আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 3

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

আলোকিত প্রতিবেদক:

দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের অনেক জায়গায় ও ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া, আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রামগতি এবং মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে ।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

এশিয়ার দাপট দেখিয়ে পিছিয়ে পড়েও জয় তুলে নিলো দ. কোরিয়া

ক্রীড়া ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এশিয়ার দাপট দেখলো ইউরোপের দল চেক প্রজাতন্ত্র। পিছিয়ে পড়েও চেকদের বিপক্ষে ২-১ গোলের এক জয় তুলে নিলো দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল দেখার মতো। বিশ্বকাপের ইতিহাসে  কখনও এই দুই দল মুখোমুখি না হওয়ায় ম্যাচটি ছিল ঐতিহাসিক একটি মুহূর্ত।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমজমাট থাকলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দক্ষিণ কোরিয়া মাঝমাঠের দখল রেখে বল দখলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও চেকেদের রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। অন্যদিকে ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্র তাদের শারীরিক ফুটবল এবং শক্তিশালী কাউন্টার অ্যাটাক দিয়ে কোরিয়ান ডিফেন্সকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল রোমাঞ্চ। খেলার ধারার বিপরীতে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেয়চি দুর্দান্ত এক হেডার দিয়ে চেক প্রজাতন্ত্রকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। গোল হজম করার পর দক্ষিণ কোরিয়ার আক্রমণে ধার বাড়ে।

টানা আক্রমণে ৬৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন ফেয়েনুর্ড মিডফিল্ডার হুয়াং ইন-বম চমৎকার এক ফিনিশিংয়ে গোল করে দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান। সমতায় ফেরার পর ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। খেলার ৭৮ মিনিটে একটি ফ্রি-কিক থেকে চেক প্রজাতন্ত্র আবার গোল করে উল্লাসে মেতে উঠলেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলা মুহূর্তেই চেকদের আনন্দ ম্লান। এই অফসাইডের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। এর ঠিক দুই মিনিট পর, অর্থাৎ ৮০ মিনিটে কোরিয়ান সুপার সাব ওহ হিয়ন-গিউ বক্সের ভেতর চমৎকার এক পাস পেয়ে বল চেকেদের জালে জড়িয়ে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে নেন।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ঐতিহাসিক এক জয় তুলে নেয় এশিয়ান জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে প্রথম সাক্ষাতেই চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

ই*রানের সঙ্গে আমাদের যু*দ্ধ শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হয়েছে এবং তেহরান আর কখনও পরমাণু অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় ১২ জুন বৃহস্পতিবার রাতে সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে ট্রাম্প এ দাবি করেন।

তিনি বলেন, আপনারা শুনেছেন কি না জানি না, কিন্তু আজ থেকে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনও পরমাণু অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে। এটি এমন একটি বিষয়, যার ওপর আমরা জোর দিয়েছিলাম।

আলোচনায় ট্রাম্প আরও বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মীমাংসা করেছি।

তিনি দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করেছি। সেখানে কোনও পরমাণু অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষজন ঘরে ফিরতে শুরু করবে। সবকিছু প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

৫৫ লা#খ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার!

বিশেষ প্রতিনিধি: দেশের সাধারণ ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বড় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের স্বল্প আয়ের প্রায় ৫৫ লাখ পরিবারকে মাত্র ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। সুবিধাভোগী প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে বছরের মোট ছয় মাস এই সরকারি চাল ক্রয়ের সুবিধা পাবেন তার। নতুন ঘোষিত ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বিশেষ কল্যাণমুখী প্রস্তাবটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই যুগান্তকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমান পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ ও জনবহুল দেশ। এই বিশাল ও বর্ধিত জনগোষ্ঠীর সবার খাদ্য নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা অত্যন্ত কঠিন ও চ্যালেন্জিং একটি কাজ হলেও, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের খাদ্য সুরক্ষায় পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, কেবল কম মূল্যে খাদ্য বিতরণই নয়, বরং ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ও সংরক্ষণ ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর ও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

লা#ইসেন্স বাতিলের পর আদ-দ্বীনের সামনে পুলিশ মোতায়েন!

বিশেষ প্রতিনিধি: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায় আজ হাসপাতালে।

এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আদেশে আরও বলা হয়, গত ২৭ মে হাসপাতালে এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হাবে না, এ মর্মে একটি শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশের জবাব দিতে তাদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আরো ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গত ৯ জুন শোকজ নোটিশের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে জবাববে যে ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় ১৯৮২ এর ১১(২)(খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।

তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে এই আদেশে।

এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রবিবার সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। যাদের প্রত্যেকের বয়স ছিল এক থেকে চার দিনের মধ্যে।

আলোকিত প্রতিদিন/এপি

জুলাই শ#হীদ পরিবার ভাতা পাবে মাসে ২০ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য নতুন বাজেটে এক ঐতিহাসিক প্রস্তাবনা পেশ করেছে সরকার। এতে বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার নথি থেকে আরও জানা গেছে, আন্দোলনে শহীদদের প্রতিটি পরিবার এবং আহতদের জখমের তীব্রতা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করে এই ভাতার ব্যবস্থা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা হারে সম্মানি ভাতা প্রদান করা হবে বলে সিদ্দান্ত হয়েছে।

একই সঙ্গে সবচেয়ে গুরুতর আহত অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারাও পাবেন মাসিক ২০ হাজার টাকা। এ ছাড়া আন্দোলনে মাঝারি ধরনের গুরুতর আহত অর্থাৎ ‘বি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং সাধারণ বা তুলনামূলক কম গুরুতর আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

আর্থিক ভাতার পাশাপাশি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য বড় ধরনের করছাড়ের ঘোষণা দিয়ে সাধারণ নাগরিকদের চেয়ে তাদের করমুক্ত আয়ের সীমা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করাার করা হয়েছে এই বাজেটে।

আলোকিত প্রতিদিন/এপি

যুক্তরাষ্ট্রে বাড়ছে দাম, মূল্যস্ফীতি ভালোবাসি বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতিও বেড়েছে। দেশটিতে গত তিন বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি তথ্য প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মূল্যস্ফীতি ভালোবাসি। ১১ জুন বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) পরিসংখ্যান বলছে, মে মাসে মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। এপ্রিল মাসে এই হার ৩ দশমিক ৮ শতাংশ ছিল।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি এটা ভালোবাসি। সংখ্যাগুলো দুর্দান্ত। জানেন আমি আসলে কী ভালোবাসি? আমি মূল্যস্ফীতি ভালোবাসি। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে।

পরে ট্রাম্প অবশ্য তার বক্তব্য পরিবর্তন করেছেন। নিউ ইয়র্ক পোস্টকে তিনি বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আসলে বলতে চেয়েছিলেন, মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় বেশি বাড়েনি।

ট্রাম্প বলেন, আমি মূল্যস্ফীতির এই সংখ্যাগুলো পছন্দ করি কারণ আমি যা বলেছি তাই পরিসংখ্যনে উঠে এসেছে। আমরা যুদ্ধের মধ্যে থাকা সত্ত্বেও মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় অনেক কম রয়েছে। যুদ্ধ শেষ হলে মূল্যস্ফীতি আগের চেয়ে অনেক কমে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের সর্বোচ্চ ৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে সেই তুলনায় এ হার অনেক কম রয়েছে। তবুও মূল্যস্ফীতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মূল্যস্ফীতি বাড়লে ফেডারেল রিজার্ভ ব্যয় কমাতে সুদের হার বাড়তে পারে। গত মে মাসে যুক্তরাষ্ট্রে গ্যাস এবং বিদ্যুৎসহ সামগ্রিক জ্বালানির দাম আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে নিয়মিত পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৪ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারিতে ট্রাম্পের ইরানে হামলা সময় এ দাম ২ দশমিক ৯৮ ডলার ছিল।

বিএলএস বলছে, বিমান ভাড়া, ব্যক্তিগত এবং চিকিৎসা সেবা, বিনোদন ও যোগাযোগ খরচও বেড়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, যুদ্ধ দ্রুত শেষ হলেও হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

যারা খেলা বোঝেন তারা ব্রাজিল সা#পোর্ট করেন: অপু বিশ্বাস

বিনোদন: আজ ১১ জুন পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। উন্মাদনায় ভাসছে বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। পছন্দের দলের সমর্থনে শুরু হয়েছে কথার লড়াই। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা—কেউ বাদ যাচ্ছে না সেই তালিকা থেকে এবার।

অনুরাগীদের অনেকেই জানতে চান, তাদের প্রিয় তারকা কোন দলের সমর্থক। অনেক তারকা পছন্দের দলের কথা প্রকাশ করেন। আবার অনেকে করেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, তার পছন্দের দল ব্রাজিল। অভিনেত্রীর মতে যারা খেলা বোঝে তারা ব্রাজিল সাপোর্ট করেন।

তিনি বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’

অপুর কথায়, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, ‘শুধু ব্রাজিল হলে তো চলবে না অন্য দলের সাপোর্টারও লাগবে’। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির খুব ভক্ত।

অপু বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।

আলোকিত প্রতিদিন/এপি

প্রেমের ফাঁ*দে ফেলে গৃহবধূকে নিয়ে উ*ধাও, নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার অ*ভিযোগ

ওয়াসিম সেখ:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল দুখাই মিয়ার ছেলে মো. ফজলুল হকের মেয়ে মোছা. কুলসুম বেগমের সঙ্গে একই উপজেলার গোসাইবাড়ী গ্রামের চান মিয়ার বিবাহ হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ মে দুপুর প্রায় ২টার দিকে কুলসুম বেগম বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি বাড়িতে রক্ষিত নগদ ৮ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ ও অন্যান্য অলঙ্কার নিয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের সান্তার ছেলে মো. নাজমুল হাসান (৩০)-এর সঙ্গে চলে গেছেন।

মেয়ের বাবা মো. ফজলুল হক জানান, মেয়েকে বাড়িতে ফিরে আসার জন্য বলা হলে তিনি জানান, তাকে আসতে দেওয়া হচ্ছে না এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও কুলসুম বেগম নাজমুল হাসানের সঙ্গে সিরাজগঞ্জে চলে এসেছিলেন। সে সময় নাজমুল তার কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তাকে অজ্ঞাতস্থানে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। পরে জানা যায়, ওই টাকা থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে একটি সুজুকি মোটরসাইকেল ক্রয় করা হয় এবং বাকি টাকা বিভিন্নভাবে খরচ করা হয়।

পরবর্তীতে গ্রাম্য সালিশের মাধ্যমে কুলসুম বেগমকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং টাকা উদ্ধার করে দেওয়া হয়। ওই সময় নাজমুলের মা নাজমা আক্তার ভবিষ্যতে তার ছেলে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না বলে অঙ্গীকার করেন। তবে সেই ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় আবারও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেপ্তারের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানাকে অবহিত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম

সাভারে দেশ টিভির সাংবাদিকের ওপর হা*মলার ঘটনায় প্রধান আ*সামি গ্রে*প্তার

শহিদুল্লাহ সরকার:

সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলা মামলার প্রধান আসামি এবং শীর্ষ মাদক কারবারি শামীমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছিলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দীর্ঘদিন গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল। গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যান দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানান, চিহ্নিত মাদক কারবারিরা দুই সংবাদকর্মীকে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়। হামলাকারীরা দেশ টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই সংবাদকর্মীকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর পুলিশ চারজনকে আটক করে। তবে মাদক সিন্ডিকেটের মূল হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়।

আলোকিত প্রতিদিন/১১জুন ২০২৬/মওম