আজ , ।   
Home Blog Page 403

এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর বাবার ইন্তেকাল

সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন জুয়েল এর পিতা আব্দুর রশিদ বার্ধক্য জনিত কারণে, আজ বেলা ৩টায় সাভারে তার মেজ মেয়ের বাসায় থাকাকালীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য নাতি, নাতনি ও আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব আর রেখে যান।

 

আগামীকাল সকালে তার নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে মাস্টার বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করার কথা রয়েছে।

নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে: জেলা প্রশাসক

 উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী পৌরসভাকে ব্লু-সিটিতে রুপান্তর করার জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“নীলফামারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে আমরা ব্লু-সিটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। শহরের প্রতিটি সড়কের পার্শ্বের দেয়াল ও স্থাপনাকে নীল রঙে সাজানো হবে, যাতে করে শহরের নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। শুধু রঙ নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক প্রমূখ। এসময় পৌর এলাকাকে ব্লু-সিটিতে রুপান্তর করতে নানা ধরনের পরামর্শ দেন বক্তারা।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, “ডিসি স্যারের দিকনির্দেশনায় আমরা নীলফামারী পৌরসভাকে নীল রঙে সাজানোর কাজ অতি শীঘ্রই শুরু করবো। এই উদ্যোগে পৌরসভা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, শহরের সৌন্দর্য বৃদ্ধিও ফলে নাগরিকদের গর্বের উৎস হয়ে উঠবে এটি।”
মতবিনিময় সভা শেষে একই স্থানে সংবাদকর্মীদের নিয়ে ভূমি মেলার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী, ভূমি সেবা সম্পর্কিত অডিও-ভিডিও প্রচার, গণশুনানী, কৃষি খাস জমি বন্দোবস্ত, লিফলেট বিতরণ ও ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান সহ ১৭৯ টি নামজারীর আবেদন করা হয়। এছাড়াও ১৭টি এল.এ কেসের মাধ্যমে ৫ কোটি ৩০ লাখ ৭ হাজার ৭৯৫টাকার চেক বিতরন এবং সাধারন ও সংস্থার ৫লাখ ৩২ হাজার ৩০৫ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

প্রতিনিধি,নোয়াখালী:
গত ২৫ মে রবিবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নুকু মিয়া বেপারি বাড়িতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ ওঠে।হামলার পর থেকে গত ৪৮ ঘন্টায় হামলাকারীরা ফের আবুল হোসেন বাবলু ও মাহফজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে খুজতে মহড়া চালাতে থাকায় জীবনের নিরাপত্তা ঝুঁকিতে নুকু মিয়া বেপারি বাড়ির কয়েকটি পরিবারের বৃদ্ধা বনিতাসহ অনেকে। আবুল হোসেন বাবলুর অসুস্হ মা আয়েশা বেগম বলেন,হামলার পর হতে সন্ত্রাসীদের ভয়ে গত তিন দিনেও রান্নার জন্য  চুলার আগুন জ্বালাতে পারিনি।ঘরে আমরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।সন্ত্রাসীরা আমার ছেলে বাবলুকে সকাল – বিকাল খোঁজার জন্য বাড়িতে আসে।হামলার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী পরিবার গত ২৫মে তারিখে বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুখ্যাত সন্ত্রাসী কয়েকডজন মামলার আসামি মঞ্জু ওরফে ইয়াবা বলির (২৮)পিতা হোরা মিয়া নেতৃত্ব সন্ত্রাসী সৈকত (৩০) পিতা চৌধুরী মিয়া,উভয়ের বাড়ি পৌর হাজীপুর খালাসি বাড়ির, বিজয় (২৪)পিতা শাহীন সাং হাজিপুর ১ নং ওয়ার্ডের রবি মেম্বারের বাড়ি, রিপন (২৪)পিতা অজ্ঞাত সাং ৯ নং হাজিপুর পাটোয়ারী বাড়ি, সাগর(২৫) পিতা নুরুল হুদা সাং একলাশপুর নূরুল হুদার বাড়ি, অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছুড়ে বাড়িতে ঢুকে  বাবলুকে না পেয়ে অস্ত্রের মুখে বাড়ির মহিলাদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।লুটপাটে বাড়িতে থাকা নগদ ৪লক্ষ টাকা,২ ভরি স্বর্ণালঙ্কার,মোবাইল, চার্যার নিয়ে ফিল্মি কায়দায় ফের ফাঁকা গুলি করে। যাওয়ার সময় আবারও হামলার হুমকি দিয়ে চলে যায়।যেতে যেতে সন্ত্রাসী মঞ্জু ওরফে ইয়াবা বলি ৬ রাউন্ড গুলির পয়সা ফেরত চেয়ে হুমকি দিয়ে বলে,” আমার খরচাকৃত গুলির পয়সা বাসায় গিয়ে পৌঁছে দিবি”।উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদককে জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো মধ্যে পিস্তল ও সর্টগানের মতো অস্ত্র বলে মনে হয়েছে। এবং তাদের অস্ত্রগুলোর ব্যবহার পেশাদার অপরাধীর মতো।এর আগে বাদি মাহফুজের ফুফাতো ভাই বাবলুকে ১ লক্ষ টাকার চাদার দাবিতে ওই সন্ত্রাসী গ্রুপটি অপহরণ করে নিয়ে যায়। পরে স্হানীয় এলাকাবাসীর সহায়তায় ১৫হাজার টাকা দিয়ে নিয়ে আসে।এছাড়াও বিভিন্ন সময়ে নানানভাবে চাঁদা চেয়ে আসছিলো পরিবারটির কাছে।চাহিদার বিপরীতে চাঁদা দিতে ব্যর্থ হলে হামলা করতো ওই সন্ত্রাসী গ্রুপটি।ভুক্তভোগী পরিবারের এখন একটাই দাবি সন্ত্রাসীদের প্রতিরোধে পুলিশ যেনো তাদের পাশে এসে দাঁড়ায়। হামলা আতঙ্কে বাড়ি-ঘর ছাড়া বাদি মাহফুজুর রহমান রানা ও বাবলু জীবনের নিরাপত্তায় প্রশাসনের দ্বারেদ্বারে ঘুরছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত গত ২৫মে হামলার ঘটনার পর থেকে ২৭মে বিকাল পর্যন্ত বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি।বিষয়টি জানতে বেগমগঞ্জ থানার (ওসি) লিটন দেওয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগে বলেন,গুলি এবং লুটপাটের বিষয়টি আমার জানা নেই।তবে এই মামলর আই ও, এস আই কুতুবউদ্দিন লিয়নের সাথে যোগাযোগের পরামর্শ দেন।পরে এস আই কুতুবউদ্দিন লিয়ন জানান,ওই ঘটনার অভিযোগটি গত ২৬ মে বিকাল বেলায় পেয়েছি। ওখানে প্রাথমিকভাবে গুলাগুলির বিষয়টি জানতে পারি।বাদি মাহফুজুর রহমান রানার সাথে আমার যোগাযোগ অব্যাহত আছে।আগামীকাল ২৮মে সকালে ঘটনাস্থলে যাওয়ার তথ্য উল্লেখ করেন এসআই লিয়ন।
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি!

বিশেষ প্রতিনিধি, সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে’- সম্প্রতি উপদেষ্টা পরিষদের দেওয়া এমন বিবৃতি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে বিএনপি।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গত ২৪ মে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

কিন্তু উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ‘পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে’। আমরা বলতে চাই- শীঘ্রই একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া জরুরি, এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাকে ধারণ করে শীঘ্রই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তরান্বিত করা জরুরি। এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সব সময়ে নিরুৎসাহিত করি এবং প্রতিরোধ করার অঙ্গীকারাবদ্ধ। অথচ উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোনো কোনো মহল তাদের ওপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলছে মর্মে একটি বিমূর্ত অভিযোগ উত্থাপিত হয়েছে।

এ সময় ‘বিতর্কিত উপদেষ্টাদের’ অপসারণ প্রসঙ্গেও কথা বলেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সব রাজনৈতিক, সামাজিক এবং সব শ্রেণি-পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না হয়, যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায় সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

আলোকিত প্রতিদিন/এপি

নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপের ঘোষণা না পেয়ে হতাশ বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ড. মোশাররফ জানান, জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপের ঘোষণা না পেয়ে তারা হতাশ হয়েছেন।

তিনি বলেন, ২৪ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরও ২০টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাজনৈতিক দলসমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি।

তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ দাবি করে এসেছি।

বিএনপির এই নেতা বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় আমরা উপরোক্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলাম। আমরা লক্ষ্য করেছি, শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যাবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি-দাওয়া এবং এখতিয়ারবর্হিভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন।

তিনি বলেন, সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। অথচ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি,সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তামান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। অন্যথা হলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে আমরা ইতিবাচক বার্তা চেয়েছিলাম কিন্তু সেটি সরকার করেনি। ডিসেম্বরের পর নির্বাচন করার কোনো উপযুক্ত সময় নয়। কারণ, ফেব্রুয়ারি মাসে রমজান, এসএসসি পরীক্ষা এবং দুর্যোগ দেখা যায়। সংস্কারের উসিলা করে নির্বাচন বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

আখাউড়ায় পুলিশের অভিযানে পতিতাসহ হোটেল মালিক গ্রেপ্তার 

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সাড়াশি অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ভূইয়া রেস্ট হাউজের মালিক জসিম ভূইয়া (৪৪)ও নয়ন আক্তার (৪৫) নামের এক পতিতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জসিম ভূইয়া জেলার আখাউড়া থানার কুড়িপাইকা গ্রামের রেয়াছত আলী ভূইয়ার ছেলে এবং নয়ন আক্তার জেলার সদর থানার সেন্দ (নোয়াআটির) মৃত হরমুজ আলীর মেয়ে। পুলিশের মিডিয়া ব্রিফিং থেকে জানা যায়, ২৭ মে মঙ্গলবার দুপুর ১২ঃ ৫০ মিনিটের দিকে সড়ক বাজারস্হ ভূইয়া রেস্ট হাউজে অভিযান চালায় পুলিশ। এসময় আটককৃত দুজন রেস্ট হাউজের দোতলার একই কক্ষে
অবৈধ ভাবে অবস্থান করছিলেন  তাদেরকে অবৈধভাবে এবং অসামাজিক কাজে লিপ্ত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এ ব্যাপারে পুলিশকে কোন যুক্তিসঙ্গত কিংবা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এই ধরনের আমলযোগ্য অপরাধে জড়িত থাকায় তাদের দুজনের বিরুদ্ধে ফৌঃকাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার পূর্বক পেনাল কোডের ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আটকৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

পাবনার ভাঙ্গুড়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ঝিনুক মনি (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে পৌরসভার দক্ষিণ মেন্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ঝিনুক মনি উপজেলার দক্ষিণ মেন্দার ফরহাদ হোসেনের কন্যা, সে জরিনা রহিমা বালিকা উচ্চবিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঝিনুক পরিবারের লোকজনের অজান্তে ঘরের ডাবের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা.হালিমা খানম মৃত বলে ঘোষণা করেন।
কি কারণে ঝিনুক মনি আত্মহত্যা করেছে তা জানা যায় নি। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে ঘটনাস্থল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

নাচে মাতোয়ারা শাকিরা মঞ্চে পড়ে গেলেন

বিনোদন ডেস্ক:

কলম্বিয়ান পপস্টার শাকিরা মঞ্চে সংগীত পরিবেশন মানেই নৃত্যে মাতোয়ারা হওয়া। সুমধুর কণ্ঠ এবং নৃত্যের প্রতি পদক্ষেপে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। তেমনই এক পারফরম্যান্স চলাকালে বিপত্তি ঘটেছে। কানাডার মন্ট্রিলে গানের সঙ্গে নাচতে মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা। পড়ে গিয়েও তার ভ্রূক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের নৃত্য উন্মাদনা নিয়ে।

এ দুর্ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তার সঙ্গে সঙ্গে মঞ্চে ফিরে আসা দেখে প্রশংসায় ভাসিয়েছেন। সবার মুখে একটাই কথা-এভাবেও ফিরে আসা যায়!

নিজের গানের অনুষ্ঠান করতে বিশ্বভ্রমণ করছেন পপস্টার শাকিরা, যার নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’। কনসার্টের এই নামের বাংলা দাঁড়ায়, ‘মেয়েরা আর কাঁদবে না’। এতে যারা নারীবাদের গন্ধ পাচ্ছেন, তারা অনেকেই দিনকয়েক আগে ভিড় করেছিলেন কানাডার মন্ট্রিলের সেই অনুষ্ঠানে। সেখানে শাকিরা গাইছিলেন তার গাওয়া সুপারহিট গান- ‘হোয়েনএভার, হোয়ারএভার’। সেই গানের সঙ্গে সঙ্গে স্টেজে আবেদনময়ী নৃত্য তুলে মোহিত হচ্ছিলেন দর্শকরা। তারই মাঝে ঘটে গেল বিপত্তি। নাচতে নাচতে ভারসাম্য হারিয়ে একেবারে ‘পপাত চ মমার চ।’ দর্শকাসনে তখন হা-হুতাশ। কিন্তু পড়ে গিয়েও শাকিরা একমুহূর্তের জন্যও যন্ত্রণা বুঝতে দিলেন না কাউকে। যেন কিছু ঘটেইনি, এমনই একভাব তার। কত বড় পারফর্মার হলে মুহূর্তের মধ্যে নিজেকে এভাবে সামাল দেওয়া যায়, তা ফের বোঝালেন পপ তারকা।

এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার ভাসছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় শাকিরার অনুরাগীরা লিখছেন, ‘আপনি রানি!’ কারও আবার মন্তব্য, ‘আপনার শক্তিই আপনার সৌন্দর্য।’ কেউ আবার লিখেছেন, ‘পেশাদারিত্ব কাকে বলে, তার চূড়ান্ত নিদর্শন দেখালেন তিনি।‘

আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই!

আলোকিত ডেস্ক, রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন সেখানে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দীন (মৃত)। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

আহত মাহমুদুল জানায়, বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তার কাছে টাকা দাবি করে, টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, ‘আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।

সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।

আলোকিত প্রতিদিন/এপি

সচিবালয়ে কর্মচারীদের সঙ্গে বৈঠকে ৩ সচিব!

বিশেষ প্রতিনিধি, সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিন সচিব।

আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

এদিন সকাল থেকে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক ও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে দুপুর ১টার পর থেকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি