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে। এটাও বলা প্রয়োজন, কানে এবার জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি এটাই।
আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে! এই চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন ইশরাক!
বিশেষ প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইশরাক । রোববার (২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিচ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একইসঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় এই রিটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি,কোনো দলের নয়: হাসনাত আবদুল্লাহ
আলোকিত ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই দুই উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের নয় বরং চলমান গণঅভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৫ মে রবিবার চট্টগ্রামে দুই নম্বর গেট এলাকায় পথসভার শুরুতে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, তাদেরকে দলীয় পরিচয়ে ট্যাগ করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। তারা এনসিপি বা অন্য কোনো দলের প্রতিনিধি নন, তারা এই সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন।
তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর প্রচার উপদেষ্টাদের সম্মানহানির চেষ্টা এবং এর মাধ্যমে আন্দোলনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
হাসনাত আবদুল্লাহ জানান, বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ এবং আইনসভার নির্বাচন, আহত এবং শহীদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সেইসঙ্গে তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছেন। গণমানুষের মতামত জানতেই আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি। আমরা সারা বাংলাদেশ ঘুরে জনগণের ভাবনা জানব এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরব। এটি একটি পারস্পরিক সংলাপের প্রক্রিয়া।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং জুবাইরুল আরিফ।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম

