আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2

অ*ভিযানের আ*শঙ্কায় ই*উরেনিয়াম ভাণ্ডার সিল করে মা*ইন বসিয়েছে ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে দিয়েছে ইরান। দেশটি পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়ে সেখানে মাইন স্থাপন এবং গোপন সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে। ১৩ জুন শনিবার মার্কিন গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, এক মাস আগের তুলনায় এখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মার্কিন সামরিক বাহিনী এই ইউরেনিয়াম জব্দ করতে পারে বলে মাসখানেক আগে ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এছাড়া হোয়াইট হাউসও এ বিষয়ে সিএনএনের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। বেশ কয়েকটি সূত্র বলছে, এখন খোদ ইরানিদের জন্যও এই সমৃদ্ধ ইউরেনিয়াম বের করা কঠিন ও বিপজ্জনক হবে। কারণ এর জন্য ভারী খনন সরঞ্জাম এবং মাইন অপসারণের প্রয়োজন হবে। এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘পরমাণু উপাদান অপসারণ’ বিভাগের প্রধান স্কট রোয়েকার বলেন, যদি এই প্রতিবেদনটি সত্য হয়, তবে এটি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়া উদ্ধারের বিষয়টিকে নিশ্চিতভাবেই জটিল করে তুলবে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে ইরান দাবি করতে পারে যে ইউরেনিয়ামের কিছু অংশ উদ্ধার করা অসম্ভব। সেক্ষেত্রে আমাদের পূর্ণ আস্থা থাকবে না যে ইরান ভবিষ্যতে কোনো এক সময় সেগুলোর নাগাল পাবে না।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পের পাশাপাশি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার একটি বড় কারণ। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ পরিষদ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি (আইএইএ)-এর তথ্য অনুসারে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলেই এই ইউরেনিয়াম দিয়ে একের পর এক পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান।

২০২৫ সালের জুন মাসের প্রথম সপ্তাহে আইএইএ এই তথ্য জানানোর পর ইরানের ইউরেনিয়াম হস্তগত করতে ওই মাসেই দেশটিতে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরামণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারলেও, ইউরেনিয়ামের কোনো সন্ধান পায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

চলতি বছর ৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দফায় দফায় ইরান এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে সংলাপ হয়েছে; কিন্তু কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়েছে সেই সংলাপ।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রায় ৪০ দিন ধরে যুদ্ধের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি এখনও চলছে এবং যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এবং কাতারের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: সিএনএন

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৬/মওম

বিএনপি মানুষের উন্নয়নে*র রাজনীতি করে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেছেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের উন্নয়নের জন্য রাজনীতি। কারণ, এই দেশের মানুষ সাবলম্বী না হলে দেশ কোনোদিন উন্নয়নশীল দেশে পরিণত হবে না।

এ সময় বর্তমান সরকার ইতোমধ্যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকার সারাদেশে প্রত্যেকটি উপজেলায় ১০ হাজার কৃষিকার্ড দেবে।

আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী পাতলী খাল আনুষ্ঠানিক পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে সাতটি পণ্যে ট্যাক্স বাদ দেওয়া হয়েছে। এতে করে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে তিনি জানান। অথচ বিরোধীদল আমাদের বাজেটের বিরোধী করেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার এই দেশের মালিক নয়, এই দেশের মালিক দেশের ৩০ কোটি মানুষ। তাই এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে সরকার।

এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, বিএনপি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ সরকারের এবং প্রশাসনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, পাতলী খালের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর তিনি পেকুয়ায় গিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সফরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।

বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এ জনসভাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে হোটেল লং বীচের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আলোকিত প্রতিদিন/এপি

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের স্পষ্ট সুরাহা চান জামায়াত আমির

আলোকিত ডেস্ক:

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১৩ জুন শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ কথা লিখেন।তিনি পোস্টে বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে হাইকমিশনার কী বোঝাতে চেয়েছেন, তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত।

তিনি বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”

তিনি আরও বলেন, সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করা উচিত। যদি বক্তব্যটির মাধ্যমে দুই দেশের একীভূত হওয়ার কোনও ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।

ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। তাই বিষয়টির দ্রুত ও স্পষ্ট সুরাহা হওয়া প্রয়োজন।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৬/মওম

অ্যান্টার্কটিকায় গায়েব হয়ে গেল ফ্রান্সের সমান আয়তনের বরফ!

আন্তর্জাতিক ডেস্ক:

অ্যান্টার্কটিকার পশ্চিম উপকূলে শীতকালেও উধাও হয়ে গেছে ইউরোপের দেশ ফ্রান্সের সমান আয়তনের সমুদ্রের বরফ। এতে পেঙ্গুইনসহ সামুদ্রিক জীবজগৎ চরম হুমকির মুখে পড়েছে এবং বিশ্বজুড়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে, অ্যান্টার্কটিকা উপদ্বীপের পশ্চিমের বেলিংসহাউসেন সাগর বর্তমানে প্রায় সম্পূর্ণ বরফহীন। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৯১ থেকে ২০২০ সালের গড় হিসাবের তুলনায় এই অঞ্চলে প্রায় ৬ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার বরফ উধাও। বরফ গলে যাওয়ার এই ঘটনা গত চার বছরের মধ্যে তৃতীয়বার ঘটলো।

অ্যান্টার্কটিকা বরফ বিশেষজ্ঞ ড. উইল হবস বলেন, জুন মাসে এখানে কোনও বরফ নেই, এটি একটি হতাশাজনক ও অদ্ভুত ঘটনা। আমার মনে হয় বেলিংসহাউসেন সাগরে আমরা আর কখনও বরফ দেখতে পাবো না।তিনি জানান, উত্তর দিক থেকে আসা উষ্ণ বাতাসকে শীতল করতে সাহায্য করে সমুদ্রের বরফ। বরফ না থাকার কারণেই এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। গত ৫ ও ৬ জুন আর্জেন্টিনার এস্পেরানজা ঘাঁটিতে সর্বোচ্চ যথাক্রমে ১৫.৪ ও ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যেখানে এই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

এই বরফ গলে যাওয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে এম্পেরর পেঙ্গুইন। বরফ দেরিতে জমা ও দ্রুত ভেঙে যাওয়ার কারণে তাদের প্রজনন ব্যাহত হচ্ছে। ২০২২ সালের শেষে এই এলাকায় বরফ গলে হাজার হাজার পেঙ্গুইন ছানার মৃত্যু হয়েছিল, যার ফলে চলতি বছর জাতিসংঘ এদের বিপন্ন হিসেবে ঘোষণা করে। এছাড়া বরফ না থাকায় ক্রিল নামক ছোট সামুদ্রিক চিংড়ির অস্তিত্বও সংকটে, যা স্থানীয় প্রাণীদের প্রধান খাদ্য।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, সমুদ্রের বরফ না থাকলে পাশের পাইন আইল্যান্ড ও থোয়াইটস হিমবাহের ভাসমান বরফের তাকগুলো দ্রুত ভেঙে যাবে। এতে হিমবাহ গলনের গতি বেড়ে ভবিষ্যতে বিশ্বজুড়ে সমুদ্রের পানির স্তর আরও ওপরে ঠেলে দেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৬/মওম

ইতিহাসগড়া দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

ক্রীড়া ডেস্ক:

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রের লাল-সাদার মিশ্রিত রঙে রেঙেছিল । বিশ্বকাপের অন্যতম আয়োজকরা নিজের ফুটবলভক্তদের নিরাশ করেনি। দাপুটে পারফরম্যান্সে তারা লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে।

১৯৯৪ সালের পর বিশ্বকাপ ফিরেছে যুক্তরাষ্ট্রে। তারা এবার বড় লক্ষ্য নিয়ে নেমেছে ফিফার এই মেগা ইভেন্টে। ফোলারিন বালোগুনের জোড়া এবং জিওভান্নি রেইনার এক গোলে যুক্তরাষ্ট্র জিতেছে টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে। আরেক গোল হয়েছে প্যারাগুয়ে মিডফিল্ডারের আত্মঘাতী অবদানে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে মার্কিন ছেলেরা চার গোল করল।

গত ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচ মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট গোল ছিল মাত্র তিনটি। এ ছাড়া এই ম্যাচের আগে তারা কখনোই বিশ্বকাপ ম্যাচে তিন গোলের বেশি করতে পারেনি। তবে নতুন কোচ মরিসিও পচেত্তিনোর সৃজনশীল কৌশলে বদলে যাওয়া দলটি লস অ্যাঞ্জেলেসের ৭০,৪৯২ দর্শকসমৃদ্ধ ভেন্যুতে এক ভিন্ন রূপে ধরা দিলো।

প্রথমার্ধে দুর্দান্ত প্লেমেকিংয়ে একটি অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি অন্যতম প্রধান এই মার্কিন তারকা। এমনকি তিনি চোট পেয়েছেন কি না সেই নিশ্চয়তাও মেলেনি। আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করা যুক্তরাষ্ট্র প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়, যা বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধান।

পুলিসিচের সৃষ্ট আক্রমণ থেকে হওয়া আত্মঘাতী গোলে মাত্র সাত মিনিটেই লিড পায় যুক্তরাষ্ট্র। এরপর ৩১তম মিনিটে প্রথম গোল করেন বালোগুন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। নিউইয়র্কে জন্ম নেওয়া ও লন্ডনে বেড়ে ওঠা এই স্ট্রাইকার বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন। ১৯৩০ সালের পর বিশ্বকাপে ইতিহাসে কোনো মার্কিন খেলোয়াড়ের এটাই প্রথম এক ম্যাচে একাধিক গোল।

তিন বছর আগে ইংল্যান্ডের হয়ে খেলার পথ ছেড়ে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া ২৪ বছর বয়সী মোনাকো ফরোয়ার্ড ইতোমধ্যেই মার্কিন দলের দীর্ঘদিনের স্ট্রাইকার সংকট কাটানোর ইঙ্গিত দিয়েছেন। বিরতির সময় পুলিসিচের পরিবর্তে মাঠে নামেন সেবাস্তিয়ান বারহাল্টার। তবে এসি মিলানের এই তারকা ঠিক আছেন বলে গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। মার্কিনিদের প্রথম দুই গোলেই ক্ষিপ্র গতি আর সৃজনশীল পারফরম্যান্স ছিল পুলিসিচের।

তিনি মাঠ ছাড়ার পর দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত রেইনা গোল করে জয়ের ব্যবধান বাড়ান। বক্সে ঢুকে চমৎকার টো-ফ্লিকে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করলেন তিনি। রেইনার জন্য মুহূর্তটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ৭৩ মিনিটে প্রাদো মরিসিও’র গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৬/মওম

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই বিজিবি-বিএসএফ বৈঠক শেষ হলো

আন্তর্জাতিক ডেস্ক:

নয়াদিল্লিতে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সেখানে সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। তবে শীর্ষবৈঠক শেষে কোনো যৌথ সাংবাদিক সম্মেলন হয়নি।

গত ৯ জুন সোমবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)’র প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল নয়াদিল্লিতে পৌঁছে বিএসএফের ডিজি প্রবীণ কুমার-সহ অন্যান্য কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ ৫৭তম সীমান্ত শীর্ষবৈঠক।

কিন্তু নজিরবিহীন ভাবে শীর্ষবৈঠক শেষে যৌথ আলোচনার নথিতে স্বাক্ষরের পর দুই বাহিনীর ডিজি প্রথা মেনে যৌথ সাংবাদিক সম্মেলন করেননি। শুধু কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে একটি প্রেস বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

চলতি বছরের গোড়ার দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকায় বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবং পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার নির্বাচিত হওয়ার পর এটিই ছিল প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত রবিবার ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন যে বিএসএফের ‘পুশইন’ এবং সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো তারা বৈঠকে উত্থাপন করবেন।

প্রসঙ্গত, দুই দেশের মধ্যে ডিজি-স্তরের সীমান্ত বৈঠক ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হতো। তবে ১৯৯৩ সালে এটিকে বছরে দু’বার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে উভয়পক্ষ পর্যায়ক্রমে নয়াদিল্লি এবং ঢাকায় বৈঠকে অংশ নেয়। বিএসএফ-বিজিবি সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের আগস্টে ঢাকায়।

ভারত-বাংলাদেশের মোট ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের অর্ধেকেরও বেশি (২,২১৬ কিলোমিটার) পশ্চিমবঙ্গে অবস্থিত। সীমান্তের প্রায় ৮৬০ কিলোমিটার অংশ এখনও কাঁটাতারের বেড়াবিহীন রয়েছে, যার মধ্যে ১৭৪.৫১ কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে বেড়া নির্মাণ সম্ভব নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (তাদের ভাষায়) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ।

সূত্র : পিটিআই

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

সারিয়াকান্দিতে নারী গার্মেন্টস কর্মি নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাইনুল হাসান মজনু:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিনে, সরকারি ভাবে জর্ডানে সম্পুর্ন বিনা খরচে ৫’হাজার দক্ষ ও স্বল্পদক্ষ নারী গার্মেন্টস কর্মি নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

বাংলাদেশ ওভার সিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেলের আয়োজনে ১২ ই জুন রোজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন চন্দনবাইশা ডিগ্রি কলেজের হলরুমে, নারী গার্মেন্টস কর্মি নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চন্দনবাইশা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আলী মুর রাজী তরুণের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওভার সিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলাম।

যুগ্ম সচিব এবিএম আব্দুল হালিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: খালেদা ইয়াসমিন, উপজেলা আই সিটি কর্মকর্তা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো: নুর আলম, ফুলবাড়ি গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো: মোকছেদুল আলম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের নবনিযুক্ত ইনচার্জ মো: মিজানুর রহমান, গার্মেন্টস কর্মি কনা বেগম সহ আরও অনেকেই।

মতবিনিময় সভা শেষে নারী গার্মেন্টস কর্মি যাচাই-বাছাই করে মোট ৩৫ জনকে নিয়োগ পত্র প্রদান করা হয়।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

সাটুরিয়ায় ছবি-স্টল পরিদর্শন করছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী

মো: মহিদ:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উদ্ভাবনী প্রদর্শনীর আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাটুরিয়ার যৌথ আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের সেসিপ (SESIP)-এর অন্তর্গত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর সহযোগিতায় এই মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের
মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি।

​সাটুরিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফকির মো.জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের তৈরি করা বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের মেধার প্রশংসা করেন।

​অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট ও আইডিয়া উপস্থাপনকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে তরুণ শিক্ষার্থীদের এ ধরনের উদ্ভাবনী কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদা*য় জানালেন কেইন উইলিয়ামসন!

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির ইতিহাসে সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রান সংগ্রাহক আচমকা ক্রিকেটকে বিদায় বলে দিলেন কেন।

অবসরের ঘোষনার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল তার। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন এই কিইউ তারকা। সব ফরম্যাটে ব্যাট হাতে ১৯ হাজার ৩শ ৪৬ রান করে নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। যার মধ্যে আছে ৪৮টি শতক ও ছয়টি ডাবল শতক রয়েছে তার এই ইনিংসে।

২০১০ সালে ব্লাকক্যাপসের হয়ে অভিষেক হয় উইলিয়ামসনের। গেল বছরের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের পর পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট সরে দাড়ানোর ঘোষনায় সমাপ্তি ঘটল বর্ণাঢ্য এক ক্রিকেট ক্যারিয়ারের।

আলোকিত প্রতিদিন/এপি

বাজেটে দু*র্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কার্যকর রূপরেখা নেই: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবং ঋণনির্ভর বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১২ জুন শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একথা বলেন।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে তিনটি বড় বাধা দেখা যাচ্ছে। এগুলো হলো—গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়; লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। এই তিনটি বড় বাধার কারণে বাজেট বাস্তবায়নসহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, এবারের বাজেট ব্যাংক এবং বিদেশি ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। করের আওতা বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। এ বাজেটে দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কোনও কার্যকর রূপরেখাও নেই।

তিনি বলেন, রাজস্ব আহরণে বাস্তবসম্মত পরিকল্পনা দিতে সরকার ব্যর্থ হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে রফতানি আয়ও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

গোলাম পরওয়ার বলেন, অতীত সরকারের অনুসৃত পথেই বর্তমান সরকার এগোচ্ছে। খাতটিতে চলমান অনিয়মের মধ্যে এ বাজেট পাস হলে দেশের অর্থনীতি আরও সংকটে পড়বে বলে তিনি দাবি করেন। জনগণের ওপর ‘গণবিরোধী’ বাজেট চাপিয়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াতের ছায়া বাজেট জনকল্যাণ ও সুশাসনভিত্তিক একটি রূপরেখা তুলে ধরেছে। একইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজেট সংশোধন ছাড়া আগামী ৩০ জুন এটি সংসদে পাস করা উচিত হবে না।

১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের প্রচার এবং মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৬/মওম