আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 4

রামিসা হত্যা#র ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মান*ববন্ধন!

মামুন আহমেদ জয়: ঢাকা জেলা প্রতিনিধি, শিশু রামিসা হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, ধামরাই উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিশু রামিছা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করা প্রয়োজন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজে দিন দিন শিশু নির্যাতন, হত্যা ও বিভিন্ন অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ রোধে আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মানববন্ধনে আরও বলা হয়, মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

এ সময় বক্তারা শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রামিছা হত্যার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

দেবিদ্বারে দলিল লেখকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বারে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার সাব-রেজিস্ট্রার কার্যালয়, দেবিদ্বার, কুমিল্লার অফিস চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহজালাল। এরপর গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলার সাব-রেজিস্ট্রার জনাব নারায়ণ মন্ডল এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. ফয়সাল উদ্দিন। এ সময় অফিস সহকারী খোশনেয়ারা বেগম কাজলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া দলিল লেখক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল এবং অন্যান্য দলিল লেখকগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় দলিল, খারিজ এবং ভূমি সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, কোনো ধরনের তথ্য গোপন করে দলিল সম্পাদন করা যাবে না এবং দলিল নিবন্ধনের ক্ষেত্রে সকল তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করতে হবে।

বিশেষ করে নতুন সনদপ্রাপ্ত দলিল লেখকরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনকে সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কর্মশালার মাধ্যমে দলিল নিবন্ধন ও ভূমি আইন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য জানার সুযোগ হয়েছে, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. ফয়সাল উদ্দিন বলেন, প্রশিক্ষকগণ দলিল লেখকদের দলিল সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি-বিধান ও বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দলিল সম্পাদন করতে হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি সংরক্ষণ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে দলিল নিবন্ধন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবারও থাকছেন শাকিরা

আলোকিত ডেস্ক:

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর এবার শুরু হতে যাচ্ছে এক অভূতপূর্ব আয়োজনের মধ্য দিয়ে। প্রথমবারের মতো তিন আয়োজক দেশে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসর। ১৯ জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মাধ্যমে শেষ হবে এই মহাযজ্ঞ। এবার ১৬টি শহরে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যদিও যুক্তরাষ্ট্রের ১৯৯৪ সালে এবং মেক্সিকোর ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু কানাডা এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে। আর উদ্বোধনী অনুষ্ঠান হবে এই তিন দেশে।  নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে আলাদাভাবে তুলে ধরবে তারা। প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট দেশের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে।

এই অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে রয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী পরিচালনায় খ্যাতিমান সৃজনশীল পরিচালক মার্কো বালিচ। অলিম্পিক গেমসসহ একাধিক বৈশ্বিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তার।

কানাডার অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হবে ‘সাংস্কৃতিক মোজাইক’, মেক্সিকো তুলে ধরবে ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকে, আর যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে থাকবে একটি বিশাল ঝলমলে বিশ্বকাপ ট্রফির প্রতীকী উপস্থাপন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১১ জুন রাত ১টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা তথা ‘মেক্সিকো সিটি স্টেডিয়াম’ নামে পরিচিত ভেন্যুতেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ডের অনুষ্ঠানটিতে থাকবে আদিবাসী সংস্কৃতির পরিবেশনা, আধুনিক লোকজ নৃত্য এবং বিখ্যাত পাপেল পিকাদো শিল্পের প্রদর্শনী।

ফিফার অফিসিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরই এদিন পারফর্ম করার কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান পপ তারকা বার্না বয়। আরও থাকছেন কলম্বিয়ান গায়ক জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলাও। মঞ্চে শাকিরা তার ‘দাই দাই’ গানে দর্শক মাতাবেন।

১২ জুন রাতে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে টরন্টো স্টেডিয়ামে। অনুষ্ঠানের পরই রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

এটি হবে কানাডা পুরুষ ফুটবল দলের ইতিহাসে নিজেদের মাটিতে খেলা প্রথম বিশ্বকাপ ম্যাচ। অনুষ্ঠানটি শুরু হবে কানাডার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে।

মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়, নোরা ফাতেহিসহ অনেক শিল্পীর।

১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। এরপর নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।

ভিজ্যুয়াল শো, আধুনিক প্রযুক্তিনির্ভর গল্প উপস্থাপনা এবং বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাজানো হবে অনুষ্ঠানটি।

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

দিল্লির হোটেলে অ*গ্নিকাণ্ডে দ*গ্ধ বাংলাদেশি নারীর মৃ*ত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লির হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলে লাগা আগুনে দগ্ধ এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। ১০ জুন বুধবার তিনি মারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।পুলিশ জানিয়েছে, ওই নারী এআইআইএমএস ট্রমা সেন্টারে গুরুতর আহত অবস্থায় ভর্তি ছিলেন। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩ জুন দিল্লির ওই হোটেলে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। আর ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার আরেকজনের মৃত্যু হয়। আর গতকাল বুধবার মৃত্যু হয় বাংলাদেশি নারীর। এতে নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

বিশ্বকা*প ফুটবল উপলক্ষে স্মার#ক ডাকটিকিট উন্মোচন করলেন: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা অংশ নেন।

অনুমোদিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ এবং বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট। এছাড়া অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন এই অর্থবছর।

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

গোপালগঞ্জে চিকিৎসা ব*র্জ্য ব্যবস্থাপনায় অনিয়মে মা ডায়াগনস্টিক ও নিউ স্কয়ার সেন্টারকে জ*রিমানা

মোঃ শিহাব উদ্দিন:

চিকিৎসা বর্জ্য পৃথকীকরণ ও সংরক্ষণে বিধিমালা না মানায় গোপালগঞ্জের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় দুটি প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ধরা পড়ে। চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী বর্জ্য উৎপাদনের স্থানেই পৃথক ও ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ এবং নির্ধারিত নিয়মে লেবেলিং করার বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি এসব বিধান অনুসরণ করেনি।
কর্তৃপক্ষ বলছে, চিকিৎসা বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ ও সংরক্ষণ না করলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সংক্রামক বর্জ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণের আশঙ্কাও থাকে।
এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী মা ডায়াগনস্টিক সেন্টার ও নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট বিধিমালার যথাযথ বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সচেতন করতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সেমিনার

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সচেতন করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 ১০ জুন বুধবার দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ দমনে আইনগত ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত ভোক্তারা লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে প্রতিকার ও জরিমানার অর্থের একটি অংশ পাওয়ার সুযোগ রয়েছে। তিনি ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। তারা হলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমন, ইভা ও আরাবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১০জুন ২০২৬/মওম

আপনি গু#লি করলে আমি কি বসে থাকব? বিএসএফকে হুঁশিয়ারি বিজিবির!

বিশেষ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকেওকোনো সমাধান না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। আজ বুধবার সকালের দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আর এই উত্তেজনা নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আজ।

এতে দেখা গেছে, নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশর দিকে দিলে বিজিবি পাল্টা ধাক্কা দিয়ে ভারত সীমান্তে পাঠিয়ে দেয় তারা। এ সময় বিএসএফের এক সদস্য গুলি চালানোর কথা বললে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজিবির সদস্যরা বলেন, ‘আপনারা গুলি করলে আমি বসে থাকব? আমাদেরও গুলি আছে। গুলি করবেন মানে? গুলি করতে বললেন কেন?

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে রামরামপুর সীমান্তে ৬০ বছর বয়সি এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বাধা দিলে ওই ব্যক্তি নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন তখন।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো-ম্যান্স ল্যান্ডেই রেখে চলে যায়। এ নিয়ে সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান তিনি বলেন, ‘বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

আইসিসির মাসসেরার তালিকায় দুই বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম। এবার সেটার স্বীকৃতি পেলেন আইসিসি থেকেও। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। এই তালিকায় আছেন নেপালের দ্বীপেন্দ্র সিং আইরি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের এই সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করে দলের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি দলের লড়াইয়ের ভিত গড়ে দেন। এরপর সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস, যা সিরিজের অন্যতম সেরা পারফরম্যান্স। ব্যাট হাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার জেতেন মুশফিক।

মাসসেরার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছেন তার সতীর্থ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি।

দুই ম্যাচের সিরিজে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাইজুল। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার সেরা পারফরম্যান্সটি আসে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাইজুল। সিরিজে ৫৮ রান করেন এই স্পিনার।

নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। গত মাসে ছয়টি ওয়ানডেতে ৪৯.৮০ গড়ে এবং ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন আইরি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং আরও দুটি অর্ধশতক পেয়েছেন তিনি।

শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সমান কার্যকর ছিলেন এই অলরাউন্ডার। ছয় ম্যাচে ১৯.১২ গড়ে ৮ উইকেট নেন তিনি।

আলোকিত প্রতিদিন/১০জুন ২০২৬/মওম