আজ , ।   
Home Blog Page 406

রংপুর আর চট্টগ্রামও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে : আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তার দাবি, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ রয়েছে, যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ। এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

২৬ মে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বাংলাদেশের উদ্দেশে ‘কড়া প্রতিক্রিয়া’ জানিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের ‘চিকেন নেক’ করিডোর নিয়ে বারবার হুমকি দেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশের নিজস্বও দুটি ‘চিকেন নেক’ রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ।

তিনি দাবি করেন, “আমি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি, যেগুলো অনেকে ভুলে যেতে পারেন।” রবিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ মানচিত্র প্রকাশ করে জানান, বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর, যেগুলোও নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর (প্রথম ‘চিকেন নেক’)। এই করিডোরটি ৮০ কিলোমিটার দীর্ঘ। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের সাথে সংযুক্ত দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, “এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।”

আর দ্বিতীয় করিডোরটি (চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় ‘চিকেন নেক’) আরও ছোট—মাত্র ২৮ কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হিমন্তের দাবি, “এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে।”

তিনি বলেন, ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ঝুঁকিপূর্ণ বলা হয়, “ঠিক তেমনই, প্রতিবেশী দেশের ভেতরেও রয়েছে এমন সংকীর্ণ করিডোর, যা সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।”

মূলত ভারতের শিলিগুড়ি করিডোরকেই বলা হয় ‘চিকেন্স নেক’। এটি মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে রেল এবং সড়কপথে যোগাযোগ করা হয়। করিডোরটির উত্তরে নেপাল ও ভুটান, আর দক্ষিণে বাংলাদেশ।

হিমন্ত শর্মা বলেন, এই করিডোর এতটাই কৌশলগত গুরুত্বপূর্ণ যে এটি বিচ্ছিন্ন হলে গোটা উত্তর-পূর্ব অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। তাই তিনি চান এই করিডোর ঘিরে আরও শক্তিশালী রেল এবং সড়ক অবকাঠামো গড়ে তোলা হোক এবং বিকল্প পথগুলোর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হোক।

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডে`র অভিযান, জেল-জরিমানা

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: টাঙ্গাইল সদরের কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, (সংশোধিত ২০২৩) এর ৫(১) এর ৭ ক(খ) ধারায় ৭ দিনের কারাদন্ড ও প্রত্যেককে ৫০০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড) করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে এবং  জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হ*ত্যা!

আলোকিত ডেস্ক, রাজধানীতে কামরুল আহসান সাধন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৫ মে) রাত ৯টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল আহসান সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ সেখানে। 

 

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তবে কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে মধ্যবাড্ডার গুদারাঘাটের ৪ নম্বর গলিতে সাধন নামে ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় ওই ব্যক্তি গুদারাঘাট এলাকায় চায়ের দোকানে চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। ওই সময় দুজন গুলি করে পালিয়ে যান। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

এখনো পদ্মা সেতুর জন্য মোবাইল রিচার্জে কাটছে টাকা!

আলোকিত ডেস্ক, দেশের চারটি মোবাইল অপারেটরের অধীনে থাকা প্রায় ১৯ কোটি গ্রাহক ভয়েস কল ও ইন্টারনেট সেবার জন্য প্রতিনিয়ত মোবাইল রিচার্জ করে থাকেন তারা। তবে আশ্চর্যের বিষয় হলো, এখনো প্রতিবার রিচার্জের সঙ্গে সঙ্গে তাদের অর্থের একটি অংশ কেটে নেওয়া হচ্ছে পদ্মা সেতু উন্নয়ন ফান্ডের নামে। ২০১৬ সালের মার্চ থেকে এই সারচার্জ আরোপ করা হয়, যার মাধ্যমে প্রতিটি রিচার্জে ১০০ টাকায় ১ টাকা কেটে রাখা হয় এখন।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর প্রায় তিন বছর কেটে গেলেও এই সারচার্জ এখনো তুলে নেওয়া হয়নি। এতে সরকার এ পর্যন্ত প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে।

মোবাইল অপারেটররা বলছে, পদ্মা সেতুর কার্যক্রম শুরুর অনেক পরেও এই সারচার্জ চালু রাখার কোনো যৌক্তিকতা নেই। তারা আগামী বাজেটেই এটি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, “এক শতাংশ যে সারচার্জ পদ্মা সেতুর জন্য কালেক্ট করা শুরু হয়েছিল, সেটা এখনো চালু আছে।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল খাতে কোনো প্রকার ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই। তবে সারচার্জ আদায়ের যৌক্তিকতা পুনর্বিবেচনার ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট মহল থেকে।

উল্লেখযোগ্য যে, এর আগেও যমুনা সেতুর জন্য বাস, ট্রেন এবং সিনেমার টিকিটের উপর সারচার্জ বসানো হয়েছিল। যমুনা সেতু নির্মাণ শেষ হলে সেই সারচার্জ তুলে নেওয়া হয়, যা বর্তমান পরিস্থিতিতে পদ্মা সেতু সারচার্জের বিষয়টিকে আরও প্রশ্নবিদ্ধ করছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

শাকিবের নায়িকা হতে চান ফারিণ তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক, ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবার সরাসরি বড় পর্দার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন। তাও আবার শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে, আর পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানে আফরান নিশোকে ‘খোঁচা’ মারতেও ছাড়েননি এ অভিনেত্রী।

ঘটনাটি ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো অনুষ্ঠানে।

উপস্থাপনার ফাঁকে মঞ্চে শাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি।

এ সময় শাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিণ বলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’

পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

এরপর এ  অভিনেতা বলেন, ‘আগামী ঈদে আমার ‘তাণ্ডব’ সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। ‘প্রিয়তমা’ দিয়ে বিদেশযাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে ‘তুফান’ দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে নিষিদ্ধ  হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান

 উজ্জ্বল আহমেদ -বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সদর  উপজেলায়  নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচ টি গাড়ী মালিককের কাছে ৩৩০০ টাকা জরিমানা আদায় করেছে নীলফামারী পরিবেশ অধিদপ্তর।
রবিবার (২৫ মে  ) নীলফামারী সদর উপজেলায়   অভিযান পরিচালনা করে নীলফামারী  জেলা পরিবেশ অধিদপ্তর ।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার সদর উপজেলার বাইপাস মোড় নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম । অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন । এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০৫ টি যানবাহনের বিরুদ্ধে ৩,৩০০/- (তিন হাজার তিনশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৮ (আট) টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

স্বৈরাচারের মতো অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলে তারাও ভয় পায়: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি, স্বৈরাচারের মতো অন্তবর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলে তাদেরও ভয় লাগে” বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। আজ রবিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরস্হ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা জানি না, কেনো আপনাদের ভয় লাগে? কিসের ভয় আপনাদের? এদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মী আপনাদেরকে সমর্থন দিয়েছে।

দ্রুত সময়ের ভিতর আপনারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবেন। কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেনো জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। সংষ্কার ও বিচারের কথা বলে এবং নতুন নতুন অজুহাত সামনে দাড় করিয়ে দেন। নির্বাচন দিতে সমস্যা কোথায় অন্তবর্তী সরকারকে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, নির্বাচন দিতে আপনাদের সমস্যা কোথায়? এদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। আমরাও জানতে চাই। নির্বাচন প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এদেশের জনগণের মতামতের একটি প্রক্রিয়া। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। এদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে। সেই সাধারণ মানুষের যে প্রত্যশা গত ১৫ বছর যারা নতুন করে ভোটার হয়েছেন এবং এদেশের মানুষ- যারা ভোট দিতে পারে নাই।

কিভাবে ভোট দিতে হয় তাও তারা জানে না। সেই মানুষ গুলো তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে। কিন্তু অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টা কিছু ষড়যন্ত্রকারী কিছু গণমাধ্যমের ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্রের বীজ বপন করে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে। দেশে কিছু হলেই বিএনপির উপরে দোষ চাপিয়ে দেয় একটি গোষ্ঠী মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশে কিছু হলেই- ভালো হউক আর মন্দ হউক- বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয়। বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করে। এদেশের জনগণের যে প্রত্যাশা-সে প্রত্যাশা পূরণের জন্য কাজ করে। রাষ্ট্রীয় সংষ্কারের জন্য ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপি এদেশের সাধারন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণেের লক্ষ্য নিয়ে কথা বলছে।

বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মপরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ ভাবে সংষ্কার করা সম্ভব হবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় – তারা আর কোন বিশৃঙ্খলা এবং কোনো রাজনৈতিক হিংসা দেখতে চায় না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎতে আমরা একটি সুস্থ স্বচ্ছ নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না – কোনো বিশৃঙ্খলা থাকবে না। সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে চাই। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৪ আগষ্টে মেরুদণ্ডের হাড়ে গুলিবিদ্ধ ফাহিম হাসান কে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ।

সন্ধ্যায় মিরপুরের রূপনগর আবাসিক কমিউনিটি সেন্টারে রূপনগর প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মজিবর রহমান তুহিন, রূপনগর আবাসিক বাড়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা মোঃ শাহ আলম মোল্লা প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোণায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শহীদুল ইসলাম রুবেল:
দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বারহাট্টা অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।সম্মেলনে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহম্মদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বারহাট্টা উপজেলার ইউনিয়নের মোট ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে ১ শত ৬০ ভোট পেয়ে মোঃ মোস্তাক আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে ১ শত ৯১ ভোট পেয়ে আশিক আহমেদ কমল নির্বাচিত হয়েছেন।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম

নবীনগরে ঘোড়া দিয়ে হালচাষে সংসার চলে সাত্তারের

মো. আনোয়ার  হোসেন:
এক সময় ঘোড়া ও ঘোড়ার গাড়িতে চড়ে রাজা- বাদশাহরা দেশ শাসন করতেন। যুদ্ধক্ষেত্রে ও ঘোড়ার ব্যবহার হত। সেই আদিকাল থেকেই কৃষি কাজে ঘোড়ার ব্যবহার হয়ে আসছে। কৃষকরা ঘোড়ার পাশাপাশি গরু-মহিষও ব্যবহার করত। কিন্ত কালের বিবর্তনে পশু দিয়ে হাল চাষ আজ বিলুপ্তির পথে। সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষিক্ষেত্রে ও এসেছে আমুল পরিবর্তন। বর্তমানে কৃষকরা উন্নতমানের যান্ত্রিক প্রযুক্তির সাহায্যে জমি হালচাষ করছেন। তবে ডিজিটাল প্রযুক্তির যুগে এসেও ঘোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষক আব্দুল সাত্তার মিয়া (৪৪), তাঁর নেই নিজস্ব কোন জমি-জমা। এই ঘোড়ার হাল চাষের আয় দিয়েই ঘোরাচ্ছেন সংসার- জীবিকার চাকা। তিনি উপজেলার শিবপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে। তিনি প্রতি বিঘা জমি চাষের জন্য ৫০০ টাকা পান। প্রতিদিন গড়ে ৭৫০ থেকে ১০০০ টাকা আয় করতে পারেন বলে জানান। এ বিষয়ে সাত্তার মিয়া বলেন- “এখন লোকজন ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করেন। তবে যে সব জমিতে ট্রাক্টর যায় না, সে সব জমি আমি ঘোড়া দিয়ে হালচাষ করে দেয়”। গরু দিয়ে কেন হালচাষ করেন না কেন প্রশ্ন করলে তিনি বলেন- “গরুর দাম বেশি, এত টাকা দিয়ে আমার পক্ষে গরু কেনা সম্ভব না। তা ছাড়া গরুর চেয়ে ঘোড়া দিয়ে দ্রুত হাল চাষ করা যায়। তিনি তাঁর ঘোড়ার হাল দিয়ে ইরি-বোরোসহ রবি ফসলের জমিতে চাষাবাদ করেন। তিনি জানান- প্রতি দিন ভোর থেকে শুরু করে সকালের নাস্তা খাওয়া পর্যন্ত ১-২ বিঘা জমি চাষ করা যায়। এ ছাড়া অন্য সময় হালচাষ বা জমিতে মই দেন। তিনি আরো জানান -বর্ষা মৌসুমে যখন হালচাষ থাকে না তখন ঘোড়া গুলো সরিষার তেলের ঘানিতে কাজে লাগাই। জমির মালিক কামাল মিয়া বলেন- “আমার জমি ছোট হওয়ায় ট্রাক্টর দিয়ে চাষ করা যায় না। তাই আমি সাত্তার মিয়ার দ্বারস্থ হয়। এতে করে দরিদ্র সাত্তার মিয়ার ও কিছু আয় হয়। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মামুন বলেন- “আগে জানতাম ঘোড়া- দৌঁড় প্রতিযোগিতা ও ঘোড়ার গাড়ির সৌখিনতার কথা। মানুষ শখের বসে ঘোড়া লালন-পালন করে,  ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াত। মালামাল টানতেও ঘোড়াকে ব্যবহার হয়। কিন্ত ঘোড়া দিয়ে জমিতে হালচাষ করা তেমন একটা দেখা যায় না”।  উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- “কৃষকরা এখন যান্ত্রিক উপায়ে জমিচাষ করেন। সময়ের পরিবর্তনে ঘোড়ার গাড়িও উঠে গেছে। এ সময় ঘোড়া দিয়ে হালচাষ করা দুর্লভ বিষয়”।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম

কল্পনা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি,মানিকগঞ্জ:
কল্পনা হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জের পারতিল্লী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার।
২৫ মে রবিবার দুপুরে সাটুরিয়া উপজেলার দক্ষিন পারতিল্লী এলাকায় আয়োজিত  এই মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন নিহতের বাবা কল্পনার বাবা মো. কান্দু মিয়া, মা উজালা বেগম, প্রতিবেশী সোনা মিয়া, ইসমাইল হোসেন সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১১ মাস আগে কল্পনার স্বামী ঘাতক রুবেল এবং তার পরিবার পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার মিথ্যা নাটক সাজায়।  আদালতে মামলা করলেও আসামীরা প্রভাবশালী হওয়ায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। সুষ্ঠু তদন্ত করে  স্বামী  রুবেল সহ জরিতদের  গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম