আজ , ।   
Home Blog Page 402

নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রতিনিধি,নেত্রকোণা: নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”প্রতিপাদ্য কে সামনে রেখে, বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলায় (অনূর্ধ্ব-১৪ ) বালক -বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব রাফিকুজ্জামান এর সভাপতিত্বে ২৭ মে সকাল ১১ টায় নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ,বিশেষ অতিথি হিসেবে আসমা বিনতে রফিক উপজেলা নির্বাহী অফিসার নেত্রকোনা সদর, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম),আবুল কাশেম, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা নেত্রকোনা,আরো উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উক্ত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্লাবের ৩০ জন বালক / বালিকা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ আরতিদের মাঝে সনদপত্র তুলে দেন।
আলোকিত প্রতিদিন/২৮মে ২০২৫/মওম

মেট্রো স্টেশনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টায় যুবক গ্রেপ্তার

পাকিস্তানকে হারানোর ‘হুংকার’ দিলেন লিটন!

ক্রীড়া ডেস্ক, অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান লিটন কুমার দাস। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে পাকিস্তানকে একটা হুংকারও দিয়ে রাখলেন, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।

এ জন্য অবশ্য দলকে ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন লিটন।

আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা অতীতে কী ভালো করেছি বা খারাপ করেছি, সেগুলো চিন্তা করব এবং সামনে কীভাবে খেলব সেভাবে এগোনোর চেষ্টা করব। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে ভুলগুলো হয়েছে তা শুধরিয়ে পাকিস্তানের বিপক্ষে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন লিটন।  উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সবশেষ সিরিজে আমরা আপ টু দা মার্ক খেলতে পারিনি।

 

তিনি বলেছেন, ‘পিএসএলে আমরা যেমন দেখেছি, এখানের কন্ডিশন একই। হাই স্কোরিং ম্যাচ হয় এখানে। তাই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শুধু ভালো ক্রিকেট নয়, মাঠে স্মার্ট হতে হবে আমাদের।’

চোটের কারণে অনেক আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। আর একই কারণে শেষ মুহূর্তে পাকিস্তান সফরে নেই মুস্তাফিজুর রহমানও। দলের দুই সেরা পেসারকে না পাওয়ার বিষয়ে অধিনায়ক লিটন বলেছেন, ‘তাসকিন ও ফিজ, আমাদের দুইটা কী-ফ্যাক্টর। আর এটা একটা ভালো দিক যে, তারা যখন না খেলবে, সেই জায়গাটা কে দখল করবে, ওই জায়গায় কে বসবে। আমার মনে হয়, দুইটা ক্রিকেটারের জন্য এটা খুব ভালো সুযোগ যে তারা এই সুযোগগুলো নিচ্ছে এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে।

আলোকিত প্রতিদিন/এপি

লালমনিরহাটে ‘চীনা তৎপরতা’র জবাবে ১৯৭১ সালের বিমানঘাঁটি সচল করবে ভারত: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের রংপুরের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত একটি বিমানঘাঁটি চীনের সহায়তায় পুনরায় চালুর সম্ভাব্য উদ্যোগ ভারতে প্রশাসনে উদ্বেগ সৃষ্টি করেছে। ভারত মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তের একেবারে কাছে চীনা সামরিক উপস্থিতির আশঙ্কা তৈরি হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভারতের আশঙ্কা, চীন এই প্রকল্পে অর্থায়ন করলে যুদ্ধবিমান, রাডার, নজরদারি সরঞ্জামসহ সামরিক অবকাঠামো লালমনিরহাটে স্থাপন করতে পারে। ঘাঁটি থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার—যার মাধ্যমে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত।

এনডিটিভি লিখেছে, এই ‘চিকেনস নেক’ করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দিক থেকে স্পর্শকাতর। এর আশপাশে চীনের যেকোনও ধরনের সামরিক পদচারণা দিল্লির জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়।

এই প্রেক্ষাপটে ভারত উত্তর ত্রিপুরার কৈলাশহরে তিন দশক ধরে বন্ধ থাকা একটি বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে। বিমানবন্দরটি মূলত বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হলেও এতে এমন অবকাঠামো তৈরি করা হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে বা যুদ্ধাবস্থায় ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান উঠানামা করতে পারে। তবে কৌশলগত দৃষ্টিকোণ ছাড়াও এটি রাজনৈতিক বার্তা দিতেও ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই পদক্ষেপ তারই প্রতিক্রিয়া বলে এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে কোটা-বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।  ফলে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে এখনও নির্বাচন ঘোষিত না হওয়া এবং চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ যোগাযোগ দিল্লিকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

এই পরিস্থিতিতে সীমান্তের কাছে চীনের সহায়তায় বাংলাদেশে সামরিক বিমানঘাঁটি পুনরায় চালু হলে তা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

কৈলাশহর বিমানবন্দরটি ১৯৯০-এর দশকে বন্ধ হয়ে যায়। তবে এর আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিমানঘাঁটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটি। এখান থেকেই বাংলাদেশের প্রথম আকাশ হামলা ইউনিট ‘কিলো ফ্লাইট’-এর অভিযান শুরু হয়।তৎকালীন কিলো ফ্লাইট ইউনিটে ছিল কানাডীয় ডিএইচসি-৩ ওটার বিমান, ফরাসি আলুয়েট-২ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের তৈরি ডিসি-৩ ডাকোটা। পরে এই কিলো ফ্লাইট ইউনিটই ছিল স্বাধীন বাংলাদেশের বিমানবাহিনীর ভিত্তি।

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বাইরে ত্রিপুরায় কোনও কার্যকর বিমানবন্দর নেই। এ অবস্থায় কৈলাশহর বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগটি রাজ্যের আকাশপথে সংযোগ বৃদ্ধির দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২৬ মে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই বিমানবন্দর এবং আশপাশের এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/২৮মে ২০২৫/মওম

বিএনপির তারুণ্যের সমাবেশ রূপ নিয়েছে জনসমুদ্রে

আলোকিত প্রতিবেদক:

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাজুড়ে জড়ো হচ্ছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

২৮ মে বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা থাকলেও তার আগেই নেতাকর্মীদের স্রোতে একাকার হয়ে ওঠে এলাকা।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন নেতাকর্মীরা।

ওদিকে, নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদল।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে-এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা এবং রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

আলোকিত প্রতিদিন/২৮মে ২০২৫/মওম

সাবেক দুই স্ত্রীর আচরণে বিরক্ত শাকিব খান!

বিনোদন প্রতিবেদক, সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে অনেকটাই বিপাকে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নেটদুনিয়ায় অপু-বুবলীর ‘ঠান্ডা’ কথার যুদ্ধ এখন বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আর এ নিয়ে নিয়মিত সংবাদের শিরোনামও হচ্ছেন তারা। সেখানে চলে আসছে শাকিব খানের নামটিও।

সম্প্রতি আরও একবার এই পথে হাঁটলেন এই দুই নায়িকা। আর এতে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং শাকিব! গতকাল মঙ্গলবার দুপুরে শাকিব খান ও তার ছোট ছেলে শেহজাদ খান বীরের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেন বুবলী। পাঁচটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

ঠিক এক ঘণ্টার মধ্যে অপু বিশ্বাসও তার ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের খুনসুটি, মমত্ববোধ আর মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে থাকে।’

তাদের এই দুই পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, সময় সময় শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর এমন ‘অনলাইন প্রতিযোগিতা’ কেবল বিরক্তিকরই নয়, বরং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে মিডিয়া সার্কাসে পরিণত করছে। আবার কারো মতে, যাদের (অপু-বুবলী) একসময় শাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে, তারাই এখন নিজের সন্তানকে সামনে এনে শাকিবের ‘পরিবারের অংশ’ দাবি করছেন।

এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শাকিব নিজেই দুই প্রাক্তন সঙ্গীর আচরণে চরম বিরক্ত। যদিও দুই সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকেই তিনি সবকিছু মেনে নিচ্ছেন।

সূত্রটি আরও জানিয়েছে, অপু-বুবলীর সঙ্গে শাকিবের মানসিক দূরত্ব এখন দুই মেরুতে পৌঁছেছে এবং ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই ফের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আর নেই।

এছাড়াও একাধিক সাক্ষাৎকারে শাকিব স্পষ্ট করেছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী তার জীবনের অতীত এবং তারা যে সম্মান পান, তা কেবলই তার সন্তানদের মা হিসেবে।

আলোকিত প্রতিদিন/এপি

বিএনপি একটি অসাস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি প্রকাশ,২৭ মে রোজ মঙ্গলবার ২০২৫ ইং বিএনপি একটি অসাস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির এর ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার গত ১৭ বছর অসাম্প্রদায়িকের নামে তারা সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের ওপরে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে- পরে এটাকে বিএনপির নামের ওপরে চালিয়ে দিতো। পতিত স্বৈরাচার এটাই করেছিল গত ১৭ বছর।

বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন। আপনাদের প্রত্যককে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ- মানবিক বাংলাদেশ- সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই। বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই- আপনাদের বন্ধু। আমি আপনাদের পল্লবী রূপনগরের ঢাকা-১৬ আসনের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।

বিএনপি জনগণের দল, জনগণের সহযোগিতা নিয়েই কাজ করতে চায় বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মান কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম নীরব, সহসভাপতি মোঃ নাছির প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

হাসনাতের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও মামলার বাদীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মামলার বাদী খন্দকার আল আমিন ও তার অনুসারীরা। সোমবার (২৭ মে) দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খন্দকার আল আমিন বলেন, “জুলাই আন্দোলনের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও হত্যা চেষ্টার মামলার অন্যতম আসামি গাজীপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজীব, ভাওয়ালগড় ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাজু আহমেদ (বাবু) এবং আওয়ামী লীগের দোসর অর্থদাতা সেলিম খুইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী খন্দকার আল আমিনকে প্রাণনাশের হুমকি ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
খন্দকার আল আমিন এই মামলার বাদী এবং তিনি গাজীপুর সদর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মামলায় অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এখনও গ্রেপ্তার হয়নি। তারা মামলার বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং ন্যায়ের পথে বাধা সৃষ্টি করছে।
উল্লেখ্য, গত ৪ মে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে হাসনাত আহত হন এবং গাড়ির গ্লাস ভেঙে যায়। পরদিন ৫ মে খন্দকার আল আমিন বাসন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলায় মোট ৮৬ জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, খন্দকার আল আমিনের বিরুদ্ধে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসীর অভিযোগ রয়েছে, তিনি মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন এবং চাঁদা দাবি করছেন। গত ২৩ মে এলাকাবাসী তার বিরুদ্ধে এক মানববন্ধন করেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধনে উত্তপ্ত হয়ে উঠছে গাজীপুরের স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর বাবার ইন্তেকাল

সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন জুয়েল এর পিতা আব্দুর রশিদ বার্ধক্য জনিত কারণে, আজ বেলা ৩টায় সাভারে তার মেজ মেয়ের বাসায় থাকাকালীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য নাতি, নাতনি ও আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব আর রেখে যান।

 

আগামীকাল সকালে তার নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে মাস্টার বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করার কথা রয়েছে।

নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে: জেলা প্রশাসক

 উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী পৌরসভাকে ব্লু-সিটিতে রুপান্তর করার জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“নীলফামারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে আমরা ব্লু-সিটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। শহরের প্রতিটি সড়কের পার্শ্বের দেয়াল ও স্থাপনাকে নীল রঙে সাজানো হবে, যাতে করে শহরের নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। শুধু রঙ নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক প্রমূখ। এসময় পৌর এলাকাকে ব্লু-সিটিতে রুপান্তর করতে নানা ধরনের পরামর্শ দেন বক্তারা।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, “ডিসি স্যারের দিকনির্দেশনায় আমরা নীলফামারী পৌরসভাকে নীল রঙে সাজানোর কাজ অতি শীঘ্রই শুরু করবো। এই উদ্যোগে পৌরসভা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, শহরের সৌন্দর্য বৃদ্ধিও ফলে নাগরিকদের গর্বের উৎস হয়ে উঠবে এটি।”
মতবিনিময় সভা শেষে একই স্থানে সংবাদকর্মীদের নিয়ে ভূমি মেলার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী, ভূমি সেবা সম্পর্কিত অডিও-ভিডিও প্রচার, গণশুনানী, কৃষি খাস জমি বন্দোবস্ত, লিফলেট বিতরণ ও ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান সহ ১৭৯ টি নামজারীর আবেদন করা হয়। এছাড়াও ১৭টি এল.এ কেসের মাধ্যমে ৫ কোটি ৩০ লাখ ৭ হাজার ৭৯৫টাকার চেক বিতরন এবং সাধারন ও সংস্থার ৫লাখ ৩২ হাজার ৩০৫ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি